পশ্চিমবঙ্গ

এবার নজরে উত্তরপ্রদেশ

এবার নজরে উত্তরপ্রদেশ

তৃতীয়বার রাজ্যের মসনদে বসার পর থেকে নিজ শক্তি বিস্তৃতিতে তৎপর রাজ্যের শাসক দল। রাজ্যের বাইরেও তার শক্তি বিস্তৃতি করতে চাইছে তৃণমূল। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের 'দূত' হয়ে দলের নেতা কিরণময় নন্দ তৃণমূল কংগ্রেস প্রধান তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। আর এই বৈঠকের পর জানা গিয়েছে যে, আগামী মাসেই উত্তরপ্রদেশ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটে অখিলেশের দলের হয়ে প্রচার করবেন তিনি। ৮ ফেব্রুয়ারি লখনউ যাবেন মমতা বলে জানিয়েছেন কিরণময় নন্দ। বিষয় হল, দেশের কোভিড গ্রাফে নজর দিয়ে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাই সরাসরি প্রচার…
Read More
করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে

করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে

দেখতে দেখতে ফের একবার আবার আগের পর্যায়ে ফিরছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। বাড়াবাড়ি রকমের সংক্রমণ বেড়েছিল বঙ্গে এবং তার জন্যই কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে। তবে এই মুহূর্তে কিঞ্চিত স্বস্তি কারণ আক্রান্তের সংখ্যা আপাতত নিম্নমুখী হয়েছে। গত বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছিল তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। তবে আজ বাংলার কোভিড গ্রাফ কিছুটা ওপরে উঠল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ১০ হাজার ৪৩০ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩৪ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ২০৫ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা।…
Read More
চাঞ্চল্য ছড়াল রাজ্য জুড়ে, দুটি টিকা পেলো পড়ুয়া

চাঞ্চল্য ছড়াল রাজ্য জুড়ে, দুটি টিকা পেলো পড়ুয়া

পূর্ব ঘোষণা অনুযায়ী দেশ জুড়ে শুরু হয়েছে ছোটদের টিকাকরণ। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা ভাইরাস টিকা দেওয়া শুরু হয়েছে সম্প্রতি। দেশজুড়ে চলছে টিকাকরণ। ইতিমধ্যেই বহু পড়ুয়া এই টিকা নিয়ে নিয়েছে। কিন্তু এরই মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাংলার ডেবরার একটি ঘটনায়। ক্লাস নাইনের এক ছাত্রকে দেওয়া হল পরপর দুটি টিকা! ঘটনায় অভিযুক্ত স্কুল কর্তৃপক্ষ। স্থানীয় এলাকায় উত্তাপ ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। জানা গিয়েছে, ডেবরা ব্লকের আলোককেন্দ্র হাইস্কুলে এদিন টিকাকরণ চলার সময় নবম শ্রেণির এক ছাত্রকে পরপর দুটি টিকা দেওয়া হয়। তবে কী ভাবে ঘটল এমন ঘটনা? খবর, আবদালিপুর এলাকার বাসিন্দা ওই কিশোর জানিয়েছে, টোকেন ছাড়া একবার টিকা নিয়েছিল সে।…
Read More
বিবাদ বাধলো রাজ্য কেন্দ্রের মাঝে

বিবাদ বাধলো রাজ্য কেন্দ্রের মাঝে

বাড়ছে জটিলতা, বিবাদ রাজ্য সরকার কেন্দ্র সরকারের মাঝে। প্রজাতন্ত্র দিবসে রাজ্যের নেতাজি ট্যাবলো নিয়ে এখন জটিলতা। কেন্দ্রের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মনোনীত হয়নি রাজ্যের ট্যাবলো। আর তাই সেখানে মনোনীত না হওয়া রাজ্যের প্রস্তাবিত নেতাজি সংক্রান্ত ট্যাবলো কলকাতায় রাজ্য সরকারের আয়োজিত সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট ট্যাবলোটি এ জন্য কলকাতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আসন্ন প্রজাতন্ত্র দিবসের আগে কেন্দ্র যদি শেষ পর্যন্ত রাজ্যের আবেদন পুনর্বিবেচনা না করে ওই ট্যাবলো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্তর্ভুক্ত না করে তবে সেটিকে কলকাতার রেড রোডে আয়োজিত সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রদর্শন করা হবে, এমনটাই পরিকল্পনা। পাশাপাশি জানা…
Read More
কিঞ্চিৎ স্বস্তি মিলল রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফে

কিঞ্চিৎ স্বস্তি মিলল রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফে

একটু যেন স্বস্তি মিলল রাজ্যের বাড়তে থাকা করোনা গ্রাফ থেকে। বাড়াবাড়ি রকমের সংক্রমণ বেড়েছিল বঙ্গে এবং তার জন্যই কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে। তবে এই মুহূর্তে কিঞ্চিত স্বস্তি কারণ আক্রান্তের সংখ্যা আপাতত নিম্নমুখী হয়েছে। গত বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছিল তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। তবে আজ বাংলার কোভিড গ্রাফ কিছুটা নীচের দিকেই। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৮৫ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩৩ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৮৭৯ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত…
Read More
স্কুল খোলার দাবিতে উত্তাল রাজ্য

