পশ্চিমবঙ্গ

ডেঙ্গি নিয়ে সচেতনতা অভিযানে পা মেলালেন কালচিনির বিডিও

ডেঙ্গি নিয়ে সচেতনতা অভিযানে পা মেলালেন কালচিনির বিডিও

নতুন করে থাবা বসাচ্ছে ডেঙ্গি। কালচিনি ব্লকে গতকাল ও নতুন করে এক জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। পুজোর আগে ডেঙ্গি আক্রান্তের সংখ‍্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত কালচিনি ব্লক প্রশাসন। ডেঙ্গি রুখতে ময়দানে নেমে পড়েছে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তর। বুধবারও কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় ডেঙ্গি নিয়ে সচেতনতা চালান কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ ও ব্লক প্রশাসনের আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা। বুধবার কালচিনি ব্লকের হাসিমারা জাতীয় সড়কের ধারের সমস্ত টায়ার দোকানে অভিযান চালান হয়। ওই এলাকার টায়ারের দোকান গুলোয় সমস্ত টায়ারে জল জমে থাকতে দেখা যায়। এদিন ব্লক প্রশাসনের থেকে সমস্ত টায়ার দোকানকে কড়া নির্দেশ দেওয়া হয় যাতে টায়ারের ভিতরে জল জমে না থাকে।…
Read More
চিটফান্ড মামলায় কলকাতার একাধিক জায়গায় সিবিআই তল্লাশি

চিটফান্ড মামলায় কলকাতার একাধিক জায়গায় সিবিআই তল্লাশি

পুজোর আগে চিটফান্ড মামলায় ফের কলকাতার একাধিক জায়গায় সিবিআই হানা। মঙ্গলবার সকালে শহরের তিন জায়গায় সিবিআই -এর তিনটি টিম পৌঁছে গিয়েছে। জানা গিয়েছে,এদিন সকালে দক্ষিণ কলকাতার ২৫৫ যোধপুর পার্কে একটি আবাসনের দ্বিতীয় তলায় এক ব্যাবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা৷ গণেশ চন্দ্র অ্যাভিনিউতেও ওই চাটার্ড অ্যাকাউন্টেন্টের একটি অফিস রয়েছে ৷ সেখানেই সিবিআই এর তল্লাশি চলছে৷ উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় কলকাতার এজেসি বোস রোডে একটি ব্যাংকিং ম্যানেজমেন্টের অফিসে আচমকাই হাজির হন অর্থমন্ত্রকের অধীনে থাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ সূত্রের খবর,এই সংস্থাটি মূলত ব্যাংকিং ম্যানেজমেন্ট এবং একাধিক শেয়ার কেনাবেচার কাজের সঙ্গে যুক্ত রয়েছে ৷ এদিকে ইডি সূত্রে খবর, ওই অফিস থেকে বিপুল পরিমাণ…
Read More
মদন মিত্রকে তিরস্কার ফিরহাদ হাকিমের

মদন মিত্রকে তিরস্কার ফিরহাদ হাকিমের

দল ছ্যাবলামো পছন্দ করে না। মদন মিত্র যদি দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর নামে তর্পণ করে থাকেন তবে অন্যায় করেছেন। সরাসরি এই ভাষাতেই রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রের সমালোচনা করলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার হাওড়া শরৎ সদনে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন ফিরহাদ। সেখানেই এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন তিনি। ফিরহাদ বলেন, ‘আমি জানি না মদন মিত্র এটা করেছেন কি না। যদি করে থাকেন তবে অন্যায় করেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সবারই দীর্ঘজীবন কামনা করি। জীবিত মানুষের নামে তো তর্পণ হয় না। ফলে এটা যদি কেউ করে থাকেন তবে অন্যায় করেছেন। তৃণমূল…
Read More
প্রস্তুতির অভাবে মহড়া দৌড়ে বার বার থমকাল মেট্রো

