পশ্চিমবঙ্গ

দুই রাজনৈতিক দলের দুই মত বাংলায় ধারা জারি নিয়ে

দুই রাজনৈতিক দলের দুই মত বাংলায় ধারা জারি নিয়ে

এই মুহূর্তে রাজ্যে একের পর এক হত্যা ও ধর্ষণ কাণ্ডে নিয়ে উত্তাল পরিস্থিতি৷ রামপুরহাট গণহত্যার ঘটনায় শিহরিত গোটা বাংলা৷ এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে কাশ্মীরের মতো এ রাজ্যেও ৩৫৬ ধারা প্রয়োগের দাবি তুলেছে গেরুয়া শিবির৷ অন্যদিকে, কংগ্রেসের দাবি বাংলায় ৩৫৫ অনুচ্ছেদ কার্যকর করা হোক৷ এমনকী রাজ্যে ৩৫৫ ধারা কার্যকর করার দাবি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের কাছে চিঠিও পাঠিয়েছেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷  যে কোনও রাজ্যে রাজনৈতিক সঙ্কট তৈরি হলেই রাজনীতিবিদদের মুখে সংবিধানের ৩৫৬ অথবা ৩৫৫ অনুচ্ছেদ জারি করার দাবি শোনা যায়৷ অতীতে বাম আমলে এমন দাবি শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও৷ এখন তৃণমূল সরকারের বিরুদ্ধেই ৩৫৫ প্রয়োগের দাবি৷…
Read More
চারদিন বন্ধ থাকছে কলকাতা হাই কোর্ট

চারদিন বন্ধ থাকছে কলকাতা হাই কোর্ট

আজ থেকে বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে গত দু'দিন ধরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে অনেক প্রশ্ন উঠেছে। গতকালও সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল সেলের আইনজীবীদের তরফে। এই ঘটনার পর জানা গেল, আগামী চার দিন ছুটি থাকছে কলকাতা হাইকোর্টে। তবে কী কারণে ছুটি? যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে লাগাম টানতেই এই সিদ্ধান্ত? না। আসলে কারণ ভিন্ন। আগামীকাল চড়ক, তার পরের দিন নববর্ষ, ওদিকে শনিবার এবং রবিবার মিলিয়ে পরপর চার দিনের লম্বা ছুটি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়এঁর বিরুদ্ধে আদালত চত্বরে সরব হয়েছিলেন তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা। তাঁর এজলাস বয়কটের দাবিতে ১৭ নম্বর কোর্টে আইনজীবীদের…
Read More
ফোন ব্যবহারে এলো নিষেধাজ্ঞা

ফোন ব্যবহারে এলো নিষেধাজ্ঞা

বিগত দু বছর ধরে দেশ জুড়ে চলেছে করোনা সংক্রমণের তান্ডব৷ এই করোনা পরিস্থিতিতে বদলে গেছে অনেক কিছু৷ ছোট থেকে বড় বেড়েছে মোবাইল ফোনের ব্যবহার৷ আজকাল ছোটদের হাতেও ধরা থাকে মোবাইল ফোন৷ করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসের জেরে মোবাইল ফোনের সঙ্গে পড়ুয়াদের সম্পর্ক আরও গভীর হয়েছে৷ এরই মধ্যে সোমবার নয়া বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন৷ যেখানে স্পষ্ট বলে হয়েছে, ছাত্রছাত্রীরা কোনও রকম মোবাইল ফোন বা স্মার্টফোন নিয়ে স্কুলে আসতে পারবে না৷ তবে শুধু ছাত্র-ছাত্রীরাই নয়, স্কুল ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে শিক্ষকদের জন্যেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷  পর্যদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, স্কুলের গণ্ডির মধ্যে ছাত্রছাত্রীরা কোনও…
Read More
ধর্ষণ কাণ্ডের তদন্তের নির্দেশ দেওয়া হলো সিবিআইকে

