পশ্চিমবঙ্গ

দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উত্তরবঙ্গের রোজগার মেলা ২.০-তে নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যপাল

দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উত্তরবঙ্গের রোজগার মেলা ২.০-তে নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যপাল

উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ চাকরি মেলা, রোজগার মেলা ২.০-এর দ্বিতীয় ও শেষ দিনে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। শনিবার থেকে শিলিগুড়ির সেলসিয়ান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই চাকরি মেলায় আজ বিপুল সংখ্যক তরুণ-তরুণী উপস্থিত ছিলেন। দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই মেলায় হাজার হাজার তরুণ-তরুণী অংশগ্রহণ করেছিলেন। বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতিতে সারা দিন ধরে সাক্ষাৎকার, নির্বাচন প্রক্রিয়া এবং যোগ্য প্রার্থীদের নির্বাচন অব্যাহত ছিল। মেলার শেষ দিনে, নির্বাচিত অনেক প্রার্থী রাজ্যপালের কাছ থেকে তাদের নিয়োগপত্র পেয়ে আনন্দিত। আয়োজক সংস্থা জানিয়েছে যে রোজগার মেলা ২.০-এর সাফল্য উত্তরবঙ্গের অনেক তরুণ-তরুণীর জন্য নতুন ক্যারিয়ারের পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
Read More
বিধানসভা নির্বাচন পূর্বে প্রকাশ্যে এল নয়া তথ্য

বিধানসভা নির্বাচন পূর্বে প্রকাশ্যে এল নয়া তথ্য

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার শুরু এসআইআর। পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিশেষ নিবিড় সমীক্ষা প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, SIR প্রক্রিয়ায় ৩৫ থেকে ৪০ শতাংশ ভোটার অর্থাৎ আড়াই থেকে ৩ কোটি ভোটার নোটিস পেতে পারেন। আর এই নিয়ে শুরু হয়েছে উদ্বেগ! জানিয়ে রাখি, যাঁদের নাম বা পরিবারের কারও নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তারা কমিশনের নোটিস পাবেন। রিপোর্ট বলছে, এই সংখ্যা বর্তমান মোট ভোটারের ৩৫ থেকে ৪০% পর্যন্ত হতে পারে। উল্লেখ্য, বাংলার মোট ভোটারসংখ্যা প্রায় ৭…
Read More
শিশুদের জন্য বিদ্যালয়ে একটি স্থায়ী ও পরিচ্ছন্ন মিড-ডে-মিল সেড নির্মাণের দাবি করলেন স্কুল কর্তৃপক্ষ

শিশুদের জন্য বিদ্যালয়ে একটি স্থায়ী ও পরিচ্ছন্ন মিড-ডে-মিল সেড নির্মাণের দাবি করলেন স্কুল কর্তৃপক্ষ

একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে পড়াশোনা ও খাবার পাওয়া প্রতিটি শিশুর অধিকার। কিন্তু বাঁকুড়ার সোনামুখী শহরের প্রাচীন ও সুপরিচিত সোনামুখী বি. জে. হাইস্কুলে সেই চিত্র আজও বাস্তব হয়নি। পশ্চিমবঙ্গের বহু বিদ্যালয়ে যেখানে মিড-ডে-মিলের জন্য আলাদা সেড আছে, সেখানে এই বিদ্যালয়ের ছাত্ররা এখনো বারান্দার ধুলোয় বসে খাবার খেতে বাধ্য হচ্ছে। কেউ বারান্দার মাটিতে বসে খাচ্ছে, কেউ দাঁড়িয়ে, আর কেউ আবার গাছের গুড়িকে আসন বানিয়ে খেতে বসেছে—এ যেন একটি পুরোনো দিনের ছবি, যা এই নামকরা বিদ্যালয়ের সঙ্গে একেবারেই মানায় না। মিড-ডে-মিলের মূল উদ্দেশ্য শিশুদের পুষ্টি, পরিচ্ছন্নতা ও মর্যাদা নিশ্চিত করা। কিন্তু সেড না থাকায় সোনামুখী বি. জে. হাইস্কুলের শিশুদের প্রতিদিন অস্বস্তিকর,…
Read More
জমির গাদা করা ধানে আগুন দুস্কৃতিদের, ক্ষতিগ্রস্ত কয়েক লক্ষ টাকার নবান্নের ধান

