পশ্চিমবঙ্গ

বন্দিদের সংখ্যা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

বন্দিদের সংখ্যা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

অপরাধমূলক কাজের শাস্তি পাওয়া বন্দিদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে নতুন উদ্যোগ। সংশোধনাগারে বন্দিদের সংখ্যা বৃদ্ধি নিয়ে কিঞ্চিৎ সমস্যা দেখা দিয়েছে। বিগত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বন্দিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এখনও পাচ্ছে। বর্তমানে সেই সংখ্যা অত্যধিক হওয়ার ফলে সীমিত জায়গার মধ্যে অনেক বেশি বন্দিদের থাকতে হচ্ছে। তাই এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। বেশ কয়েক জন মরণাপন্ন বন্ধিদের মুক্তি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গত জানুয়ারি মাসে প্রায় ৩৬ জন মরণাপন্ন বন্ধিদের মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ধরনের মরণাপন্ন বন্দি আরও কত আছে তা জানতে চেয়েছে আদালত। এই প্রেক্ষিতেই তারা রাজ্য সরকারকে এই ইস্যুতে…
Read More
সমাপ্ত হলো লড়াই, কর্ম জীবন শুরু করলেন ববিতা

সমাপ্ত হলো লড়াই, কর্ম জীবন শুরু করলেন ববিতা

দীর্ঘ লড়াইয়ের সমাপ্তি। কথা মতো কর্ম জীবনে পা রাখলেন ববিতা। জয়ের হাসি হেসেছেন ববিতা সরকার। নিজের হক ছিনিয়ে নিয়ে হাজার হাজার চাকরি প্রার্থীর সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি৷ আজ, সোমবার সপ্তাহের প্রথম দিনে কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে কাজে যোগ দিলেন তিনি। এই স্কুলেই কারচুপি করে চাকরিতে ঢুকেছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। সেই বেআইনি নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন ববিতা। কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হন অঙ্কিতা। তাঁর শূন্য স্থানেই নিয়োগপত্র দেওয়া হয় ববিতা সরকারকে। এদিন স্কুলে যোগ দেওয়ার আগে ববিতা বলেন, মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে কাজে যোগ…
Read More
বেসরকারি হাসপাতালের পর এবার বেসরকারি স্কুলেও হস্তক্ষেপের চিন্তাভাবনা রাজ্য সরকারের তরফে

বেসরকারি হাসপাতালের পর এবার বেসরকারি স্কুলেও হস্তক্ষেপের চিন্তাভাবনা রাজ্য সরকারের তরফে

এবার রাজ্য সরকারের তরফে অভিনব উদ্যোগ। বেসরকারি হাসপাতালের একাংশের বিরুদ্ধে লাগাম ছাড়া বিল করার অভিযোগ বহুদিন ধরেই রয়েছে। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে রোগীর সাধারণ চিকিৎসার পরেও ৪-৫ দিনে বিলের অঙ্ক চার-পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। অতিমারি করোনা পরিস্থিতিতে সেই অভিযোগের সংখ্যা অনেক বেড়ে যায়। এরপরই নড়েচড়ে বসে রাজ্যের স্বাস্থ্য কমিশন। বহু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় কমিশন। এবার সেই পথে হেঁটে রাজ্যের বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে রাজ্য। যা অভিনব বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ বেসরকারি হাসপাতালের মতো বেসরকারি স্কুলের বিরুদ্ধেও ফি সংক্রান্ত প্রচুর অভিযোগ রয়েছে। স্কুল ফি-সহ বিভিন্ন খাতে খরচ সংক্রান্ত বিষয়ের পাশাপাশি পরিচালন ব্যবস্থা ইত্যাদি…
Read More
শেষ হলো লড়াই, চলে গেলেন পরিচালক

