পশ্চিমবঙ্গ

বানারহাটে হাতির শাবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বানারহাটে হাতির শাবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানের ফ্যাক্টরির পিছনে একটি এক বছরের হাতির শাবকের মৃত দেহ উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা। জানা গেছে, শ্রমিকরা এদিন কাজে যোগ দিতে গেলে ফ্যাক্টরির পিছনে চা বাগানের ধারে মৃত শবকটিকে দেখতে পান এরপরেই খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীদের। খবর পেয়ে ছুটে আসেন বিন্নাগুরি বন্যপ্রাণ বিভাগের কর্মীরা। তারা দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গরুমারা প্রকৃতি পর্যটন কেন্দ্রে নিয়ে যায় বলে জানা গেছে। তবে কি কারনে হস্তি শাবকের মৃত্যু হলো তা এখনও অজানা। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ বলে বনদপ্তর সূত্রে খবর।
Read More
নার্সিং স্টাফদের বিরুদ্ধে সুইপার ইনচার্জকে মারধরের হুমকির অভিযোগ তুলে প্রতিবাদে সাফাই কর্মীরা

নার্সিং স্টাফদের বিরুদ্ধে সুইপার ইনচার্জকে মারধরের হুমকির অভিযোগ তুলে প্রতিবাদে সাফাই কর্মীরা

সুইপার ইনচার্জকে মারধরের হুমকি দেওয়ায় নার্সিং স্টাফদের একাংশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সাফাইকর্মীরা। রীতিমতো কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমে পড়েন সুইপাররা। অনেক রাত অবধি আন্দোলন চলে। অভিযোগ বিভিন্ন সময় ওয়ার্ড থেকে নার্সরা সুইপার চেয়ে থাকেন। কিন্তু কখনও সুইপার পাঠাতে দেরি হলে খারাপ ভাষায় আক্রমণ করা হয়। এদিনও এমন ঘটনা ঘটে। নার্সদের একাংশ সুইপার ইনচার্জকে মেজাজ দেখিয়ে মারধরের হুমকি দেন বলে অভিযোগ। এরপরই ক্ষোভ ছড়ায়।বিষয়টি মিটিয়ে নিতে আলোচনায় বসেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া হলেও সুইপাররা কাজে ফিরতে আগ্রহ দেখাননি। তাঁরা নার্সদের তরফে ক্ষমা চাওয়ার দাবিতে অনড় থাকেন। কিন্তু অনেক রাত হলেও জট কাটেনি বলে মেডিকেল কলেজ…
Read More
বাড়তে থাকা বাজার দর নিয়ন্ত্রণে আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাড়তে থাকা বাজার দর নিয়ন্ত্রণে আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রতি নিয়ত বেড়ে চলেছে বাজারদর, চাপ বাড়ছে মধ্যবিত্তদের ওপর। বিগত দু বছরের বেশি সময় ধরে চলতে থাকা করোনা পরিস্থিতিতে বহু মানুষ চাকরি হারিয়েছেন। আবার অনেকের চাকরি থাকলেও বেতনে কোপ পড়েছে। অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে বাস-অটোর ভাড়া। আর এরই মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি শাকসবজি থেকে মুরগির মাংস, মাছ, ফল সব কিছুর দামই অনেকটা বেড়ে গিয়েছে। এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার ব্যাপারে বিশেষ জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তিনি। নির্দেশ দিলেন দাম কমানোর। কয়েক মাস পরেই পঞ্চায়েত নির্বাচন। শীতের মরশুম শুরুর সময় থেকেই বাজারে শাক-সবজির দাম কমতে থাকে। কিন্তু এবার দেখা যাচ্ছে শাকসবজি থেকে মাছ-মাংসের দাম কার্যত…
Read More
আবার একবার নিম্নচাপের আশঙ্কা

