পশ্চিমবঙ্গ

আজই পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

আজই পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

কথা মতো আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবারই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক সারবেন সেখানে। সোমবার ঝাড়গ্রামে সরকারি অনুষ্ঠানে যান মমতা। আকাশপথে ঘুরে দেখবেন পরিস্থিতি। জানা গিয়েছে, হেলিকপ্টার নামবে ঘাটালের বঙ্গবাসী কলেজের মাঠে। সেখান থেকে ২ নম্বর ওয়ার্ডে প্লাবিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। ক্ষয়ক্ষতির পরিমান পর্যালোচনা করবেন তিনি। বন্যাদুর্গতদের সঙ্গে কথাও বলবেন তিনি, এমনটাই সূত্রের খবর। গতকাল ঝাড়গ্রাম যাওয়ার পথে হেলিকপ্টার থেকে হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি দেখেন মুখ্যমন্ত্রী। আমতা, উদয়নারায়ণপুরের বন্যা কবলিত এলাকা তিনি ঘুরে দেখেন। গত সপ্তাহেও তিনি আমতায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান। কিন্তু পরিস্থিতি প্রতিকূল হওয়ায় আমতার…
Read More
যাত্রী সংখ্যা বাড়লে চলবে না কড়া হুঁশিয়ারি

যাত্রী সংখ্যা বাড়লে চলবে না কড়া হুঁশিয়ারি

কিছুটা হলেও স্বস্তির মধ্যে মাঝে মাঝে চিন্তা বাড়াচ্ছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। কারণে সংক্রমণকে রোধ করতে একাধিক বিধিনিষেধ চলছে রাজ্যে। তার মধ্যে একটি হলো পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো। এর বেশি যাত্রী তোলা যাবে না বাসে। কিন্তু প্রতিনিয়িতই দেখা যাচ্ছে অন্যথা হচ্ছে এই নিয়মের। অফিস টাইমে ব্যস্ত সময়ে বহু বাসে দেখা যাচ্ছে বাদুড়ঝোলা ভিড়। আর তা থেকেই আশঙ্কা তৈরি হয়েছে ফের করোনা সংক্রমণের। তাই এবার এ বিষয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে পরিবহণ দপ্তর। এবার বাসে পঞ্চাশ শতাংশের অতিরিক্ত যাত্রী তোলা হলে প্যানডেমিক আইনে সেই বাসের ড্রাইভার ও কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একথা পরিষ্কার জানিয়ে দেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ…
Read More
আরও বেশি খারাপ হতে পারে রাজ্যের আবহাওয়া পরিস্থিতি

আরও বেশি খারাপ হতে পারে রাজ্যের আবহাওয়া পরিস্থিতি

বিগত কদিন ধরে জলমগ্ন পরিস্থিতিতে রাজ্যবাসী। গত দুসপ্তাহ ধরে কম বেশি বৃষ্টির আবহাওয়াই পাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা। এই পরিস্থিতে আজও উন্নতি হবে না আবহাওয়ার। গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ভয়াল হওয়ার সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশের অবস্থা রয়েছে এমনটাই। বুধবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে প্রবল বর্ষণের আশঙ্কা। বাড়বে নদীর জল স্তর। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় জারি করা হয়েছে সতর্কতা। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আজ থেকেই অতিভারী বৃষ্টিপাত শুরু হবে।…
Read More
বকেয়া মেটানোর দাবিতে কিছুটা হলেও রয়ে গেলো শিক্ষা প্রতিষ্ঠানের তরফে

বকেয়া মেটানোর দাবিতে কিছুটা হলেও রয়ে গেলো শিক্ষা প্রতিষ্ঠানের তরফে

অবশেষে বকেয়া মেটানোর নির্দেশ এলো। করোনা আবহে গত দু বছর সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্ৰতিষ্ঠান। গত দুবছর সময় ধরে মামলা চলছিল বকেয়া মেটানোর দাবিতে অবশেষে রায় এলো চলতি মাসের এই সপ্তাহে। এই বিগত সময়ে শিক্ষা প্ৰতিষ্ঠানের বকেয়া মেটানোর নির্দেশ দিলো কলকাতা হাই কোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে দু বছরের বকেয়া ফি–এর ৫০ শতাংশ মিটিয়ে দিতে হবে অভিভাবকদের। এই কথাই জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। সময় বেঁধে দিয়েছে হাই কোর্ট। এবার সময় বেঁধে দিয়েছে হাই কোর্ট। এর অন্যথা হলে পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারেন স্কুল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আদালতের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ না মানলে অনলাইন ক্লাস থেকে সংশ্লিষ্ট পড়ুয়াকে…
Read More
নতুন করে চিন্তা ধরাচ্ছে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা

নতুন করে চিন্তা ধরাচ্ছে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা

চলতি সপ্তাহের দৈনিক করোনা সংক্রমণ চিন্তা ধরালেও আজ কিছুটা কমলো সেই সংখ্যা। কিন্তু অন্যদিকে চিন্তা ধরালো দৈনিক মৃত্যুর সংখ্যা। ওঠানামা অব্যাহত রইলো দেশের করোনা গ্রাফে। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৬২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩৮৫। ভয়ঙ্কর ভাইরাসে মৃত্যু হয়েছে ৬১৭ জনের। একলাফে অনেকটা বাড়ল মৃত্যুর সংখ্যা। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৬৬৮ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন। টিকাকরণের…
Read More
তাহলে কি এবার সত্যি হতে চলেছে রাজীবের ঘরে ফেরার জল্পনা?

তাহলে কি এবার সত্যি হতে চলেছে রাজীবের ঘরে ফেরার জল্পনা?

এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে দল বদলের খেলা। বারংবার প্রশ্ন উঠছে তার অবস্থান নিয়ে। খাতায় কলমে তিনি বিজেপি নেতা হলেও বারংবার তাকে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলের সাথে যোগাযোগ রাখতে। ভোটের মুখে দলবদল করে চমক দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচন মিটতেই ফের একবার পুরনো দলের প্রতি নরম সুর শোনা গিয়েছিল প্রাক্তন বনমন্ত্রীর গলায়। এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজীবের বৈঠক ঘিরে সেই জল্পনাই মাথাচাড়া দিল। এদিন ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দফতরে যান বিজেপি নেতা। প্রায় ৩০ মিনিট তৃণমূল সাংসদের ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন তাঁরা। এতেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরার জল্পনা আরও জোরাল হয়েছে। তবে কি ঘরওয়াপসির মরসুমে এবার নতুন…
Read More
একশো শতাংশ টিকাকরণ করে রেকর্ড করলো

একশো শতাংশ টিকাকরণ করে রেকর্ড করলো

সামনেই আর কিছু সময়ের মধ্যেই আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। আগামী দু মাসের মধ্যেই আছড়ে পড়তে পারে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে সর্বাধিক টিকাকররন করার লক্ষ্য নিয়েছে রাজ্য তরফে। কিন্তু অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে টিকার অভাব এবং টিকা সরবরাহ। কেন্দ্রের তরফে কোভিড টিকা কম পাঠানো হচ্ছে, এই অভিযোগে বারবার সরব হয়েছেন, একাধিকবার প্রধানমন্ত্রীর সাহায্য চেয়ে চিঠি লিখেছেন। কিন্তু তাতেও সুরাহা মেলেনি। এখনও পর্যাপ্ত টিকা পায়নি বাংলা। যার জেরে বারবার টিকাকরণ কর্মসূচি মাঝপথে বন্ধ করতে হয়েছে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও টিকাকরণে রেকর্ড গড়ে ফেলল ডায়মন্ড হারবার পুরসভা। খুব কম সময়ের মধ্যেই এখানে ১০০ শতাংশ টিকাকরণ শেষ। প্রথম ডোজ পেয়ে…
Read More
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর প্রথমবার ঝাড়গ্রাম সফর করবেন তিনি

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর প্রথমবার ঝাড়গ্রাম সফর করবেন তিনি

কথা রাখলেন রাজ্যের মমতাময়ী দিদি, কথা মতো মা বোনদের পাশে থাকলেন তিনি। একুশে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মিটে গেল মান অভিমানের পালা। হ্যাট্রিক করে তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তার নিজ পদে ফেরার পর এই প্রথম জঙ্গলমহলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর অভিমান মিটিয়ে একুশের বিধানসভা ভোটে একুশের বিধানসভা নির্বাচনে ‘‌বাংলার নিজের মেয়ে’‌র উপর ভরসা রেখেছে ঝাড়গ্রাম। জঙ্গলমহলে হারানো জমি পুনরুদ্ধার অনেকটা করেছে তৃণমূল কংগ্রেস। প্রতিদানে এবার মা–বোনদের শ্রদ্ধা জানানোর পালা। তাই আগামী ৯ অগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস এবং বিশ্ব আদিবাসী দিবসের দিন ঝাড়গ্রামে বিস্তর কর্মসূচি রেখেছেন তৃণমূল সুপ্রিমো। নবান্ন সূত্রে খবর, সোমবার ফের ২ দিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী…
Read More
খুলছে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা

খুলছে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা

১৬ অগাস্ট থেকে খুলছে পুরীর জগন্নাথ মন্দির। শুক্রবার এমনটাই ঘোষণা করেছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন। তবে মন্দিরে প্রবেশ করতে গেলে RT-PCR নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, প্রতি শনি ও রবিবার বন্ধ থাকবে দর্শন। উইনএন্ড লকডাউনের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তবে একবারে নয়। ধাপে ধাপে খুলছে পুরীর মন্দির। ১৬ অগাস্ট প্রথম দফায় শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরপর ২৩ অগাস্ট থেকে সকল দর্শনার্থীদের প্রবেশে অনুমতি দেওয়া হবে।মন্দির কমিটির প্রধান কৃষ্ণ কুমার বলেন, 'কোভিড বিধি মেনেই চলবে মন্দিরের দর্শন। দর্শনার্থীদের কোভিড নেগেটিভ রিপোর্ট পরীক্ষা করার জন্য মন্দিরের বাইরেই থাকবে বিশেষ কিয়স্ক।' কমিটির তরফে…
Read More
আজ প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রাসের ফলাফল

আজ প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রাসের ফলাফল

অবশেষে কুড়ি দিনের মাথায় প্রকাশিত হল এবারের রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল। কোভিড পরিস্থিতিতে প্রথম বড় পরীক্ষা ছিল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে হলে বসে পরীক্ষা নিয়েছিল পশ্চিমবঙ্গে জয়েন্ট বোর্ড। ৯৯.৫ শতাংশ পরীক্ষার্থীই কৃতকার্য হয়েছেন বলে জানাল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দুপুর আড়াইটে নাগাদ ফলপ্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। আগামী ১৩ তারিখ থেকে কাউন্সেলিং প্রক্রিয়াও শুরু হয়ে যাবে বলে জানালেন চেয়ারম্যান। ফল জানতে লগ ইন করতে হবে বোর্ডের ওয়েবসাইটে - wbjeeb.nic.in। পারবেন। এ বছর জয়েন্ট পরীক্ষা দিতে চেয়েছিলেন ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী। এঁদের মধ্যে ৬৫ হাজার ১৭০ জন পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে ৯৯.৫ শতাংশ ছাত্রছাত্রী অর্থাৎ ৬৪…
Read More