শেষ হলো লড়াই, চলে গেলেন পরিচালক

থেমে গেলো বিগত কদিনের লড়াই। অবস্থার উন্নতি হয়েও শেষ রক্ষা হলো না। এসএসকেএম হাসপাতালে ভেন্টিলেশন থেকে আর ফিরতে পারলেন না তিনি। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯১ বছর। কিডনি এবং হৃদ্‌যন্ত্রের সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন তিনি৷ গত ১৪ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় উডবার্ন ওয়ার্ড থেকে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুটা অবস্থার উন্নতি হয়েছিল৷ চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন৷ কিন্তু ফের তাঁর অবস্থার অবনতি হতে থাকে৷ রবিবার বর্ষীয়ান পরিচালকে ভেন্টিলেশনে দিতে হয়। সেখান থেকে আর তাঁকে ফেরানো গেল না৷ আজ, সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে চির বিদায় নিলেন তরুণ মজুমদার৷  ভিন্নধারার সামাজিক ছবি নির্মাণের ক্ষেত্রে…
Read More
বর্তমান গেরুয়া শিবিরের পরিস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন, লক্ষ্য লোকসভা নির্বাচন

বর্তমান গেরুয়া শিবিরের পরিস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন, লক্ষ্য লোকসভা নির্বাচন

আগামী লোকসভা নির্বাচনই এখন প্রধান লক্ষ্য। জোরকদমে চলছে তার পরিকল্পনা। চব্বিশে বাংলা থেকে বিজেপির পঁচিশ সাংসদ! এমন দাবিই করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।  উল্লেখ্য আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে শুরু হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী এদিন দুপুরে বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তার আগে সকাল থেকেই বিজেপির পদাধিকারীরা বৈঠকে বসেন। সেখানে পশ্চিমবঙ্গ থেকে যোগ দেওয়া দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি অন্ততপক্ষে ২৫টি আসনে জিতবে। যে বিষয়টিকে কটাক্ষ করেছে তৃণমূল। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ শীর্ষ নেতৃত্বকে…
Read More
স্কুল ফির সমস্যা সমাধানে এবার রাজ্য সরকারের হস্তক্ষেপ

স্কুল ফির সমস্যা সমাধানে এবার রাজ্য সরকারের হস্তক্ষেপ

বিগত দু বছরের বেশি সময় ধরে করোনা সংক্রমণের তান্ডব চ লায় বন্ধ ছিলো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ এই লকডাউনের সময় থেকেই বেসরকারি স্কুলগুলির ফি বা খরচ নিয়ে অভিভাবকদের অভিযোগের অন্ত নেই৷ সেই সমস্যা এখনও রয়েছে৷ এবার এই সমস্যা সমাধানে এবার উদ্যোগী রাজ্য সরকার৷ অভিভাবকদের যাবতীয় অভিযোগের সমাধান করতে স্বাস্থ্য কমিশনের ধাঁচে শিক্ষা কমিশন তৈরি করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্বেই এই প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেটাই এবার বাস্তবায়নের পথে৷ সূত্রের খবর, চলতি মাসেই শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। এই কমিশনের মাথায় রাখা হবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে৷ কমিটিতে থাকবেন সরকার মনোনীত শিক্ষা…
Read More
বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

আচমকাই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে এক অগ্যেত আগন্তুক৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সকলের চোখের আড়ালে গোপনে তাঁর বাড়িতে ঢুকে পড়েন তিনি। কখন তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়লেন তা এখনও জানা সম্ভব হয়নি৷ তবে মুখ্যমন্ত্রীর বাড়িতে তাঁর ঢুকে পড়ার বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার সকালে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা সকালে ওই ব্যক্তিকে দেখতে পেয়েই কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেন। ওই ব্যক্তির পরিচয় বা উদ্দেশ্য তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কী ভাবেই বা নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে তিনি বাড়ির ভিতরে ঢুকে পড়লেন, তাও অজানা।  লালবাজারের তরফে জানানো হয়েছে, ‘এক সন্দেহভাজন ব্যক্তি কোনও অজানা উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েন। রবিবার সকালে নিরাপত্তাররক্ষীদের নজরে আসার পরই তাঁকে কালীঘাট…
Read More
ভুল মন্তব্যেই দেশজুড়ে তোলপাড়, নূপুরের ক্ষমা চাওয়া উচিত

