পশ্চিমবঙ্গ

টিকা দেওয়া হলো না আজ বেশি কিছু স্বাস্থকেন্দ্রে

টিকা দেওয়া হলো না আজ বেশি কিছু স্বাস্থকেন্দ্রে

একেই করোনার তৃতীয় ঢেউ এর আশঙ্কা এরইমাঝে টান পড়ছে টিকাকরণে। দীর্ঘদিন ধরেই টানাটানি চলছিল কোভ্যাক্সিনের। সেই পরিস্থিতি কিছুটা শিথিল হতেই আবার টান পড়লো কোভিশিল্ডের ভাঁড়ারে। এমনই পরিস্থিতির সৃষ্টি হয় যে বৃহস্পতিবার রাতে কলকাতা পুরসভা জানায়, আজ শুক্রবার ১০২টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৫০টি মেগা সেন্টারে কোভিশিল্ড দেওয়া হবে না। স্বাস্থ্য দফতরের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে থাকা ৭০ হাজার ডোজ় কোভিশিল্ড রাজ্যের অন্যত্র দেওয়ার কথা। এ দিন বিভিন্ন জেলা মিলিয়ে প্রায় ১৯ লক্ষ ডোজ় কোভিশিল্ড এবং ৮-৯ লক্ষ কোভ্যাক্সিন ছিল। পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ রাতে বলেন, “রাজ্য সরকারের কাছ থেকে আবার কোভিশিল্ড পেলেই ফের তা দিতে শুরু করব।” স্বাস্থ্য দফতর…
Read More
বিগত কদিন ধরে ঊর্ধমুখীই রয়েছে করোনা সংক্রমণের সংখ্যা

বিগত কদিন ধরে ঊর্ধমুখীই রয়েছে করোনা সংক্রমণের সংখ্যা

চলতি সপ্তাহের শুরু থেকেই চিন্তা বাড়াচ্ছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। বিগত কদিন ধরেই ঊর্ধমুখীই রয়েছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। উদ্বেগের মধ্যেই আজ শুক্রবার আবার বাড়লো সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৮ লক্ষ ৫৬ হাজার ৭৫৭ জন। যদিও দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে…
Read More
আজও ভারীবৃষ্টির সম্মুখীন হবে রাজ্যবাসী

আজও ভারীবৃষ্টির সম্মুখীন হবে রাজ্যবাসী

আজ শুক্রবারও সকাল থেকেই মুখভার আকাশের। বিগত কদিন ধরেই বৃষ্টির দাপট দেখাচ্ছে রাজ্যবাসী। কলকাতা সহ রাজ্যের বেশি জায়গায়ই জলমগ্ন পরিস্থিতি, শুধু তাই নয় এই পরিস্থিতি থেকে তৈরী হয়েছে বন্যা পরিস্থিতির। তবে আজকের আবহাওয়া রিপোর্ট বলছে সকালের দিকে আকাশ কালো করে বৃষ্টির পরিস্থিতি থাকলেও বেলা বাড়তেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হতে চলেছে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা— এই দু’য়ের প্রভাবে কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন জেলায় গত দু’দিন ধরেই বৃষ্টিপাত চলেছে। শুক্রবারও কলকাতা এবং সংলগ্ন এলাকা সকাল থেকেই মেঘে অন্ধকারাচ্ছন্ন। সঙ্গে চলছে বৃষ্টি। কলকাতা ছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কয়েকটি জেলাতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি কমতে থাকবে এদিন। তবে সপ্তাহের শেষে ভারী বৃষ্টির…
Read More
চলতি বছর পুজোর পর থেকে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান

চলতি বছর পুজোর পর থেকে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান

বিগত দেড় বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা মহামারি। আর এই দীর্ঘ সময় ধরেই বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি পরিস্থিতি কিছুটা শিথিল হলে দেশের বাকি কিছু রাজ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনরকম উদ্যোগ নেয়নি পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু অন্যদিকে কবে খুলবে? কবে ফের স্কুল মুখো হবে পড়ুয়ারা? এই প্রশ্ন প্রত্যেকের মনেই। এবার এবিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে কোভিড পরিস্থিতি এবং অন্ন্যানো অনেক পরিস্থিতি নিয়ে গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, পুজোর পর থেকেই স্কুল-কলেজ খোলার চিন্তা-ভাবনা করা হচ্ছে। পুজোর ছুটির পর স্কুল…
Read More
চলতি বছরে দূর্গা পূজায় চলবে বিধিনিষেধ

