পশ্চিমবঙ্গ

দেশের মধ্যে এই মুহূর্তে সংক্রমণের দিক দিয়ে শীর্ষে কলকাতা

দেশের মধ্যে এই মুহূর্তে সংক্রমণের দিক দিয়ে শীর্ষে কলকাতা

ফের একবার দেশে বাড়ছে করোনা সংক্রমণ। সার্বিকভাবে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আতঙ্ক বৃদ্ধি হয়েছে। ওমিক্রন প্রজাতির বাড়বাড়ন্ত ইতিমধ্যেই ব্যাপক চিন্তায় ফেলে দিয়েছে দেশবাসীকে। বিভিন্ন রাজ্য, শহরে হু হু করে বাড়ছে সংক্রমণ। কিন্তু বাংলার কলকাতায় যে হারে বিগত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে, তা হয়তো আর কোথাও না। দেশের মধ্যে এখন কলকাতা সংক্রমণে প্রায় শীর্ষে। তথ্য বলছে, বিগত সাত দিনে কলকাতা শহরে কোভিড সংক্রমণের হার প্রায় ২৪ (২৩.৪২) শতাংশ। সারা দেশে সংক্রমণের নিরিখে কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি সংক্রমণের হারের নিরিখে কলকাতা থেকে ১ শতাংশ এগিয়ে রয়েছে। তবে মনে করা হচ্ছে, কলকাতায় যদি টেস্টিং বাড়ানো হয়, তাহলে তা…
Read More
সংকটে উত্তরবঙ্গের পর্যটন শিল্প: ফের কড়া বিধি নিষেধ ডুয়ার্সে

সংকটে উত্তরবঙ্গের পর্যটন শিল্প: ফের কড়া বিধি নিষেধ ডুয়ার্সে

গত ডিসেম্বরে পর্যটকদের ভিড় বাড়ছিল ডুয়ার্স, দার্জিলিং, কালিম্পং- এ। ঘুরে দাঁড়াতে শুরু করেছিল উত্তরবঙ্গের পর্যটন শিল্প। যা অর্থনৈতিক সমৃদ্ধিকে প্রভাবিত করছিল। কিন্তু কড়া বিধি-নিষেধ জারি হওয়ায় তা সবই ভেস্তে গেল। বছরের শুরুতেই রাজ্যে দৈনিক সংক্রমণের লাগাম ছাড়া বৃদ্ধি পাওয়ার ফলে ফের সংকটে পড়লো পর্যটন শিল্প। গতকাল নবান্ন থেকে কড়া বিধিনিষেধ ঘোষণা করার পরই গরুমারা জাতীয় উদ্যান চাপরামারি ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারি এবং ইকো-ট্যুরিজম সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। বন দফতর সূত্রে খবর, বর্তমানে নতুন কোনও নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
Read More
সংক্রমণের জেরে পিছিয়ে গেলো দুয়ারে সরকার প্রকল্প

সংক্রমণের জেরে পিছিয়ে গেলো দুয়ারে সরকার প্রকল্প

বেশ খানিকটা স্বস্তির পর আবার ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ আশঙ্কা ছিল আগেই৷ এবার সেই আশঙ্কা কার্যত সত্যি হতে চলেছে৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত বাতিল হচ্ছে দুয়ারে সরকার শিবির৷ একই সঙ্গে বাতিল করা হয়েছে স্টুডেন্টস উইক’৷ আগামী ৩ তারিখ নেতাজি ইন্ডোরে ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল৷ আপাতত সেই কর্মসূচি বাতিল করা হচ্ছে৷ মনে করা হচ্ছে, আগামী ৩ জানুয়ারি থেকে রাজ্যে ফের বিধিনিষেধ জারি হতে পারে৷ তারই ইঙ্গিত দিচ্ছে জোড়া সরকারি অনুষ্ঠান বাতিলের ঘোষণা৷ একই সঙ্গে কলকাতা হাইকোর্টে মামলার শুনানির উপরও বেশকিছু বিধি জারি হয়েছে৷ শারীরিক ভাবে কোউ এজলাসে উপস্থিত থাকতে পারবেন না৷ ফের ভার্চুয়ালি কলকাতা হাইকোর্টে…
Read More
বর্ষবরণের রাতে মহানগরী জুড়ে গ্রেফতার বহু