জমির গাদা করা ধানে আগুন দুস্কৃতিদের, ক্ষতিগ্রস্ত কয়েক লক্ষ টাকার নবান্নের ধান

উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার আমলানী পঞ্চায়েতের ঢোলটুকারী তে তিন চার দিন আগে দেড় বিঘা জমির ধান কাটেন জমির মালিক। আব্দুল হামিদ গাজী,সুফিয়া বিবি,আকাশ গাজী ইনাদের নামে জমি। গতকাল ই কাটা ধান গাদা করে একজায়গায় করে আমলানী যাত্রী শেড সংলগ্ন স্থানে  রাস্তার পাশে তাদের জায়গায় রাখেন। গতকালই রাত ১২ টা নাগাদ জমির মালিক টাকী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হামিদ গাজীর কাছে স্থানীয়দোর মারফৎ খবর আসে কেউ বা কারা ধানের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে। তারা পৌঁছাতে পৌঁছাতে নব্বই শতাংশ ধান ই পুড়ে গেছে দেখেন। বিষয়টি থানার অবগত করানো হয়, ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ।
Read More
মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায় ফের বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে চাঞ্চল্য

মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায় ফের বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে চাঞ্চল্য

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে উদ্ধার হল প্রায় ৪৫ থেকে ৫০টি তাজা সকেট বোমা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ গারাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকার হরিশঙ্করপুর পূর্বপাড়া মাঠে অভিযানে চালায়। সেখানে তল্লাশি চালানোর পর মাটির তলা থেকে উদ্ধার হয় প্লাস্টিকের বালতিতে রাখা আনুমানিক ৪৫ থেকে ৫০টি তাজা সকেট বোমা। নিরাপত্তা নিশ্চিত, বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবরবিপুল পরিমাণ এই বোমা উদ্ধারের পর সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে ডোমকল থানার পুলিশ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে প্রহরী। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। কে বা কারা এই…
Read More
বেআইনি অস্ত্র সহ তিন জন যুবককে আটক করেলন মুর্শিদাবাদ পুলিশ

বেআইনি অস্ত্র সহ তিন জন যুবককে আটক করেলন মুর্শিদাবাদ পুলিশ

পশ্চিমবঙ্গের বেলডাঙ্গা এবং ডোমকল, দুটি থানা এলাকায় মুর্শিদাবাদ পুলিশ তল্লাশি চালিয়ে সাতটি আগ্নেয়াস্ত্র এবং সাতটি তাজা কার্তুজ সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে যে গত রাতে, গোপন সংবাদের ভিত্তিতে, বেলডাঙ্গা থানার জালালপুর ডাঙ্গাপাড়া এলাকার একটি বাড়িতে বেলডাঙ্গা পুলিশ ইন্সপেক্টর সুমিত তালুকদারের নেতৃত্বে তল্লাশি চালানো হয় এবং পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং চারটি নতুন কার্তুজ উদ্ধার করা হয়। এরপর, পুলিশ বাড়ি থেকে কাজল শেখ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে। ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদনের প্রেক্ষিতে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করা হয়। বেলডাঙ্গা পুলিশ বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ মজুত করার কারণ তদন্ত করছে। এছাড়াও, ডোমকলের দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে…
Read More
নয়া কৌশল রাজ্যের বিরোধী দলের

