01
Aug
এই মুহূর্তে একের পর এক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য৷ এই পরিস্থিতিতে সারদা মামলায় চাপ বাড়ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর৷ সারদার নথি গায়েব সংক্রান্ত মামলায় অধিকারী পরিবারের বিরুদ্ধে তৎপর কাঁথি পুলিশ। একই সঙ্গে এই মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেনকেও জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। প্রেসিডেন্সি জেলে এসে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করবেন কাঁথা থানার আধিকারিকরা। শনিবার পূর্ব মেদিনীপুরের জেলা দায়রা আদালত কাঁথি থানাকে সেই অনুমতি দিয়েছে। এর আগেও নিজের চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করেছিলেন সুদীপ্ত সেন৷ সম্প্রতি তিনি ফের অভিযোগ করেন, বহুতল নির্মাণের জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলেন তিনি। লক্ষ-লক্ষ টাকা ঢেলে লেবার হাট তৈরি করেছিলেন। এর…
