পশ্চিমবঙ্গ

আবারও জামিনের আর্জি জানালেন অয়ন

আবারও জামিনের আর্জি জানালেন অয়ন

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলাতেই গ্রেফতার হওয়া অয়ন শীল জামিনের আবেদন জানালেন। ইডির মামলায় জামিন পাওয়ার পর এবার সিবিআইয়ের মামলায় জামিনের আর্জি জানিয়েছেন তিনি। জামিনের আর্জি জানিয়ে গত সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন অয়ন। তিনি এই মামলায় জামিন পাওয়ার যোগ্য, এমনটা দাবি করে ৪৫০ পাতার পিটিশন ফাইল করেছেন। ইতিমধ্যেই মামলা আদায়ের করার অনুমতি মিলেছে। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় অয়নকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ ওঠে,…
Read More
দুর্নীতি মামলায় গঠিত হলো চার্জশিট

দুর্নীতি মামলায় গঠিত হলো চার্জশিট

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ২০২৪ সালের শেষে এসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রস্তুতি। এদিন বিচার ভবনের বিচারক ইডিকে আগামী বুধবারের মধ্যে সাক্ষীদের তালিকা তৈরি করার জন্য মৌখিক নির্দেশ দেন। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতিতে জড়িত সকলের সম্পর্কে যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডিকে। ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ সহ আরও অনেকে রয়েছে অভিযুক্তর তালিকায়। সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় জামিন…
Read More
এস‌এসবির ৬১তম প্রতিষ্ঠা দিবসে অংশ নিতে শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এস‌এসবির ৬১তম প্রতিষ্ঠা দিবসে অংশ নিতে শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এস‌এসবির ৬১তম প্রতিষ্ঠা দিবসে অংশ নিতেই শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়ির রানিডাঙায় এস‌এসবির ৬১তম প্রতিষ্ঠা দিবসের প্যারেডে অংশ নেবেন সরবরাহ। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বায়ুসেনার অর্জুন গেট দিয়ে বের হয়ে শিলিগুড়ির উদ্দেশ্য র‌ওনা দেয় তিনি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ রাজু বিস্তা, প্রাক্তন সাংসদ নিশীথ প্রামানিক  স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান।
Read More
হাতির হানায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেবেন বলে জানান প্রকাশ সুব্বা

হাতির হানায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেবেন বলে জানান প্রকাশ সুব্বা

রাতের অন্ধকারে জলদাপাড়া ডিভিশনের মাদারিহাট রেঞ্জের দক্ষিণ খয়েরবাড়ি বনজঙ্গল থেকে বেরিয়ে দুটি হাতি হানা দেয় ফালাকাটার দক্ষিণ দেওগাঁও এলাকায়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় দুটি পরিবার। এলাকার মজিবর রহমান ও আমেনা খাতুনের রান্নাঘর ক্ষতিগ্রস্ত করে বুনো হাতি দুটি। তবে খবর পাওয়া মাত্র এলাকায় পৌঁছায় বনকর্মীরা। বনকর্মীদের তৎপরতায় জঙ্গলে ফেরানো হয় হাতি দুটিকে। ফলে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় পরিবার দুটি। যদিও এরপরও ক্ষোভের মুখে পরতে হয় বনকর্মীদের। সকালে এলাকা পরিদর্শনে যান দক্ষিণ খয়েরবাড়ির বিট অফিসার প্রকাশ সুব্বা। ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবেন বলে জানান তিনি।
Read More
বাড়ানো হলো মহার্ঘ্য ভাতা

বাড়ানো হলো মহার্ঘ্য ভাতা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্যে কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির অনুমোদন দিল অর্থ দফতর। সেই মতোই এবার বাড়ানো হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। জানানো হয়েছে যে সরকারি কর্মচারীরা পঞ্চম বেত কমিশনের আওতায় আছেন, তাদের ১২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। পাশাপাশি ডিএ বেড়েছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদেরও। তাদের সাত শতাংশ হারে ডিএ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ কার্যকর হবে। সম্প্রতি ডিএ বৃদ্ধির ঘোষণা…
Read More
প্রকল্পের টাকা কারচুপির বিরুদ্ধে নেওয়া হলো কড়া ব্যবস্থা

প্রকল্পের টাকা কারচুপির বিরুদ্ধে নেওয়া হলো কড়া ব্যবস্থা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। তবে আর জি কর কান্ডের পর সরকারি প্রকল্প স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে কারচুপির অভিযোগ উঠেছিল সরকারি ডাক্তারদের বিরুদ্ধে। তখনই কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য। প্রসঙ্গত আরজিকরের আন্দোলন চলাকালীন সময়েই কর্মবিরতির ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেসময় অভিযোগ উঠেছিল সরকারি হাসপাতালে পরিষেবা না দিলেও বেসরকারি হাসপাতালে রোগী দেখে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা নিয়েছিলেন আন্দলোনরত ডাক্তারদের একাংশ।  এই অভিযোগে ৪১ জন সিনিয়র রেসিডেন্ট কে ২৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য ভবন। নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতালে বন্ড পোস্টিংয়ে থাকা সিনিয়র রেসিডেন্টরা…
Read More
সন্দীপের বিরুদ্ধে বড় অভিযোগ