নয়া কৌশল রাজ্যের বিরোধী দলের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। সমর্থন বাড়ছে, কিন্তু কলকাতা ও লাগোয়া এলাকায় বারবার ব্যর্থতা ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে। তাই এবার বিধানসভা ভোটের আগে শুরু হচ্ছে বড় প্রস্তুতি। সল্টলেকের দফতরে বৈঠকে বসছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই বৈঠকে মূল আলোচ্য বিষয় হল ‘ভোট ম্যাপিং’। লক্ষ্য, কলকাতা ও লাগোয়া এলাকার ২৮টি বিধানসভা কেন্দ্রের রাজনীতির গতিপ্রকৃতি বোঝা। বিজেপি নেতৃত্বের এই বৈঠকে থাকছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ও সহকারী পর্যবেক্ষক বিপ্লব দেব। সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং দলের অন্য শীর্ষ নেতৃত্বও। মূলত উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম ও যাদবপুর, এই চারটি সাংগঠনিক জেলার ভোট বিশ্লেষণই…
Read More
শীতের শুরুতেই সুন্দরবনে বাড়ছে পর্যটকের ভিড়

শীতের শুরুতেই সুন্দরবনে বাড়ছে পর্যটকের ভিড়

বারে বারে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাওয়ায় উচ্ছ্বসিত পর্যটকের দল। এর ফলে আতঙ্ক থাকলেও সুন্দরবনের প্রতি বাড়ছে পর্যটকদের আকর্ষণ। গত মঙ্গলবার, বারুইপুর পূর্ব বিধানসভার ধোষা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর থেকে মোট ২৪ জনের একটি পর্যটক দল কুলতলীর কৈখালী থেকে বনদপ্তরের বৈধ পাস নিয়ে 'এমবি মা মঙ্গলচন্ডী' নামক নৌকায় করে কলস ক্যাম্পের দিকে রওনা হয়। বাড়ি ফেরার পথে, বিশালক্ষী খালের ধারে একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখে আনন্দিত হন পর্যটকরা। কোনো রকম বিলম্ব না করে নিজেদের ক্যামেরায় সেই বিরল দৃশ্য বন্দি করে ফেলেন তারা। বাঘের পাশাপাশি কুমির দেখেও উৎফুল্ল হন পর্যটকরা। নৌকার মাঝি চন্দন নস্কর জানান, গতকাল এবং তার আগের দিনও একাধিক…
Read More
প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হবে অযোগ্যদের তালিকা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হবে অযোগ্যদের তালিকা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই শিক্ষকের পর ফের এক দফায় অযোগ্যদের তালিকা প্রকাশ আজ। কমিশন সূত্রে খবর, প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি চাকরিহারাদের নাম থাকতে চলেছে এই অযোগ্যদের তালিকায়। চাকরিপ্রার্থীদের রোল নম্বর, স্কুলের নাম-সহ বিস্তারিত প্রকাশ করা হবে। উল্লেখ্য সুপ্রিম কোর্টে এসএসসি যে তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকা অনুযায়ী গ্রুপ সি-তে প্রায় ১১০০ এবং গ্রুপ ডি-তে ‘টেইন্টেড’ বা ‘অযোগ্য’দের সংখ্যা প্রায় ২৩০০। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে…
Read More
রাজ্যবাসীর সুবিধার্থে বদলানো হচ্ছে নিয়ম

রাজ্যবাসীর সুবিধার্থে বদলানো হচ্ছে নিয়ম

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। জমি-বাড়ি কেনাবেচায় নাগরিকদের যাতে আর প্রশাসনিক হয়রানির মুখে পড়তে না হয়, সেই লক্ষ্যে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের পুর এলাকায় জমি-বাড়ি কেনার পর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়ই স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে মিউটেশন প্রক্রিয়া। অর্থাৎ, সফলভাবে রেজিস্ট্রেশন শেষ হলেই সংশ্লিষ্ট পুরসভার তথ্যভাণ্ডারে পুরোনো মালিকের জায়গায় নতুন মালিকের নাম চলে আসবে স্বয়ংক্রিয়ভাবে। বর্তমানে রেজিস্ট্রেশনের পর পুর-মিউটেশনের জন্য আলাদা করে আবেদন করতে হয়। জমা দিতে হয় দলিল, আগের কোয়ার্টারের সম্পত্তি করের রসিদ, এবং সচিত্র পরিচয়পত্র। যদিও এই প্রক্রিয়া এখন অনলাইনেও সম্ভব, তবুও…
Read More