পশ্চিমবঙ্গ

আলিপুরদুয়ারেও শুরু হলো এবছরের উচ্চ  মাধ‍্যমিক পরীক্ষা

আলিপুরদুয়ারেও শুরু হলো এবছরের উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা

আজ থেকে শুরু হলো এবছরের উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে আসতে শুরু করেছে পরীক্ষার্থীরা। উচ্চ মাধ‍্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশের থেকে বিভিন্ন ব‍্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের থেকে হেল্প ডেস্ক খোলা হয়েছে। এমনকি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌছাতে সমস্যা হলে পরীক্ষাকেন্দ্রে পৌছানোর ব‍্যবস্থা করা হয়েছে। আলিপুরদুয়ার জেলায় এবছর মোট উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৭৬৮৭ জন। এর মধ‍্যে ছাত্র ৭২০১ এবং ছাত্রী ১০৪৮৬।আলিপুরদুয়ার জেলার মোট ৬৬ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হচ্ছে। কালচিনি ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় জল, কেক,পেন প্রদান করে।
Read More
চা শ্রমিকদের সমস্যা সমাধানে করা হলো গেট মিটিং

চা শ্রমিকদের সমস্যা সমাধানে করা হলো গেট মিটিং

চা বাগান শ্রমিকদের নানান সমস্যা নিয়ে গেট মিটিং করা হলো আজ। সোমবার সকালে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে ওই গেট মিটিং করা হয়। ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ফ্যাক্টরির ওই গেটের সামনে মিটিং করা হয়। মূলত শ্রমিকদের নুন্যতম মজুরি বৃদ্ধি, জমির পাট্টা প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে এদিনের গেট মিটিং হয় বলে জানা যায়। এই গেট মিটিং আগামী তিনদিন ধরে চলবে বলে জানা যায় এবং তাদের দাবি গুলি না মানা হলে আগামীতে আবারও গেট মিটিং এ সামিল হবে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। এদিনের এই গেট মিটিং এ উপস্থিত ছিলেন,…
Read More
বন্ধ ঘরের ভেতর থেকে পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য কোচবিহারে

বন্ধ ঘরের ভেতর থেকে পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য কোচবিহারে

বন্ধ ঘরের ভেতর থেকে পচাগলা মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাগারীর পার এলাকায়। মৃত ব্যাক্তির নাম দুলাল দাশ। পেশায় ফল ব্যাবসায়ী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি এবং সার্কেল ইন্সপেক্টর কল্যাণ গুরুং। জানা যায় যে, ঐ ব্যাক্তির স্ত্রী প্রায় ৩ বছর আগে মারা গিয়েছিলেন। তার ৩টি সন্তান রয়েছে। বাচ্চারা ছোট থাকায় বেশীর ভাগ সময় মামার বাড়িতে থাকেন। তার বড়ো ছেলে তার বাবার কাজে সাহায্য করে। সেও কয়েক দিন থেকে মামার বাড়িতেই ছিলেন। সোমবার দুলাল বাবুর বড়ো ছেলে সকাল ৯ টা নাগাদ বাড়িতে এসে দেখতে পায় মূল গেটের বাইরে তালা মারা অবস্থায় রয়েছে।…
Read More
নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হলো শান্তনু বন্দ্যোপাধ্যায়কে

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হলো শান্তনু বন্দ্যোপাধ্যায়কে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে কোনও সময়ই যেন নষ্ট করছে না ইডি। এবার তারা গ্রেফতার করল আরও এক তৃণমূল যুবনেতাকে। ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন শাসক দলের যুবনেতা তথা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। দিনভর জেরার পর রাতে তাঁকে গ্রেফতার করেছে ইডি। এই প্রথমবার নয়, নিয়োগ কাণ্ডে অন্যতম ধৃত আরও এক যুবনেতা কুন্তল ঘোষের বয়ানের ভিত্তিতেই শান্তনুকে জিজ্ঞাসাবাদ করা হয় বারবার। শুক্রবার বেলা ১১টা ৪০ নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান শান্তনু। রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ তিনি গ্রেফতার হন।…
Read More
আগামী সপ্তাহেই কালবৈশাখীর প্রভাব দেখা যেতে পারে রাজ্যে

আগামী সপ্তাহেই কালবৈশাখীর প্রভাব দেখা যেতে পারে রাজ্যে

শীত পুরোপুরি ভাবে বিদায় নিয়ে আগমন ঘটেছে গরমের। কিন্তু গরমের শুরুতেই কালবৈশাখীর আভাস দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহ থেকেই ঝড়ের আঁচ মিলবে বলে অনুমান করা হচ্ছে। এরই মাঝে শনিবার পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুধু তাই নয়, কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার কারণে দক্ষিণবঙ্গে কিছুটা ঝড়ো হাওয়া বইতেই পারে তবে তা গরমের অনুভূতিতে…
Read More
কুন্তলের সঙ্গে যোগাযোগ টলিউডের আরো ছয়জনের, বিলিয়েছেন লক্ষ লক্ষ টাকা

