পশ্চিমবঙ্গ

জয় লাভের পর আসানসোল থেকে বিজেপিকে এক হাত নিলেন মমতা

জয় লাভের পর আসানসোল থেকে বিজেপিকে এক হাত নিলেন মমতা

সম্প্রতি হওয়া উপনির্বাচনে আসানসোলে বড় রকম সাফল্য লাভ হয়েছিল রাজ্যের শাসক শিবিরের। লোকসভা উপনির্বাচনে জয় লাভের পর এই প্রথম আসানসোল সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়েই বিজেপিকে যেমন একহাত নিলেন ঠিক তেমনভাবেই প্রশংসায় পঞ্চমুখ হলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার জন্য। তাঁকে ধন্যবাদ জানিয়ে এদিন মমতা বলেন, আসানসোলের মানুষ বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে, তাঁদের খামোশ করে দিয়েছে। এই জয়ের আগে পর্যন্ত আসানসোলে চলেছে বিজেপির হাওয়া। বাবুল সুপ্রিয় সাংসদ ছিলেন সেখানে। কিন্তু গত বছরই তিনি যোগ দেন তৃণমূলে। তাই এই আসানসোলের লড়াই একদিকে বিজেপির জন্য ছিল প্রত্যাবর্তনের, অন্যদিকে তৃণমূলের জন্য ছিল পরিবর্তনের। আখেরে ঘাসফুল শিবিরের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা মমতা…
Read More
জেল থেকে মুক্তি পেলেন রোদ্দুর

জেল থেকে মুক্তি পেলেন রোদ্দুর

বেশ কিছুদিন জেলে থাকার পর অবশেষে মিলল মুক্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করার জন্য তিনি গ্রেফতার হন। গোয়া থেকে গ্রেফতার হওয়ার পর আদালতে মামলা চলছে। জামিন পেলেন বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়। শর্তসাপেক্ষে আজ তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। পাটুলি, হেয়ার স্ট্রিট, চিৎপুর, লেক ও বটতলা থানায় মামলা হয় তাঁর বিরুদ্ধে। বাকি মামলাগুলো থেকে আগেই জামিন পেয়েছিলেন তিনি। তবে বটতলা মামলায় রায় বাকি ছিল। আজ সেটাতেও মিলল জামিন। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে চলেছেন রোদ্দুর রায়। সূত্রের খবর, একাধিক শর্তে আজ তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। জানান হয়েছে, রোদ্দুরকে ভিডিও করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জাতীয়…
Read More
পূরণ হলো ইচ্ছে, রেনুর সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী

পূরণ হলো ইচ্ছে, রেনুর সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি এক ঘটনা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছিল চর্চা। চাকরি করার দাবি করায় খোয়াতে হয়েছিল হাত। এর পর সরকারের তরফে তাকে চাকরি দেওয়া হলে রেনু তার ইচ্ছা প্রকাশ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন রেণু খাতুন। বলেছিলেন, মুখ্যমন্ত্রী মায়ের মতোই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। এবার সেই ইচ্ছা তাঁর পুরণ হল। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল রেণুর। তাঁকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি, এমনটাই জানিয়েছেন রেণু। মুখ্যমন্ত্রী রেণুর চাকরির ব্যাপারে ঘোষণা করেছেন আগেই। নন নার্সিং পদে কাজ করবেন তিনি। কত টাকা বেতন পাবেন তাও ঠিক করা হয়েছে। সম্প্রতি পূর্ব বর্ধমান…
Read More
বাড়তে থাকা বাজারদরের মাঝেই চিন্তা বাড়ছে চালের দাম নিয়ে

