পশ্চিমবঙ্গ

রাজ্য সরকারের তরফে ডিএ বাড়ানো হলেও খুশি নয় সরকারি কর্মচারীরা

রাজ্য সরকারের তরফে ডিএ বাড়ানো হলেও খুশি নয় সরকারি কর্মচারীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আবার বেশ কয়েক দফায় মহার্ঘ ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও তাতে সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মীদের একটি বৃহৎ অংশ। বাংলার রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৮% হারে ডিএ পাচ্ছেন। চলতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে ৪% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। এপ্রিল থেকেই নয়া বর্ধিত হার কার্যকর হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বর্ধিত হারে ডিএ সহ বেতন পেলেন রাজ্য সরকারি কর্মীদের একটি বড় অংশ। অনেকে…
Read More
রায়ের অপেক্ষায় শিক্ষার্থীরা

রায়ের অপেক্ষায় শিক্ষার্থীরা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সম্প্রতি নিয়োগে কেলেঙ্কারির জেরে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সেই রেশ কাটতে না কাটতেই এবার শিরোনামে প্রাথমিক নিয়োগ দুর্নীতি। প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলা আজ শুনানির জন্য উঠবে কলকাতা হাই কোর্টে। প্রসঙ্গত, এর আগে ৭ এপ্রিল মামলাটির শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু সেইদিনই ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি সৌমেন সেন। এরপরই হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি নতুন…
Read More
যথেষ্ট পরিমান ক্ষতিপূরণের দাবি মুখ্যমন্ত্রীর কাছে

যথেষ্ট পরিমান ক্ষতিপূরণের দাবি মুখ্যমন্ত্রীর কাছে

সম্প্রতি মুর্শিদাবাদের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি থেকে ধুলিয়ান, একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছিল হিংসা। তবে কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ এবং রাজ্য পুলিশ প্রশাসনের সহযোগিতায় থিতিয়ে গিয়েছে উত্তেজনা। কিন্তু বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির জেরে কার্যত মাথায় হাত দিয়ে বসেছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছেন তাঁরা। অনেকেই অভিযোগ করেছিলেন, সর্বস্ব লুট করে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তাঁদের। ঘর, দোকান সারাইয়ের জন্য ইতিমধ্যেই প্রশাসন থেকে টিন, লোহার রড, পাইপ থেকে ১০ বস্তা সিমেন্ট দেওয়া হয়েছে। অনেকে সারাইয়ের কাজ শুরু করেছেন বটে, তবে অধিকাংশেরই বক্তব্য, এটা যথেষ্ট নয়। মুখ্যমন্ত্রীর কাছে…
Read More
পশ্চিম মেদিনীপুর জেলায় সেচদপ্তরের উদ্যোগে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে

পশ্চিম মেদিনীপুর জেলায় সেচদপ্তরের উদ্যোগে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে

দীর্ঘ কয়েক মাস পর যাতায়াতের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে একাধিক গ্রামের মানুষজন। রাজ্য সেচদপ্তরের উদ্যোগে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হওয়ায় খুশি চন্দ্রকোনার ভবানীপুর গ্রামের বাসিন্দারা। জানাযায় ২০২৪ সালের বর্ষার সময় পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার ভবানীপুর এলাকায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পুরো এলাকা। আর এই শিলাবতী নদীর বাঁধের উপরেই ছিল গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক, বাঁধ ভাঙ্গায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা,এর পর থেকেই ঝুঁকি নিয়ে চলছিল যাতায়াত। অবশেষে সেচদপ্তরের উদ্যোগে ৩৮লক্ষ ৫৩ হাজার ৪৩২ টাকা ব্যয় শুরু হলো নদীবাঁধ নির্মাণের কাজ। ফলে খুশি একাধিক গ্রামের মানুষজন।
Read More
নয়া দাবি বিজেপি সাংসদের

নয়া দাবি বিজেপি সাংসদের

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। পহেলগাঁও হামলার এই ঘটনার পর পাকিস্তানকে আরো কড়া হাতে দমন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। হামলার ঘটনার পরপরই একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ‘সিন্ধু জল চুক্তি’ স্থগিত করা অন্যতম যুগান্তকারী সিদ্ধান্ত। আর এবার বাংলাদেশের সঙ্গেও একই পথে এগোনোর দাবি রাখলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বাংলাদেশও যদি সন্ত্রাসে মদত যোগানো বন্ধ না করে তাহলে একই ভাবে জল সরবরাহ বন্ধ করার দাবি তুলেছেন নিশিকান্ত দুবে। তিনি বলেন, লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছে বাংলাদেশ। তাই এবার বাংলাদেশের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের দাবি জানান তিনি। বিজেপি সাংসদের…
Read More
বন্ধ হবে না আন্দোলন