কুন্তলের সঙ্গে যোগাযোগ টলিউডের আরো ছয়জনের, বিলিয়েছেন লক্ষ লক্ষ টাকা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে টলিউডের আরও বড় যোগসূত্র পাচ্ছে তদন্তকারী সংস্থা ইডি। আগেই তাঁর সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানির ঘোষের 'যোগ' মিলেছে। এছাড়া ৪ জন অভিনেত্রীর বিষয়েও খোঁজ নিচ্ছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মনে করছে, কোনও নথি বা চুক্তিপত্র ছাড়াই টলিউডে লক্ষ লক্ষ টাকা শুধুমাত্র বিলি করেছেন কুন্তল। ইতিমধ্যে জানা গিয়েছে, কুন্তলের একাধিক ইভেন্টে কাজ করেছেন বনি, তাঁর থেকে এক সময়ে গাড়ি কেনার টাকা পর্যন্ত নিয়েছেন। সেই কথা অভিনেতা নিজেই…
Read More
তৃণমূলের বুথ সম্মেলনের মঞ্চে চটুল নাচ, নিন্দার ঝড় জেলা জুড়ে

তৃণমূলের বুথ সম্মেলনের মঞ্চে চটুল নাচ, নিন্দার ঝড় জেলা জুড়ে

তুফানগঞ্জ এর বালাভুত গ্রাম পঞ্চায়েতের ৯/২৪৭,২৪৮ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলনের মঞ্চে চটুল নাচ। নিন্দার ঝড় জেলা জুড়ে। বর্তমানে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মঞ্চে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি সহ স্থানীয় নেতৃত্বরা। একই মঞ্চে চললো চটুল নাচ। বাংলা সংস্কৃতিকে নষ্ট করছে তৃণমূল কংগ্রেস এমনটাই দাবি বিজেপির। পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই মোতাবেক গতকাল তুফানগঞ্জের বালাভুত গ্রাম পঞ্চায়েতেও বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুথ সম্মেলনের পাশাপাশি এদিন একই মঞ্চে চলে চটুল নাচ।আর তাতেই নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে। এই ঘটনার পর বিজেপি নেতৃত্বরা জানান পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাস তৈরী করছে তৃণমূল কংগ্রেস। বাংলার সংস্কৃতিকে…
Read More
হিমঘর কান্ডে আহতদের সাথে দেখা করলেন সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়

হিমঘর কান্ডে আহতদের সাথে দেখা করলেন সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়

জলপাইগুড়ি‌র বিভিন্ন হিমঘর কান্ডে আহতদের দেখতে হাসপাতালে এলেন সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। শনিবার সকালে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এসে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। কথা বলেন চিকিৎসক‌দের সঙ্গেও। হিমঘরে আলুর বন্ড দেওয়াকে ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জলপাইগুড়ি‌র বাহাদুর গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেববাড়ি সংলগ্ন গড়ালবাড়ি এলাকা। পাথর বৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার জেরে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। ছোঁড়া হয় কাঁদানে গ‍্যাস। রীতিমতো খন্ডযুদ্ধ বেধে যায় স্থানীয় বাসিন্দা, আলু চাষী ও পুলিশের মধ্যে। পুলিশকে লক্ষ‍্য‍ করে পাথর ছুঁড়তে থাকে এলাকার মানুষ। পাথর বৃষ্টির হাত থেকে বাঁচতে পাল্টা লাঠি চার্জ করে পুলিশ। ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। হাজার হাজার মানুষ‌কে ছত্রভঙ্গ করতে…
Read More
ভোটার আগেই চাঞ্চল্যকর বার্তা মদনের

ভোটার আগেই চাঞ্চল্যকর বার্তা মদনের

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বীরভূমের ‘বাঘ’, অনুব্রত মণ্ডল এখন দিল্লিতে ইডি-র হেফাজতে। ফলে এবারের পঞ্চায়েত ভোট হবে তাঁকে ছাড়াই। এই পরিস্থিতিতে কামারহাটির বিধায়ক মদন মিত্র জানালেন অনুব্রতর হয়ে নাকি তিনিই এবার ‘চড়াম চড়াম’ ঢাক বাজাবেন। তৃণমূলের কালারফুল নেতার কথায়, “পঞ্চায়েত ভোটের আগে দরকার হলে অনুব্রতর বদলে বীরভূমের বর্ডারে দাঁড়িয়ে আমিই চড়াম চড়াম ঢোল বাজিয়ে দেব।” মদন আরও বলেন, “অনুব্রতকে কোর্টের অর্ডারে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। এর এফেক্ট পড়বে পঞ্চায়েত ভোটে। তৃণমূল ৯৮ শতাংশ আসনেই জয়ী হবে।” প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে একসময় ‘চড়াম চড়াম’, ‘রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে’-এর মতো শব্দবন্ধে রাজনৈতিক হাওয়া গরম করেছিলেন অনুব্রত৷ সরাসরি…
Read More
ধর্মঘট ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর

ধর্মঘট ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর

ধর্মঘট সমর্থনকারীদের সঙ্গে টিএমসিপির সংঘর্ষ, উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বকেয়া ডিএ-র দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে চলছে ধর্মঘট। আর এই ধর্মঘট ঘিরে রণক্ষেত্রের চেহারা নিলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ অবস্থান শুরু করেন ধর্মঘট সমর্থনকারী সর্বভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠন (এআইডিএসও)-এর সমর্থকরা। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর সদস্যরা তাঁদের বাধা দেন বলে অভিযোগ। এর জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয় বলে অভিযোগ।
Read More