পশ্চিমবঙ্গ

তৎপরতার সঙ্গে কাজ চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে

তৎপরতার সঙ্গে কাজ চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে

এই মুহূর্তে রাজ্যে সব চেয়ে উত্তপ্ত পরিস্থিতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। বেশ খানিকটা চাপের মধ্যে রয়েছে রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা-সহ পাঁচ জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে জামিনঅযোগ্য ৪৬৮ নম্বর ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। সিবিআই-এর এফআইআর-এ প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ছাড়াও এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা এবং তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে। শান্তিপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ, মেধা তালিকা না মেনে বেআইনি ভাবে অনুত্তীর্ণ…
Read More
শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প

শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প

পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে চলতি মাসেই এবার ফের শুরু হতে পারে রাজ্যের অন্যতম প্রকল্প। শুরু হয়েছে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' প্রকল্প। বনগাঁ ব্লকের কালুপর গ্রাম পঞ্চায়েতে সারম্বড়ে অনুষ্ঠিত হল চতুর্থ পর্যায়ের 'দুয়ারে সরকার'। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের উদ্যোগে কালুপর গ্রাম পঞ্চায়েতের কালুপুর পাঁচপোতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সারম্বড়ে অনুষ্ঠিত হইয়েছে এই প্রকল্পের। এখানে উপস্থিত ছিলেন বিডিও অর্ঘ্য দত্ত, পঞ্চায়েত প্রধান মুক্তি সরকার, উপ প্রধান হিমাংশু মণ্ডল, নির্বাহী সহায়ক অতনু হালদার সহ বনগাঁ ব্লকের ও কালুপর গ্রাম পঞ্চায়েতের আধিকারিকগণ। লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, ডিজিটাল রেশন কার্ড সহ ১৪ টি পরিষেবা নেওয়ার জন্য পঞ্চায়েতের বিভিন্ন বুথের…
Read More
চিন্তা বাড়ছে দেশে বাড়তে থাকা মাঙ্কিপক্সের সংখ্যা নিয়ে

চিন্তা বাড়ছে দেশে বাড়তে থাকা মাঙ্কিপক্সের সংখ্যা নিয়ে

বিগত দু বছরের বেশি সময় ধরে দেশে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। এই দুশ্চিন্তাকর পরিস্থিতির মাঝেই আবার নতুন ভয় জাগছে মাঙ্কিপক্স নিয়ে। এবার নতুন আতঙ্কের নাম 'মাঙ্কিপক্স'। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'মাঙ্কিপক্স' নিয়ে সতর্কতা জারি করেছে। বিভিন্ন দেশে একাধিক মানুষ এই রোগে এরই মধ্যে আক্রান্ত হয়েছে। ফ্রান্স, বেলজিয়ামের মতো দেশে আপাতত ১ জনের সংক্রমণ ধরা পড়লেও স্পেনে একসঙ্গে ১৪ জনের শরীরে এই রোগ ধরা পড়েছে। আবার কানাডা, ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা ১০ ছাড়িয়ে চলে গিয়েছে। কিন্তু ভারতে এখনও পর্যন্ত এই রোগের হদিশ মেলেনি। তাহলে ভারত কি বেঁচে গেল? আপাতত এটাই মনে করা হচ্ছিল। কিন্তু স্বস্তি বেশিদিন থাকল না। কারণ এই রোগ নিয়ে…
Read More
স্বচ্ছতা বজায় রাখার বার্তা রাজ্যপালের তরফে

স্বচ্ছতা বজায় রাখার বার্তা রাজ্যপালের তরফে

এই মুহূর্তে রাজ্যে শিক্ষক নিয়োগে দির্নীতির পরিস্থিতি নিয়ে বেশ সরগরম রয়েছে। নাম জড়াচ্ছে একের পর এক, জটিল হয়ে উঠছে পরিস্থিতি। প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। কার্যত শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় মুখ পুড়েছে রাজ্যের। শিক্ষা প্রতিমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্য সচিব মনীশ জৈনকে ডেকে পাঠান রাজ্যপাল। প্রায় দুই ঘণ্টার বেশি চলে বৈঠক।  বৈঠক শেষে রাজ্যপাল জগদীপ ধনখড় একটি ট্যুইট করেন। সেখানেই তিনি লেখেন, শিক্ষা সংক্রান্ত নানা বিষয়ে তিনি আলোচনা করেছেন। পাশাপাশি তিনি শিক্ষাব্যবস্থার স্বচ্ছতার ওপরেও জোর দিয়েছেন। সাম্প্রতিককালে শিক্ষা ব্যবস্থায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে। একাধিক বিষয় নিয়ে…
Read More
রাজ্যবাসীর জন্য খুশির খবর

রাজ্যবাসীর জন্য খুশির খবর

কেন্দ্র সরকার এর পর এবার রাজ্য সরকারের তরফেও ঘোষণা স্বস্তির খবর। সামান্য স্বস্তি ফিরলো মধ্যবিত্তদের জীবনে। পেট্রোল ও ডিজেলে ভ্যাট ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে জানানো হয়েছে, পেট্রোলে ২.৮০ টাকা এবং ডিজেলে ২.২০ টাকা ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে এই ভ্যাট ছাড়ের ঘোষণায় ৬৪১.৪৫ কোটি টাকা রাজ্যের লোকসান হবে বলে জানা গিয়েছে। কেন্দ্র পেট্রোল ও ডিজেলে শুল্ক কমানোর পর এবার রাজ্য ভ্যাট ছাড়ের ঘোষণা করল রাজ্য।  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন, পেট্রোলে প্রতি লিটারে ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৬ টাকা কমানো হবে। তবে রাজ্যের সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পাবে রাজ্যবাসী তা বলার অপেক্ষা রাখে…
Read More
আজ বৈঠকে গেলেন না রাজ্যের বিরোধী দলনেতা