বাড়তে থাকা বাজারদরের মাঝেই চিন্তা বাড়ছে চালের দাম নিয়ে

বিগত দু বছরের বেশি সময় ধরে তান্ডব চলছে করোনা সংক্রমণের৷ আর এই সময় থেকেই প্রতিনিয়ত বেড়ে চলেছে বাজারদর৷ সবজি থেকে মাছ-মাংস, বাজারে ঢুকলেই ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের পকেটে৷ এই অগ্নিমূল্যের বাজারে ডাল-ভাত খেয়ে যে দিন গুজরান করবে, তাও বুঝি এখন বড় দায়! ডাল, আলুর দাম আগেই ঊর্ধ্বমুখী ছিল, এবার পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম৷ কী ভাবে চলবে গেরস্তের হেঁশেলে। জোগানে ঘাটতি না থাকলেও যে ভাবে চালের দাম বাড়ছে, তাতে রীতিমতো হিমশিম খাওয়ার জোগাড়।  মিনিকেট-বাঁশকাঠির দাম তো লাফিয়ে বেড়েইছে, স্বর্ণ, রত্না-সহ অন্যান্য চালের দামও উর্ধ্বমুখী। পরিস্থিতি এটতাই জটিল হয়ে উঠছে যে নিম্নবিত্ত মানুষের পক্ষে আলুসিদ্ধ ভাত জোগাড় করাটাও এখন মুশকিল হয়ে দাঁড়াচ্ছে৷…
Read More
এবার রাজ্য সরকার নতুন ভাবে সাজাবে দিঘাকে

এবার রাজ্য সরকার নতুন ভাবে সাজাবে দিঘাকে

বাংলায় বাঙালির ঘুরতে যাওয়া মানেই সবার আগে নাম আসে দীপুদা, দিঘা-পুরী-দার্জিলিং। যার মধ্যে সব চেয়ে প্রথম নাম দিঘার। দিঘা মানেই বাঙালির আবেগ। অল্প কয়েকদিনের ছুটি মানেই একটাই নাম আগে আসে, দিঘা ভ্রমণ। বছর বছর ধরে যেন এটাই নিয়ম হয়ে আসছে। পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে ২-১ দিনের ছুটিতে দিঘা যাননি এমন মানুষ তথা বাঙালি নেই। কিন্তু দিঘা যাওয়া এতদিন ছিল শুধুই সমুদ্র ভ্রমণ। আশেপাশে অনেক জায়গাও পর্যটকদের প্রিয় বটে কিন্তু সেখানেও সমুদ্র ছাড়া আলাদা কিছু ছিল না। কিন্তু এবার তার পরিবর্তন ঘটতে চলেছে। সমুদ্র ছাড়াও আরও কিছু দিতে চলেছে দিঘা। হয়তো পুজোর আগেই সেই চমক মিলতে পারে। দিঘা, তাজপুর, মন্দারমণি সহ…
Read More
নির্দেশ মতো হাতে এল সুপারিশপত্র, চলতি মাসে চাকরি পাচ্ছেন ববিতা

নির্দেশ মতো হাতে এল সুপারিশপত্র, চলতি মাসে চাকরি পাচ্ছেন ববিতা

অবশেষে সমাপ্তি হলো দীর্ঘ লড়াই, মিললো স্বীকৃতি। নিজ যোগ্যতায় জয় হলো ববিতার। দীর্ঘ লড়াইয়ের পর আদালতে জয় পেয়েছিলেন ববিতা। কিন্তু এত সব কিছুর পরেও অবশেষে চাকরিটা পাবেন কিনা তা নিয়ে কিঞ্চিৎ সংশয় ছিল রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার বিরুদ্ধে বেআইনি ভাবে স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ আনা ববিতা সরকারের। এবার কেটে গেল সেই সংশয়। আদালতের নির্ধারণ করে দেওয়া দিনেই স্কুলে চাকরির নিয়োগের সুপারিশপত্র পেলেন ববিতা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ববিতা সরকারকে কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ করা হবে। আদালতের নির্দেশ ছিল, ২৭ জুনের মধ্যেই ববিতাকে নিয়োগ করতে হবে। ৩০ জুন যাতে চাকরিতে যোগদান করতে পারেন ববিতা তা নিশ্চিত করবেন…
Read More
ঘোষিত প্রকল্পের টাকা না পেলে দিল্লী যাবেন মুখ্যমন্ত্রী