ভুল মন্তব্যেই দেশজুড়ে তোলপাড়, নূপুরের ক্ষমা চাওয়া উচিত

তার এক ভুল মন্তব্যেই দেশজুড়ে শুরু হয় তোলপাড়। গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার। যে অশান্তির ঘটনা ঘটেছে তার জন্য তিনিই দায়ি। এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দেশের শীর্ষ আদালতের বক্তব্য, নূপুর শর্মা যে যে মন্তব্য করেছেন তা করা সমীচিন হয়নি। একজন আইনজীবী হয়ে যে কথা বলেছেন তা লজ্জার। তাই তাঁর উচিত এই মুহূর্তে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। এক সাংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়ে হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ফেলেন নূপুর শর্মা। তাঁর সেই মন্তব্যের পর দেশজুড়ে তুমূল হইচই শুরু হয়। রাজ্যে রাজ্যে ব্যাপক বিক্ষোভ হয়। রাস্তায় অবরোধ করা থেকে শুরু করে ট্রেন ভাঙচুর, হিন্দু-মুসলিম বিবাদ…
Read More
শুভেন্দুকে বাধা, এবার কড়া নির্দেশ

শুভেন্দুকে বাধা, এবার কড়া নির্দেশ

চলতি বছরের শুরুর ঘটনায় এবার কড়া নির্দেশ। রাজ্য পুলিশের ডিজি, ঝাড়গ্রামের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার মামলায় তাঁদের বিরুদ্ধে রুল জারি করেছে আদালত। স্পষ্ট নির্দেশ দিয়ে জানান হয়েছে, আগামী ২৮ জুলাই আদালতে হাজির হয়ে ওই আধিকারিকদের শো-কজের জবাব দিতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে এই সিদ্ধান্ত হয়। কিন্তু কোন ঘটনার জন্য এই নির্দেশ? বিষয় হল, গত ৮ জানুয়ারি ঝাড়গ্রামের নেতাই গ্রামে যাচ্ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাই গণহত্যায় মৃতদের শ্রদ্ধা জানান ছিল উদ্দেশ্য। কিন্তু নেতাই ঢোকার ২০ কিলোমিটার আগেই তাঁকে আটকে দেওয়া হয় সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার, এসপি…
Read More
রামপুরহাটের ঘটনায় হুঁশিয়ারি আনারুলের

রামপুরহাটের ঘটনায় হুঁশিয়ারি আনারুলের

রামপুরহাটের ঘটনায় কাজ চলছে তৎপরতার সাথে। তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের পর বগটুই গ্রামে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই ঘটনায় সিবিআই চার্জশিটে নাম রয়েছে আনারুল হোসেনের। তিনি অন্যতম মূল অভিযুক্ত এই মামলায়। যদিও প্রথম থেকেই আনারুল দাবি করে এসেছেন যে তাঁকে ফাঁসানো হয়েছে। এবার আরও বড় হুঁশিয়ারি দিয়ে দিলেন তিনি। বললেন, সময় এলে সব ষড়যন্ত্রীর নাম বলবেন! তাঁর এই মন্তব্যে এখন থেকে শোরগোল শুরু হয়ে গিয়েছে। সিবিআই দাবি করেছে যে, বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছে তা থামানো যেত। থামাতে পারতেন খোদ আনারুল। কিন্তু তিনি তা করেননি। অগ্নিকাণ্ড রুখতে তিনি কোনও পদক্ষেপ নেননি, পুলিশও ডাকতে দেননি। কিন্তু গ্রেফতার হওয়ার প্রথম দিন থেকেই…
Read More