আজ বৈঠকে গেলেন না রাজ্যের বিরোধী দলনেতা

পূর্বে আশা করা হয়েছিল যে দীর্ঘ সময় পর আজে বৈঠকে মুমখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু আদতে সফল হলো না সেটি। নবান্নে আজ হয়েছে লোকায়ুক্ত নিয়োগের বৈঠক। পাশাপাশি তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের জন্যও বৈঠক হয়েছে। অনেক আগেই এই তথ্য জানা গিয়েছিল পাশাপাশি এও সম্ভাবনা তৈরি হয়েছিল যে এই বৈঠকেই মুখোমুখি হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। কিন্তু তা হল না। কারণ আজকের এই বৈঠকে যাননি রাজ্যের বিরোধী দলনেতা। এদিন দুপুর ১ টানা নাগাদ এই বৈঠকে যোগ দেওয়ার জন্য ডাকা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁকে চিঠি পাঠিয়ে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ স্বরাষ্ট্রসচিব।…
Read More
স্বস্তির খবর, কম হলো পেট্রল-ডিজেলের দাম

স্বস্তির খবর, কম হলো পেট্রল-ডিজেলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলছে বাজার মূল্য৷ এরই পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস ও পেট্রল ডিজেলের দাম৷ নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে মধ্যবিত্তদের৷ অস্বস্তিকর এই পরিস্থিতির মাঝে, খুশির খবর শোনালো কেন্দ্র৷ দাম কমছে পেট্রল-ডিজেলের৷ লিটার প্রতি পেট্রলে  ৮ টাকা ও ডিজেলে ৬ টাকা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে পেট্রলের দাম লিটার প্রতি সাড়ে ৯ টাকা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ৭ টাকা কমবে। টুইট করে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বছরের ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে এই সুবিধা মিলবে। সরকারের এই সিদ্ধান্তে ৯ কোটি গ্রাহক উপকৃত…
Read More
অস্বস্তিতে রাজ্য সরকার

অস্বস্তিতে রাজ্য সরকার

এই মুহূর্তে বেশ খানিকটা অস্বস্তিকর পরিস্থিতি যাচ্ছে রাজ্য সরকারের৷ একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা নিয়ে চাপের মধ্যে রয়েছে পৰিস্থিতি৷ অন্যদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের আপত্তি খারিজ করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, জাতীয় মানবাধিকার কমিশন কমিটিতে ১১ সদস্য নিয়ে হাইকোর্টের নির্দেশের লঙ্ঘন করেনি। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট জানায়, কমিটিতে তিন জন প্রধান দায়িত্বেই থাকবেন। বাকি সদস্যরা তাঁদের সাহায্য করবে। এর আগে ভোট পরবর্তী হিংসা মামলায় ঘরছাড়াদের ঘরে ফিরতে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য জানায়, ওই কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশনের ১১ জন সদস্য রয়েছেন। অথচ আদালত এক…
Read More
আগামী সপ্তাহে সামনি হতে পারেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা

আগামী সপ্তাহে সামনি হতে পারেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা

দীর্ঘ সময় বাদে আবার কি সামনাসামনি হতে চলেছেন তারা? গত বছরের বিধানসভা নির্বাচনের আগে থেকে যে দূরত্ব তৈরি হয়েছিল তা যে মেটার নয় সেটা পরিষ্কার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে চর্চা কিছু কম হয় না। তবে ভোটের পর থেকে এখনও পর্যন্ত তারা দু'জন মুখোমুখি হননি। কোনও সরকারি কাজের সূত্রে হোক কিংবা সর্বদলীয় বৈঠক, একই মঞ্চে দেখা যায়নি এই দুই হেভিওয়েটকে। কিন্তু এবার সেটা হয়তো হচ্ছে। নবান্নে মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসলে আগামী সোমবার নবান্নে হতে চলেছে লোকায়ুক্ত নিয়োগের বৈঠক। পাশাপাশি তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের জন্যও বৈঠক হবে।…
Read More
দুই মন্ত্রীকে সামনা সামনি বসাতে পারে সিবিআই

দুই মন্ত্রীকে সামনা সামনি বসাতে পারে সিবিআই

এই মুহূর্তে বেশ খানিকটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্যের দুই মন্ত্রী। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা নিয়ে চাপের মধ্যে রয়েছে রাজ্যের দুই মন্ত্রীর পরিস্থিতি। এসএসসি দুর্নীতি কাণ্ডে জড়িয়ে পড়েছেন রাজ্যের দুই মন্ত্রী। প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, দু'জনেই সিবিআই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন। কিন্তু আলাদা আলাদাভাবে। তবে এবার তদন্ত আরও গভীর করতেই দুই মন্ত্রীকে মুখোমুখি বসাতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর এমনটাই। তারা মনে করছে, আপাতত যা যা তথ্য সামনে এসেছে তা হিমশৈল্যের চূড়া মাত্র। দুজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে সিবিআই। ইতিমধ্যেই কার্যত ম্যারাথন…
Read More