পশ্চিমবঙ্গ

অবশেষে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

অবশেষে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

পুজো শেষেই আচমকাই মর্মান্তিক ঘটনা। প্রতিমা বিসর্জনের সময়েই ঘটে এই দুর্ঘটনা। পুজো শেষে প্রতিমা বিসর্জনের সময়, বিসর্জন দেখতে এসেছিলেন বহু মানুষ। বিসর্জন দেখারর মাঝেই আচমকাই জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বান চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই জলের ধাক্কায় ভেসে যান অনেকে। বিপর্যয়ের ঘটনা নিয়ে এখনও আতঙ্কের ছাপ এলাকার বাসিন্দাদের চোখে-মুখে। এই ঘটনায় গাফিলতির অভিযোগে একদিকে যেমন রাজ্য সরকার ব্যাপকভাবে সমালোচিত হয়েছে অন্যদিকে, ঘটনার আবহে কলকাতায় পুজোর কার্নিভাল করার জন্যও কটাক্ষের শিকার হয়েছে। তবে এবার চিত্র বদলাচ্ছে। কারণ আগামী সপ্তাহে উত্তরবঙ্গে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে গিয়ে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন তিনি বলে সূত্রের খবর।…
Read More
তথ্য পাওয়ার আশায় এবার পার্থ-মানিককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি

তথ্য পাওয়ার আশায় এবার পার্থ-মানিককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড যেন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এই অবস্থায় ইডি গ্রেফতার করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। কেন্দ্রীয় তদন্তকারীরা নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে আরও তথ্যের হদিস পেতে চান। সেক্ষেত্রে তাঁরা চাইছেন মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়কে একসঙ্গে বসিয়ে জেরা করতে। ইডি সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে ইডিকে। ইডি আধিকারিকদের দাবি পার্থ এবং মানিকের মধ্যে…
Read More
বাড়তে থাকা ডেঙ্গির সংখ্যা নিয়ে নতুন করে বাড়ছে চিন্তা

বাড়তে থাকা ডেঙ্গির সংখ্যা নিয়ে নতুন করে বাড়ছে চিন্তা

ঊর্ধ্বমুখী করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে সাধারণ মানুষকে। এরই মধ্যে আবার ডেঙ্গি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা প্রায় ৯০০। আক্রান্তদের মধ্যে রয়েছে শিশুরাও। তাই পরিস্থিতি যে খুব একটা ভাল নয় তা একদমই পরিষ্কার। ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। কিন্তু তা আদতে কতটা কাজে লাগছে সেটা বলা মুশকিল। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের মধ্যে বাঁকুড়া জেলার অবস্থা সবথেকে খারাপ কারণ এই জেলাতেই সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে। ২০০-র ওপর মানুষ ডেঙ্গি সংক্রামিত এই জেলায়। এছাড়াও…
Read More
বড় আন্দোলনের ডাক, কলকাতার রাজপথে হতে চলেছে বিশাল প্রতিবাদ মিছিল

বড় আন্দোলনের ডাক, কলকাতার রাজপথে হতে চলেছে বিশাল প্রতিবাদ মিছিল

মাসের পর মাস কেটে গেলো, শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ চলছে একভাবে। একাধিক প্রতিশ্রুতির পরেও সুরাহা মিলছেনা কিছুই। এই পরিস্থিতিতে কলকাতার মাতঙ্গিনী হাজরা এবং মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে নিয়োগের দাবিতে যে সাতটি ধর্না মঞ্চ চলছে সেই ধর্না মঞ্চে গিয়ে তাঁদের আন্দোলনের প্রতি সমর্থন জানাল শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়োগ না পাওয়া বঞ্চিত চাকরি প্রার্থী, গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থী, আপার প্রাইমারি, সরকারি কর্মচারীদের গ্রুপ ডি, প্রাথমিক টেট ২০১৪ চাকরি প্রার্থী, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষক পদের চাকরি প্রার্থী সহ মোট সাতটি ধর্না মঞ্চে যান তারা। সব ধর্না মঞ্চের চাকরিপ্রার্থীদের এক হওয়ার ডাক দিয়ে তারা…
Read More
প্রাইমারি স্কুলের খাবারের মান খতিয়ে দেখলেন কালচিনির বিডিও

প্রাইমারি স্কুলের খাবারের মান খতিয়ে দেখলেন কালচিনির বিডিও

পুজোর ছুটির পর সদ্য খুলেছে প্রাইমারি স্কুলগুলি। এরপর বৃহস্পতিবার কালচিনি ব্লকের একাধিক প্রাইমারি স্কুলে মিড ডে মিল খাবারের মান খতিয়ে দেখতে পৌঁছলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। এ বিষয়ে বিডিও প্রশান্ত বর্মন জানান, ছাত্র-ছাত্রীরা সঠিক পুষ্টিকর খাদ্য পাচ্ছে কী না। এছাড়াও বিদ্যালয়ে ঠিকমতো পঠন-পাঠন হচ্ছে কী না তা দেখতেই এদিন একাধিক প্রাইমারি স্কুলে আসা। এদিন ছাত্র ছাত্রীদের সাথে বসে মিড ডে মিল খেতে দেখা যায় বিডিওকে।
Read More
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে বসলেন মেয়র

