পশ্চিমবঙ্গ

রাজ্যপালের বিরুদ্ধে সরব হলো রাজ্যের শাসক শিবির

রাজ্যপালের বিরুদ্ধে সরব হলো রাজ্যের শাসক শিবির

বারংবার রাজ্য সরকারের সাথে রাজ্যপালের সংঘাত লেগেছে। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাজ্য সরকারের তরফে। এই মুহূর্তে রাজ্য ও রাজ্যপালের সংঘাত উঠেছে চরমে। সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে তোপ দেগেছেন জগদীপ ধনকড়। বাংলার আইন-শৃঙ্খলা এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতার সরকারকে একহাত নিয়েছিলেন তিনি। তাঁর সমর্থন করেছে বঙ্গ বিজেপি। কিন্তু সরকারের তরফে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের প্রবল সমালোচনা করে আক্রমণ শানান। এদিকে আজ আবার অসাংবিধানিক আচরণ হচ্ছে ব্দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন রাজ্যপাল। সেই নিয়ে অন্য বিতর্ক। এই পরিপ্রেক্ষিতেই বড় পদক্ষেপ নিতে চলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। জগদীপ ধনখড়ের অপসারণ চেয়ে সংসদে প্রস্তাব আনতে চলেছেন তাঁরা। এদিন…
Read More
রাজ্যে ধীরে ধীরে আরো বাড়বে শীত

রাজ্যে ধীরে ধীরে আরো বাড়বে শীত

বহু প্রতিক্ষার পর চলতি শপথের শুরু থেকেই শীতের ব্যাটিং শুরু৷ সকালে আবহাওয়ার কিছুটা উন্নতির সঙ্গে সঙ্গে হাওয়া অফিসের পূর্বাভাস, এখনই বিদায় নয়৷ বরং সপ্তাহান্তে ফের জাঁকিয়ে বসবে ঠান্ডা৷ কনকনে শীত উপভোগ করবে রাজ্যবাসী। বুধবার সকালে জেলার আকাশ ঢাকা পড়েছিল কুয়াশার চাদরে৷  বেলা বাড়লে কোথাও কোথাও দেখা যায় আংশিক মেঘলা আকাশ৷ বেশ কয়েকটি জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহওয়া দফতর৷। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতেও। কলকাতায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও,  আকাশের মুখ থাকবে ভার৷ আজই রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে না৷ বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস।  সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে…
Read More
দুর্ঘটনা রুখতে নয়া নিয়ম জারি রাজ্যের তরফে

দুর্ঘটনা রুখতে নয়া নিয়ম জারি রাজ্যের তরফে

কেন্দ্র সরকারের পর এবার রাজ্য সরকারের তরফে রাজ্যের ট্রাফিক নিয়ম নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হলো৷ এবার থেকে লাঘু হবে এই নিয়মকানুন গুলো৷ দুর্ঘতনায় হ্র্রাস টানতেই তৎপর হয়ে এই ঘোষণা রাজ্যের ৷ বাড়ল জরিমানার পরিমাণ৷ ২০১৯ সালেই জরিমানার পরিমাণ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু রাজ্যের মানুষের অসুবিধার কথা ভেবে এখানে তা লাগু করেনি সরকার৷ কিন্তু যে ভাবে শহরের পথে বেপরোয়া গাড়ির সংখ্যা বাড়ছে, তাতে একের পর এক দুর্ঘটনার ঘটনা ঘটছে৷ দুর্ঘটনায় রাশ টানতেই এবার জরিমানা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷  কেন্দ্রীয় সরকারের মোটর ভেহিক্যালস অ্যাক্ট অনুযায়ী রাজ্যে জরিমানার পরিমাণ ধার্য করা হয়েছে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য পরিবহণ দফতরের তরফে জানানো…
Read More
ঊর্দ্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা

ঊর্দ্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা

কড়া বিধিনিষেধ জারির পর থেকে কিছুটা স্বস্তি মিলেছিলো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়। তবে আজ আবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে মৃত্যু নিয়ে একটা চিন্তা রয়েই গিয়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের আজ পজিটিভিটি রেট কিঞ্চিত বেড়ে হল ৭.৩২ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৫.৫৬ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৬৯ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৬৯৭ জন এবং কলকাতা দ্বিতীয়, সেখানে সংক্রামিত ৬৫৪ জন। সব মিলিয়ে রাজ্যের…
Read More
অগ্নিকাণ্ডের ঘটনা দিঘার হোটেলে

অগ্নিকাণ্ডের ঘটনা দিঘার হোটেলে

আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা দিঘা পর্যটন কেন্দ্রে৷ হঠাৎই দিঘা পর্যটন কেন্দ্রের হোটেলের দোতলায় সিঁড়ির লবি থেকে গল গল করে বেড়াতে শুরু করল কালো ধোঁয়া, সঙ্গে আগুনের লেলিহান শিখা৷ প্রাণ বাঁচাতে ভয়ে হোটেলের কার্ণিশ থেকে ঝাঁপ দিলেন পর্যটকরা৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহর দিঘায়৷ ঘটনায় বেশ কয়েকজন পর্যটক ও হোটেল কর্মী জখম হয়েছেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী৷ চলছে আগুন নেভানোর কাজ৷ প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড৷ তবে ঘটনার পিছনে হোটেল কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ সমগ্র ঘটনাকে ঘিরে সৈকত শহর দিঘায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ জানা গিয়েছে, এদিন সকালে ঘটনাটি…
Read More
গুরুতরভাবে অসুস্থ হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