স্কুল খোলার দাবিতে উত্তাল রাজ্য

বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে রাজ্যে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। রাজ্য সরকার করোনা বিধি ঘোষণা করে পুনরায় স্কুল বন্ধ রেখেছে। কিন্তু ছাড়ের সঙ্গে মেলা এবং ২০০ জন নিয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে। সরকারের এহেন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রাথমিক স্তর থেকে পঠন-পাঠন চালুর দাবি জানানো হয়। পাশাপাশি 'সারা বাংলা প্রতিবাদ সপ্তাহ' এবং 'চলো স্কুলে পড়াই' কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাদের তরফে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা জানাচ্ছেন, দীর্ঘ প্রায় ২ বছর বিদ্যালয় বন্ধ রাখার ফলে ব্যাপক পরিমাণে স্কুলছুট হচ্ছে। এমনকি বহু ছাত্র-ছাত্রী অক্ষর চিনতেও ভুলে গেছে। যা ইতিমধ্যেই সংবাদে প্রকাশিত।…
Read More
রাজ্যের তরফে আরো কিছুটা শিথিল করা হলো বিধিনিষেধ

রাজ্যের তরফে আরো কিছুটা শিথিল করা হলো বিধিনিষেধ

রাজ্য জুড়ে ক্রমেই বেড়ে চলেছিল করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। এই বাড়তে থাকা আক্রান্তের সংখ্যাকে রুখতে রাজ্যে লাঘু হয়েছিল কড় বিধিনিষেধ। ইতিমধ্যেই বিধিনিষেধের মেয়াদ আরও বাড়িয়েছে নবান্ন। কিন্তু গত কয়েক দিনে দৈনিক সংক্রমণ কিছুটা হলেও নীচে এসেছে। এই প্রেক্ষিতে আরও কিছু নিয়ম শিথিল করা হয়েছে সরকারের তরফে। আউটডোর শ্যুটিং থেকে শুরু করে জিম, সব ক্ষেত্রে বিধি শিথিল করেছে রাজ্য। আজ সরকারি নির্দেশিকায় এমনটাই জানান হয়েছে। বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ১৮ জানুয়ারি মানে আজ থেকে থেকে আবার জিম খোলা যাবে কিন্তু ৫০ শতাংশ লোক নিয়ে এবং রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই শরীরচর্চা করতে জিমে যাওয়া যাবে।…
Read More
মেঘলা আকাশের পূর্বাভাস

মেঘলা আকাশের পূর্বাভাস

গত বছরের ছায়া চলতি বছরেও। গত বছরের মতো চলতি বছরের শুরু থেকেই বৃষ্টির মরশুম। শীতের মাঝেও বৃষ্টি রাজ্য জুড়ে। আপাতত বঙ্গ জীবনের সঙ্গী মেঘলা আকাশ, বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস এমনটাই। তারা জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দিনভর মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতিই থাকবে বলে অনুমান করা হচ্ছে। ডিসেম্বর, জানুয়ারি মাসে এইভাবে মেঘলা আকাশ এবং বৃষ্টি হয়তো কল্পনা করেনি বঙ্গবাসী। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই ধরণের আবহাওয়ার সম্মুখিন হতে হচ্ছে রাজ্যবাসীকে। আগে হাওয়া অফিস জানিয়েছিল শনিবার থেকেই বেশি কয়েকটি জেলায় বৃষ্টি কমতে শুরু করবে এবং ধীরে…
Read More
কোভিড পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের তরফে

কোভিড পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের তরফে

বাড়তে থাকা করোনা সংক্রমণকে রুখতে মরিয়া হয়ে উঠছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে শরীরে করোনার উপসর্গ রয়েছে এমন সকলকে কোভিড পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর থেকে জারি করা এক সংশোধিত নির্দেশিকায় এমনটা জানান হয়েছে। এছাড়াও ৬০ বছরের বেশি বয়সী ও ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত কোনও ব্যাক্তি কোভিড রোগীর সংস্পর্শে এলে তাদেরও পরীক্ষা করানো প্রয়োজন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এক্ষেত্রে ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস, ক্যানসার রোগকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি উপসর্গহীন ও শুকনো কাশি, নাক বন্ধ, গলা ব্যাথা, জ্বর, ডায়রিয়া, স্বাদ-গন্ধ চলে যাওয়ার মত মৃদু উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের বাড়িতে নিভৃতবাসে থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে, টানা…
Read More
পুরনিগম ভোট পেছনো নিয়ে রাজ্যের তরফে ইতিবাচক মত

পুরনিগম ভোট পেছনো নিয়ে রাজ্যের তরফে ইতিবাচক মত

করোনা আবহে রাজ্যের চার কেন্দ্রে পুরোনিগম ভোট নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। চার কেন্দ্রের পুরভোট যে আগামী ২২ তারিখ হচ্ছে না তা আরও স্পষ্ট হয়ে গেল। কারণ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে, ভোট পিছলে তাদের আপত্তি নেই। অর্থাৎ চারটি পুরনিগমে নির্বাচন পিছিয়ে দিতে সায় দিল নবান্ন। এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন বলে জানা গিয়েছে। আগামী ২২ জানুয়ারি বিধান নগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগরে পুরভোট হওয়ার কথা। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে প্রথম থেকেই এই নির্বাচন নিয়ে বিরোধিতা করেছে বিরোধীরা। কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে মামলা হয়েছে যার একাধিকবার শুনানি হয়েছে। তবে ভোট পিছনো নিয়ে নির্বাচন কমিশন এবং…
Read More