আবার একবার নিম্নচাপের আশঙ্কা

ধীরে ধীরে বদল হচ্ছে আবহাওয়া৷ বৃষ্টি প্রায় বিদায় নিয়েছে৷ কখনও বেশ শীত শীত ভাব৷ কখনও আবার গরম লাগছে৷ আপাতত শীতের অপেক্ষায় প্রহর গুণছে বঙ্গবাসী৷ ভোর হলেই কুয়াশায় ঢাকা পড়ছে শহর৷ পশ্চিমী ঝঞ্ঝা সরতেই পারদ পতন বঙ্গে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে তাপমাত্রা নেমেছে৷ কলকাতায় তাপমাত্রা কমেছে আরও ১ ডিগ্রি৷ জাঁকিয়ে শীত না পড়লেও, বাংলা জুড়ে বেশ শীত শীত আমেজ৷ বদলাচ্ছে আবহাওয়া, চারিদিকে শীত শীত ভাব ৷ এরই মাঝে আবার নিম্নচাপের ভ্রুকুটি৷ ভারতীয় মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে৷ আন্দামান সাগর সংলগ্ন ট্রপোস্ফিয়ার স্তরে এর গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে বলে জানাচ্ছে আইএমডি৷ এর জেরে বুধবার…
Read More
গরু পাচার কাণ্ডে নতুন তথ্য এল সিবিআই-এর হাতে

গরু পাচার কাণ্ডে নতুন তথ্য এল সিবিআই-এর হাতে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে গরু পাচার কাণ্ডে আপাতত জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকার লটারির রহস্য ভেদে নেমেছে সিবিআই৷ অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যার লটারিতে লক্ষ্মীলাভ নিয়ে শোরগোলের মাঝেই সিবিআই-এর হাতে উঠে এল নতুন তথ্য৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গত চার বছরে অনুব্রত মণ্ডল, তাঁর স্ত্রী, মেয়ে সুকন্যা, তাঁদের আত্মীয় ও ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছে৷ সিবিআই সূত্রে খবর, বীরভূমের দু’টি রাষ্ট্রায়ত্ত ও একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁদের এই অ্যাকাউন্টগুলি রয়েছে। আরও বিস্তারিত তথ্য পেতে ওই তিন ব্যাঙ্কের আধিকারিকদের তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।…
Read More
মুখ্যমন্ত্রী আদিবাসীদের মুখোমুখি হলে ক্ষোভ উগরে দিলেন আদিবাসীরা

মুখ্যমন্ত্রী আদিবাসীদের মুখোমুখি হলে ক্ষোভ উগরে দিলেন আদিবাসীরা

পূর্ব ঘোষণা অনুযায়ী বেলপাহাড়ি সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ সেখানে আদিবাসীদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী৷ বেলপাহাড়িয় সভা শেষে আদিবাসীদের মুখোমুখি হলে, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন তাঁরা৷ গ্রামবাসীদের অভিযোগ, এখানে পানীয় জল নেই৷ ২ কিলোমিটার দূর থেকে পানীয় জল বয়ে আনতে হয় তাঁদের৷ অভিযোগ শুনে অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মমতা৷ মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪-এর মধ্যে ঘর হবে৷ ১০০ দিনের কাজের টাকা দিল্লি বন্ধ রেখেছে৷ টাকার জন্য আমরা রোজই লড়াই করছি৷ ঘরের টাকাও বন্ধ রেখেছে৷ টাকা পেলেই ঘর দিয়ে দেওয়া হবে৷ এর জন্য রাজ্য সরকার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ বেলপাহাড়ি অঞ্চলে মোট চারটি জায়গায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সব অভিযোগ শুনেই তাঁর জবাব, কেন্দ্র টাকা দিচ্ছে না৷ বরাদ্দ…
Read More
চাঞ্চল্যকর তথ্য, পর্ষদের তরফে প্রকাশিত তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বের নাম

চাঞ্চল্যকর তথ্য, পর্ষদের তরফে প্রকাশিত তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বের নাম