গুরুতরভাবে অসুস্থ হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

সঙ্গীত জগতে দুঃসংবাদ৷ গুরুতরভাবে অসুস্থ কিংবদন্তী সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়৷ গ্রিন করিডর করে তাঁর বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম হাসপাতালে৷ তৎপরতা চোখে পড়েছে উডবার্ন ব্লকের সামনেও৷ ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স রওনা হয়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ কিছুক্ষণের মধ্যেই এসএসকেএম-এ পৌঁছে যাবেন তিনি৷  সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়৷ কিছুদিন আগে বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন তিনি৷ নিউমোনিয়াও ছিল তাঁর৷ গতকাল থেকে ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে যায়৷ বুকে সর্দির প্রকোপও বাড়ে৷ পারিবারিক চিকিৎসক বিষয়টি দেখার পর আরটি-পিসিআর টেস্ট করার পরামর্শ দেন৷ সেই মতো টেস্টও করানো হয়৷ তবে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি৷…
Read More
আবারো জাঁকিয়ে শীত পেতে চলেছে রাজ্য

আবারো জাঁকিয়ে শীত পেতে চলেছে রাজ্য

দীর্ঘ অপেক্ষার পর জাঁকিয়ে শীত পড়েছে রাজ্য জুড়ে। এরই মাঝে আবহাওয়া দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী গত দুদিন বৃষ্টির মরশুম পেয়েছে রাজ্যবাসী। তবে এই মুহূর্তে প্যাচপ্যাচে বৃষ্টি কমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বইবে শুষ্ক হাওয়া। আগামীকাল থেকেই আসবে পরিবর্তন৷ তবে আজ সকাল থেকেই দেখা মিলেছে রোদের৷ ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রাও৷ তবে উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াসের আশোপাশে। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিনে পারদ তেমন কমেনি। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার একাংশে৷ দক্ষিণবঙ্গের…
Read More
বিজেপি ছাড়লেন বনি

বিজেপি ছাড়লেন বনি

একের পর এক ভাঙ্গন দেখছে বিজেপি। বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। সেই সময় এই নিয়ে খুবই চর্চা হয়েছিল কারণ তাঁর প্রেমিকা কৌশানি তৃণমূল কংগ্রেসের সদস্য। তবে বাংলার উন্নয়ন এবং মানুষের হয়ে কাজ করার স্বার্থে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি। অন্তত তিনি এমনটাই জানিয়েছিলেন। কিন্তু ভোটের ফলাফল বেরনোর ৮ মাসের মধ্যেই গেরুয়া শিবিরের 'মোহ' ভঙ্গ হল তাঁর। বিজেপি ছাড়লেন অভিনেতা বনি। তবে দল ছাড়ার আগে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি। এদিন দল ছাড়া ইস্যুতে টুইট করেছেন বনি। সেখানে তিনি লিখেছেন, ''ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার যা সম্পর্ক ছিল তা আজ থেকে শেষ হচ্ছে। দল যে প্রতিশ্রুতি দিয়েছিল তা…
Read More
অবশেষে জামিনে মুক্তি মিলল

অবশেষে জামিনে মুক্তি মিলল

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বহু সময়ের চলতে থাকা মামলায় জামিন মিলল এদিন। রাজ্যের সব চেয়ে চর্চিত মামলা গরু পাচারকাণ্ডের মূল পাণ্ডা এনামুল হককে জামিন দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি-সহ একাধিক ধারায় মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। অন্যদিকে, সিবিআই-এর বিরুদ্ধে পাল্টা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন এনামুল৷ সোমবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে  শীর্ষ আদালত। দিন কয়েক আগেই আসানসোলের বিশেষ সিবিআই কোর্ট এনামুলকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। এর পরেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টের দরজায়। নভেম্বর মাসে দিল্লি থেকে গ্রেফতার করা হয় এনামুলকে৷ এর পর ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা নেয় সিবিআই৷ কিন্তু এনামুলকে…
Read More
শোকের ছায়া, প্রয়াত হলেন চিত্রশিল্পী

শোকের ছায়া, প্রয়াত হলেন চিত্রশিল্পী

না ফেরার দেশে চিত্রশিল্পী। প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কপুর। সোমবার সকালে কলকাতায় নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর৷ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে এক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় চিত্রশিল্পীর৷ তাঁর জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের লখনউয়ে৷ কিন্তু শিল্পীর কর্মভূমি ছিল কলকাতা।  ১৯৫১ সালে ৩ জানুয়ারি, লখনউয়ে জন্ম হয় ওয়াসিম কাপুরের৷ কিন্তু ফাইন আর্টসের ছাত্রের কর্মভূমি ছিল কলকাতা৷ তাঁর শিক্ষা জীবন থেকে কর্মজীবন পুরোটাই কেটেছে কলকাতায়৷ এখানেই নিজের বাড়ি তৈরি করেছিলেন তিনি৷ ওয়াসিমের ভাবনা, উপস্থাপনা ও রঙের ব্যবহার তাঁর ছবিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল৷ তাঁর তুলির টানে ফুটে উঠত মানুষের গভীর আবেগ৷   তাঁর প্রয়াণে শোকের ছায়া শিল্পীমহলে৷  তবে…
Read More