পশ্চিমবঙ্গ

আসন্ন পরীক্ষার আগেই বড় ঘোষণা পর্ষদের তরফে

আসন্ন পরীক্ষার আগেই বড় ঘোষণা পর্ষদের তরফে

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই দিন গুনছে পরীক্ষার্থীরা। মাঝে মাত্র বাকি আর কয়েকটা দিন। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। পরীক্ষা শুরুর আগেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে করা হল এক বিরাট ঘোষণা। পর্ষদের তরফে জানানো হল মাধ্যমিক চলাকালীন ছুটি পাবেন না রাজ্যের শিক্ষক ও শিক্ষা কর্মীরা। সেই সাথে তাদের ছুটির দেওয়ার ক্ষেত্রে বেঁধে দেওয়া হলো একগুচ্ছ শর্ত। সমস্ত শর্ত পূরণ হলে তবেই মিলবে ছুটি। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে স্কুলগুলিকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে বাছাই করা হয়েছে সেই স্কুলগুলির শিক্ষক ও শিক্ষা কর্মীরা উপযুক্ত কারণ ছাড়া কোন ছুটি পাবেন না। শুধুমাত্র তাঁদের সন্তান যদি…
Read More
গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করল পশ্চিমবঙ্গ সরকার, কারা পাবে সুবিধা

গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করল পশ্চিমবঙ্গ সরকার, কারা পাবে সুবিধা

পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্বে প্রথমবার ‘কার্বন ক্রেডিট কার্ড’ চালু করার উদ্যোগ নিলো পশ্চিমবঙ্গ সরকার। পরিবেশ ও প্রকৃতির কথা চিন্তা করেই এই অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। এই বিশেষ উদ্যোগের ফলে দেশবাসী উপকৃত হবেন এমনটাই জানানো হয়েছে রাজ্যের পরিবেশ দফতরের পক্ষ থেকে । পরিবেশ দফতরের সচিব অভিনব চন্দ্র কলকাতায় জলবায়ু সংক্রান্ত 'গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনেস প্রোগ্রাম' নামে একটি ওয়ার্কশপে এই কার্বন ক্রেডিট সম্পর্কে বিশদে জানান দিয়েছেন। তার কথায়, পরিবেশের সুরক্ষাই প্রধান উদ্দেশ্যে ‘গ্রিন কার্বন ক্রেডিট কার্ড’ চালুর নেপথ্যে । ফলত সেকারণেই পশ্চিমবঙ্গের পরিবেশ দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। এদিন প্রধান সচিব বলেন, যারা পরিবেশের সেবামূলক কাজের সঙ্গে প্রত্যেক্ষভাবে যুক্ত মূলত তাঁদেরকে পুরস্কৃত এবং…
Read More
সাদা ভাম বেড়ালের দেখা মিলল পশ্চিমবঙ্গে

সাদা ভাম বেড়ালের দেখা মিলল পশ্চিমবঙ্গে

সম্ভবত পশ্চিমবঙ্গে এই প্রথম দেখা মিলল সাদা ভাম বিড়াল। বিরল সাদা ভাম বা অ্যালবিনো সাদা ভাম উদ্ধার পাঁচলা গোলাবাড়ি থেকে। এমন প্রাণী হয়ত অনেকেই চোখে দেখেনি। এই বিরল প্রাণীটি উদ্ধার হয় একটি গৃহস্থ বাড়ি থেকে। উদ্ধার হওয়ার পর থেকে প্রাণীটি দেখতে হুলুস্থূল কান্ড। উদ্ধারের পর প্রাণীটিকে তুলে দেওয়া হয় বন দফতরের হাতে। পাঁচলা গোলাবাড়ি এলাকা থেকে প্রাণীটি উদ্ধার হওয়ার পর থেকেই এমন অচেনা প্রাণী দেখতে রীতিমতো মানুষ ভিড় জমায়, যদিও পরিবেশ কর্মীদের কথায় জানা যায়। স্বাভাবিক যে রং সেই রং না হয়ে অ্যালবিনো যা ধবধবে সাদা। এটি খুব স্বাভাবিক বিষয় হলেও খুব অল্পমাত্রায় দেখা যায়। সাধারণ ভাম বা খটাস প্রকৃতির…
Read More
সরকারের তরফ থেকে আনা হচ্ছে নতুন পরিষেবা

