পশ্চিমবঙ্গ

সরকারের তরফে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া

সরকারের তরফে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। নবান্নের মন্ত্রিসভার বৈঠকে অনেকগুলি নিয়োগের প্রস্তাবে সবুজ সংকেত মিলেছে। নবান্নের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের মোট ৬০টি নতুন পদে নিয়োগ করা হবে। মূলত স্বরাষ্ট্র, নারী-শিশু কল্যাণ এবং বিচার দপ্তরের অধীনে এই নিয়োগগুলি সম্পন্ন হবে। পাশাপাশি রাজ্যের পরিবহন নিগমের অধীনে মোট ৮৭৮ টি পদে নিয়োগ করবে মন্ত্রিসভা। আপাতত সরকারি বাস কন্ডাক্টরের ওই পদগুলিতে অস্থায়ী পদে নিয়োগ করবে সরকার। প্রসঙ্গত আগের বৈঠকগুলিতে স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসক নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান ইত্যাদি পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছিল মন্ত্রিসভা। এছাড়া দমকল এবং পুলিশেও অনেক সংখ্যক নিয়োগের ছাড়পত্র মিলেছিল। এই সমস্ত নিয়োগগুলি দ্রুত কার্যকর করার ব্যাপারে আগেই…
Read More
নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি বেআইনি টোটো চলাচল

নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি বেআইনি টোটো চলাচল

বারংবার উঠেছে অভিযোগ, তারপরেও হয়নি কোনো সুরাহা। টোটো নিয়ে যানজটের সমস্যাও নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটোর কারণে একাধিক দুর্ঘটনাও ঘটেছে বহুবার। আগে থেকেই রাজ্য বা জাতীয় সড়কে অটো বা টোটো চলাচলে নিষেধাজ্ঞা আছে। কড়া নির্দেশিকা রয়েছে পরিবহণ দপ্তরের। তবে বারাসতে এই নিয়ম এখনও কার্যকর হয়নি বলে অভিযোগ। উল্টে দিন দিন টোটোর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় সমস্যাও বাড়ছে। এই পরিস্থিতিতেই এবার বেআইনি টোটো নিয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করল জেলা পরিবহণ দপ্তর। বেআইনিভাবে কতগুলি টোটো চলছে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। বারাসত শহরে কমবেশি ১০ হাজারের মত টোটো চলাচল করে। পুরসভা সূত্রে খবর, শহরের তিনহাজার টোটোতে পুরসভা তরফে বারকোড…
Read More
সরকারের তরফে বড় ঘোষণা

সরকারের তরফে বড় ঘোষণা

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। এবার একটি আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তি করছে রাজ্যের খাদ্যদপ্তর। কানাডায় নথিভুক্ত নিউট্রিশন ইন্টারন্যাশনাল নামে ওই পুষ্টি বিশেষজ্ঞ সংস্থাটির সদর দপ্তর রয়েছে এদেশের দিল্লিতে। রেশনের চালের পুষ্টিগুণ বৃদ্ধির জন্য রাজ্যের খাদ্য দপ্তরকে কারিগরি সহায়তা দেবে এই সংস্থা। তার জন্য এখানে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গড়বে তারা। এই ইউনিটে রাজ্য পর্যায়ে টেকনিক্যাল কনস্যালট্যান্ট, মনিটরিং অফিসার, সফটওয়্যার ডেভেলপার, কেমিস্ট প্রভৃতি থাকবেন। এই…
Read More
বাতিল হলো মামলা

বাতিল হলো মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিল মামলায় বড় আপডেট। হাই কোর্টের রায়কেই সমর্থন করছে বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মামলাটি ওঠে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে। এদিন সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়, “নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতা জমা দিয়েও অনেক চাকরি হয়েছে। হাই কোর্টের যথার্থ রায় দিয়েছে। ওই রায়ই বহাল রাখা হোক।” ঠিক কিভাবে যোগ্য-অযোগ্য আলাদা…
Read More
বড় খবর তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়

বড় খবর তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার সামনে আসছে বড় খবর। হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছিল। পরবর্তীতে ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি, দুই মামলাতেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই আর্থিক দুর্নীতি মামলায় গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে সন্দীপের পাশাপাশি নাম ছিল এই মামলায় ধৃত সুমন হাজরা, বিপ্লব সিংহ, আফসার আলি এবং আশিস পাণ্ডের। এবার এই মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল আলিপুর আদালত। বিচারক একথা জানিয়েছেন। বর্তমানে সন্দীপ সহ এই মামলায় ধৃত পাঁচজনই জেলবন্দি রয়েছেন। এই মামলা থেকে অব্যাহতি…
Read More
টুকলির খবর প্রকাশ্যে আসতেই স্কুলে ADM সহ অন্যান্য আধিকারিকদের আনাগোনা শুরু হল

