পশ্চিমবঙ্গ

মহিলাদের পাশে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী

মহিলাদের পাশে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী

মহিলাদের ওপর কোনো রকম অত্যাচার সহ্য করবেনা রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেও একজন মহিলা, তাই এবার মহিলাদের সুরক্ষার জন্য নতুন নিয়ম কানুন চালু করলেন। রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি (আইনশৃঙ্খলা)-কে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ, রাজনীতির রং না-দেখেই এমন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিন তিনি বলেন, ‘‌তফশিলি, আদিবাসী মা–বোনেদের উপর অত্যাচার হলে ব্যবস্থা নিতে হবে। কোনও ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর দিতে হবে।‘রাজ্যের ডিজি বীরেন্দ্রকে তিনি নির্দেশ দেন, ‘‌কোনও অ্যাট্রেসিটিস হলে, এনকোয়ারি করে যদি দেখেন এটা সত্যি তাহলে স্ট্রং অ্যাকশন নেবেন। কাউকে বাঁচানোর কোনও ব্যাপার নেই।’‌   নবান্নে…
Read More
এবার পালিত হতে চলেছে ছাত্র পরিষদ দিবস

এবার পালিত হতে চলেছে ছাত্র পরিষদ দিবস

করোনা আবহে শহিদ দিবসের মত তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও এবার পালিত হতে চলেছে ভার্চুয়ালি৷ প্রস্তুতি এখন তুঙ্গে৷ ২৮ অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস৷ ২১ জুলাইয়ের মতো কালীঘাট থেকেই ছাত্র-যুবদের ভার্চুয়ালি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। ওই দিন দুপুর ২টোর সময় শুরু হবে ভাষণ৷ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র সংগঠনমের এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী দিনের লড়াইয়ে তৃণমূলের অন্যতম অস্ত্র হতে চলেছে ছাত্র-যুবরা৷ ছাত্র যুব সংগঠনের এই কর্মসূচি সফল করতে শুরু হয়েছে ডিজিটাল ক্যাম্পেন৷ ছাত্র–যুব সমাবেশ সফল করতেই শুরু হয়ে গিয়েছে ডিজিটাল প্রচার। রীতিমতো উন্মাদনায় ফুটছেন ছাত্র– যুবরা। গান্ধী মূর্তির পাদদেশেই শ্রদ্ধা জানিয়ে মূল অনুষ্ঠান হবে। তৃণমূল ছাত্র পরিষদ…
Read More
টিকাকরণের নিয়মে বদল আনল কলকাতা পুরসভা

টিকাকরণের নিয়মে বদল আনল কলকাতা পুরসভা

টিকাকরণের নিয়মে আবারও বদল আনল কলকাতা পুরসভা। এর ফলে কিছুটা হলেও মিটতে পারে সমস্যা। এখন থেকে যেকোনো সময় টিকা পাবে শহরবাসী। নির্দিষ্টি বুকিং করা সময়ে নয় যেকোনো সময় পুরসভার টিকাকেন্দ্রগুলিতে গিয়ে প্রথম অথবা দ্বিতীয় ডোজ নেওয়া যাবে সহজেই। কলকাতা পুরসভার তরফে চালু করা হলো এই নয়া নিয়ম। সকাল ১০ টা থেকে বিকেল চারটের মধ্যে কেউ ভ্যাকসিন নিতে চাইলেই মিলবে প্রথম অথবা দ্বিতীয় যে কোনও ডোজ। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ডোজের জন্য আলাদা কোনও সময় থাকছে না। এতে বড়সড় স্বস্তি মিলল শহরবাসীর। পুরসভার ১০২ টি আপার প্রাইমারি সেন্টার এবং ৫০ টি মেগা সেন্টারে চলছে টিকাকরণের কাজ। গত সপ্তাহে পুরসভার তরফে ঘোষণা…
Read More
করোনার তৃতীয় ঢেউ রুখতে নতুন সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

করোনার তৃতীয় ঢেউ রুখতে নতুন সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ সামলে ওঠার সাথে সাথেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় কোনও খামতি রাখতে চায় না রাজ্য সরকার৷ করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার মেডিক্যাল কলেজগুলোতে বাড়তি কর্মী নিয়োগের ছাড়পত্র দিল। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য সচিবের পৌরহিত্যে করোনা মোকাবিলার কৌশল নিয়ে বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। প্রতিটি জেলার স্বাস্থ্য বিভাগকে অতিমারি মোকাবিলায় স্বয়ংসম্পূর্ণ করে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নিয়মিত এই বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। সেই লক্ষ্যে গত শনিবার বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব…
Read More
বন্ধ হতে চলেছে অতিরিক্ত বেতন

বন্ধ হতে চলেছে অতিরিক্ত বেতন

বড় ঘোষণা রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের। এবার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে কাজের অতিরিক্ত বেতনের কারচুপি। আর্থিক সংকট থেকে মুক্তির উপায় খুঁজতে এই নয়া নিয়ম জারি হলো। অফিসার ও কর্মীদের ‘ওভারটাইম-ইনসেনটিভ’ বন্ধ হচ্ছে কলকাতা পুরসভায়। শুধু তাই নয়, অবসরের পরেও যে সমস্ত অফিসার বা কর্মীর ‘অপরিহার্য’র অজুহাতে দীর্ঘদিন ধরে মোটা টাকা বেতন নিচ্ছেন তাঁদের অধিকাংশকে ‘বিদায়’ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে পুরভবনে। বস্তুত এই কারণে পুর কমিশনারকে ‘প্রাইস ওয়াটার’ ধাঁচের আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থাকে নিয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্য প্রশাসক ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। ওই সংস্থা পুরসভার সমস্ত বিভাগের অফিসার ও কর্মীদের এইচআরএ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি সংগ্রহ করবে। পরবর্তী আর্থিক বছর শুরুর আগেই…
Read More
নবান্নের তরফে নতুন নিয়ম অবসর নেওয়া চাকরিজীবীদের জন্য

