পশ্চিমবঙ্গ

সন্দীপ ঘোষের বিরুদ্ধে পলিগ্রাফ টেস্ট

সন্দীপ ঘোষের বিরুদ্ধে পলিগ্রাফ টেস্ট

আর জি করে লাশ নিয়ে দালালদের গুরুতর অভিযোগ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশে মর্গে দালালরা! চাঞ্চল্যকর অভিযোগ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্কের। ময়নাতদন্ত থেকে জানা যায় 'পোস্টমর্টেম থেকে বাড়িতে লাশ ডেলিভারি, সবই চলত প্যাকেজ সিস্টেমে'। "প্রতি বডি কমপক্ষে ১০,০০০ টাকার প্যাকেজ নির্ধারণ করা হয়েছে"। ময়নাতদন্তের পর দেহ সেলাইয়ের জন্য অনেক টাকা দিতে হত। ‘টাকা না দিলে মৃতের আত্মীয়স্বজনদের দেহ সেলাই করে নিতে বলা হত’। লাশ মর্গে রাখতে হাজার হাজার টাকা নেওয়া হত। আরজি কর মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্কের বিস্ফোরক অভিযোগ।  প্রেসিডেন্সি জেলে হল আরজি কর মামলায় গ্রেফতার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। সঞ্জয়ের ঘনিষ্ঠ আরেকজন সিভিক ভলান্টিয়ার, আরজি…
Read More
পাশে দাঁড়াবো আন্দোলনকারীদের, জানিয়েছেন তিলোত্তমার বাবা মা

পাশে দাঁড়াবো আন্দোলনকারীদের, জানিয়েছেন তিলোত্তমার বাবা মা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় হত্যাকারীদের দ্রুত কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি রাজ্যের মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবী জানানো হচ্ছে বারবার। এই অবস্থায় রাজ্যের সমস্ত আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর কথা জানালেন নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। তাঁরা জানিয়েছেন তাঁদের মেয়ের অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে আন্দোলনরত পড়ুয়ারা যেখানেই তাঁদের ডাকবেন তাঁরা সেখানেই আন্দোলনে যোগ দেবেন। আরজিকরের নির্যাতিতা চিকিৎসকের মা জানিয়েছেন নিজের মেয়েকে হারালেও এখন ডাক্তারি পড়ুয়াদের তিনি তাঁর নিজের সন্তানের মতই মনে করেন। নির্যাতিতার বাবা বলেছেন, প্রয়োজনে তিনি নিজে গিয়েও আন্দোলনের যোগ দেবেন। তবে যেখানে তাঁকে নিরপেক্ষভাবে ডাকা হবে সেখানেই তিনি আন্দোলনে গিয়ে যোগ…
Read More
ক্রমাগত নিজের বয়ান বদলে চলেছে সঞ্জয়

ক্রমাগত নিজের বয়ান বদলে চলেছে সঞ্জয়

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনে পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করে ফাঁসি চেয়েছেন ধৃত সঞ্জয়। এবার জানা যাচ্ছে, বারবার নিজের বয়ান পরিবর্তন করছেন অভিযুক্ত। জিজ্ঞাসাবাদ চলাকালীন নাকি বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করছেন তিনি। ঘটনার দিন হাসপাতালে যাওয়ার সময়, যাওয়ার কারণ, সেমিনার রুমে যাওয়ার সময়, যাওয়ার কারণ নিয়ে নাকি অসঙ্গতিপূর্ণ জবাব দিচ্ছেন সঞ্জয়। সিবিআই জেরায় ধৃত সিভিক ভলেন্টিয়ার একবার দাবি করেন, ঘটনার দিন তিনি নাকি সেমিনার রুমে প্রবেশ করেননি। স্রেফ উঁকি মেরে দেখেছিলেন। আবার পরে বলেন, সেমিনার রুমে তিনি কাউকে দেখতে…
Read More
এই মুহূর্তে কোথায় রয়েছেন অভিযুক্ত সঞ্জয়

এই মুহূর্তে কোথায় রয়েছেন অভিযুক্ত সঞ্জয়

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় উত্তাল রাজ্য। সুপ্রিম কোর্টে চলছে মামলা। গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। এবার আদালতের নির্দরেসিডেন্সি জেলে পাঠানো হল সঞ্জয়কে। ঘটনাচক্রে সেই জেলেই বন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিবেশী হল আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। পয়লা ২২ ওয়ার্ডের ২১ নম্বর সেলে রয়েছে সঞ্জয়। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে তাকে। জানা গিয়েছে আগে এই সেলে ছিল হাবিব নামে এক খুনের আসামী। তাকে অন্যত্র সরিয়ে সঞ্জয়কে রাখার ব্যবস্থা করা হয়েছে।…
Read More
আরজি করের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে পথে নামলো স্বাস্থ্যকর্মীরা

আরজি করের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে পথে নামলো স্বাস্থ্যকর্মীরা

আলিপুরদুয়ার: আর জি করের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে ফালাকাটার পথে নামলো স্বাস্থ্যকর্মীরা। শনিবার বিকেলে ফালাকাটা গ্রামীণ হাসপাতাল থেকে মিছিল শুরু হয়। এদিনের প্রতিবাদ মিছিল ফালাকাটা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের প্রতিবাদ মিছিলে ফালাকাটা ব্লকের স্ব্যস্থকর্মীরা, আশা কর্মীরা উপস্থিত ছিলেন।
Read More
রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ

রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে গত কয়েকদিন থেকেই দুর্যোগপূর্ণ অবস্থা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জলমগ্ন বেশ কিছু অংশ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হবে। বর্ষণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহন্তে। উত্তর বাংলাদেশে অবস্থান করা নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলার উপর দিয়ে যাবে। যার প্রভাবে তুমুল বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই…
Read More
কোচবিহার এবিএন শীল কলেজে রোজগার মেলার আয়োজন

কোচবিহার এবিএন শীল কলেজে রোজগার মেলার আয়োজন

কোচবিহার:- কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোচবিহার এবিএন শীল কলেজে প্রথমবার রোজগার মেলা ২০২৪ এর আয়োজন করা হলো শুক্রবার। উল্লেখ্য এক বছর আগে এই রোজগার মেলা নিয়ে কোচবিহার এবিএন শীল কলেজ ও কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এর মধ্যে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই মোতাবেক আজ কোচবিহার এবিএন শীল কলেজ এর কনফারেন্স রুমে রোজগার মেলার আয়োজন করা হয়। এই রোজগার মেলার মূল উদ্দেশ্য  কলেজ ছাত্র-ছাত্রীরা কিভাবে ক্যাম্পাসিং এর মাধ্যমে চাকরির সুযোগ পাবে বিভিন্ন কোম্পানিতে সেই সব বিষয়ে সচেতন করা। এদিন এ বিষয়ে মূল উদ্যোক্তা দিলীপ বণিক বলেন, এক বছর আগেই কলেজের ছাত্র-ছাত্রীদের কিভাবে বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ…
Read More
দিনহাটার পিঠা মামলার অভিযোগের পর তৃণমূলে যোগ দিলেন করিনির স্বামী

দিনহাটার পিঠা মামলার অভিযোগের পর তৃণমূলে যোগ দিলেন করিনির স্বামী

কোচবিহার:-অবশেষে শুক্রবার বাবলু বর্মন তৃণমূলে যোগদান করলেন। নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা! বাবলু বর্মন দিনহাটায় পিঠা কাণ্ডের অভিযোগ কারিনীর স্বামী।কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে বাবলু বর্মনের স্ত্রী অভিযোগ এনেছিলেন তাকেও পিঠা বানানোর জন্য রাতে যেতে বলেন স্থানীয় তৃণমূল নেতা। ঘটনায় তোলপাড় হয়েছিল দিনহাটা। আজ সেই বাবলু বর্মন যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। যদিও বা নিন্দুকেরা বলছেন, উদয়ন গুহর হুমকি এবং ভয়ের কারণেই দলে যোগদান করেছেন বাবলু, কিন্তু বিষয়টি কতখানি ঠিক তা নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সম্পূর্ণ ঘটনায় ছিল তৃণমূলকে কলুষিত করার জন্য শুধুই রটনা। বাবলু বর্মন বলেন, আমরা আগে বিজেপি করতাম এখন আর করব…
Read More
সিসিটিভি লাগানোর নামে ১৪ লক্ষ টাকা প্রতারণা সন্দীপ ঘোষের

সিসিটিভি লাগানোর নামে ১৪ লক্ষ টাকা প্রতারণা সন্দীপ ঘোষের

প্রাক্তন আরজি কর অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও কেলেঙ্কারি প্রকাশ্যে এল। জানা গেছে যে ২০২২ সালের জুলাই মাসে আরজি কর হাসপাতালে স্যালাইনের সংকট দেখা দেয়। ট্রমা কেয়ার সেন্টারে হঠাৎ করেই রাতারাতি স্যালাইন ফুরিয়ে যায়। জানা যায়, স্যালাইন সরবরাহকারী প্রতিষ্ঠান স্যালাইন দিতেন, তাদের কাছে দীর্ঘদিনের টাকা বকেয়া রয়েছে। ফলে তারা স্যালাইন সরবরাহ বন্ধ করে দেয়। আরজি কর হাসপাতাল জুড়ে স্যালাইনের তীব্র সংকট। তবে টাকা না দিয়ে সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছেন সন্দীপ ঘোষ। এমনই অভিযোগ উঠে আসছে। অবশেষে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ থেকে অতিরিক্ত স্যালাইন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এখানেই শেষ নয়, ২০২৩ সালের জানুয়ারিতে হাসপাতালের মর্গ থেকে…
Read More
সরকারের তরফে কমানো হলো জরিমানার টাকা

সরকারের তরফে কমানো হলো জরিমানার টাকা

বিগত বেশ কিচুদিন ধরে চলছিল চর্চা, অবশেষে মিলল নির্দেশ। চিন্তার দিন শেষ, এবার এক ধাক্কায় পাঁচ গুণ কমানো হল জরিমানার অঙ্ক। এমনই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য পরিবহণ দফতরের তরফ থেকে ইতিমধ্যেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যাদের দু’চাকা কিংবা চার চাকা গাড়ি রয়েছে তাঁরা জানেন গাড়ির দূষণ সম্বন্ধিত শংসাপত্র না থাকলে পরিবহণ দফতরকে মোটা টাকার জরিমানা দিতে হয়। জানা যাচ্ছে, এর জন্য ১০,০০০ টাকা দেওয়ার কথা বলা হলেও এবার সরকারের তরফ থেকে তা মাত্র ২০০০ টাকায় নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের তরফ থেকে জারি করা এই বিজ্ঞপ্তি দেখে অনেকেই ভীষণ খুশি হয়েছেন। সেই সঙ্গেই…
Read More