পশ্চিমবঙ্গ

তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় চ্যালেঞ্জ জানাচ্ছে সিবিআই

তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় চ্যালেঞ্জ জানাচ্ছে সিবিআই

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। এরপরই বড় প্রশ্ন তুলে দেয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মামলায় শিয়ালদহ আদালত যে রায় দিয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য কি আদৌ উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারে? প্রশ্ন তোলেন ডেপুটি সলিসিটর জেনারেল তথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী রাজদীপ মজুমদার। তাঁর কথায়, সিবিআইও এই মামলায় দোষী সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল। কিন্তু সিবিআই, নির্যাতিতার পরিবার অথবা অপরাধী হাইকোর্টের দ্বারস্থ না হলে, রাজ্য কীভাবে এই আর্জি জানাতে পারে? রাজ্যের আইনজীবীরা বলেন, সিআরপিসি ৩৭৭ ও ৩৭৮ অনুযায়ী রাজ্য আবেদন জানাতে পারে। এজি এদিন হাইকোর্টে বলেন,…
Read More
আসন্ন পরীক্ষার পূর্বেই বড় সিধান্ত নিল শিক্ষাপর্ষদ

আসন্ন পরীক্ষার পূর্বেই বড় সিধান্ত নিল শিক্ষাপর্ষদ

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই অপেক্ষা পরীক্ষার, আগামী ১০ ফেব্রুয়ারি থেকই শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা। তার আগে এই নিয়ে তৃতীয়বার পরীক্ষার্থীদের নাম রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এখনও পর্যন্ত যদি কারও রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে তাদের আরো একবার সুযোগ দিচ্ছে পর্ষদ। এর আগে পর্ষদের তরফে প্রথম দফায় ১৮ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় ৩ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে মোট ৯.,২৮১ টি স্কুলে। তবে এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারেনি বহু পড়ুয়া। তাঁদের কথা ভেবেই এবার শেষবারের মতো আরও একদিনের জন্য রেজিস্ট্রেশনের পোর্টাল চালু করে দিচ্ছে পর্ষদ।  রেজিস্ট্রেশনের কাজ দ্রুত সম্পন্ন করা যায়…
Read More
চলতে থাকা তদন্তের মাঝেই প্রকাশ্যে এসেছে পার্থর নয়া কীর্তি

চলতে থাকা তদন্তের মাঝেই প্রকাশ্যে এসেছে পার্থর নয়া কীর্তি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ শুনানিতে পার্থদের বিরুদ্ধে হাজার হাজার পাতার নথি জমা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। সেখান থেকেই জানা যাচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে পার্থর ‘কীর্তি’ ফাঁস করেছেন তাঁর জামাই কল্যাণময়। প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় এজেন্সির জমা দেওয়া নথিতে (৬০৯৭, ৬১০২, ৬১০৪ ও ৬১০৬) পার্থর জামাইয়ের লিখিত বয়ানের উল্লেখ রয়েছে। দাবি করা হয়েছে, ট্রাস্টের নামে কোটি কোটি টাকা নগদ দিয়ে সম্পত্তি কেনা হয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর প্রয়াত স্ত্রী…
Read More
উঠতে থাকা একাধিক অভিযোগের ওপর ভিত্তি করেই জারি হলো একাধিক নির্দেশিকা

উঠতে থাকা একাধিক অভিযোগের ওপর ভিত্তি করেই জারি হলো একাধিক নির্দেশিকা

অভিযোগ উঠছিল বেশ কিছুদিন ধরেই, অভিযোগের ওপর ভিত্তি করেই জারি হয়েছিল একাধিক নির্দেশিকা। এবার নার্সদের উদ্দেশ্যে কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য ভবন। বহু সরকারি হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের খারাপ ব্যবহার নিয়েও অভিযোগ করেছেন বহু রোগীর পরিবার। এবার এই অভিযোগকে সামনে রেখেই রোগী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে নার্সদের কেমন আচরণ করা উচিত? তা নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে নার্সরা রোগীর সেবার কাজে জড়িত। স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় মোট চারটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। যা নার্সদের কর্ম ক্ষেত্রে সবসময় মনে রাখতে বলা হয়েছে। প্রথমত ভালো আচরণ, দুই সহানুভূতিশীল ব্যবহার, তিন নমনীয় কথাবার্তা…
Read More
সঠিক বিচার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার

সঠিক বিচার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। রায় সামনে আসার পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে। বিকেলে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করার সময় বিচারক জানিয়েছিলেন এই ঘটনাকে তিনি ‘বিরলের মধ্যে বিরলতম’ মনে করছেন না। এই কারণেই এই মামলায় ফাঁসি নয় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নিজের এক্স হান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘এই ধরনের জঘন্য ঘটনায় দোষী সাব্যস্তর মৃত্যুদণ্ড হওয়া উচিত’। এবার সেই দাবি নিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে যাবে।
Read More
এবার সরস্বতী পুজোয় চমক বাটানগরে

