পশ্চিমবঙ্গ

বাংলায় ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যায়

বাংলায় ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যায়

এইমুহুর্তে রাজ্যের কোভিড পরিস্থিতিতে আশঙ্কার কারণ দেখা যাচ্ছে। যত সময় বাড়ছে ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরছে করোনা সংক্রমণের পরিস্থিতি। গতকালের তুলনায় আজও বেড়েছে দৈনিক সংক্রমণ। টিকাকরণ বাড়লেও আক্রান্তের সংখ্যায় উদ্বেগ বাড়ছে বঙ্গবাসীর। ওমিক্রন প্রজাতি নিয়েও আলাদা চিন্তা রয়েছে। তবে কেন্দ্র, রাজ্য বার্তা দিচ্ছে সকলকে সচেতন হয়ে থাকতে এবং কোভিড বিধি মেনে চলতে।   শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৪২১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১৯ জনের। সব মিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৯৩ হাজার ৭৪৪, মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৮৪৬। এদিকে, রাজ্যে গত একদিনে সুস্থ হয়েছে ৭…
Read More
দিনের শেষে হলেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানালেন প্রধানমন্ত্রী

দিনের শেষে হলেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানালেন প্রধানমন্ত্রী

এটি রাজ্যবাসীর কাছে একটি বিশেষ দিন৷ ১৯৫৫ সালের ৫ জানুয়ারি৷ সরকারি নথি অনুযায়ী এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন৷ বুধবার ৬৭ বছরে পা দিলেন তিনি৷ দলনেত্রীর জন্মদিন উপলক্ষে বুধবার সকাল থেকেই ছিল সাজোসাজো রব৷ সকাল থেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সতীর্থরা৷ দিনের শেষে টুইটে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে ‘রাজনৈতিক শত্রুতা’ ভুলে পাল্টা ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রীও৷  বুধবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পর্ব৷ কিন্তু দিনভর ব্যস্ততার মধ্যে শুভেচ্ছা জানানোর সুযোগ পাননি নমো৷ তাই শুভেচ্ছা জানাতে রাত পৌনে ১০টা বেজে গেল৷ দিন শেষ হওয়ার খানিক আগে টুইট করে প্রধানমন্ত্রী লিখলেন,…
Read More
সপ্তাহন্তে বাড়তে চলেছে তাপমাত্রা

সপ্তাহন্তে বাড়তে চলেছে তাপমাত্রা

বছর শুরুতেই রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়েছিলো করা শীত৷ কিন্তু নতুন বছরের ষষ্ঠ দিনেও জাঁকিয়ে বসেনি শীত৷ তবে বেশ কিছু দিন ধরেই ভালমতো ঠান্ডা অনুভূত হচ্ছে৷ তবে সপ্তাহান্তে বাড়তে চলেছে তাপমাত্রা৷ উধাও হবে হিমেল হাওয়া৷ মিলবে না শীতের দেখা৷ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস৷  আজ বৃহস্পতিবার মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ। সর্বনিম্ন ৩৮ শতাংশ। হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার থেকেই পাল্টাতে শুরু করবে আবহাওয়া। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উধাও হবে শীত। তবে আজ সকাল থেকেই কলকাতা সহ জেলার আকাশ ছিল কুয়াশায় ঢাকা৷  …
Read More
চলতি মাসেই চার কেন্দ্রে পুরসভা ভোট, সম্পন্ন হবে রাজ্য পুলিশ দিয়েই