ঘোষিত প্রকল্পের টাকা না পেলে দিল্লী যাবেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মধ্যে বিরোধিতা বরাবরের। এবার সেই বিরোধিতা তুঙ্গে উঠল আবাস যোজনা প্রকল্পকে কেন্দ্র করে। বিরোধীরা অভিযোগ তুলেছে যে, কেন্দ্রীয় প্রকল্প বাংলার নামে চালিয়ে দেওয়া হয় এই রাজ্যে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এই ইস্যুতে কড়া বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু বর্ধমানের সভা থেকে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, বাংলা আবাস যোজনার নামে টাকা না পেলে দিল্লি যাবেন তিনি। এদিন মমতা বলেন, যে কোনও রাজ্যে নিজের নামে প্রকল্প থাকতে পারে। উত্তরপ্রদেশ, রাজস্থান সব রাজ্যে। কিন্তু বাংলায় থাকলেই তাতে আপত্তি তোলা হচ্ছে। কেন, প্রশ্ন তোলেন তিনি। সঙ্গে বলেন, বাংলার বাড়ি, বাংলার সড়ক যোজনার টাকা আটকে…
Read More
অবশেষে মিলল সফলতা, চলতি মাসেই চাকরি পাচ্ছেন ববিতা

অবশেষে মিলল সফলতা, চলতি মাসেই চাকরি পাচ্ছেন ববিতা

কিছুদিন আগেই রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে উত্তাল হয়েছে পরিস্থিতি। এবার এই মামলায় অবশেষে সফলতা পেল ববিতা। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার জায়গায় চাকরি দিতে হবে মামলাকারী ববিতা সরকারকে। এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে তাঁকে যোগদান করাতে হবে বলে নির্দেশ। পাশাপাশি তাঁর বেতন ইস্যুতেও স্পষ্ট নিদেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্ট আজ আরও জানিয়েছে, আগামী ২৭ জুনের মধ্যেই ববিতাকে নিয়োগ করতে হবে। তাই আগামী ৭ দিনের মধ্যে ডিআই তাঁকে নিয়োগের যাবতীয় কাজ করবেন। ৩০ জুন যাতে চাকরিতে যোগদান করতে পারেন ববিতা তা নিশ্চিত করবেন ডিআই, এমন নির্দেশ আদালতের। রাজ্যের…
Read More
ফিরলো স্বস্তি, আজ সকাল থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে আগামী কয়েকদিন

ফিরলো স্বস্তি, আজ সকাল থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে আগামী কয়েকদিন

বিগত বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গে অনবরত বৃষ্টি হয়ে চলেছে। অতিভারী বৃষ্টির ফলে বেশ কিছু জায়গায় ধসও নেমেছে। কিন্তু অন্যদিকে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। মাঝে মাঝে সামান্য বৃষ্টি হলেও গরমও বাড়ছে মাত্রাতিরিক্ত ভাবে। শেষ কয়েকদিন ভিজেছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি। যদিও তা খুব একটা স্থায়ী হয়নি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গতকালও সেইভাবে বৃষ্টি হয়নি। কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল। তবে আজ সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে শহরে। তাহলে আজ কি নাগাড়ে বৃষ্টি দেখবে তিলোত্তমা? কী বলছে আবহাওয়া দফতর? রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে হাওয়া মহল জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও খুব বেশ আশা করা যে…
Read More
নির্ধারিত সময়ের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

নির্ধারিত সময়ের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

ইতিমধ্যে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে। চলছে মামলা এই নিয়ে। এরই মাঝে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে। আগামী মাসে ১৫ জুলাইয়ের মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিভাজন মেধা তালিকা এবং তাদের প্রাপ্ত নম্বর সহ তালিকা প্রকাশ করতে হবে। এমন নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেধা তালিকার বিস্তারিত ব্রেকআপ সহ প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ১২ মে। সেখানে যাবতীয় নম্বরের ব্রেক থাকার কথা। ২০ মে'র মধ্যে তা প্রকাশের কথা ছিল। কিন্তু এখনও সেই নির্দেশ পালন হয়নি। অন্য একটি মামলায় ১১-১২ ক্লাসে নিয়োগে সেই একই আবেদন করা হয়েছে। আদালত জানিয়েছে, আগামী ১০ দিনে সেই নির্দেশ পালন করতে হবে। এনআইসি'কে…
Read More