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা ভাল নেই। ২০১৪ টেট পরীক্ষার্থীদের যে তালিকা প্রকাশ করেছে পর্ষদ তা দেখে চক্ষুচড়কগাছ সকলের। তালিকায় নাম আছে দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের! বিষয়টি জানাজানি হতেই তোলপাড় গোটা রাজ্যে। এই ইস্যুতে ইতিমধ্যেই আলাদাভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানিয়েছেন, তালিকার বিষয় নিয়ে খতিয়ে দেখছেন তারা। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা…
Read More
ক্লাস টু পাশ করে আয়ুর্বেদিক ডাক্তার, ধরা পড়তেই করজোড়ে দায় স্বীকার

ক্লাস টু পাশ করে আয়ুর্বেদিক ডাক্তার, ধরা পড়তেই করজোড়ে দায় স্বীকার

ক্লাস টু পাশ করে আয়ুর্বেদিক ডাক্তার হয়ে উঠেছেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা রংবাজ শেখ। তিনি বিকলাঙ্গ রোগীদের চিকিৎসা করেন। এক অভিভাবকের সচেতনতায় সব জারিজুরি ফাঁস হোলো ভুয়ো ডাক্তারের। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের সুভাষ পল্লীর বাসিন্দা বিশ্বজিৎ রায়। তার বছর ৬ এর ছেলে ঋষি রায় বিশেষ চাহিদা সম্পন্ন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু কোনরকম সুস্থ হয়নি। কোনওভাবে এই খবর পায় রংবাজ শেখ। সম্প্রতি তার বাড়িতে আয়ুর্বেদিক ডাক্তার সেজে চলে আসেন। এরপর তার ছেলেকে ভালোভাবে পরীক্ষা করে তাকে ওষুধ দেন। যেই ওষুধ গুলির জন্য তিনি ২৮০০০/- দাবী করেন বলে অভিযোগ পরিবারের।অপরদিকে, বাচ্চার বাবা বিশ্বজিৎ রায়ের মনে সন্দেহ হয়। এরপর তার আই কার্ডের নাম…
Read More
এক্স- রে করতে এসে হয়রানির শিকার জলপাইগুড়িবাসী

এক্স- রে করতে এসে হয়রানির শিকার জলপাইগুড়িবাসী

এক্স-রে করাতে এসে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রোগী ও রোগীর আত্মীয়দের। জলপাইগুড়ি সদর হাসপাতালের এক্স রে মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে। এই হাসপাতাল থেকে রোগীদের এক্স রে করাতে সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হচ্ছে। অভিযোগ, সুপার স্পেশালিটি হাসপাতালে থেকে রোগীদের একমাস পর তারিখ দেওয়া হচ্ছে। স্বভাবতই ক্ষুব্ধ রোগী ও তাঁদের বাড়ির লোকেরা। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
Read More
আবার একবার গ্রেফতারি পরোয়ানা জারি নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে

আবার একবার গ্রেফতারি পরোয়ানা জারি নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে

আবার একবার অস্বস্তিকর পরিস্থিতিতে রাজ্যের গেরুয়া শিবির। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। এই পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত। জানা গিয়েছে, সোনার দোকানে চুরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই এই নির্দেশ দিয়েছে আদালত। ২০০৯ সালে নিশীথের বিরুদ্ধে দুটি সোনার দোকানে লুটপাটের অভিযোগ তোলা হয়েছিল। আসলে ২০০৯ সালে আলিপুরদুয়ার এলাকায় দুজন স্বর্ণ ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুঠপাটের ঘটনা ঘটে। সেই ঘটনাতেই নিশীথ প্রামাণিকের নাম জড়ায়। আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সেই সময়ে। তিনি পরে আদালতে হাজিরা দেন। এদিন ফের ওই একই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুরদুয়ার আদালত। উল্লেখ্য,…
Read More