পশ্চিমবঙ্গ

হ‍্যোমিওপ‍্যাথি চিকিৎসার আবিষ্কারকের জন্মতিথি উপলক্ষে সচেতনতা শিবির

হ‍্যোমিওপ‍্যাথি চিকিৎসার আবিষ্কারকের জন্মতিথি উপলক্ষে সচেতনতা শিবির

হ‍্যোমিওপ‍্যাথি চিকিৎসার আবিস্কারক ডাঃ হ‍্যানিমেন এর জন্মতিথি উপলক্ষে সারা বিশ্বে হ‍্যোমিওপ‍্যাথি দিবস পালন করা হচ্ছে। সেই অনুযায়ী, বুধবার কালচিনি ব্লকের সাতাঁলি প্রাথমিক স্ব‍্যাস্থকেন্দ্রে হ‍্যোমিওপ‍্যাথি দিবস ও হ‍্যোমিওপ‍্যাথি সচেতনতা শিবির পালন করা হলো। এই দিনটিকে ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিখ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকীর স্মরণে পালন করা হয়। হ্যানিম্যান ১৭৫৫ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। চিকিৎসার এই ওষুধের বিশেষ শাখাটির জন্ম তাঁরই হাতে। হ্যানিম্যানকে হোমিওপ্যাথির জনক বলেও অভিহিত করা হয়। এদিনের শিবিরে সাঁতালি প্রাথমিক স্ব‍্যাস্থকেন্দ্রের চিকিৎসক ও স্ব‍্যাস্থকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।
Read More
সূর্যের প্রখর তাপে নাজেহাল পথচারীরা

সূর্যের প্রখর তাপে নাজেহাল পথচারীরা

তাপপ্রবাহের বিশেষ সতর্কতা রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, গত সোমবার থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে কোচবিহারে।চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষের প্রথম দিনেও থাকবে প্যাচপ্যাচে গরমের অস্বস্তি। বৈশাখের শুরুটা অস্বস্তিকর গরমের মধ্যেই হবে। আজ সকাল থেকে কোচবিহারে সূর্যের প্রখর তাপে নাজেহাল অবস্থা পথচারীদের। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ২.৩° সেলসিয়াসে বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের তাপমাত্রা পৌঁছে যাবে ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমী এবং উত্তর পশ্চিমী শুকনো বাতাসের অবস্থানে এই গরম আরো অস্বস্তিকর হয়ে উঠেছে। এই গরমের হাত থেকে বাঁচতে আখের…
Read More
প্রকাশ্যে একাধিক তথ্য, নিয়োগ দুর্নীতির তালিকায় এবার নতুন নাম

প্রকাশ্যে একাধিক তথ্য, নিয়োগ দুর্নীতির তালিকায় এবার নতুন নাম

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে চলতি বছর জানুয়ারি মাসে ইডির হাতে গ্রেফতার হন হুগলীর তৃণমূল যুবর নেতা কুন্তল ঘোষ। কুন্তল গ্রেফতারির পর থেকেই বহু নতুন নতুন নাম জুড়েছে দুর্নীতির তালিকায়। এবার এই প্রাক্তন যুবনেতার সূত্র ধরেই উঠে এল গৌতম তান্তিয়ার। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে জেরার পর ইডির চার্জশিটে উঠে এল শিক্ষক ও রায়গঞ্জের সমাজকর্মী, পশুপ্রেমী গৌতম তান্তিয়ার নাম। জানা গিয়েছে, কুন্তল ঘোষকে জেরা করে যেসকল এজেন্টদের নাম এখনও পর্যন্ত পাওয়া…
Read More
হু হু বেড়ে চলেছে তাপমাত্রা, কোথাও কোনও বর্ষণের সম্ভাবনা নেই

