পশ্চিমবঙ্গ

চলতি মাসের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া

চলতি মাসের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৯ বছর পর হয়েছে এসএসসি নিয়োগ পরীক্ষা। মোটের উপর নির্বিঘ্নেই মিটেছে এসএসসির পরীক্ষা। জানা যাচ্ছে শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল নভেম্বরের প্রথম সপ্তাহে বের হতে পারে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। সকলেই ফলপ্রকাশের অপেক্ষায় রয়েছেন। কমিশন সূত্রে খবর, নভেম্বরের শুরুর দিকে এসএসসির ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ‘‘নভেম্বরের…
Read More
ব্যাগভর্তি সকেট বোমা সহ দুই যুবককে আটক করলেন ভগবানগোলা থানার পুলিশ

ব্যাগভর্তি সকেট বোমা সহ দুই যুবককে আটক করলেন ভগবানগোলা থানার পুলিশ

ভগবানগোলা থানার খুলারপুকুর পশ্চিম হাজিপাড়া এলাকায় একটি বাড়ির ছাদ থেকে ব্যাগভর্তি সকেট বোমা উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর মুর্শিদাবাদ জেলা পুলিশ কর্তৃক প্রদান হেল্পলাইন নম্বরের মাধ্যমে পুলিশের কাছে তথ্য আসে যে খুলারপুকুরে একটি বাড়ির ভিতর বোমা রাখা রয়েছি। বাড়ির মালিক আহমুদ জামাল পলাতক। তার দুই ছেলে মাতিন শেখ ও আদিল শেখকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। ব্যাগ ভর্তি ওই বোমা গুলো কীভাবে বাড়ির ছাদে এল, এর পিছনে কারা জড়িত সেটা খতিয়ে দেখছে ভগবানগোলা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী। অনুমান করা হচ্ছে যে ওই ব্যাগে দশটি সকেট বোমা থাকতে…
Read More
প্রক্রিয়া শুরু হতেই গ্রেপ্তার একাধিক

প্রক্রিয়া শুরু হতেই গ্রেপ্তার একাধিক

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়ার পর থেকেই যেন আতঙ্ক ছড়িয়েছে। সেই আতঙ্কে এবার উত্তর ২৪ পরগণার স্বরূপনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়লেন ১২ জন বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, স্বরূপনগর থানার হাকিমপুর তারালি সীমান্ত এলাকা দিয়ে পালানোর চেষ্টা করছিলেন তাঁরা। বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাঁদের আটক করে স্বরূপনগর থানার হাতে তুলে দেন। পরে পুলিশ ওই ১২ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৪ জন মহিলা ও…
Read More
একাধিক প্রশ্ন উঠছে নিয়োগ মামলায়

একাধিক প্রশ্ন উঠছে নিয়োগ মামলায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক ৩২০০০ চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকের টেট দুর্নীতি সংক্রান্ত মামলায় বিরাট মোড় কলকাতা হাইকোর্টে। প্রাথমিকের ৩২০০০ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাকারী পক্ষের আইনজীবীরা কিভাবে এই নিয়োগ দুর্নীতি কীভাবে হয়েছে, সেই নিয়ে আদালতে একাধিক দাবি করেন৷ সেই সময়ই তাদের কথায় উঠে আসে পার্থ, অভিষেক প্রসঙ্গ। এই দুর্নীতিতে তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগসাজশ ছিল বলেও জোরালো দাবি করেন…
Read More
নদিয়ায় পাসপোর্ট কান্ডে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলেন ইডি

নদিয়ায় পাসপোর্ট কান্ডে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলেন ইডি

আজ সকালে নদিয়ার চাকদহ থানার দুবড়া গ্রাম পঞ্চায়েতের পরারি গ্রামে হানা দেয় ইডি-র একটি বিশেষ দল। মোট ১১ জন আধিকারিক, যার মধ্যে একজন মহিলা ছিলেন, এই অভিযানে অংশ নেন, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী সহ মোট চারটি গাড়ি। সূত্রের খবর, জাল পাসপোর্ট কাণ্ডে ইন্দু ভূষণ হালদার নামে এক ব্যক্তিকে আগেই গ্রেফতার করেছিল ইডি। তার জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আজ তিনজনের বাড়িতে তল্লাশি চালানো হয়। আটক হওয়া তিনজন হলেন বিনন্দ সরকার, বিপুল সরকার ও বিপ্লব সরকার। তাদের মধ্যে একজন রাজমিস্ত্রি ও একজন কাঠমিস্ত্রি বলে জানা গেছে। সোমবার ভোর ছটা নাগাদ ইডি আধিকারিকেরা তাদের বাড়ি থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রায় চার ঘণ্টা…
Read More
মালদায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে সামাজিক কর্মসূচির আয়োজন

মালদায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে সামাজিক কর্মসূচির আয়োজন

চাঁচলে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রক্তদান শিবির।রাম মন্দির আন্দোলনে নিহত কর সেবকদের স্মৃতির উদ্দেশ্যে হুতাত্মা দিবস উপলক্ষে তরলতলা মোড়ে বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়। যেখানে সংগঠনের প্রায় ২৫ জন সদস্য রক্তদান করেন। মূলত সংগঠনের যুবকদের উদ্যোগে এই কর্মসূচি হয়। পরবর্তীতে আরো সামাজিক কর্মসূচির পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের চাঁচল খন্ডের পক্ষ থেকে।
Read More
বিগত বেশ কিছু সময় ধরে আটকে রয়েছে মেট্রোর কাজ