সরকারের তরফ থেকে আনা হচ্ছে নতুন পরিষেবা

শুরু হয়েছে নতুন বছর। চলতি বছর ঘুরলেই শুরু নির্বাচন, অপেক্ষা মাঝে এক বছরের। এখন থেকেই প্রস্তুতি চলছে জোর কদমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইতিমধ্যেই রাজ্য জুড়ে চালু রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক সরকারি প্রকল্প। পৌরসভা এলাকার শহরের বাসিন্দাদের মতই তাঁর নজর রয়েছে গ্রামের মানুষদের দিকেও। তাই পৌরসভায এলাকায় যেমন শহরের বাসিন্দাদের সমস্ত সরকারী কাজে গতি আনতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে, তেমনই গ্রাম পঞ্চায়েত স্তরের বাসিন্দাদের আরো বেশি সরকারি সুবিধা দিতে তৈরি করা হয়েছে একটি নতুন অ্যাপ। এই অ্যাপটির নাম হল ‘বাংলার পঞ্চায়েত অ্যাপ’। এই নতুন অ্যাপ চালু হওয়ার ফলে এবার থেকে পঞ্চায়েত অফিসের কাজ আরো বেশি সহজ হতে চলেছে। গুগল প্লে…
Read More
প্রকল্পের টাকা ঢুকলেও নির্দেশ এলো এবার সেটা ফেরাতে হবে

প্রকল্পের টাকা ঢুকলেও নির্দেশ এলো এবার সেটা ফেরাতে হবে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে আবাস যোজনা অন্যতম। কেন্দ্রীয় বঞ্চনাকে তোয়াক্কা না করে নিজের ভাঁড়ার থেকেই আবাস যোজনার টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার। প্রথম দফায় আবাসের মূল উপভোক্তা রয়েছেন ১২ লক্ষ। ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পাঠানো হয়েছে। সেই মত কিস্তির টাকা পেয়েছিলেন নদিয়ার বৃদ্ধ দম্পতি। শুরু হয়েছিল বাড়ি তৈরির প্রস্তুতি। এরই মধ্যে নির্দেশ এল আবাসের অর্থ ফেরাতে হবে। আবাসের প্রথম কিস্তির টাকা পেয়ে সেই বাড়িটি বিক্রি করে দিয়েছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালির চক শ্যামনগর গ্রামের বৃদ্ধ দম্পতি। বাড়ি তৈরি…
Read More
রাজ্যবাসীর অভিযোগ জানানোর জন্য নয়া উদ্যোগ নিলো সরকার

রাজ্যবাসীর অভিযোগ জানানোর জন্য নয়া উদ্যোগ নিলো সরকার

প্রতিনিয়ত রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার। এবার অভিযোগ জানানোর জন্য নয়া উদ্যোগ নেওয়া হল। পানীয় জল সংক্রান্ত সমস্যা মেটাতে নতুন অ্যাপ আনতে চলেছে সরকার। বাড়ি বসেই এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। পানীয় জল সরবরাহ নিয়ে রাজ্যের নানান প্রান্ত থেকে প্রায়ই নানান অভিযোগ আসে। তবে সেই সকল অভিযোগ সরাসরি আধিকারিকদের জানানোর সুযোগ সবসময় পাওয়া যায় না। তাই রাজ্যের তরফ থেকে নয়া উদ্যোগ নেওয়া হল। বাড়ি বাড়ি পানীয় জল সম্বন্ধিত সমস্যা সমাধানের জন্য একটি অ্যাপ আনতে চলেছে সরকার। এই অ্যাপের মাধ্যমে বাসিন্দারা কোনও প্রকার জটিলতা ছাড়াই নিজেদের অভিযোগের কথা সরাসরি আধিকারিকদের জানাতে পারবেন।
Read More
কড়া নির্দেশ বিচারপতির