বর্ষবরণের রাতে মহানগরী জুড়ে গ্রেফতার বহু

বর্ষবরণের দিন মহানগরী জুড়ে চারিদিকে ছিল কড়া নজরদারির নির্দেশ। বর্ষবরণের রাতে শহরের সব জায়গায় চলেছে পুলিশি অভিযান। এই অভিযানের ফলে হাজারের বেশি মামলা দায়ের হয়েছে, ৫০০-র বেশি গ্রেফতারি হয়েছে। করোনা বিধি ভাঙা থেকে শুরু করে শ্লীলতাহানি, বেপরোয়া বাইক-গাড়িকে আটক, বেআইনি মদ উদ্ধারের মত একাধিক মামলা দায়ের হয়েছে। আবার সব মিলিয়ে মোট ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ট্রাফিক আইন ভাঙায় মোট ১ হাজার ২২৩ টি মামলা রুজু করা হয়েছে বলে সূত্রের খবর। উৎসবের মরশুমে কলকাতায় সকাল থেকে রাত পর্যন্ত কড়া নজরদারি চলছে পুলিশের। রাত তো ছিলই, পরেরদিন সকাল থেকেও নানা জায়গায় পুলিশি টহল দেখা যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৪৭…
Read More
বছরের শুরুতেই রাজ্যে বাড়লো ঠান্ডা

বছরের শুরুতেই রাজ্যে বাড়লো ঠান্ডা

গত বছর শেষ হয়ে গেলেও রাজ্যবাসীর দুঃখ ছিল শীতের দেখা নেই রাজ্যে৷ তবে এবার বছর ঘুরতেই ঘুরলো আবহাওয়াও৷ শীতের ধুন্ধুমার ব্যাটিং শুরু হতেই বাধ সেধেছিল পশ্চিমী ঝঞ্ঝা৷ বছরের শুরুতে পারদ নামলেও জাঁকিয়ে বসেনি ঠান্ডা৷ কিন্তু হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বছর পড়তেই শুরু হবে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেল৷ বছরের তৃতীয় দিনে অনেকটা নেমে গেল পারদ৷  সোমবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি৷ যা একদম স্বাভাবিক৷ তবে শেষ কিছু দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থেকেছে। তবে সোমবার কিছুটা নামল পারদ। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.২ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।…
Read More
কলকাতায় শুরু হতে চলেছে ছোটদের টিকাকরণ

কলকাতায় শুরু হতে চলেছে ছোটদের টিকাকরণ

অবশেষে অবসান ঘটলো দীর্ঘ প্রতীক্ষার৷ এবার দেশে পেতে চলেছে ছোটরাও৷ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ৷ ১ জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে কো-উইন পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া৷ রবিবার সন্ধ্যা পর্যন্ত টিকা নেওয়ার জন্য দেশজুড়ে কোউইন অ্যাপে ৬.৩৫ লক্ষ কিশোর-কিশোরীর নাম নথিভুক্ত করেছে৷   উল্লেখ্য, প্রাপ্তবয়স্করা একাধিক টিকা বেছে নেওয়ার সুযোগ পেয়েছিল৷ কিন্তু ছোটদের ক্ষেত্রে সেই সুযোগটা থাকছে না। কারণ আমাদের দেশে আপাতত ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও জাইডাস ক্যাডিলার জাইকোভ-ডি ভ্যাকসিন অনুমোদন পেয়েছে। তবে জাইকোভ-ডি ভ্যাকসিন খনও পর্যন্ত টিকাকরণ কর্মসূচির অন্তর্ভুক্ত হয়নি৷ ফলে কোভ্যাক্সিন ছাড়া ছোটদের কাছে অন্য কোনও টিকার বিকল্প নেই৷  এদিকে পয়লা জানুয়ারি কলকাতার…
Read More
রাজ্যে আবার শুরু কড়া বিধিনিষেধ

রাজ্যে আবার শুরু কড়া বিধিনিষেধ

চিন্তা বাড়িয়ে ধীরে ধীরে আবার লাগাম ছাড়া হচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ৷ তাই রাজ্যের ফের বিধিনিষেধ৷ সোমবার থেকে বাতিল হচ্ছে ইউকের উড়ান৷ ঝুকিপূর্ণ ও কম ঝুকিপূর্ণ দেশ থেকে উড়ানের উপর জারি হচ্ছে বিধিনিষেধ৷ কম ঝুকিপূর্ণ দেশ থেকে উড়ানে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যসচিব৷ সোম-শুক্র সপ্তাহে দু’দিন মুম্বই-দিল্লি বিমান চলবে বলে জানিয়েছেন মুখ্যসচিব৷ আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার শিবির চালু হবে, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ সংক্রমণের ঝুঁকি এড়াতে ফের বন্ধ হচ্ছে স্কুল-কলেজ৷ তবে, স্কুল-কলেজ বন্ধ থাকলেও ৫০ শতাংশ হাজিরা থাকবে শিক্ষক-শিক্ষাকর্মীদের৷ একই সঙ্গে লোকাল ট্রেনেও জারি হয়েছে বিধিনিষেধ৷   নবান্নে মুখ্যসচিব জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করে সেলুন, স্পা, জিম,…
Read More
করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরছেন সৌরভ

করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরছেন সৌরভ

এবার করোনা নেগেটিভ হলেন মহারাজ। নববর্ষের আগে বছরের শেষদিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা আক্রান্ত হলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বাভাবিক ভাবেই খাওয়া দাওয়া করছেন। ইতিমধ্যে তাঁর ওমিক্রন রিপোর্টও এসে গিয়েছে৷ মহারাজের ওমিক্রমন নেগেটিভ এসেছে৷ বাড়িতে নিভৃতবাসে থেকেও তাঁর চিকিৎসা চলতে পারে বলেই জনিয়েছেন চিকিৎসকেরা। তাই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে৷ দ্বিতীয়বার পরীক্ষার রিপোর্টও পজেটিভ আসে৷ কিন্তু তিনি ওমিক্রন আক্রান্ত কিনা, তা জানতে তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয় কল্যাণীতে৷ শুক্রবার সেই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি৷ তাঁকে ছেড়ে দেওয়া হবে ববে ঠিক করেছেন চিকিৎসকরা৷…
Read More
রাজ্য জুড়ে শুরু হলো অকাল বর্ষণ

রাজ্য জুড়ে শুরু হলো অকাল বর্ষণ

চলতি বছর বৃষ্টি যেন পিছু ছাড়ছেনা রাজ্যের৷ ডিসেম্বরেও বৃষ্টির ভ্রুকুটি৷ কলকাতায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত না হলেও ভিজেছে দক্ষিণের জেলাগুলি৷ অকাল বৃষ্টিতে ক্ষতি হয়েছে মরসুমি চাষের৷ পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় একাবারে বেসামাল শীত৷ ঝঞ্ঝার দাপটেই নেমেছে বৃষ্টি৷ কিন্তু এক ঝঞ্ঝা কাটতে না কাটতেই উপস্থিত আরও এক ঝঞ্ঝা৷ জোড়া ঝঞ্ঝায় কুপোকাত শীত৷ হাওয়া অফিস জানাচ্ছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে জাঁকিয়ে ঠান্ডা পরার কোনও সম্ভাবনাই নেই৷  আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, জানুয়ারির প্রথম সপ্তাহে ১৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা৷ জেলাগুলিতে পারদ নামতে পারে ১১-১২ ডিগ্রি সেলসিয়াসে৷ এর পর ফের চড়বে পারদ৷ এমনকী ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর, মধ্য…
Read More
অবশেষে কুলতলী বাসীদের স্বস্তি দিয়ে জালবন্ধী হলো বাঘ

অবশেষে কুলতলী বাসীদের স্বস্তি দিয়ে জালবন্ধী হলো বাঘ

অবশেষে সমাপ্তি হলো বিগত ছয়দিনের টানা প্রচেষ্টা, ধরা দিলো বাঘ মামা৷ অবশেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু দক্ষিণরায়৷ ছয় দিন টানা চেষ্টার পর অবশেষে ধরা গেল কুলতলির লোকালয়ে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগারকে৷ মঙ্গলবার সকালে কুলতলির মেরিগঞ্জ-২ এর শেখপাড়া এলাকা লাগোয়া জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে বিদ্ধ করা হয় রয়্যাল বেঙ্গল টাইগারকে৷ এর পরেই বাঘটিকে উদ্ধার করেন বনদফতরের কর্মীরা৷  শেখপাড়া লাগোয়া জঙ্গলে ঘাপটি মেরে লুকিয়েছিল বাঘটি৷ তাকে বাইরে বার করতে সকাল থেকেই দমকল কর্মীদের ডেকে ছোড়া হয় জলকামান৷ এর পর একবার তার দর্শন পাওয়া গেলেও, ফের জঙ্গলে লুকিয়ে পড়ে বাঘটি৷ তার পরেই আকাশ পথে ড্রোনের সাহায্যে বাঘটির অবস্থান নিশ্চিত করেন হন দফতরের কর্মীরা৷ জীবনের…
Read More