হু হু বেড়ে চলেছে তাপমাত্রা, কোথাও কোনও বর্ষণের সম্ভাবনা নেই

মার্চ পড়তেই চরছে গরমের পারদ। উধাও হয়েছে শীত, শুরু হয়েছে কষ্টের দিন। বাড়ছে দাবদাহ। ফাল্গুনের শেষেই যেন পুড়ছে রাজ্যের বেশ কিছু এলাকা। গত দিন তিনেক কোথাও বৃষ্টি হয়নি রাজ্যে। ঝড়বৃষ্টি আপাতত উধাও নিয়েছে। গত সাত বছরের মধ্যেই এটাই উষ্ণতম এপ্রিল, দাবি আলিপুর আবহাওয়া দফতরের। ২০১৬ সালের পর এখনও পর্যন্ত চলতি এপ্রিল মাস সবথেকে উষ্ণ। কলকাতায় আগামী ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর কোথাও…
Read More
পার্থ মানিক গ্রেফতারের পরেও চলতে থাকা দুর্নীতি নিয়ে একাধিক প্রশ্ন ইডির তরফে

পার্থ মানিক গ্রেফতারের পরেও চলতে থাকা দুর্নীতি নিয়ে একাধিক প্রশ্ন ইডির তরফে

বিগত বেশ কিছু মাস ধরেই রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি গতবছরই জেলে ঠাঁই হয়েছে পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের। এই পরিস্থিতিতে ইডির দাবি, শিক্ষক কেলেঙ্কারির সেই যুগলবন্দি চালিয়ে গিয়েছিলেন হুগলীর কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তখন জেলে, সেই অবস্থাতেও ২০২২ সালের নভেম্বরে আয়োজিত টেটের প্রার্থীদের কাছেও চাকরি বিক্রি করে গিয়েছেন কুন্তল। ইডি-র দাবি, ২০২২ সালের নভেম্বরে যে প্রাথমিক টেট হয়েছে সেই পরীক্ষারও ২৬৭ জন প্রার্থীর উত্তরপত্র পাওয়া গিয়েছে…
Read More
আসন্ন নির্বাচনের পূর্বেই চলতি সপ্তাহেই বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন নির্বাচনের পূর্বেই চলতি সপ্তাহেই বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে রাজ্যে আসছেন অমিত শাহ। চলতি সপ্তাহেই বাংলায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পঞ্চায়েত নির্বাচনের আগে অমিত শাহর এই বঙ্গ সফর বেশ গুরুত্বপূর্ণ। এখানে এসে তিনি একটি জনসভা করবেন বলে খবর। প্রসঙ্গত, রাজ্যে দলের সংগঠন একেবারে বেহাল। সেটা ভালো মতোই জেনে গেছেন শাহ–নড্ডারা। কয়েকদিন আগে আলাদা ভাবে নয়াদিল্লি গিয়ে দেখা করে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শুক্রবার ১৪ এপ্রিল কলকাতায় আসবেন। এবারের বঙ্গ সফরে এসে নাকি জনসভাও করতে পারেন অমিত শাহ। আর তার জন্য বেছে নেওয়া হয়েছে বীরভূম জেলার সিউড়িকে। বিজেপি…
Read More
আলিপুরদুয়ারে ঝটিকা সফরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ জন বারলা

আলিপুরদুয়ারে ঝটিকা সফরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ জন বারলা

আলিপুরদুয়ারে ঝটিকা সফরে কেন্দ্রীয় প্রতি মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। এদিন নিজের অফিসে বসে সাংবাদিক দের বলেন, "আমার টাকা কোথায় যাবে? ডিএম এর কাছে যাবে। ডিএম যদি না করে তবে? ডিএম তো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। তৃনমূল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিএম। ডিএম তৃনমূল চাইছেনা জন বারলা কাজ করুক।ফিতে কাটবো। ১৬০ টি কাজ হয়েছে। আমাকে ফিতে কাটতে দেয়না। অনেক কাজ হয়েছে। জোর করে করতে হচ্ছে। আমরা কেন্দ্রীয় প্রতিনিধি আমাদের চেয়ার নেই।একটা ফাটা চেয়ার দিলেই হতো। ডিএম তো সব সিলেকশন করে।"তৃনমূলের সর্বভারতীয় মর্যাদা নেই এই প্রসঙ্গে তিনি বলেন, "দিদি তো স্বপ্ন দেখছিলেন,পুরো দেশে উনি রাজ করবেন। প্রধানমন্ত্রী হবেন?২০০১ বলেন এটা সেমি ফাইনাল।২০২৪ এ ফাইনাল…
Read More
শিলিগুড়িকে আবর্জনা মুক্ত করার লক্ষ্যে নামানো হলো পেলোডার