টুকলির খবর প্রকাশ্যে আসতেই স্কুলে ADM সহ অন্যান্য আধিকারিকদের আনাগোনা শুরু হল

টুকিলির ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসলো প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ। রাজগঞ্জের কেবল পাড়া স্কুলে আজ কড়া চেকিং পুলিশের। পাশাপাশি ব্যাবস্থা খতিয়ে দেখতে ADM সহ অন্যান্য আধিকারিকদের স্কুলে ঘন ঘন আনাগোনা। একইসাথে স্কুলের শৌচাগার সংলগ্ন উন্মুক্ত এলাকায় টিনের বেড়া দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু। গতকাল এই স্কুলেই টুকলি মিলিয়ে দেখার ছবি প্রকাশ্যে আসে।যার জেরে চাঞ্চল্য ছড়ায় শিক্ষানুরাগী মহলে। অস্বস্তিতে পড়ে প্রশাসন।
Read More
বালুরঘাট পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে শুরু হল রাস্তা তৈরির কাজ

বালুরঘাট পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে শুরু হল রাস্তা তৈরির কাজ

স্বাধীনতার এত বছর হয়ে গেলো তবুও মেলেনি পাকা রাস্তা। বাম আমলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরেও কোন সুরাহা হয়নি! বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্রের প্রচেষ্টায় অবশেষে আজ ১১ ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বালুরঘাট পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডে বটকৃষ্ণ পল্লী এলাকায় রাস্তা নির্মাণের শুভ সূচনা হলো। এই কর্মসূচিতে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র ছাড়াও পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারখ সহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৌরাধ্যক্ষ অশোক মিত্র জানিয়েছেন - আজ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বটকৃষ্ণ পল্লী এলাকায় নিচু কাঁচা রাস্তা ভরাট করে পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হল। এছাড়াও আজ ২৫ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে ৫ নম্বর ওয়ার্ডে এই রাস্তাটার…
Read More
বিরাট উদ্যোগ কলকাতা পুরসভার তরফে

বিরাট উদ্যোগ কলকাতা পুরসভার তরফে

পূর্বে বহুবার নিষেধ সত্বেও মানা হয়নি কিছুই। রাস্তাঘাটে বেরিয়ে যেখানে সেখানে অবৈধ বা বেআইনি পার্কিংয়ের জেরে হামেশাই সমস্যার সম্মুখীন হতে হয় পথ চলতি সাধারণ মানুষকে। এমনকি ঘটে যায় দুর্ঘটনাও। তবে এবার এই সমস্যার সমাধান করতেই বিরাট উদ্যোগ নিল কলকাতা পুরসভা। জানা যাচ্ছে, এই অনিয়ম এবার আর বরদাস্ত করা হবে না। এবার থেকে এমন অপকর্ম করলেই দিতে হবে তার খেসারত। এরফলে একপ্রকার বাধ্য হয়েই আইন মেনে গাড়ি পার্কিং করবেন আইনভঙ্গকারী গাড়ির মালিক ও চালকরা। কলকাতা পুরনিগম সূত্রে খবর, ইতিমধ্যেই কলকাতা পুরনিগমের পার্কিং বিভাগ বিশেষ ধরনের সফ্টওয়্যারের সাহায্যে একটি অ্য়াপ তৈরি করার প্রয়াস শুরু করেছে। এই অ্য়াপ তৈরি হলে তার মাধ্যমেই বেআইনি…
Read More
বড় মন্তব্য করলেন অনুব্রত

বড় মন্তব্য করলেন অনুব্রত

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গরু পাচার মামলায় গত বছর জামিন পেয়ে ফেরার পর থেকেই রাজনীতির আঙিনায় ফের সক্রিয় হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট অনুব্রত মণ্ডল। সম্প্রতি বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই দাপুটে নেতা। অনুব্রতর কথায়, ‘ব্রাত্য বসুকে বলব কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে একদমই পড়ুয়া নেই… কিছু প্রাথমিক বিদ্যালয়কে ইংরেজি মিডিয়াম করে দিতে বলব। মনে হয় এটা করলে খুব ভালো হবে… প্রাথমিক বিদ্যালয়ের মান যেমন করে হোক বৃদ্ধি করতে…
Read More
বাতিল হলো বেশ কিছু ট্রেন

বাতিল হলো বেশ কিছু ট্রেন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আগামী কয়েক দিনে বেশ কয়েকটি রুটে কিছু ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। সংস্কারের কাজে প্রায়শই রেলকে ট্রেন বাতিলের পদক্ষেপ গ্রহণ করতে হয়। * ট্রেন নম্বর ১২৩৫৫ অর্চনা এক্সপ্রেস ৮, ১১, ১৫, ১৮, ২২, ২৪ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।* ট্রেন নম্বর ১২৩৫৬ অর্চনা এক্সপ্রেস ৫,৯,১২,১৬,১৯,২৩,২৫ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।* ট্রেন নম্বর ২২৩১৭ শিয়ালদহ-জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস আগামী ২৫ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।* ট্রেন নম্বর ২২৩১৮ জম্মু তাওয়াই শিয়ালদহ হামসফর এক্সপ্রেস আগামী ২৬ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর…
Read More