পশ্চিমবঙ্গ

রাজ্যপালের সাথে দেখা করলেন বিজেপির পাঁচ বিধায়ক সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

রাজ্যপালের সাথে দেখা করলেন বিজেপির পাঁচ বিধায়ক সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

গতকালই কোচবিহার এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সকালে তার সঙ্গে দেখা করেন বিজেপির পাঁচ বিধায়ক সহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের সাথে দেখা করেন রাজ্যপালের সঙ্গে। জেলা জুড়ে সন্ত্রাসের অভিযোগ জানানো হয় রাজ্যপালকে। তিনি সার্কিট হাউস থেকে বেরিয়ে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে এক বিজেপি কর্মীর সঙ্গে দেখা করেন। সেখান থেকে তিনি সোজা চলে যান দিনহাটা। মৃত বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। সেখান থেকে তিনি আরেক মৃত বিজেপি কর্মী শম্ভু দাসের বাড়িতে যান এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূল প্রার্থী তাপস দাসের স্ত্রীর…
Read More
জেলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

জেলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

২৮শে জুন থেকে ২রা জুলাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।জলপাইগুড়ি জেলায় রয়েছে অল্প থেকে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার রাত থেকে একনাগাড়ে জেলা জুড়ে চলছে ভারী বৃষ্টি, সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,গত চব্বিশ ঘণ্টায় এদিন সকাল আটটা পর্যন্ত জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ,৭১.২০, মাথাভাঙ্গায় ৩২.৬০, শিলিগুড়িতে ২৭.৬০ এবং মালবাজারে ৩০.০২ মিলিমিটার। উত্তরের তিস্তা ,জলঢাকা, গিলান্ডি ডুডুয়া সহ বিভিন্ন নদীতে ক্রমশ বাড়ছে জলস্তর, মেখলীগঞ্জ এবং দোমহনি এই দুই জায়গা দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর দু পারের অসুরক্ষিত এলাকায় জারী হয়েছে হলুদ সংকেত।অবিরাম বৃষ্টি হয়ে যাওয়ায় যে কোনো মুহূর্তে এই নদী গুলোর পার্শ্ববর্তী এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে…
Read More
পঞ্চায়েত নির্বাচনের আগে এবার কেএলও নেতা জীবন সিংহর ভিডিও বার্তা

পঞ্চায়েত নির্বাচনের আগে এবার কেএলও নেতা জীবন সিংহর ভিডিও বার্তা

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত গোটা কোচবিহার জেলা। তারই মধ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা কে এল ও নেতা জীবন সিংহর। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও বার্তা। ভিডিও বার্তার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেন কে এল ও নেতা জীবন সিং। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে রাজবংশী সম্প্রদায় মানুষের কাছে বার্তা রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জাতি মাটির শত্রু। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে রক্ত দিবে তবু আলাদা রাজ্য হতে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেনা জন বারলা, শংকর ঘোষ, নিশীথ প্রামাণিক, মালতি রাভা দের মনের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় নিশীথ প্রামাণিককে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে।জীবন সিংকে…
Read More
অস্থায়ী ৩ নম্বর বোরো অফিসের সুচনায় মেয়র গৌতম দেব

অস্থায়ী ৩ নম্বর বোরো অফিসের সুচনায় মেয়র গৌতম দেব

৩ নম্বর বোরো অফিস কার্যালয়ের নুতন ভবনে কাজ শুরু হবার ফলে অস্থায়ী ভাবে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে শুক্রবার থেকে অফিসের কাজকর্ম শুরু হলো। এই কার্যালয়ের সুচনা পর্বে ফিতে কেটে এর যাত্রা শুরু করেন মেয়র গৌতম দেব সহ পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী মেয়র পারিষদ ও কাউন্সিলরেরা।জানা গিয়েছে, ১ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে নতুনভাবে তৈরি করা হচ্ছে ৩ নম্বর বোরো অফিস।ইতিমধ্যেই নতুন ভবনের কাজ শুরু হয়েছে।প্রায় দেড়বছর সময় লাগবে পুরো ভবন তৈরী হতে।যে কারণে আজ থেকে ৩ নম্বর বোরো অফিস করা হয়েছে ইন্ডোর স্টেডিয়ামে।এদিন গৌতম দেব জানান, উন্নয়নে বিশ্বাসী এই রাজ্য সরকার।সেই কারনে বোরো কমিটি গুলোকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের…
Read More
জেলা জুড়েই চলছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি,বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা

জেলা জুড়েই চলছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি,বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা

২৮শে জুন থেকে ২রা জুলাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি জেলায় রয়েছে অল্প থেকে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার রাত থেকে একনাগাড়ে জেলা জুড়ে চলছে ভারী বৃষ্টি। সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় এদিন সকাল আটটা পর্যন্ত জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ ৭১.২০, মাথাভাঙ্গায় ৩২.৬০, শিলিগুড়িতে ২৭.৬০ এবং মালবাজারে ৩০.০২ মিলিমিটার। উত্তরের তিস্তা, জলঢাকা, গিলান্ডি ডুডুয়া সহ বিভিন্ন নদীতে ক্রমশ বাড়ছে জলস্তর, মেখলীগঞ্জ এবং দোমহনি এই দুই জায়গা দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর দু পারের অসুরক্ষিত এলাকায় জারী হয়েছে হলুদ সংকেত। অবিরাম বৃষ্টি হয়ে যাওয়ায় যে কোনো মুহূর্তে এই নদীগুলোর পার্শ্ববর্তী এলাকায় বন্যা পরিস্থিতি…
Read More
হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে শিলিগুড়ির বিধায়ক

হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে শিলিগুড়ির বিধায়ক

শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি শহর ও পার্শ্ববর্তী এলাকার দূর-দূরান্ত থেকে বিভিন্ন সময় চিকিৎসার জন্য ছুটে আসেন শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী ও রোগীর পরিবারেরা। তবে বছরে কয়েক হাজার রোগী শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসলেও খামতি রয়েছে হাসপাতালের পরিকাঠামোর। পাশাপাশি খামতি রয়েছে চিকিৎসকের এবং ওয়ার্ড মাস্টার সহ নিরাপত্তা রক্ষী ও বিভিন্ন ক্ষেত্রে। কর্মীদের সংখ্যাও অনেক কম এমনই অভিযোগ করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।কার্যত জেলা হাসপাতাল পরিদর্শনের পর হাসপাতালে সুপারের কক্ষে গিয়ে দীর্ঘক্ষণ অ্যাসিস্ট্যান্ট সুপারের সাথে হাসপাতালের পরিকাঠামো নিয়ে কথা বলেন বিধায়ক। এছাড়াও কি কি পরিকাঠামোর খামতি রয়েছে তাও নথিভুক্ত করেন শংকর ঘোষ। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিকাঠামোর অভাব…
Read More
রাজ্যপালকে স্মারকলিপি তুলে দিল ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্সের প্রতিনিধিদল

রাজ্যপালকে স্মারকলিপি তুলে দিল ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্সের প্রতিনিধিদল

পাহাড়ে প্রকাশ্যে সাংসদ ও ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্সের প্রার্থীদের হুমকি দিচ্ছে তৃণমূল ও তার সহযোগী দল। এমনই অভিযোগ তুলে রাজ্যপালের সাথে বৈঠক করে তাকে একটি স্মারকলিপি তুলে দিল ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্সের প্রতিনিধিদল।পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিজেপির সাথে জোট করেছে পাহাড়ের বেশ কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দল। আটটি দলের এই জোটকে নাম দেওয়া হয়েছে ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্স। তবে এই জোটের প্রার্থীদের নানা ধরনের হুমকি দিচ্ছে তৃণমূল ও তার সহযোগী দল। এমনই অভিযোগ তুলে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার নেতৃত্বে রাজ্যপাল সি ভি আন্দন বোসের দারস্ত হল ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্স এর প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে রাজ্যপালের সাথে তারা দেখা করে…
Read More
পঞ্চম দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশনের

পঞ্চম দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশনের

একাধিক দাবি নিয়ে আগামী ১ ও ২ তারিখ পঞ্চম দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে জানান সংগঠনের সদস্যরা। সংগঠনের দাবি,YB Reddy এর সুপারিশ অনুযায়ী কমিশন ২% করতে হবে, এজেন্টদের সচিত্র পরিচয়পত্র অবিলম্বে দিতে হবে, ডাকঘরের লিঙ্কের সমস্যার সমাধান করতে হবে, এজেন্টরা ১৫ বছর ও তার বেশি সময় এজেন্সী করলে তাদেরকে পেনশন এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা অবিলম্বে চালু করতে হবে। আরও একাধিক দাবি নিয়ে আগামী ১ ও ২ তারিখ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সংগঠনের পঞ্চম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এবিষয়ে বিস্তারিত জানান সংগঠনের…
Read More
ময়নাগুড়ি জুড়ে সাড়ম্বরে পালিত হলো ঈদুজ্জোহা

ময়নাগুড়ি জুড়ে সাড়ম্বরে পালিত হলো ঈদুজ্জোহা

বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হলো মুসলিম ধর্মাবলম্বীদের ঈদুজ্জোহা। এদিন ময়নাগুড়ি টাউন মসজিদে সাড়ম্বরের সঙ্গে সকাল থেকেই এই উৎসবে মেতে ওঠেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। জানা যায়, মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান এই ঈদুজ্জোহা। এই উৎসবে মেতে উঠেছেন গোটা ময়নাগুড়ির মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। সকাল সকাল নতুন জামা কাপড় পড়ে মসজিদে এসে নামাজ পড়েন। এদিন ছোট ছোট বাচ্চারাও নামাজ পড়তে আসেন তাদের অভিভাবকদের সঙ্গে। নামাজ শেষে একই অপরকে আলিঙ্গনে মেতে উঠে মসজিদ প্রাঙ্গনে সেইসঙ্গে একে অপরকে শুভেচ্ছা জানায়,মিষ্টিমুখ চলে। এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা লক্ষ্য করা গেছে। ময়নাগুড়ি শহরের টাউন মসজিদে সকাল থেকে মোতায়েন করা হয় পুলিশ।নামাজ শেষে ময়নাগুড়ি টাউন মসজিদের পক্ষ থেকে…
Read More
মুখ্যমন্ত্রীর চোট পাওয়ায় সহানুভূতি দেখালেন বিরোধী দল নেতা

মুখ্যমন্ত্রীর চোট পাওয়ায় সহানুভূতি দেখালেন বিরোধী দল নেতা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময় আহত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমরে এবং পায়ে চোট পান দলনেত্রী। পঞ্চায়েত ভোটের প্রচারের জন্য জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের কবলে মধ্যে পড়ে মমতার হেলিকপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির দরুন সেবকে বায়ুসেনার ঘাঁটিতে নামানো হয় কপ্টার। সেই সময়ই কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান মুখ্যমন্ত্রী। গতকালই কলকাতায় নিয়ে আসা হয়েছে তাঁকে। ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই চোট পাওয়ার বিষয়ে কী বললেন…
Read More