শিলিগুড়িকে আবর্জনা মুক্ত করার লক্ষ্যে নামানো হলো পেলোডার

শিলিগুড়িকে আবর্জনা মুক্ত করার লক্ষ্যে নামানো হলো পেলোডার। শহরকে আবর্জনা মুক্ত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম। সেই লক্ষ্যে মঙ্গলবার দুটি পেলোডার গাড়ি নামানো হলো। এদিন দুটি পেলোডার গাড়ির সূচনা করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মানিক দে এবং পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্যরা। এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব জানান, শহরকে শূন্য আবর্জনায় পরিনত করাই হলো আমাদের লক্ষ্য। ১০৭টি গাড়ি নিয়ে পথচলা শুরু করেছিল তৃণমূল পুরবোর্ড। বর্তমানে গাড়ির সংখ্যা ১৮৯টি। এই সমস্ত গাড়ি সর্বক্ষণ শহরের আবর্জনা পরিষ্কারের সেবার নিযুক্ত থাকবে। শীঘ্রই আমাদের লক্ষ্য পূরন হবে বলে জানান তিনি।
Read More
বড় দুর্ঘটনার মুখোমুখি পড়লেন নওশাদ

বড় দুর্ঘটনার মুখোমুখি পড়লেন নওশাদ

আচমকাই বড় দুর্ঘটনার মুখোমুখি পড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। অল্পের জন্য প্রাণরক্ষা পেলো বিধায়কের। গরফা ক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে সজোরে ধাক্কা মারে নওশাদের গাড়ি। যার জেরে দুমড়ে-মুচড়ে গিয়েছে তার গাড়ির সামনের অংশ। ফুরফুরা শরিফে নিজের বাড়ি থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে বিধানসভায় যাচ্ছিলেন নওশাদ। পথে গরফা ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। কন্টেনারটি হঠাৎই গতি কমিয়ে দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পিছনে বিধায়কের গাড়ি ধাক্কা দেয় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বিধায়ক এবং চালক দু’জনেই সুস্থ রয়েছেন। দুর্ঘটনার আধঘন্টা পর অন্য একটি গাড়ি করে বিধানসভার উদ্দেশে রওনা দেন বিধায়ক। তবে গোটা এই ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিধায়ক। তার দাবি, প্ল্যান মাফিক…
Read More
এবার কলকাতা পুরসভার নিয়োগও দুর্নীতির অভিযোগ

এবার কলকাতা পুরসভার নিয়োগও দুর্নীতির অভিযোগ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে এবার কলকাতা পুরসভার নিয়োগ দুর্নীতির হদিশ দিলেন বিজেপি নেতা। বিজেপি নেতা সজল ঘোষ নিজের ফেসবুল অ্যাকাউন্ট থেকে লেখেন, ‘কলকাতা কর্পোরেশনের একটি বিশেষ বিভাগে ১৪৮ জন কর্মীর চাকরি হয়েছে যাদের মধ্যে ১১৮ জন নদীয়া বা তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে, ২৪ জন চেতলা বা ববি হাকিমের পাড়া থেকে আর বাকি ৬ জন ভদ্রেশ্বর বা বৈদ্যবাটি স্টেশন অঞ্চল থেকে।’ কিছুদিন আগেই পুরসভার বালতি নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন সজল ঘোষ। পোস্টে তিনি লেখেন, ‘আশা করি…
Read More