কড়া নির্দেশ বিচারপতির

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এরই মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। গত বছরের ২৫ এপ্রিল ২০০৯ সালের নিয়োগ প্রক্রিয়ার মোট ৮৭৮ জনকে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন জাস্টিস মান্থা। আদালতের সেই নির্দেশের পর মাঝে কেটে গিয়েছে ১০ মাস। তারপর থেকে এখনও পর্যন্ত একজনকেও নিয়োগ করা হয়নি। এতদিনেও নির্দেশ পালন না করায় এবার…
Read More
কর্মবিরতি থেকে সরে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা

কর্মবিরতি থেকে সরে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা

স্যালাইন-কাণ্ডে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাঁদের মধ্যে রয়েছেন ছ’জন জুনিয়র ডাক্তার। ওই ছয় জুনিয়র ডাক্তারকে নিলম্বিত করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ডাক দেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা। বৃহস্পতিবার রাত থেকেই স্ত্রীরোগ এবং অ্যানাস্থেশিয়া বিভাগের ২২ জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি শুরু করেন হাসপাতালের মাতৃমা বিভাগে। শুক্রবার সকাল ৮টা থেকে হাসপাতালের বাকি সব বিভাগেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু হবে বলে জানানো হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জুনিয়র ডক্টরস’ ফ্রন্টের প্রতিনিধিরা শুক্রবার দুপুরে মেদিনীপুর মেডিক্যালে যাবেন। এ দিনই সেখানে যাওয়ার কথা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিদেরও। সাড়ে ১২টা নাগাদ জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার কথা রয়েছে। তার পরেই…
Read More
পাশ ফেল নিয়ম নিয়ে চলছে দ্বন্দ্ব

পাশ ফেল নিয়ম নিয়ে চলছে দ্বন্দ্ব

বিগত বেশ কিছু দিন ধরেই চলছে মতবিরোধ। কিছুদিন আগে পাশ ফেল নিয়ম ফিরিয়ে আনার জন্য প্রস্তাব দিয়েছিল কেন্দ্র সরকার। তবে সেই ব্যাপারে রাজ্য কি ভাবছে তা নিয়ে এখনও কিছু জানায়নি। এই পরিস্থিতিতে সমস্যা বাড়ছে। ফের পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ ফেলের নিয়ম ফিরছে? ধন্দে শিক্ষক থেকে পড়ুয়ারাও। রাজ্যে নতুন শিক্ষাবর্ষের পড়াশোনা শুরু হলেও পাশ-ফেলের নিয়ম চালু হবে কি না সেই নিয়ে কোনো স্পষ্ট নির্দেশ না মেলায় ধোঁয়াশায় শিক্ষকমহল। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছিল, নতুন শিক্ষাবর্ষ থেকে ফের পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশফেলের নিয়ম ফিরিয়ে আনা হচ্ছে। তবে জানা যাচ্ছে, পাশ-ফেল সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি স্কুলগুলিতে এসে পৌঁছায়নি। ফের পাশ-ফেলের চালু হলে মূল্যায়ন…
Read More
ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশের জালে গ্রেফতার তিন সন্দেহভাজন

ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশের জালে গ্রেফতার তিন সন্দেহভাজন

অবৈধভাবে ভারতে থাকার অপরাধে সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি হলেন তুষার আহমেদ, ইসমাইল হোসেন, সামিদুল ইসলাম, মোহাম্মদ শামিম ও মোহাম্মদ জলিল । এই পাঁচজনের মধ্যে ৪ জন বৈধভাবে ভারতে এলেও জলিল অবৈধভাবে এসেছেন বলে জানা গেছে। উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত দিয়ে তারা এদেশে প্রবেশ করেছে বলে খবর। ধৃতদের মধ্যে জলিল ভারতে এসে জাল আধার কার্ড তৈরি করেছে বলেও জানা গেছে পুলিশ সূত্রে। বাংলাদেশের ঢাকা, কুষ্টিয়া, বরিশাল ও লক্ষ্মীপুর এলাকায় বাড়ি বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে বাংলাদেশের থানায় মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। একজন চীনেও গিয়েছিলেন বলে জানা গেছে। প্রত্যেকের কাছ থেকেই পাওয়া গেছে বাংলাদেশি…
Read More