পশ্চিমবঙ্গ

প্রতিবাদী যুবককে গুলি করে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে

প্রতিবাদী যুবককে গুলি করে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে

পাড়ার এক মেয়ের সঙ্গে অশ্লীল আচরণ করার প্রতিবাদ করেছিলেন প্রতিবেশী এক যুবক, আর তারই জেরে ওই যুবককে গুলি করে খুন করার অভিযোগ উঠল এক দুস্কৃতির বিরুদ্ধে। মঙ্গলবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার করিয়ালি বাজার এলাকায়। প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে প্রতিবাদী ওই যুবককে খুন করে উত্ত্যক্তকারী অভিযুক্ত ওই দুষ্কৃতী বলে অভিযোগ।   এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবাদী যুবক খুন হবার পর গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে। রাতেই মৃত যুবকের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। রাতেই গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর…
Read More
লকডাউনে রেক পয়েন্ট থেকে সিমেন্ট বোঝাই লরি চলাচলের অভিযোগ মালদায়

লকডাউনে রেক পয়েন্ট থেকে সিমেন্ট বোঝাই লরি চলাচলের অভিযোগ মালদায়

করোনা পরিস্থিতির মধ্যে লকডাউন অমান্য করে গৌড় মালদা স্টেশনের রেক পয়েন্ট থেকে দেদার ভাবে লরি বোঝাই করে সিমেন্ট সরবরাহ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যবসায়ী সংগঠনের কয়েকজন বড় মাথা জড়িত রয়েছে বলে অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছেন তৃণমূলের ইংরেজবাজারের টাউন সভাপতি তথা প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি। লকডাউন পরিস্থিতিতে ওই রেক পয়েন্ট থেকে শুধুমাত্র কেন সিমেন্ট বোঝাই লরি চলাচল করছে সে ব্যাপারেও প্রশাসনকে জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথবাবু। যদিও এ প্রসঙ্গে প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। মালদা টাউন স্টেশন সংলগ্ন রেক পয়েন্ট থেকেই মূলত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী লরি বোঝাই করে জেলা তথা…
Read More
তৃনমূল নেতার চা বাগানের গাছ উপড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য চোপড়ায়

তৃনমূল নেতার চা বাগানের গাছ উপড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য চোপড়ায়

ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে এমনই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়া গ্রাম পঞ্চায়েতের বিলাসী মৌজার বাগডোগরা গ্রামে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় ঝাড়বাড়ী গ্রাম পঞ্চায়েত সদস্য হাসান কামাল রানার (ছোটে) সাড়ে চার বিঘা চা বাগানের প্রায় চার থেকে পাঁচ হাজার গাছ উপড়ে ফেলা হয়েছে এবং কিছু গাছ কেটে ফেলে রেখে গেছে রাতের অন্ধকারে। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুস্কৃতিকারীদের বিরুদ্ধে। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফলেই এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিজেপি। তৃণমূল নেতা তথা ঝাড়বাড়ী তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য হাসান কামাল রানা জানান, গতকাল রাতে বিজেপি আশ্রিত দুস্কৃতিকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। ২০২১ এর…
Read More
অবাঞ্ছিত ভাবে সিমেন্ট বোঝাই লরি চলাচলের বিরুদ্ধে বিক্ষোভ, আটক একটি সিমেন্ট বোঝাই লরি

অবাঞ্ছিত ভাবে সিমেন্ট বোঝাই লরি চলাচলের বিরুদ্ধে বিক্ষোভ, আটক একটি সিমেন্ট বোঝাই লরি

লকডাউনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে সিমেন্ট বোঝাই লরি অবাঞ্ছিত ভাবে চলাচলের বিরুদ্ধে রাস্তায় গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বেশকিছু লরির মালিকেরা। এমনকি এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারাও অবাঞ্ছিত ভাবে যানবাহন চলাচলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানা মঙ্গলবাড়ী এলাকায় । ওই এলাকার রাজ্য সড়কে বিক্ষোভকারী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুরাতন মালদা থানার পুলিশ । এরপরই সিমেন্ট বোঝাই লরিটি আটক করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় এলাকার লরি চালকদের একাংশের বক্তব্য, করোনা সংক্রমন রুখতে রাজ্য সরকার লকডাউনের নির্দেশ দিয়েছে। এই লকডাউন পরিস্থিতিতে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিস…
Read More
অবশেষে সোমবার বাংলাদেশ  সরকারের ছাড়পত্র পেলেন ভারতে আটকে থাকা বাংলাদেশী পর্যটকরা

অবশেষে সোমবার বাংলাদেশ সরকারের ছাড়পত্র পেলেন ভারতে আটকে থাকা বাংলাদেশী পর্যটকরা

বাংলাদেশ থেকে ভারতে এসে আটকে পড়েছেন বহু পর্যটক এবং রোগী ও তাদের আত্মীয়েরা । মালদার ইংরেজবাজার ব্লকের মহদীপুর এলাকার আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে লকডাউন ঘোষণা হতেই নিজেদের দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় দিন গুনছেন বাংলাদেশি বহু পরিবার। ইতিমধ্যে সোমবার দুটি পরিবারকে তাদের দেশে ফেরার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকার বলে জানা গিয়েছে। কিন্তু এখনো আরও বেশকিছু পরিবার আটকে রয়েছে মালদার মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে, তারা এখন নিজেদের দেশে কোনরকমে ফিরে যাবার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন । এই পরিস্থিতিতে অবশ্য স্থানীয় ব্যবসায়ীরাও ওইসব পরিবারগুলোর জন্য খাদ্য সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ।  কেবলমাত্র বাংলাদেশ সরকারের অনুমতি পত্র মিললেই দেশে ফিরতে পারছেন আটকে…
Read More
থমকে যাওয়া রায়গঞ্জ-বারসই সড়ক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী

থমকে যাওয়া রায়গঞ্জ-বারসই সড়ক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী

বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরই ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনে তৎপর হলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। রায়গঞ্জ-বারসই সড়ক যোগাযোগ ব্যাবস্থা গড়ে তোলার জন্য বিহার রাজ্যের বলরামপুরের বিধায়কের সাথে সোমবার বৈঠক করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামে বিহারের বারসই জেলার বলরামপুরের বিধায়ক মেহবুব আলমের সাথে মিলিত হয়ে বৈঠক করেন রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। বৈঠকে দুই রাজ্য সরকারের জনপ্রতিনিধিই রায়গঞ্জ-বারসই রাজ্য সড়ক এবং মহানন্দা নদীর উপর সেতু নির্মানের উপরে জোর দেন। দুই রাজ্যের বিধায়কই তাদের সরকারের কাছে দ্রুত রায়গঞ্জ-বারসই সড়ক নির্মানের জন্য আবেদন জানাবেন বলে জানিয়েছেন। একটা সেতু আর সড়ক যোগাযোগ না থাকার কারনে বিহার…
Read More
কালিয়াচকে দুই ফেন্সিডিল পাচারকারীকে আটক করল বিএসএফ

কালিয়াচকে দুই ফেন্সিডিল পাচারকারীকে আটক করল বিএসএফ

বাংলাদেশে পাচার করার আগে প্রচুর পরিমাণে ফেন্সিডিলসহ ২ পাচারকারীকে আটক করল বিএসএফ।শুক্রবার গভীররাতে কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে ৬-৭ জন পাচারকারী সীমান্তের কাঁটা তারের বেড়া কেটে ফেন্সিডিলের বস্তা পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা বলে অভিযোগ। বিএসএফের গোয়েন্দা শাখার গোপন খবর পেয়ে বিএসএফের ২৪ নং ব্যাটালিয়নের জওয়ানরা ঘিরে ফেলে পাচারকারীদের। বিএসএফের ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও দুই পাচারকারী ধরা পড়ে যায় বিএসএফ জওয়ানদের হাতে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, অপূর্ব মন্ডল (২০) এবং দীপক মন্ডল (৩৩)। দুই জনের বাড়ি কালিয়াচক থানার উমাকান্ত টোলা গ্রামে। ধৃতদের কাছ থেকে বিএসএফ উদ্ধার করেছে ১৩৫০ টি ফেন্সিডিলের বোতল। যার বাজার মূল্য প্রায়…
Read More
কোভিড পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

