24
Sep
বাঙালিদের জন্য এলো দারুন খুশির খবর। চলছে বর্ষার মরশুম আর বর্ষা মানেই বাঙালির প্রিয় ইলিশ। এবার পুজোয় বাংলাকে উপহার দিলো বাংলাদেশ সরকার। পদ্মার ইলিশ এল ওপার বাংলা থেকে এপার বাংলায়৷ রাজ্য পৌঁছল ১৬ টন ইলিশ৷ বাংলাদেশ থেকে পেট্রাপোল বেনাপোল সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এ রাজ্যে ঢোকে। এদিন সকালথেকে হাওড়া পাইকারি মাছ বাজারের শুরু হয় ওই ইলিশের বেচাকেনা। আজ আরও ১১ ট্রাক ইলিশ ঢুকবে রাজ্যে৷ প্রসঙ্গত, বাংলাদেশের মৎস্য বিভাগের পক্ষে আগেই জানানো হয়েছিল, পদ্মার ইলিশ পাঠাবে শেখ হাসিনা সরকার। মোট ২,০৮০ মেট্রিক টন ইলিশ আসবে ভারতে। প্রসঙ্গত, ২০১২ সালে শেখ হাসিনার সরকার ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর ওপার বাংলা থেকে…