চলতি বছরে দূর্গা পূজায় চলবে বিধিনিষেধ

আর কিছু দিনের মধ্যেই আসন্ন বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। বাকি শুধু মাস দেড়েকের অপেক্ষা। কিন্তু গত বছরের মতো চলতি বছরেও বাধ সেধেছে করোনা। গত বছর ২০২০ সালে করোনা নিয়মের কড়াকড়ির জেরে বাঙালির সবচেয়ে বড় উৎসবেও মন খুলে আনন্দ করতে পারেনি রাজ্যবাসী। চলতি বছরেও কি তারই পুনরাবৃত্তি হতে চলছে? মাস দেড়েক বাদেই দেশজুড়ে উৎসবের মরশুম। গণপতি-সহ শারদোৎসব এবং দীপাবলিতে মাতবে আসমুদ্র হিমাচল। কিন্তু এই সময় করোনা বিধি শিথিল হোক, চায় না কেন্দ্র। তাই উৎসবের মরশুমে করোনাবিধি কার্যকর রাখতে প্রতিটি রাজ্যকে চিঠি দিল কেন্দ্র। কিন্তু কেন্দ্রের নয়া নির্দেশের চিঠিতে ফের আশঙ্কার মেঘ দেখা দিয়েছে আকাশে। আগামী ৫ থেকে ১৫ অক্টোবর দুর্গোৎসবকে কেন্দ্র…
Read More
”ভিক্ষা নয় ঋণ চাইছি”, এিপুরায় গেরুয়া ঝড় রুখতে টিএমসি-কে সমর্থনের ডাক কুনাল এর

”ভিক্ষা নয় ঋণ চাইছি”, এিপুরায় গেরুয়া ঝড় রুখতে টিএমসি-কে সমর্থনের ডাক কুনাল এর

পশ্চিমবঙ্গের বাইরে বিশেষ করে এিপুরায় দলের নেতা-মন্ত্রীদের পাঠিয়ে বিপ্লব দেব সরকারের উপর চাপ বাড়িয়ে তুলেছে তৃণমূল। আইপ্যাকের সদস্যের আটকের ঘটনাকে সামনে রেখে একের পর এক দল গিয়েছে ত্রিপুরায়। কারণ পাখির চোখ ২০২৩ সালের ত্রিপুরার বিধানসভা ভোট। এদিন সেই উদ্দেশ্যেই ত্রিপুরাবাসীদের টুইট বার্তা দিলেন কুণাল ঘোষ। পর পর তিনটি টুইটে গেরুয়া শিবিরের বিরুদ্ধে একজোট হওয়ার ইঙ্গিত দিলেন তৃণমূলের মুখপাত্র। সেই সঙ্গে কুণালের স্পষ্ট বক্তব্য, ''কোনও ব্যক্তির আসা যাওয়ার উপর এবার ত্রিপুরায় তৃণমূলের ভবিষ্যত নির্ভর করবে না।''
Read More
কেন্দ্র সরকারের তরফে অর্থ সাহায্য পেলে বন্যা দুর্গতরা

কেন্দ্র সরকারের তরফে অর্থ সাহায্য পেলে বন্যা দুর্গতরা

রাজ্য জুড়ে এক বেশামাল পরিস্থিতির অবস্থা। জলের তলায় রয়েছে রাজ্য়ের একাধিক এলাকা। উদ্বেগের পারদ চড়ছে ধীরে ধীরে। তৈরী হয়েছে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে প্লাবনে, সব মিলিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন। ঘরছাড়া প্রায় আড়াই লক্ষ মানুষ। গত সপ্তাহের বৃহস্পতিবার, শুধু একদিনের রেকর্ড বৃষ্টিই ভেঙে দিয়েছে বহু বছরের রেকর্ড। প্লাবনের এমন ভয়াবহ রূপ আগে কখনও দেখেননি বলেই জানাচ্ছেন বন্যাবিধ্বস্ত এলাকার বর্ষীয়ান বাসিন্দারা। চার, পাঁচ দিন কেটে গেলেও কোনও কোনও জায়গায় এখনও জল জমা রয়েছে। ডুবেছে চাষের জমি। ভেসেছে বাড়ি-ঘর, সহায় সম্বল। পাশাপাশি চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে।  এবার বাংলার বন্যায় মৃতদের পরিজনেদের সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্য ঘোষণা করলেন…
Read More
সমস্ত বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