নবান্নের তরফে নতুন নিয়ম অবসর নেওয়া চাকরিজীবীদের জন্য

বদলে গেলো চাকরির নিয়ম। অনেক সময়েই দেখা যায় অবসরের পরেও চাকরির মেয়াদ বাড়য়ে দেওয়া হয়৷ কিন্তু এবার থেকে অবসরের পর চাকরির মেয়াদ বাড়ানো হবে না৷ বরং তুলে আনা হবে অধস্তনদের৷ এমনই সিদ্ধান্ত নিল নবান্ন৷ এক্ষেত্রে একই সঙ্গে দুটি সুবিধা মিলবে৷ প্রথমত, নতুন নিয়োগ হবে৷ দ্বিতীয়ত, বিভিন্ন পদে কর্মরতদের পদোন্নতি হবে৷ বয়স্কদের উপর দায়িত্ব চাপানোর চেয়ে তরুণ কাঁধে দায়িত্ব অর্পনেই জোড় নবান্নে৷ সেই লক্ষ্যে কম বয়সী কর্মঠ কর্মী ও আধিকারিকদের দায়িত্ব দিতে চাইছে রাজ্য সরকার। এই উদ্দেশ্য পূরণে নবান্নের নির্দেশ, বিভিন্ন সরকারি পদে স্থায়ীভাবে কর্মরত ও যোগ্যতাসম্পন্ন সরকারি আধিকারিক ও কর্মীকা যেন তাঁদের বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করেন৷  প্রসঙ্গত, এই মর্মে একটি বিজ্ঞপ্তি…
Read More
আদিবাসীদের উন্নয়নই প্রধান লক্ষ্য মুখ্যমন্ত্রীর

আদিবাসীদের উন্নয়নই প্রধান লক্ষ্য মুখ্যমন্ত্রীর

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই আদিবাসীদের জন্য অনেক প্রকল্পের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মতো রাজ্যের মুখ্য মন্ত্রী মসনদে বসার পর থেকে কাজ হয়েছে অনেক। এবার আদিবাসী উন্নয়ন ত্বরান্বিত করতে আজ নবগঠিত 'ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল' বৈঠকে বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে নবান্নে আদিবাসী সমাজের নেতাদের উপস্থিতিতে ওই বৈঠকে তাঁদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকার আদিবাসী উন্নয়ন দফতরের অধীনে রাজ্যের আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কাউন্সিল গঠন করে। গত ৯ জুলাই ওই কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। এরপরে এটিই তার প্রথম…
Read More
নতুন সিদ্ধান্ত কলকাতা মেট্রোর তরফে

নতুন সিদ্ধান্ত কলকাতা মেট্রোর তরফে

মেট্রো কলকাতাবাসীদের নিত্যদিনের সঙ্গী। দিনের পর দিন বহু যাত্রী সাহায্য নিয়ে আসছে এই পরিষেবার। এবার পরিবর্তন হলো নিত্যযাত্রী সঙ্গীর, এগোলো বিদায়ের পথে। একমাত্র কলকাতায় থাকলেও এবার কলকাতা থেকেও বিদায় নিলো নন এসি মেট্রো রেক। গোটা দেশ ভারতের মধ্যে একমাত্র রাজ্যের কলকাতাতেই দেখা যেত নন এসি রেক। একমাত্র মহানগরীতে চলাচল করত নন এসি মেট্রো রেক। কিন্তু এবার আর অপেক্ষা করতে হবে না এসি মেট্রোর। কলকাতা মেট্রো থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল নন এসি রেক। শেষ হল দীর্ঘ তিন দশকের পথচলা। সম্প্রতি এমনই জানিয়েছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার। তবে গত বছর মার্চে লকডাউনের পর থেকে আর যাত্রী পরিবহণে ব্যবহার করা হয়নি কোনও নন…
Read More
কমলো দৈনিক মৃত্যু সংখ্যা

কমলো দৈনিক মৃত্যু সংখ্যা

টানা বেশ কয়েকদিনের পর একটু কমল দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৯৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪ জন। সেই সঙ্গে একলাফে অনেকটা কমল অ্যাকটিভ কেস। কমেছে দৈনিক মৃত্যুও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০৩ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে সামান্য বেশি। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৮ হাজার ৪৮৭ জন। এই সংখ্যাটা দৈনিক…
Read More
সময়সীমা বাড়ানো হলো কলেজে ভর্তির আবেদনের

সময়সীমা বাড়ানো হলো কলেজে ভর্তির আবেদনের

চলতি বছরের কলেজে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ালো রাজ্য সরকার। সমস্ত উপাচার্যদের উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে যে আরো এক সপ্তাহ কলেজে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। অর্থাৎ, উচ্চ শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে আরও ৭ দিন পর্যন্ত আবেদন করা যাবে। ২৭ অগাস্ট পর্যন্ত আবেদন করতে পারবে পড়ুয়ারা। এর পাশাপাশি জানানো হয়েছে, আগামী ৩১ আগস্টের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ১ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে, এমনটাই স্পষ্ট করে দিয়েছে উচ্চ শিক্ষা দফতর। একাধিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর অনলাইনে ভর্তির জন্য আবেদন করছেন পড়ুয়ারা। গত ২ অগাস্ট থেকে অনলাইনে আবেদন করা শুরু হয়েছিল। জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা…
Read More