বিগত বেশ কিছু সময় ধরে আটকে রয়েছে মেট্রোর কাজ

বিগত বেশ কিছুদিন ধরেই চলছে বিবাদ, কলকাতা মেট্রোর একাধিক রুটে সম্প্রসারণ হয়েছে সম্প্রতি। ব্লু লাইনের পাশাপাশি গ্রিন, ইয়েলো লাইনেও চলছে মেট্রো। নতুন লাইনগুলি চালু হওয়ায় প্রচুর সুবিধাও হয়েছে যাত্রীদের। তবে মেট্রোর সম্প্রসারণের জেরে অনেক সময়ই নানান সমস্যা তৈরি হয়েছে। এবার যেমন পার্পল লাইনে রুট সম্প্রসারণের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে ধর্মতলার ট্রাম ডিপো এলাকায়। ট্রাম লাইনের একাংশে কংক্রিটের নির্মাণ হওয়ায় বিক্ষোভ শুরু করেছেন ট্রাম বাঁচাও আন্দোলনের সংগঠনগুলি। উল্লেখ্য, মেট্রো সম্প্রসারণের কাজে ধর্মতলার ট্রাম লাইনের একাংশে কংক্রিটের নির্মাণ শুরু হয়েছে। আর তা ঘিরেই বিতর্ক। তবে মেট্রোর তরফে জানানো হয়েছে, এটি একটি অস্থায়ী নির্মাণ। এটা ছাড়া জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ পুরোপুরি…
Read More
একাধিক অমিল রয়েছে ভোটার তালিকায়

একাধিক অমিল রয়েছে ভোটার তালিকায়

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে ভোটার তালিকা নিয়ে বড় চাঞ্চল্য। ২০০২ সালের ভোটার তালিকা আর ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়ি বাদে রাজ্যের প্রায় সব জেলার ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে। তাতে দেখা যাচ্ছে- উত্তর ২৪ পরগনায় মিল মাত্র ৪১ শতাংশ, কোচবিহারে ৪৬ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৫০ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৪০ শতাংশেরও কম মিল রয়েছে। অর্থাৎ, এই জেলাগুলিতে ২০২৫ সালের ভোটার তালিকায় থাকা অর্ধেকেরও বেশি নাম ২০০২ সালের তালিকায় ছিল না। তবে কালিম্পংয়ে মিল কিছুটা বেশি, প্রায় ৬০…
Read More
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই বদলে ফেলা হবে সমস্ত মেট্রো গেট

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই বদলে ফেলা হবে সমস্ত মেট্রো গেট

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। বড়সড় বদল হচ্ছে কলকাতা মেট্রোয়। একদিকে যেমন বিভিন্ন রুটে মেট্রো সম্প্রসারণ হচ্ছে, তেমনই অন্যদিকে আমূল বদল আসতে চলেছে কলকাতা মেট্রোর ব্লু লাইনে। যাত্রীরা সুবিধার জন্য নতুন করে সাজানো হচ্ছে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাত্রাপথ। এবার ব্লু লাইনের ক্ষেত্রে মেট্রো স্টেশনের সমস্ত স্বয়ংক্রিয় গেট বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রোর সবথেকে পুরনো লাইনে একাধিক সমস্যার অভিযোগ করেছেন নিত্যযাত্রীরা। এর মধ্যে অন্যতম সমস্যা স্বয়ংক্রিয় গেট সিস্টেম। মূলত কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালু হওয়ার পর থেকেই স্বয়ংক্রিয় গেটে সমস্যা হতে শুরু করে। তাড়াহুড়োর সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় গেট খুলতে সমস্যা হচ্ছে।…
Read More
‎বলিউডের “থামা” ছবিতে গান গেয়ে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন বালুরঘাটের সৌম্যদীপ

‎বলিউডের “থামা” ছবিতে গান গেয়ে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন বালুরঘাটের সৌম্যদীপ

কথাই বলে মানুষের সততা, ধৈর্য, চেষ্টা আর একনিষ্ঠ পরিশ্রম ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। আর এবার সেই ভাগ্যের চাকায় ঘুরে সোজা নিজের ছোট শহর থেকে একদম স্বপ্নের পারি দিয়েই মুম্বাইয়ের বলিউডে একটা ফোনেই ভাগ্যের রদবদল। কথা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে সৌম্যদীপ সরকারের, যার মন ছুঁয়ে যাওয়া গান এখন সবার মুখে মুখে এমন কি সোশ্যাল মিডিয়াতেও ঘুরছে। বর্তমানে সৌম্যদীপের গাওয়া এই গানটি নেটিজেনদের কাছে যেমন জনপ্রিয় পাশাপাশি সকলের মুখে মুখে এই গানটি ঘুরছে এবং ট্রেনডিংয়ে রয়েছে সৌম্যদীপ। ইতিমধ্যে মুক্তি পেয়েছে পরিচালক অমর কৌশিকের ছবি "থামা", ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, পরেশ রাওয়াল ও নাওয়াজ উদ্দিন সিদ্দিকী। তাদের…
Read More