চলতি মাসেই চার কেন্দ্রে পুরসভা ভোট, সম্পন্ন হবে রাজ্য পুলিশ দিয়েই

বাড়ন্ত করোনা সংক্রমণের আবহে এবার হতে চলছে পুরসভা ভোট। রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই আগামী ২২ জানুয়ারি চার পুরসভার ভোট গ্রহণ হবে। ভোট প্রক্রিয়ার ওপর নজরদারির জন্য ১০০ শতাংশ বুথেই সিসিটিভি থাকবে। প্রতি বুথেই সশস্ত্র পুলিশ বাহিনী থাকবে। আজ পুরভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের কর্তাদের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ওই বৈঠকে এবং পরে ভোটে নিযুক্ত পর্যবেক্ষকদের সঙ্গে আরেক দফা বৈঠকে আসন্ন নির্বাচনে করোনা বিধি কঠোরভাবে পালন করতে কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের সঙ্গে যুক্ত যে কেউ করোনা বিধি না মানলে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে…
Read More
রাজ্যের সাধারণ মানুষের জন্য করোনা আবহে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

রাজ্যের সাধারণ মানুষের জন্য করোনা আবহে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

রাজ্য জুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যায় চিন্তিত রাজ্য সরকার। চিকিৎসকরা ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে করোনা তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। এই সময় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তবে চিন্তা বেশি দুঃস্থদের নিয়ে। কী ভাবে সহায়তা পাবেন তারা, কী ভাবে হবে খাবারের জোগান? এই সমস্যা সমাধানে উদ্যোগ নিল নবান্ন। সিদ্ধান গ্রহণ করা হয়েছে যে, দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে আসা হবে। এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মঙ্গলবারই সব জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। এখন প্রশ্ন হল, কী খাবারের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য। জানা গিয়েছে, মূলত প্যাকেটজাত খাবার পাঠানো হবে দুঃস্থদের জন্য। তাতে…
Read More
উদ্বেগ বাড়িয়ে সর্বত্রই করোনা সংক্রমণ তার থাবা ফেলছে

উদ্বেগ বাড়িয়ে সর্বত্রই করোনা সংক্রমণ তার থাবা ফেলছে

বিগত এক মাসের সোসাটির পর ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণের সংখ্যা৷ করোনার প্রদুর্ভাব ক্রমশ বাড়তে শুরু করেছে৷ জেলায় জেলায় আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্সরা৷ ভাইরাস থাবা বসিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজের হস্টেলেও৷ সংক্রমণের জেরে হোস্টেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ পড়ুয়াদের হোস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দিলেন হাসপাতালের অধ্যক্ষ৷ প্রসঙ্গত, সোমবার পর্যন্ত ন্যাশনাল মেডিক্যাল কলেজের হোস্টেলে ৯১ জন আবাসিক চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়া করোনা আক্রান্ত৷ করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়তে শুরু করেছে৷ করোনার আঁতুর ঘরে পরিণত হয়েছে মেডিক্যাল কলেজের হোস্টেল৷ ফলে হোস্টেল বন্ধ করা ছাড়া আর কোনও উপায় ছিল না বলেই হাসপাতাল সূত্রে খবর৷ হাসপাতালের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে,…
Read More
রাজ্যে প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে গেলো করোনা সংক্রমণের সংখ্যা

রাজ্যে প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে গেলো করোনা সংক্রমণের সংখ্যা

ইতি মধ্যেই চারদিকে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশংকা হচ্ছে। তবে এই মুহূর্তে যে আক্রান্তের সংখ্যা বাগে আসবে না তাও স্পষ্ট। কারণ বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছে তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। আজও বাংলার কোভিড গ্রাফ উপরের দিকেই। সোমবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ৯ হাজার ০৯৩ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১৬ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৪ হাজার ৭৫৯ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১ হাজার ৩৯১ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট…
Read More
চালু থাকবে দুয়ারে রেশন প্রকল্প

