01
Sep
কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাক পড়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লিতে ডাকা হয়েছিল তাদের ইডির তরফে। বুধবার দিল্লির ইডির দপ্তরে তাঁদের হাজিরা দেওয়ার কথা। সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও নিয়ে যেতে বলা হয় তাঁকে। গত মাসে ২৮ অগাস্ট দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল ইডি৷ কিন্তু গেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। জানা গিয়েছে, আজ ইডি আধিকারিকদের সঙ্গে দেখা করবেন না অভিষেক পত্নী৷ যদিও জানা যায়নি আগামী ৩ তারিখ অভিষেকের দিল্লি যাওয়ার বিষয়টি। করোনা পরিস্থিতিতে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তার দু’ই সন্তানকে নিয়ে এবং এত অল্প সময়ের মধ্যে তার দিল্লি যাওয়া সম্ভব নয়। সেই সমন…