কোভিড পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি জরুরী মিটিং হলো।উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, এম এস ভি পি, ডিন, এইচ ও ডি মেডিসিন এবং আরো ৫, ৬ জন ডাক্তার সহ মাইক্রো বায়োলজির অধ্যাপক। বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন ২১৪ টি বেডে ট্রিটমেন্ট হচ্ছে। শিশু বিভাগে ১৪ টি এবং ১৪ সাসপেক্ট পেশেন্টদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। অক্সিজেনের লাইন আমরা চেষ্টা করছি নিয়ে যাওয়ার এবং লাইনটি হলে আরো ৫৬ টি বেড আমরা মেডিক্যালে বাড়াতে পারবো। অক্সিজেন প্ল্যান্টের কাজ ত্বরান্বিত করার ব্যাপারে কথা হয়েছে। একটি অ্যাম্বুলেনস তারা চেয়েছে, সেটার জন্য এস জে ডি এ -র কর্তৃপক্ষকে বলেছি…
Read More
বোরো অফিসের মাধ্যমে কোভিড আক্রান্ত পরিবারের গুলির পাশে শিলিগুড়ি পুরসভা

বোরো অফিসের মাধ্যমে কোভিড আক্রান্ত পরিবারের গুলির পাশে শিলিগুড়ি পুরসভা

বোরোর মধ্য দিয়ে কোভিড আক্রান্ত পরিবার গুলির পাশে সাহায্যের হাত বারিয়ে দেওয়ার উদ্যগ গ্রহন করলো শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ি পুরসভার ১ থেকে ৫ নম্বর বোরো অফিসের মধ্য দিয়ে শহরে কোভিড আক্রান্ত পরিবারের সাহায্যে এগিয়ে এল শিলিগুড়ি পুরসভা। আপাতত পরিবার পিছু চারজন ধরে ৩০০ পরিবারকে একমাসের অপরিহার্য খাদ্য বোরো আধিকারিকের হাতে তুলে দেন পুরপ্রশাসক গৌতম দেব। শহরে বারছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে আক্রন্তের পর অনেকেই আপাতত গৃহবন্ধি। স্থানীয় স্বেচ্ছাসেবক থেকে শুরু করে দায়িত্ব প্রাপ্ত জনপ্রতিনিধিরা এগিয়ে এসেছেন তাদের সাহায্য করতে। রাজ্যের সরকারও রেশনের মধ্য দিয়ে মানুষের সেবা করে চলছে। তবে কোভিড আক্রান্ত পরিবারের কাছে তা যথেষ্ঠ নয়, সেই কারনে প্রয়োজনীয় খাদ্যের যোগান…
Read More
রায়গঞ্জ পুরসভায় উদ্বোধন করা হল “মমতার স্পর্শ” প্রকল্পের

রায়গঞ্জ পুরসভায় উদ্বোধন করা হল “মমতার স্পর্শ” প্রকল্পের

কোভিড আক্রান্তদের কাছে "মমতার স্পর্শ " প্রকল্পের খাদ্যসামগ্রী পৌঁছে দিল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ৷ বুধবার সকাল থেকে পুরসভার ২৭ টি ওয়ার্ডে কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে " মমতার স্পর্শ " প্রকল্পের খাবার পৌঁছে দিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এবং ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ অন্যান্য কাউন্সিলরগন। করোনা অতিমারী ও লকডাউনের সময় সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে দিনরাত এক করে কাজ করে গিয়েছে রায়গঞ্জ পুরসভা। গত বছরের পর এবছরও ভয়াবহ আকার ধারন করেছে করোনা সংক্রমণ। বাধ্য হয়ে প্রায় পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিস্থিতিতে রায়গঞ্জ শহর এলাকায় করোনা আক্রান্ত মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ…
Read More