প্রস্তুতির অভাবে মহড়া দৌড়ে বার বার থমকাল মেট্রো

প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়ার দশ বছরেরও বেশি সময় পরে শনিবার নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের রুবি মোড় পর্যন্ত, প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পথে প্রথম বার চাকা গড়াল মেট্রোর। তবে অভিযোগ, সেই মহড়া দৌড়ে ছত্রে ছত্রে প্রকট হয়েছে প্রস্তুতির বেহাল দশা। জোকা-তারাতলা মেট্রোপথে মহড়ার আগে এক মাসের বেশি সময় ধরে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তার ছিটেফোঁটাও এ ক্ষেত্রে ছিল কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। চলতি সপ্তাহে নিউ গড়িয়া স্টেশনে মেট্রোর লাইনে এবং থার্ড রেলের কাজ চলেছে। এ সবের মধ্যেই পুজোর আগে তড়িঘড়ি মহড়া দৌড় সেরে ফেলার বার্তা পেয়ে আচমকা তৎপরতা বাড়ে মেট্রো কর্তৃপক্ষের। এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ নিউ গড়িয়া…
Read More
দার্জিলিংয়ের উদ্দেশ্যে আজ থেকে ফের ছুটল টয়ট্রেন

দার্জিলিংয়ের উদ্দেশ্যে আজ থেকে ফের ছুটল টয়ট্রেন

ভ্রমণ পিপাসুদের জন‍্য খুশির খবর,আজ থেকে চালু হয়ে গেল AC টয়ট্রেন পরিষেবা। একঝাঁক সাংসদ, বিধায়ক ও বিজেপির জেলা সভাপতির উপস্থিতিতে শৈলরাণীর উদ্দেশ্যে ছুটল "খেলনা গাড়ি"। আজ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শৈল শহর দার্জিলিং এর উদ্দেশ্যে ছুটল AC কোচ যুক্ত ভিস্তাডোম টয়ট্রেন। এই ট্রেনের সূচনাপর্বে আনসুর গুপ্তা, এস.কে. চৌধুরী সহ একঝাঁক বিজেপির সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিউ জলপাইগুড়ি স্টেশনে এক সংক্ষিপ্ত উদ্ভোধনী পর্বে পতাকা নারিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেন। আজ AC টয়ট্রেনটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে পাহারের পথে ছুটে যায়। উদ্বোধন করতে এসে দার্জিলিং সংসদ রাজু বিস্তা জানান, DHR এর ইতিহাসে আজকের দিনটি সর্ণাক্ষরে লেখা থাকবে। এই…
Read More
পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দার্জিলিং জেলা যুব তৃণমূল

পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দার্জিলিং জেলা যুব তৃণমূল

পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদের সরব হল যুব তৃণমূল। শনিবার দার্জিলিং জেলা যুব তৃণমূলের ১নং টাউন কমিটির পক্ষ থেকে শিলিগুড়ির এআরভিউ মোড়ের হাওড়া পেট্রোল পাম্পের সামনে এক প্রতিবাদ বিক্ষোভ সভা করা হয়। এই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'কে ইন্ডিয়াস 'বিগেস্ট পাপ্পু' বলে কটাক্ষ করা হয়। পাশাপাশি যুব তৃণমূলের সদস্যরা এদিন অমিত শাহের কাটুন আঁকা গেঞ্জি পড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার জানায়। পাশাপাশি এদিনের এই প্রতিবাদ সভা থেকে পেট্রোল পাম্পে আসা গাড়িচালকদের একটি কুপন দিয়ে তাতে পেট্রোল নেওয়ার পর কেন্দ্রীয় সরকার কত টাকা জনগণের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে সেই কুপন ফিলাপ করা হয়। জানা গেছে, সাধারণ মানুষের…
Read More
অভিনব প্রতিবাদ, গ্লেনারিজে বন্ধ করা হল দার্জিলিং চা

অভিনব প্রতিবাদ, গ্লেনারিজে বন্ধ করা হল দার্জিলিং চা

গ্লেনারিজে বসে হাতে দার্জিলিং চা! টি পট! দেশ-বিদেশের পর্যটকদের কাছে একটা প্রেম! ম্যালে জমিয়ে আড্ডার ফাঁকে পর্যটকেরা ভিড় জমান গ্লেনারিজে! চায়ের কাপে তুফান ওঠে। একপাশে তাকালেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, আরেক হাতে সুগন্ধী দার্জিলিং চায়ের ফার্স্ট কিংবা পছন্দসই সেকেন্ড ফ্লাশ। পর্যটকদের কাছে যা অতি পরিচিত। ১১০ বছরের সেই ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে আজ থেকে বন্ধ দার্জিলিং চা। যেখানে ২৫০ থেকে ৩০০ টাকা প্রতি টি পট হিসেবে বিক্রি হতো এই চা, আজ থেকে তা অমিল। যার প্রেমে পর্যটকেরা ভিড় জমাতেন প্রতি মুহূর্তে, সেখানেই বন্ধ দার্জিলিং টি। কেন এই সিদ্ধান্ত? পাহাড়ের চা শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে বিতর্কের জেরেই এই সিদ্ধান্ত গ্লেনারিজ কর্তৃপক্ষের। চা শ্রমিকদের এক কিস্তিতে…
Read More
ডেঙ্গির সাথে বাড়ছে সচেতনতা জলপাইগুড়িতে

