পশ্চিমবঙ্গ

বাড়ছে তাপমাত্রা, বিদায় নিচ্ছে শীত

বাড়ছে তাপমাত্রা, বিদায় নিচ্ছে শীত

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা শীতের মাঝেই আবার কখনও আংশিক মেঘলা। আবহাওয়া অফিসের আপডেট রাজ্যে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। সোমবার থেকেই ফের পারদ চড়তে পারে। গত দু’দিনে হুড়মুড়িয়ে তাপমাত্রা নেমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আগামীকাল থেকে বদলে যাবে পরিস্থিতি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে। তার সাথেই কলকাতা থেকে উধাও হবে শীত। এবারে শীত সেভাবে পড়তেই পারেনি দক্ষিণবঙ্গে। শীতের পথে বাধা হয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। তবে বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার…
Read More
গ্রাহ্য হলো না আবেদন

গ্রাহ্য হলো না আবেদন

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় প্রকাশ্যে এসেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জমানায় হাসপাতালে হওয়া নানান দুর্নীতির অভিযোগ। ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি, দুই মামলাতেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপ। গত ২৮ জানুয়ারি চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপর সেই সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন সন্দীপ সহ এই মামলার বাকি অভিযুক্তরা। তবে সিঙ্গেল বেঞ্চে তাঁদের সেই আবেদন গ্রাহ্য হয়নি। এবার তাই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তাঁরা। জানা যাচ্ছে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে গিয়েছেন সন্দীপ সহ আরজি কর আর্থিক দুর্নীতি মামলার বাকি অভিযুক্তরা।…
Read More
ভারতীয় ভূখণ্ডে কাঁটাতার সরানোর দাবিতে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি জমা

ভারতীয় ভূখণ্ডে কাঁটাতার সরানোর দাবিতে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি জমা

কেন্দ্রের বিজেপি সরকারের উদ্যোগে এবং বিএসএফের নজরদারিতে রায়গঞ্জের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের নানা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে পুরনো কাঁটাতারের বেড়া ভেঙে নতুন করে তা ঘেরার কাজ চলছে। এই পরিস্থিতিতে, বুধবার ওই গ্রাম পঞ্চায়েতের বহর, আগাবহর ও মন্নগর মৌজার বাসিন্দাদের একাংশ কর্ণজোড়ায় গিয়ে লিখিত ভাবে জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনার দফতরে বর্তমান সীমান্ত থেকে বাংলাদেশের দিকে ১৫০ মিটার দূরে ভারতীয় ভূখণ্ডে কাঁটাতার সরানোর দাবিতে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি জমা দেন। আন্দোলনকারীদের বেশির ভাগই পেশায় চাষি। সীমান্তের ও পারে ভারতীয় ভূখন্ডে তাঁদের কৃষিজমি রয়েছে। তাঁদের তরফে বহরের বাসিন্দা গোপালচন্দ্র বর্মণ ও উদয় বর্মণের দাবি, ১৯৯৭-১৯৯৮ সালের সমীক্ষা অনুযায়ী ওই তিনটি মৌজায় বর্তমান সীমান্ত থেকে বাংলাদেশের দিকে ১৫০…
Read More
চলতি মাসেই বেশ কিছুদিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

চলতি মাসেই বেশ কিছুদিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর এই রুটের পরিষেবা ফেব্রুয়ারি মাসে বন্ধ থাকবে ৮ দিন, প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত প্ল্যান থাকলেও পরে পরিবর্তন করা হয়। জানা গিয়েছে, এই সময়ে শহরে বইমেলা থাকার কারণে এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। জানা গিয়েছে, প্রথমে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো, পরে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ফের সম্পূর্ণ বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো। অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ দুই অংশেই কোনও মেট্রো চলবে না। এর মধ্যে ১৫ এবং ১৬ তারিখ ও ২২ এবং…
Read More
আসন্ন পরীক্ষার আগেই বদলে গেল নিয়ম

আসন্ন পরীক্ষার আগেই বদলে গেল নিয়ম

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই পরীক্ষার প্রস্তুতিও তুঙ্গে। মাঝে বাকি আর কটা দিন তারপরেই শুরু হয়ে যাচ্ছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। বিগত কয়েক বছরে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শিক্ষাদপ্তর। তাই প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখতে আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শুরুর আগে এবার স্কুলগুলোতে পাঠানো হচ্ছে মেটাল ডিটেক্টর। তবে এবছর সেই ব্যবস্থায় পরিবর্তন আনছে শিক্ষা সংসদ। জানা যাচ্ছে, এবার থেকে পরীক্ষার্থীদের দেহ তল্লাশীর কাজ আর পুলিশ করবে না। এবছর এই দায়িত্ব দেওয়া হচ্ছে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের। এক্ষেত্রে যে সমস্ত স্কুলে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হব, তাদের হাতে শিক্ষা সংসদের তরফ…
Read More
সুখবর দিল রাজ্য সরকার