ধর্ষণ কাণ্ডের তদন্তের নির্দেশ দেওয়া হলো সিবিআইকে

এইমুহূর্তে ধর্ষণ কান্ড নিয়ে উত্তাল পরিস্থিতি রাজ্যে৷ হাঁসখালির ধর্ষণ কান্ডের দ্রুত নিস্পত্তি চায় কলকাতা হাই কোর্ট। এই কারণে হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, আদালতের নজরদারিতে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এই মামলায় সিবিআই-এর তদন্তে কতটা অগ্রগতি হল ২ মে’র মধ্যে সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে৷  এছাড়াও বলা হয়েছে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের যাতে বিচার ব্যবস্থা ও প্রশাসনের প্রতি আস্থা থাকে, সেই কারণেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, স্বচ্ছতার সঙ্গে ও নিরপেক্ষভাবে সিবিআই…
Read More
আজকের ভোটপর্ব নিয়ে বড়ো অভিযোগ

আজকের ভোটপর্ব নিয়ে বড়ো অভিযোগ

সকাল থেকেই চলেছে দুই কেন্দ্রে ভোটপর্ব। বিজেপিতে ভোট দিতে ভোটারদের প্ররোচিত করছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কংগ্রেস কর্মীরা এমনই অভিযোগ জানাচ্ছে বাহিনীর বিরুদ্ধে। আসানসোল দক্ষিণের ২৬১, ২৬২ এবং ২৬৩ বুথে ভোটারদের বিজেপিতে ভোট দিতে প্ররোচিত করছে কেন্দ্রীয় বাহিনী। এই দাবি তুলেই সরব হয়েছে তারা। পাশাপাশি আসানসোল উত্তরের ৩৪ নম্বর বুথে ভোটারদের ফোন নিয়ে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সেখানেও অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আসানসোল সকাল থেকেই সবথেকে বেশি সরগরম। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বরাবনী নির্বাচনী এলাকার ১৭৭, ১৭৮ লম্বর বুথে এবং ১৭৫, ১৭৬ নম্বর বুথের কাছেও অগ্নিমিত্রার…
Read More
নতুন মোড় নিল শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা

নতুন মোড় নিল শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় এলো নতুন মোড়। গ্রুপ সি'র অনুসন্ধান কমিটি থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ। কলকাতা হাইকোর্ট দুর্নীতি মামলার অনুসন্ধানে বিশেষ তদন্ত কমিটি গঠন করে দিয়েছিল। ৩ মাসের মধ্যে এই তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দিতে হত। হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে বিচারপতি আর কে বাগের নেতৃত্বাধীন কমিটি। কিন্তু এবার তিনি নিজেই সরে দাঁড়ালেন। গ্রুপ সি মামলা থেকে সরলেও গ্রুপ ডি মামলায় রিপোর্ট পেশ করেছে বিচারপতি বাগের অনুসন্ধান কমিটি। সেখানে জানান হয়েছে, ৬০৯ টি ভুয়ো সুপারিশ পত্র দেওয়া হয়েছিল। নিয়ম অনুসারে, সুপারিশ পত্রের হিসাব…
Read More
বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা প্ল-এর গাড়িতে পাথর ছোঁড়ার অভিযোগ

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা প্ল-এর গাড়িতে পাথর ছোঁড়ার অভিযোগ

মঙ্গলবার সকালে বিজেপির লোকসভা উপনির্বাচনের প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়িতে ঢিল ছোড়া হয়েছে বলে এই অভিযোগে আসানসোলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যেখানে উপনির্বাচন চলছিল সেখানে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে। তখন পাথর নিক্ষেপ করা হয় যখন নিরাপত্তা কর্মীরা টিএমসি সমর্থকদের একটি দলকে লাঠিচার্জ করে ,যারা অগ্নিমিত্রা পলের গাড়ি ঘেরাও করেছিল, তারা এই অভিযোগ করে যে অগ্নিমিত্রা পল তার রক্ষীদের সাথে একটি ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। "আমার পোলিং এজেন্টকে বারাবনির একটি বুথে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমার গাড়িতেও হামলা করা হয়েছিল এবং পুলিশ নীরব দর্শক ছিল," অগ্নিমিত্রা পল…
Read More
রাজ্য সরকারের তরফে বড়ো বদল আসতে চলছে শিক্ষানীতিতে

