পশ্চিমবঙ্গ

করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরছেন সৌরভ

করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরছেন সৌরভ

এবার করোনা নেগেটিভ হলেন মহারাজ। নববর্ষের আগে বছরের শেষদিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা আক্রান্ত হলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বাভাবিক ভাবেই খাওয়া দাওয়া করছেন। ইতিমধ্যে তাঁর ওমিক্রন রিপোর্টও এসে গিয়েছে৷ মহারাজের ওমিক্রমন নেগেটিভ এসেছে৷ বাড়িতে নিভৃতবাসে থেকেও তাঁর চিকিৎসা চলতে পারে বলেই জনিয়েছেন চিকিৎসকেরা। তাই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে৷ দ্বিতীয়বার পরীক্ষার রিপোর্টও পজেটিভ আসে৷ কিন্তু তিনি ওমিক্রন আক্রান্ত কিনা, তা জানতে তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয় কল্যাণীতে৷ শুক্রবার সেই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি৷ তাঁকে ছেড়ে দেওয়া হবে ববে ঠিক করেছেন চিকিৎসকরা৷…
Read More
রাজ্য জুড়ে শুরু হলো অকাল বর্ষণ

রাজ্য জুড়ে শুরু হলো অকাল বর্ষণ

চলতি বছর বৃষ্টি যেন পিছু ছাড়ছেনা রাজ্যের৷ ডিসেম্বরেও বৃষ্টির ভ্রুকুটি৷ কলকাতায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত না হলেও ভিজেছে দক্ষিণের জেলাগুলি৷ অকাল বৃষ্টিতে ক্ষতি হয়েছে মরসুমি চাষের৷ পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় একাবারে বেসামাল শীত৷ ঝঞ্ঝার দাপটেই নেমেছে বৃষ্টি৷ কিন্তু এক ঝঞ্ঝা কাটতে না কাটতেই উপস্থিত আরও এক ঝঞ্ঝা৷ জোড়া ঝঞ্ঝায় কুপোকাত শীত৷ হাওয়া অফিস জানাচ্ছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে জাঁকিয়ে ঠান্ডা পরার কোনও সম্ভাবনাই নেই৷  আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, জানুয়ারির প্রথম সপ্তাহে ১৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা৷ জেলাগুলিতে পারদ নামতে পারে ১১-১২ ডিগ্রি সেলসিয়াসে৷ এর পর ফের চড়বে পারদ৷ এমনকী ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর, মধ্য…
Read More
অবশেষে কুলতলী বাসীদের স্বস্তি দিয়ে জালবন্ধী হলো বাঘ

অবশেষে কুলতলী বাসীদের স্বস্তি দিয়ে জালবন্ধী হলো বাঘ

অবশেষে সমাপ্তি হলো বিগত ছয়দিনের টানা প্রচেষ্টা, ধরা দিলো বাঘ মামা৷ অবশেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু দক্ষিণরায়৷ ছয় দিন টানা চেষ্টার পর অবশেষে ধরা গেল কুলতলির লোকালয়ে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগারকে৷ মঙ্গলবার সকালে কুলতলির মেরিগঞ্জ-২ এর শেখপাড়া এলাকা লাগোয়া জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে বিদ্ধ করা হয় রয়্যাল বেঙ্গল টাইগারকে৷ এর পরেই বাঘটিকে উদ্ধার করেন বনদফতরের কর্মীরা৷  শেখপাড়া লাগোয়া জঙ্গলে ঘাপটি মেরে লুকিয়েছিল বাঘটি৷ তাকে বাইরে বার করতে সকাল থেকেই দমকল কর্মীদের ডেকে ছোড়া হয় জলকামান৷ এর পর একবার তার দর্শন পাওয়া গেলেও, ফের জঙ্গলে লুকিয়ে পড়ে বাঘটি৷ তার পরেই আকাশ পথে ড্রোনের সাহায্যে বাঘটির অবস্থান নিশ্চিত করেন হন দফতরের কর্মীরা৷ জীবনের…
Read More
করোনা আক্রান্ত মহারাজ