সন্দীপের বিরুদ্ধে বড় অভিযোগ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বর্তমানে জেলবন্দি। এবার সেই সন্দীপের বিরুদ্ধেই বড় অভিযোগ আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আলিপুরে বিশেষ সিবিআই আদালতে আরজি কর আর্থিক দুর্নীতি মামলার শুনানি ছিল। সেখানেই সন্দীপ এবং তাঁর ঘনিষ্ঠ আফসার আলিকে নিয়ে বিস্ফোরক দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করের বাইক পার্কিং থেকে তোলা টাকাও যেত সন্দীপ ও তাঁর ‘খাস’ লোকেদের পকেটে। সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে বাইক পার্কিংয়ের বিষয়ে জানা গিয়েছে বলে দাবি করে সিবিআই। এদিন আরজি কর আর্থিক দুর্নীতি মামলার শুনানি চলাকালীন জামিনের আবেদন করেছিল আফসার। আফসার কীভাবে অর্থনৈতিক দিক…
Read More
বড় কর্মসূচির ডাক আরজি কর কাণ্ডে

বড় কর্মসূচির ডাক আরজি কর কাণ্ডে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার প্রতিবাদে গত ১৪ আগস্ট রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই কর্মসূচির ৪ মাস পূর্তিতে এবার নেওয়া হল নয়া উদ্যোগ। বর্তমানে এই মামলার তদন্ত করছে সিবিআই, জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। আগামী শনিবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরের রানুচ্ছায়া মঞ্চে সেই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। নাম রাখা হয়েছে ‘স্পর্ধার চিৎকার’। আগামী শনিবারের এই জমায়েত দুপুর থেকে সন্ধ্যা অবধি হবে। জানা যাচ্ছে, এই কর্মসূচি নিয়ে নানান ভাবনা চিন্তা করা হয়েছে। শিশু-কিশোররা আসলে ‘গুড টাচ’, ‘ব্যাড টাচ’, ‘কনসেন্ট’ নিয়ে আলোচনা করা হবে। সেই সঙ্গেই গান-আবৃত্তির আয়োজনও থাকবে।
Read More
লোকালয়ে হাতির দল ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা

লোকালয়ে হাতির দল ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা

শুক্রবার গভীর রাতে ধূপগুড়ি ব্লকের গাদং এক ও গাদং দুই গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়া ও বারহালিয়া এলাকায় ঢুকে পড়ে প্রায় ১৫-২০ টি হাতির একটি দল। স্থানীয় সূত্রে জানা গেছে, ডুডুয়া নদী পেরিয়ে হাতির দলটি এপারে এসে বেশকিছু কৃষি জমির উপর দিয়ে গিয়ে ফের ডুডুয়া নদী পেরিয়ে আলিপুরদুয়ার জেলার মালসাগাও এলাকায় ঢুকে পড়ে। আলিপুরদুয়ার জেলার মালসাগাও, প্রমোদনগর, নোটাহারা, গুয়াবরনগর এলাকাতেও বেশ কিছু কৃষিজ ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে হাতির দলটি ধূলাগাও হয়ে তাসাটি চা বাগান দিয়ে দলগাঁও জঙ্গলের দিকে গিয়েছে বলে জানা গেছে। এদিকে একসাথে ১৫-২০ হাতির দল যাওয়ায় আলু সহ বেশকিছু কৃষিজ ফসলের ক্ষতিও হয়েছে। এদিকে বারহালিয়া এলাকায় এভাবে…
Read More
বাগডোগরা রেঞ্জে অনুষ্ঠিত হল হাতি বন্ধু মেলা

বাগডোগরা রেঞ্জে অনুষ্ঠিত হল হাতি বন্ধু মেলা

কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন জাম্বো গ্রুপের যৌথ সহযোগিতায় তিনদিনের হাতি বন্ধু মেলা অনুষ্ঠিত হল বাগডোগরায়। মানুষের সঙ্গে হাতির সংঘাত রুখতে এবং ফসল ক্ষতি থেকে বিকল্প কৃষির মাধ্যমে কৃষকদের উৎসাহিত করতে  বাগডোগরা রেঞ্জে হাতি বন্ধু মেলা অনুষ্ঠিত হল। এদিন বনদফতরের মতো হাতি উপদ্রব করা বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে স্টল সজ্জিত করেন। কার্শিয়াং বনবিভাগের ডিএফও দেবেশ পান্ডে জানান হাতি ও মানুষের সংঘর্ষ এড়াতে ও এক‌ই সঙ্গে ধানের পাশাপাশি মৎস্য পালন, সবজি ও মৌমাছি পালনের প্রতি আগ্রহ বাড়িয়ে কৃষকদের সহায়তা করা এবং বসতি বাড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলের সংখ্যা কমায় হাতি নিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে এই মেলা।
Read More