সমস্ত বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

বিগত কদিনের বৃষ্টিতে বেসামাল পরিস্থিতি রাজ্যের বেশ কিছু জায়গার। এর মধ্যে সব চেয়ে বেশি খারাপ পরিস্থিতি হয়েছে হুগলির খানাকুল এবং হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতায়। রাজ্যের এইসব বিভিন্ন বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যার জলে নেমেই দুর্গতদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া খারাপ থাকার কারণে হেলিকপ্টারে করে নয় সড়ক পথেই পৌঁছে যান বন্যা দুর্গত এলাকায়। পাশাপাশি সরকারি আধিকারিককে দুর্গতদের পাশে থাকারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বর্তমানে বন্যা কবলিত এলাকাগুলি থেকে দুর্গতদের উদ্ধারের কাজ চালাচ্ছে প্রশাসন। হুগলির আরামবাগ সাবডিভিশনে বায়ুসেনা নামানো হয়েছে ইতিমধ্যেই। জলাধার এবং নদীগুলির নাব্যতা কমে জল ধারণ ক্ষমতা কমে…
Read More
স্নাতকস্তরে ভর্তিতে শিলিগুড়িতে ২০ অগাস্ট পর্যন্ত  অনলাইন পোর্টাল চালু থাকবে

স্নাতকস্তরে ভর্তিতে শিলিগুড়িতে ২০ অগাস্ট পর্যন্ত অনলাইন পোর্টাল চালু থাকবে

এগুলো উচ্চমাধ্যমিকে প্রায় ১০০% পাস করার ফলে স্নাতকস্তরে ভর্তিতে সমস্যা দেখা দিচ্ছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আওতায় ৪৯ টি কলেজ রয়েছে এবং অনার্স মিলিয়ে আসন সংখ্যা প্রায় ৬৫ হাজারের কাছাকাছি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর প্রণব ঘোষ জানান, সকলেরই ইচ্ছে থাকে ভালো কলেজে ভর্তি হওয়ার। অপেক্ষাকৃত বেশী নম্বর পাওয়া পড়ুয়ারা ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে। তার চেয়ে কম নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীরা অন্য কলেজে ভর্তি হলে সমস্যা হওয়ার কথা নয়। কেননা আগের চাইতে কলেজের সংখ্যা বেড়েছে। যদি শিলিগুড়ি মহকুমায় প্রতিটি কলেজে ছাত্র-ছাত্রীরা সমানভাবে ভর্তি হয় তাহলে কোনও সমস্যা হবে না। কেননা প্রতিবারই শিলিগুড়ি কলেজের ওপর চাপ বাড়ে। অনেকেরই শিলিগুড়ি কলেজ থেকে স্নাতক পাস করার ইচ্ছে…
Read More
বাঙালি ঐতিহ্যকেই প্রাধান্য দিয়ে পাঠ করলেন শপথবাক্য

বাঙালি ঐতিহ্যকেই প্রাধান্য দিয়ে পাঠ করলেন শপথবাক্য

বজায় থাকল বাঙালিয়ানা বাঙালির ঐতিহ্য। তুলে ধরলেন বাঙালি সত্ত্বাকে। পুরোদস্তুর বাঙালি সাজে রাজ্যসভায় এলেন তিনি। বাঙালি ঐতিহ্যকে বহন করেই আজ বুধবার তৃণমূলের সাংসদ হিসেবে রাজ্যসভায় শপথ গ্রহণ করলেন প্রাক্তন আইএএস জহর সরকার। ধুতি-পাঞ্জাবি পরে পুরোদস্তুর বাঙালি বেশেই শপথ নিলেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জহর সরকার। তিনি শপথবাক্য পাঠ করেন বাংলাতেই। প্রসার ভারতীর প্রাক্তন প্রধান জহর সোমবার রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত হন। নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে চলতি অধিবেশন থেকেই দুঁদে এই বাঙালি আমলাকে ব্যবহার করতে পারে সংসদীয় দল। গত সোমবার জয়ের শংসাপত্র হাতে পেয়েই সন্ধ্যায় দিল্লি গিয়েছেন জহর। সেখানেই স্থির হয়, বুধবার অধিবেশন…
Read More