করোনা আক্রান্ত মহারাজ

এবার করোনা সংক্রমণের থাবা পড়লো ক্রীড়া জগতে৷ করোনা আক্রান্ত মহারাজ৷ সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে৷ দ্বিতীয়বার পরীক্ষার রিপোর্টও পজেটিভ আসে বলে বেসরকারি হাসপাতাল সূত্রে খবর৷ আপাতত হাসপাতালের কোয়ারেন্টাইনে রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মহারাজ করোনা আক্রান্ত হলেও স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে৷  প্রসঙ্গত, বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ৷ সেই সময় অ্যাঞ্জিওপ্লাস্টি করে বুকে স্টেন্টও বসানো হয়ছিল তাঁর৷ পাঁচ দিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিয়েছিলেন৷ এর পর জানুয়ারি মাসেই ফের বুকে ব্যথা অনুভব করায় ফের হাসাপাতালে ভর্তি হন সৌরভ৷ দ্বিতীয়বার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর দ্রুত সুস্থ হয়ে ওঠেন…
Read More
নববর্ষে আবার লাগতে পারে শীতের ছোয়া

নববর্ষে আবার লাগতে পারে শীতের ছোয়া

বহু প্রতিক্ষার পর বছর শেষে শীতের আমেজ এসছিল রাজ্যে৷ সপ্তাহখানেক আগেই কনকনে ঠান্ডায় কাঁপছিল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ৷ উত্তরেও চলছিল শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণের জেলাগুলিতে তড়তড়িয়ে বাড়ছে পারদ৷ জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৪ ডিগ্রিতে৷ কলকাতায় তাপমাত্রা আরও খানিকটা বেশি৷ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৭ ডিগ্রির কাছাকাছি। সেই সঙ্গে রয়েছে আংশিক মেঘলা আকাশ। আজ সকালে জেলাগুলিতে আকাশের মুখ ছিল কুয়াশায় ঢাকা। উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বাধা পেয়েছে উত্তুরে হাওয়া৷ উত্তর-পশ্চিম থেকে সেই ঝঞ্ঝা পূর্বে চলে আসায় বাধাপ্রাপ্ত শীতের ইনিংস৷ মঙ্গলবার সকালে তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি…
Read More
হাওড়া পুরসভা ভোট বাতিল

হাওড়া পুরসভা ভোট বাতিল

সম্প্রতি কলকাতা পুরসভা ভোট সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভা ভোট নিয়ে চলছে বিতর্ক। বিতর্কের মাঝে পড়ে সেই হচ্ছে না হাওড়ার পুরসভা নির্বাচন। কিন্তু বাকি ৪ পুরসভায় ভোট কবে, তা ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আজ সাংবাদিক বৈঠক করে জানান হয়েছে, বাকি ৪ পুরনিগমে ভোট ২২ জানুয়ারি, এবং ফল ঘোষণা হবে ২৫ তারিখ। তবে নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে রাজ্যপাল হাওড়া বিলে সই করলে আগামী ২২ জানুয়ারিই ভোট হতে পারে সেখানে। তবে হাওড়ায় পুরভোট না হলেও ভোট হবে শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর ও আসানসোল পুরনিগমে। এদিন আরও জানান হয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার চার পুরনিগমে ভোটের বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে।…
Read More
চিন্তা বাড়িয়ে রাজ্যে বাড়লো করোনা সংক্রমণের সংখ্যা

চিন্তা বাড়িয়ে রাজ্যে বাড়লো করোনা সংক্রমণের সংখ্যা

ধীরে ধীরে রাজ্যে এবার স্বস্তির চেহারা বদলাচ্ছে৷ করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বড়দিনে উপচে পড়ল মানুষের ভিড়৷ উৎসবের আমেজে গা ভাসাল আবালবৃদ্ধবনিতা৷ এর পরেই রাজ্যের কোভিড বুলেটিনে উদ্বেগের ছবি৷ নতুন করে রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন৷ শুধুমাত্র কলকাতায় আক্রান্ত হয়েছেন ২১৯ জন৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের৷  কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা ২০০ পার করার সঙ্গে সঙ্গে জেলাগুলিতেও বাড়ছে সংক্রমণ৷ উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৪৮জন। হুগলিতে ৩৭জন ও হাওড়ায় ৩৫জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে করোনার দাপট কিছুটা কম। দার্জিলিং-এ নতুন করে ১৪জন সংক্রমিত হওয়ার খবর…
Read More
রেশন কার্ড নিয়ে নয়া ঘোষণা রাজ্যের তরফে