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে বসলেন মেয়র

শহরের ডেঙ্গু পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে আরও স্বাভাবিক করার জোর কদমে চেষ্টা চলছে। শিলিগুড়ি পৌরসভার আট থেকে দশটি ওয়ার্ড রেলের আওতাভুক্ত, এই পরিস্থিতিতে রেল পুরোপুরি অসহযোগিতা করছে। ডেঙ্গু নিয়ে গতকাল পৌরসভার যে মিটিং ছিল সেই মিটিংয়েও তারা আসেনি। আজ রেলমন্ত্রী কে চিঠি দেওয়া হবে বলে জানান মেয়র গৌতম দেব। এই সময় রেলের কাছ থেকে অসহযোগিতা কাম্য নয় বলে জানান মেয়র। পাশাপাশি শহরের মহানন্দা নদীর আশেপাশে যে ঘাটালগুলি রয়েছে সেই ঘাটালগুলিই ডেঙ্গু মশার আতর ঘর। গত পয়লা বৈশাখের পর তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাতে তারা রাজিও হয়েছিল। তবে এখনও তারা সরে যাননি। এবার পৌরসভার তরফ থেকে তাদের…
Read More
প্রাক্তন চেয়ারম্যানের আবক্ষ‍্য মূর্তিতে লাইট লাগিয়ে সাজানো হচ্ছে সুব্রত শিশু উদ‍্যান

প্রাক্তন চেয়ারম্যানের আবক্ষ‍্য মূর্তিতে লাইট লাগিয়ে সাজানো হচ্ছে সুব্রত শিশু উদ‍্যান

শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান স্বপন সরকারের স্মৃতি ধরে রাখতে আবক্ষ‍্য মূর্তি বসানোর পাশাপাশি আধুনিক লাইট দিয়ে সাজানো হচ্ছে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার সুব্রত শিশু উদ‍্যান। আজ এই সূচনার শেষ পর্বে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব পরিদর্শনে আসেন।পার্কের খুটিনাটি বিষয় সম্পর্কে ইঞ্জিনিয়ারদের পরামর্শ দেন মেয়র। সম্পূর্ণ পার্ক ঘুরে তিনি জানান, পূজোর আগে পার্কটি চালু করার ইচ্ছা ছিল কিন্তু লাইট গুলো বাইরে থেকে আসার কথা, সেকারণে পার্কের উদ্বোধন পিছিয়ে আগামী ২৯ তারিখ করা হবে।
Read More
সফলতার দিকে এগোল আরও এক ধাপ, তাজপুর বন্দর নিয়ে ইচ্ছাপত্র পেলেন আদানি

সফলতার দিকে এগোল আরও এক ধাপ, তাজপুর বন্দর নিয়ে ইচ্ছাপত্র পেলেন আদানি

ঘোষণা হয়েছিল পূর্বেই এবার ধীরে ধীরে তা সফলতা পেতে চলেছে। রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মানের জন্য আদানি গোষ্ঠীর হাতে ইচ্ছাপত্র তুলে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে এই ইচ্ছাপত্র তুলে দেন। পরে তিনি বলেন, রাজ্যে অনেক শিল্প হচ্ছে। জঙ্গলমহলকে কেন্দ্র করে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। আগে সেপ্টমবর মাসে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ার ছাড়পত্র আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। গ্লোবাল টেন্ডারে অংশ নিয়েই এই প্রকল্প গড়ে তোলার বরাত পেয়েছে আদানি গোষ্ঠী৷ জানা গিয়েছে, মোট বিনিয়োগ হবে ২৫ হাজার কোটি টাকা। ১৫…
Read More
বাড়ির পরিচারকের অ্যাকাউন্টেই লক্ষ লক্ষ টাকা, লেনদেনের নির্দেশ অনুব্রতরই

বাড়ির পরিচারকের অ্যাকাউন্টেই লক্ষ লক্ষ টাকা, লেনদেনের নির্দেশ অনুব্রতরই

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ। একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। এক সময় তিনি ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক৷ সেই তিনিই এখন বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নাম বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন৷ এই মুনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই হয়েছে কোটি কোটি টাকার লেনদেন। গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রতর বিরুদ্ধে দেওয়া চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। ২০১১ সালে অনুব্রতর বাড়িতে পরিচারক হিসাবে কাজ যোগ দিয়েছিলেন বিশ্বজ্যোতি। মাসিক বেতন ছিল ৫ হাজার টাকা৷ সেই বিশ্বজ্যোতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী ভাবে প্রায় ৪৬ লক্ষ টাকা জমা…
Read More
সংক্রমণে মৃত্যুর সংখ্যায় সামান্য স্বস্তি রাজ্যে

সংক্রমণে মৃত্যুর সংখ্যায় সামান্য স্বস্তি রাজ্যে

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে সাধারণ মানুষকে। এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১৮৪ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৬ হাজার ৩২৩ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫১৮ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ২৪৬ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৩ হাজার ২২৫ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৬ হাজার ২৮২ টি। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ২.৯৩ শতাংশে। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ। এদিকে আবার জানা…
Read More