চালু থাকবে দুয়ারে রেশন প্রকল্প

আরো একবার পড়তে চলেছে করোনা সংক্রমণের প্রকোপ৷ ইতিমধ্যেই করোনা সংক্রমণকে বাগে আনতে রাজ্য জুড়ে জারি হয়েছে একাধিক কড়া বিধিনিষেধ৷ এই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে বাতিল করা হয়েছে ‘দুয়ারে সরকার’ শিবির৷ এমতাবস্থায় আপাতত ‘দুয়ারে রেশন’ প্রকল্প স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন রেশন ডিলাররা৷ কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে রাজ্য সরকার৷ দুয়ারে রেশন প্রকল্পকে ‘অত্যাবশ্যকীয়’ বলে উল্লেখ করা হয়েছে৷ তাই কোভিড পরিস্থিতিতে কোনও ভাবেই ‘দুয়ারে রেশন’ প্রকল্প বাতিল করা হবে না৷ সেই সঙ্গে রেশন কার্ডে বায়োমেট্রিক লিংকের কাজেও বিধিনিষেধ থাকছে না বলে জানানো হয়েছে৷   এই বিষয়ে খাদ্য দফতরের সচিব পারভেজ সিদ্দিকি বলেন, ‘‘এর আগে যখন লকডাউন হয়েছিল, তখনও রেশন পরিষেবা বন্ধ করা…
Read More
বেকারত্বের সংখ্যা শীর্ষে ছিল গত মাসে

বেকারত্বের সংখ্যা শীর্ষে ছিল গত মাসে

বিগত দু বছর সময় ধরে কারণে সংক্রমনের কোপে লকডাউন হয়েছে একাধিকবার৷ যতবারই দেশে সংক্রমণ মাথাচাড়া দিয়েছে ততবারই শুরু হয়েছিল লকডাউন৷ যার ধাক্কায় কাজ হারিয়েছিলেন লাখো মানুষ৷ সঙ্গীন হয়ে উঠেছিল অর্থনৈতিক অবস্থা৷ পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয়৷ প্রথম ধাক্কা সামলাতে না সামলাতেই এসেছিল দ্বিতীয় ঢেউ৷ আর এবার শুরু হয়ে গিয়েছে তৃতীয় ঢেউয়ের ধাক্কা৷ কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থার যে বিশেষ পরিবর্তন হয়নি তা স্পষ্ট হয়ে গেল বেকারত্বের পরিসংখ্যানে৷ ২০২১-এর ডিসেম্বরে দেশে বেকারত্বের হার ৭.৯ শতাংশ। যা গত চার মাসের মধ্যে ছিল সর্বোচ্চ।  গত অগাস্ট মাসে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছিল ৮.৩ শতাংশ। পরবর্তী ৩ মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ডিসেম্বরে ফের…
Read More
লোকাল ট্রেন এর নয়া সময় ঘোষণা করায় অসুবিধা পড়তে হচ্ছে যাত্রীদের

লোকাল ট্রেন এর নয়া সময় ঘোষণা করায় অসুবিধা পড়তে হচ্ছে যাত্রীদের

গতকাল থেকে রাজ্যে জারি হয়েছে কড়া বিধিনিষেধ, নিয়মাবলী ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। বাড়তে থাকা করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে একাধিক বিধিনিষেধ লাগু করা হয়েছে। অনেক কিছুর মধ্যে লোকাল ট্রেন নিয়ে ফের বড় সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। জানান হয়েছিল যে, সন্ধ্যে ৭ টার পর ট্রেন চলবে না। কিন্তু এই সিদ্ধান্তের পর চাপানউতোর সৃষ্টি হয়েছিল। সরকারি অফিসের কর্মীরা বাড়ি ফিরতে পারলেও, অনেকে মনে করছিলেন যে বেসরকারি কর্মীরা বাড়ি ফেরার সময় সমস্যায় পড়বেন। তবে লোকাল ট্রেন নিয়ে সিদ্ধান্ত বদলাল নবান্ন। ঘোষণা করা হয়েছে, সন্ধ্যে ৭ টা নয়, রাত ১০ টায় ছাড়বে শেষ লোকাল ট্রেন। তবে ৫০ শতাংশ আসন নিয়েই লোকাল ট্রেন চলাচল করবে৷…
Read More