রেশন কার্ড নিয়ে নয়া ঘোষণা রাজ্যের তরফে

এবার রেশন কার্ড নিয়ে নয়া ঘোষণা করা হলো রাজ্যের খাদ্য দফতরের তরফে৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা বিমা, নমিনি থাকাটা আবশ্যক৷ তা বলে রেশন কার্ডের নমিনি? হ্যাঁ, এবার থেকে রেশন কার্ডেও নমিনি করা যাবে বলে জানাল রাজ্য খাদ্য দফতর৷ বিষয়টা খুলে বলা যাক৷ যদি কোনও ব্যক্তি নিজে রেশন তুলতে যেতে না পারেন, তাহলে তাঁর রেশন কার্ডে থাকা নমিনিরা সেই রেশন তুলতে যেতে পারবেন৷ রেশন কার্ডে সর্বোচ্চ দুইজন নমিনি রাখা যাবে৷ সেক্ষেত্রে ওই ব্যক্তির রেশন কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকলেও তিনি রেশন পাবেন৷  মূলত বয়স্ক ও শয্যাশায়ী ব্যক্তিদের কথা মাথায় রেখেই রেশন কার্ডে নমিনির নাম অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করে রাজ্য…
Read More
চিন্তা বাড়াচ্ছে আজকের দেশের করোনা সংক্রমণের সংখ্যা

চিন্তা বাড়াচ্ছে আজকের দেশের করোনা সংক্রমণের সংখ্যা

বিগত এক মাসের স্বস্তির পর ফের আবার একবার চিন্তা বাড়ালো দেশের করোনা সংক্রমণের সংখ্যা। দেশের করোনা গ্রাফ নিয়ে চিন্তা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে ওমিক্রন। বিগত কয়েক দিনে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। দুদিন আগে ক্রিসমাস উৎসব পালন করেছে দেশবাসী, তারপর ওমিক্রন গ্রাফ যা দাঁড়িয়েছে তাতে উদ্বেগ বাড়ছে। তথ্য বলছে, ভারতে এক দিনে ৩৭ শতাংশ বেড়েছে করোনার নয়া প্রজাতিতে আক্রান্তের সংখ্যা। সোমবারের কেন্দ্রীয় রিপোর্ট বলেছে, এই মুহূর্তে দেশে শুধু ওমিক্রন আক্রান্ত ৫৭৮ জন। যার মধ্যে শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, রাজধানীতে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৪২ জন, তারপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ১৪১ জন। তৃতীয় স্থানে রয়েছে কেরল যেখানে আক্রান্তের…
Read More
কলকাতা পুরসভা ভোট নিয়ে একাধিক মামলা চলছে কোর্টে

কলকাতা পুরসভা ভোট নিয়ে একাধিক মামলা চলছে কোর্টে

সদ্দ্যই রাজ্যে সম্পন্ন হয়েছে কলকাতা পুরসভা ভোট। পুরসভার ভোট মিটে গিয়ে ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। সবুজ ঝড় বয়েছে শহরে, তৃণমূল কংগ্রেস বিরাট জয় পেয়েছে। কিন্তু এই পুরভোট নিয়ে বোমাবাজি, অশান্তি, মারধর ও ভোট লুঠের অভিযোগ তুলে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বিরোধীরা কার্যত একজোটে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে। এখন এই মামলা নিয়ে নাজেহাল অবস্থা নির্বাচন কমিশনের। আজ আদালতে এই ইস্যুতে কী জবাব দেবে তারা তাই নিয়েই চলছে প্রস্তুতি। পুরভোট নিয়ে ব্যাপক চাপানউতোর সৃষ্টি হয়েছিল সারাদিন। কারণ বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ এনেছিল বিরোধীরা। একাধিক জায়গায় মারধর, বোমাবাজির মত ঘটনা ঘটেছিল। কলকাতা পুরভোটকে 'প্রহসন' বলে কটাক্ষ করা হয়েছিল বিরোধীদের তরফে। সেই ইস্যুতেই…
Read More