রাজ্য সরকারের তরফে বড়ো বদল আসতে চলছে শিক্ষানীতিতে

শিক্ষা পদ্ধতি নিয়ে বিবাদ রাজ্য কেন্দ্রের মাঝে৷ কেন্দ্রের শিক্ষানীতি মানতে নারাজ৷ নিজস্ব শিক্ষানীতি তৈরির উদ্যোগ নিল রাজ্য সরকার৷ নয়া শিক্ষা নীতি তৈরি করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে৷ সুগত বসু, সুরঞ্জন দাস, নৃসিংহ প্রসাদ ভাদুড়ি সহ ১০ জনের এই কমিটির নেতৃত্বে থাকছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক৷ কমিটিতে রাখা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকেও৷  শিক্ষানীতি নিয়ে এখন তুঙ্গে কেন্দ্র-রাজ্য তরজা৷ সম্প্রতি শিক্ষানীতিতে যে বদল আনা হয়েছে তাতে আপত্তি জানিয়েছে রাজ্য৷ ইতিমধ্যেই মহারাষ্ট্র ও কেরল সরকার নিজস্ব শিক্ষানীতি তৈরি করেছে৷ এবার সে পথে হাঁটল বাংলাও৷ কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষানীতি মেনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন একের পর এক গাইডলাইন পাঠিয়ে চলেছে৷ সে সকল…
Read More
আরো এক গ্রেফতার হলো হাঁসখালির কান্ডে

আরো এক গ্রেফতার হলো হাঁসখালির কান্ডে

তৎপরতার সঙ্গে কাজ চলছে হাঁসখালির কান্ডে। হাঁসখালির ঘটনায় রাতভর জেরার পর অবশেষে গতকাল গ্রেফতার করা হয় নির্যাতিতা ওই কিশোরীর প্রেমিক তথা তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেলকে। এছাড়া তার দু'জন বন্ধুকেও গ্রেফতার করেছিল পুলিশ। এদিন আবার আরও একজনকে গ্রেফতার করল তারা। ধৃতের নাম প্রভাকর পোদ্দার। সোহেলের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত ছিল ওই যুবক। হাঁসখালির এই ঘটনায় এখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে বাংলায়। অনেকেই উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার সঙ্গে এর তুলনা টেনে আক্রমণ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। যেহেতু এই ঘটনার মূল অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে, তাই স্বাভাবিকভাবেই বড় অস্বস্তিতে শাসক শিবির। অন্যদিকে জানা গিয়েছে, কিশোরীর ধর্ষণ ও পরে রক্তক্ষরণে মৃত্যুর মামলায় সোমবার…
Read More
শান্তিপূর্ণভাবেই চলছে ভোটপর্ব

শান্তিপূর্ণভাবেই চলছে ভোটপর্ব

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই শুরু হয়েছে উপনির্বাচন পর্ব। রাজ্যের দুই কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন। বালিগঞ্জ এবং আসানসোলের ভোট নিয়ে আগে থেকেই উত্তাপ তুঙ্গে। সেই মতো নির্বাচন কমিশন কোনও রকম ঝুঁকি না নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে এই ভোটের জন্য। দুই কেন্দ্রে মিলিয়ে মোতায়েন ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তাতেও সকাল থেকে সম্পূর্ণ শান্তি নেই। ইতিমধ্যেই কমিশনের গিয়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। আবার বুথের ভিতর পুলিশ থাকায় বালিগঞ্জ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। আসানসোলের একাধিক বুথে রাজ্য পুলিশ থাকার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। রাজ্য পুলিশ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি…
Read More