এবার সরস্বতী পুজোয় চমক বাটানগরে

এতদিন দুর্গাপুজো, কালীপুজোয় বড় বড় প্যানডেল উচু উচু প্রতিমার কথা শুনে আসছেন। কিন্তু সরস্বতী পুজোয় ১১১ ফুটের সরস্বতী প্রতিমা বোধয় এই প্রথম দেখতে চলেছে পশ্চিমবঙ্গবাসী। গতবছর দুর্গাপুজোতে রানাঘাটের ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করা হয়। কিন্তু পরবর্তীতে সেই পুজো বন্ধ  হয়ে যায়। আর এবার ২০২৫-র সরস্বতী পুজোতে ১১১ ফুটের ঠাকুর তৈরি করে গোটা বাংলাকে তাক লাগাতে চলেছে বাটানগর। হাতে মাত্র আর কয়েক দিন তারপরেই বাঙালিদের অন্যতম উৎসব সরস্বতী পুজো। আর তাই বাঙালির এই উৎসবকে আরও রঙিন করে তুলতে বাটানগরের দুটি ক্লাব তৈরি করতে চলেছে ১১১ ফুটের প্রতিমা। জোর কদমে চলছে প্রস্তুতি। জানা গিয়েছে, বাটানগরের নিউল্যান্ড মাঠে গড়ে উঠছে ১১১ ফুটের…
Read More
বিধানসভায় গেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী

বিধানসভায় গেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিগত ১ বছর ৩ মাস জেলবন্দি থাকার পর সদ্য জামিন পেয়েছেন বালু। এরপর কয়েকদিন যেতে না যেতেই বিধানসভায় গেলেন হাবড়ার বিধায়ক। পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী হলেন জ্যোতিপ্রিয়। জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ সূত্র দাবি করা হয়েছে, বিগত ১ বছর ৩ মাসের বেতন তুলতে এদিন বিধানসভায় উপস্থিত হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। এই বিষয়ে তাঁকে কিছু সইসাবুদ করতে হবে। জানা যাচ্ছে, এদিন…
Read More
রাজ্য পুলিশের মহিলা কর্মীদের জন্য নতুন নিয়ম জারি

রাজ্য পুলিশের মহিলা কর্মীদের জন্য নতুন নিয়ম জারি

অন্তঃসত্ত্বা এবং সন্তানকে স্তন্যপান করান এমন মহিলা পুলিশকর্মীরা এবার থেকে সালোয়ার-কামিজ পরে ডিউটি করতে পারবেন। সম্প্রতি রাজ্য পুলিশ এই নিয়ে নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় উল্লেখ রয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থার দ্বাদশ সপ্তাহ থেকে সন্তান জন্ম দেওয়ার এক বছর পর্যন্ত মহিলা পুলিশকর্মীরা সাদা (কমিশনারেট এলাকার জন্য) বা খাকি রঙের (জেলাপুলিশ এলাকা) সালোয়ার-কামিজ পরতে পারবেন। কামিজের দৈর্ঘ্য হবে হাঁটু পর্যন্ত এবং তার দু'পাশে পকেট থাকবে।  এছাড়া কামিজের কাঁধে ফ্ল্যাপ থাকতে হবে। ওড়নার দৈর্ঘ্য হবে আড়াই মিটার। সালোয়ারের বদলে সোজা (স্ট্রেট) প্যান্টও পরতে পারবেন। পায়ে কালো রঙের জুতো থাকবে। অন্তঃসত্ত্বা এবং সন্তানকে স্তন্যপান করানোর ক্ষেত্রে মহিলা পুলিশকর্মীদের উর্দি পরায় অনেক জেলায় ছাড় থাকলেও কেন্দ্রীয় ভাবে…
Read More
ডিএ বৃদ্ধির অপেক্ষায় সরকারি কর্মীরা

ডিএ বৃদ্ধির অপেক্ষায় সরকারি কর্মীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে বারে বারে পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। সব মিলিয়ে হতাশ সরকারি কর্মীরা। আগামী মাসে বিধানসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করবেন বাংলার অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আশায় সরকারি কর্মীরা। গত বছর ফেব্রুয়ারীতে ৪% ডিএ বৃদ্ধি করা হয়েছিল সরকার তরফে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ গিয়ে দাঁড়ায় ১৪ শতাংশে। এখনও সেই ১৪ শতাংশ হারেই মিলছে। তারপর থেকে আর কোনো সুখবর পায়নি সরকারি কর্মীরা। উল্লেখ্য, তার আগের বাজেটেও বাংলার সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ৩% ডিএ…
Read More
রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের ভাতা বাড়াল রাজ্য সরকার

রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের ভাতা বাড়াল রাজ্য সরকার

রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে), মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)’র শিক্ষক, শিক্ষিকাদের ভাতা বাড়াল রাজ্য সরকার। এই দুই কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের মোট ভাতার ৩ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে শিক্ষক-শিক্ষিকারা বর্ধিত হারে বেতন পাবেন। এই মর্মে মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল শিক্ষাদপ্তর। এসএসকে’র শিক্ষকদের সহায়ক ও শিক্ষিকাদের সহায়িকা বলা হয়ে থাকে। বর্তমানে সহায়ক ও সহায়িকারা পান ১১ হাজার ২৫৫টাকা। এই ভাতা বেড়ে হচ্ছে ১১ হাজার ৫৯৩টাকা। মুখ্য সহায়ক, সহায়িকারা পেতেন ১১ হাজার ৬৩৮ টাকা। তা বেড়ে হতে চলেছে ১১ হাজার ৯৮৭টাকা। অন্যদিকে এমএসকে’র শিক্ষকদের সম্প্রসারক ও শিক্ষিকাদের সম্প্রসারিকা বলা হয়ে থাকে। সম্প্রসারক ও সম্প্রসারিকারা বর্তমানে ১৪ হাজার ৬৩২ টাকা ভাতা…
Read More