বন্ধ হবে না আন্দোলন

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারির জেরে বাতিল হয়েছে প্রায় ২৬০০০ চাকরি। আদালতের নির্দেশে আপাতত যোগ্য বা দাগি নন এমন শিক্ষকরা স্কুলে যোগ দিতে পারলেও স্বস্তি ফেরেনি শিক্ষাকর্মীদের। এই পরিস্থিতিতে তাঁদের কথা মাথায় রেখে ক্ষোভ প্রশমনে ভাতার ঘোষণা করেছে রাজ্য। তবে ভাতা পেলেও স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে-মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গ্রুপ সি চাকরিহারাদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-র চাকরিহারা শিক্ষাকর্মীদের ২০…
Read More
প্রকাশিত হলো সরকারি ছুটির দিনের তালিকা

প্রকাশিত হলো সরকারি ছুটির দিনের তালিকা

বেশ কিছু ছুটি রয়েছে আগামী মাসে, অর্থাৎ বাড়ছে সরকারি ছুটির তালিকা। শনি, রবিবার বাদেও প্রত্যেক মাসেই বেশ কিছু সরকারি ছুটির ছুটি থাকে। মে মাসেও রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে একাধিক ছুটি। এই মাসেই টানা ৪ দিন করে দু’বার ছুটির সুযোগ রয়েছে সরকারি কর্মীদের জন্য। মাসের প্রথম দিন অর্থাৎ ১ মে (বৃহস্পতিবার) প্রথম ছুটির দিন। শ্রমিক দিবস উপলক্ষে সমস্ত স্কুল, কলেজ, ব্যাঙ্ক এবং সরকারি কর্মদফতর বন্ধ থাকবে এদিন। এরপর শনি রবি ছুটির দিন। তবে এখানে সব দফতরে শনিবার ছুটি থাকে না। আবার আগামী ৯ মে, শুক্রবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছুটি থাকছে। তার পরের দিন শনি এবং রবিবার অর্থাৎ ১০ ও ১১…
Read More
জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় রাজ্যবাসী

জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় রাজ্যবাসী

ঘটতে চলেছে অপেক্ষার অবসান। আগামী পরশু অর্থাৎ ৩০ তারিখ অক্ষয় তৃতীয়ার শুভ দিন উপলক্ষে উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নতুন মন্দির চত্বর। মূলত তিনটি ধাপে মন্দিরে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে। এ বিষয়ে মুখ খুলেছেন ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস, যিনি কিনা নবনির্মিত জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্যও বটে। এই সম্পূর্ণ প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রয়েছে ইসকনের। প্রথমে ঘট স্থাপন, তারপর কুণ্ড এবং তারপর প্রতিবিম্ব। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পুরী থেকে বেশ কয়েকজন পান্ডা এসেছেন বলে জানা গিয়েছে। মন্দিরের ভেতরে কাঠের জগন্নাথ দেবে প্রাণ প্রতিষ্ঠা করবেন পান্ডারা। আর পাথরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবে…
Read More
দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা রক্ষাকালী মন্দিরে স্থাপিত হল তিন কেজি ওজনের মা রক্ষাকালীর রুপার মুখাবয়ব

দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা রক্ষাকালী মন্দিরে স্থাপিত হল তিন কেজি ওজনের মা রক্ষাকালীর রুপার মুখাবয়ব

দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মন্দিরে এতদিন বছরে মাত্র চারদিন মায়ের রূপ দর্শনের সুযোগ পেতেন ভক্তরা। বাকি সময়টায় মূর্তি ছাড়াই চলত পুজার্চনা। দীর্ঘদিনের এই আক্ষেপের অবসান ঘটিয়ে, এবার সারা বছর মা রক্ষাকালীর রূপ দর্শনের সুযোগ করে দিল মন্দির কমিটি।  আনুষ্ঠানিকভাবে মা রক্ষাকালীর তিন কেজি ওজনের রুপার মুখাবয়ব স্থাপন করা হলো মন্দিরে। দিনভর পুজো, মিষ্টান্ন ভোগ, যজ্ঞ এবং ভক্তিমূলক গানের অনুষ্ঠান ঘিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। মন্দিরের প্রধান পুরোহিত অরূপ চক্রবর্তী জানান, "এতদিন ভক্তরা বছরে মাত্র চারদিন মায়ের রূপ দর্শন করতেন। ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছাকে সম্মান জানিয়ে মায়ের রুপার মুখাবয়ব তৈরি করা হয়েছিল। আজ তা প্রতিস্থাপন করা হল। এখন থেকে সারা…
Read More
ঘোষিত হল উচ্চমাধ্যমিকের ফল ঘোষণার দিন

ঘোষিত হল উচ্চমাধ্যমিকের ফল ঘোষণার দিন

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। খুব শীঘ্রই এই রেজাল্ট ফল প্রকাশিত হবে। অন্যদিকে এসএসসি দুর্নীতিতে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে টালমাটাল পরিস্থিতি বাংলায়। এর মাঝেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ সামনে আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ৭ ই মে ঘোষণা হতে চলেছে দ্বাদশ শ্রেণির ফলাফল। বিস্তারিত আসছে…
Read More