সুখবর দিল রাজ্য সরকার

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যের সিভিকদের জন্য বিরাট সুখবর। এবার থেকে ব্যাঙ্কঋণ পাবেন রাজ্যের সিভিক ভলান্টিয়াররাও। এর জন্য সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করেছে রাজ্য পুলিস। এই প্রকল্প যাতে দ্রুত কার্যকর হয় সেই লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ার রয়েছেন। যারা পুলিস কর্মীদের মতোই রাস্তায় বা থানায় ডিউটি করেন। যদিও তাদের বেতন অনেকটাই কম। মাস গেলে দশ হাজার টাকা বেতন পান তারা। আর দুর্বল বেতন কাঠামোর কারণে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় তাদের। সিভিকদের ১ লক্ষ টাকা পর্যন্ত…
Read More
আগামী সপ্তাহের মধ্যেই চার্জশিট গঠন করার নির্দেশ

আগামী সপ্তাহের মধ্যেই চার্জশিট গঠন করার নির্দেশ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় নাম জড়িয়েছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ। সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন তিনি। আরজি কর দুর্নীতি মামলায় সেই সন্দীপ ঘোষ-সহ পাঁচ জনকে সশরীরে হাজির করানো হয় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। ক্ষুব্ধ হয়ে আদালতের সিবিআইকে নির্দেশ ছিল ১০০ শতাংশ নথি জমা দিতে হবে। আদালতের নির্দেশ মত সিবিআইয়ের আইনজীবী আরজি করে আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিপুল নথি নিয়ে উপস্থিত হন। CBI- র আইনজীবী জানান তিনি পেন ড্রাইভে অভিযুক্তদের আইনজীবীকে নথি দিতে পারবেন। অভিযুক্ত সন্দীপ ঘোষদের কাছে নথি জমা দেওয়ার…
Read More
রাজ্যের তরফে নেওয়া হলো এক বড় পদক্ষেপ

রাজ্যের তরফে নেওয়া হলো এক বড় পদক্ষেপ

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। জমির কারণে একাধিক কেন্দ্রীয় রেল প্রকল্প আটকে থাকার অভিযোগ-ও তেমনই একটি বিষয়। এরইমাঝে এই জমি জট কাটাতে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্য সরকারের হিসাব বলছে কেন্দ্রের এমন প্রকল্পের সংখ্যা পশ্চিমবঙ্গে রয়েছে মাত্র পাঁচটা। রাজ্যের দাবি এই সমস্যার সমাধান হয়ে গেলে মোদি সরকার আর কোনভাবে রাজ্যের দিকে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে অভিযোগ তুলতে পারবে না। এবার খাতায় কলমে এই কাজের জন্য পূর্ত, ভূমি সংস্কার, পরিবহণ সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।…
Read More
কিছুটা স্থিতিশীল আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

কিছুটা স্থিতিশীল আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে অবশ্য জেলের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বিগত কয়েকদিন ধরে শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন পার্থ, ছিলেন চিকিৎসাধীন। এরপর আদালতের কাছে বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার আর্জি জানান তিনি। সেই অনুযায়ী গত মঙ্গলবার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রাক্তন মন্ত্রীকে। জানা যাচ্ছে, এখনও অক্সিজেন সাপোর্টেই রয়েছেন…
Read More
বিস্ফোরক দাবি তরুণী চিকিৎসকের বাবার

বিস্ফোরক দাবি তরুণী চিকিৎসকের বাবার

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় প্রথম নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। পরে আইনজীবী বদল হয়। পরিবারের তরফে দায়িত্ব দেওয়া হয় বৃন্দা গ্রোভারকে। এরপর ডিসেম্বর মাসে হঠাৎই এই মামলা থেকে সরে দাঁড়ান বৃন্দা। সেই সময় নির্যাতিতার বাবা বিস্ফোরক দাবি করে বলেছিলেন, “আইনজীবী বৃন্দা গ্রোভার সিবিআইয়ের সামগ্রিক কাজকর্ম নিয়ে সবটাই জানতেন! পরবর্তীতে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কাতেই মাঝপথেই উনি মামলা ছাড়েন।” ঘটনার পর আইনজীবী বৃন্দা গ্রোভারকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা। নির্যাতিতা চিকিৎসকের বাবা বলেন, ‘যদি আমরা বিচারের জায়গায় কিছুটা এগোতে পারি। উনি যেখানে ব্যাকফুটে আমাদের রেখে…
Read More