ডেঙ্গির সাথে বাড়ছে সচেতনতা জলপাইগুড়িতে

জলপাইগুড়ি জেলার ডেঙ্গি পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে প্রতিদিনই। শুক্রবার জেলায় নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫৭ জন। এদিন জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৬১৫। জলপাইগুড়িতে ডেঙ্গি মোকাবিলায় ভেক্টোর কন্ট্রোল টিমের কাজ চলছে জোরকদমে। হাসপাতালগুলিতেও লার্ভিসাইটস তেল স্প্রে করা হচ্ছে।শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তেল স্প্রে করা হয়েছে। ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীরাও। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর ঠুটা পাকুড়ি হাইস্কুলের ছাত্র ছাত্রীরা স্কুল লাগোয়া এলাকায় ডেঙ্গি সতর্কতার প্রচারপত্র বিলি করেছেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও।
Read More
প্রত্যাহার হল কুড়মিদের রেল অবরোধ, টানা পাঁচ দিনের দুর্ভোগের পর অবশেষে মুক্তির অপেক্ষায় যাত্রীরা

প্রত্যাহার হল কুড়মিদের রেল অবরোধ, টানা পাঁচ দিনের দুর্ভোগের পর অবশেষে মুক্তির অপেক্ষায় যাত্রীরা

অবশেষে পাঁচ দিন পর কাটল অচলাবস্থা। শনিবার আন্দোলন প্রত্যাহার করলেন কুড়মি সম্প্রদায়ের প্রতিবাদীরা। তিন জেলার জেলাশাসকের সঙ্গে আলোচনার পর জট কাটল। শনিবার দুপুরে ‘রেল রোকো’ কর্মসূচি তুলে নিলেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত, কুড়মি জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত করা এবং কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে গত চার দিন ধরে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ শুরু হয়ে। যার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশ। এর জন্য টানা পাঁচ দিন অচলাবস্থা তৈরি হয় রেল চলাচল এবং সড়ক যোগাযোগে। পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দার দফতরে ভিডিয়ো কনফারেন্স হয় অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশলের সঙ্গে বৈঠক হয়। সূত্রের খবর,…
Read More
ডেঙ্গি বাড়ছে! পরিস্থিতি সামলাতে পুজোর  ছুটি বাতিল, চিকিৎসকদের ‘রস্টার ডিউটি’ দিল স্বাস্থ্যভবন

ডেঙ্গি বাড়ছে! পরিস্থিতি সামলাতে পুজোর  ছুটি বাতিল, চিকিৎসকদের ‘রস্টার ডিউটি’ দিল স্বাস্থ্যভবন

রাজ্যে ডেঙ্গি বাড়ছে। এই পরিস্থিতিতে সপ্তাহখানেক বাদেই দুর্গাপুজো, সে কথা মাথায় রেখেই এ বার  আগেই স্বাস্থ্য বিভাগকে সতর্ক রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য ভবন। পুজোর সময় স্বাস্থ্য দফতরের চিকিৎসকদের ছুটি বাতিল করে ‘রস্টার ডিউটি’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। রাজ্য সরকারের পুজোর ছুটি শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর থেকে, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এই সময় কালে চিকিৎসকদের ছুটি বাতিল করে, ঘুরিয়ে-ফিরিয়ে তাঁদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশিকাও জারি করেছে স্বাস্থ্য ভবন। যেখানে মোবাইল নম্বর দিয়ে কোন চিকিৎসক কোন দিন দায়িত্বে থাকছেন তারও উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রতি দিন দুই থেকে পাঁচ জন করে চিকিৎসককে দায়িত্ব পালন…
Read More