পশ্চিমবঙ্গ

আগামী কদিন ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের সবকটি জেলা

আগামী কদিন ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের সবকটি জেলা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবার ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেটি নিম্নচাপে তৈরি হতে পারে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। আজ তা সক্রিয় হয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোবে। যার জেরে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়…
Read More
পুলিশ দিবস উপলক্ষে আয়োজিত হল রক্তদান শিবির

পুলিশ দিবস উপলক্ষে আয়োজিত হল রক্তদান শিবির

পুলিশ দিবস উপলক্ষে শুক্রবার জলপাইগুড়ি‌ জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে‌ উমেশ গণপত। রক্তদান করতে এগিয়ে আসেন জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকরা। এদিন চতুর্থতম পুলিশ দিবস পালন করা হচ্ছে সারা রাজ্য‌ জুড়ে। এই উপলক্ষে ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার‌দের শুভেচ্ছা জানানো হয়।জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকায় জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ‍্য দিয়ে পুলিশ দিবস পালন করা হয়। গত তিন বছর আগে থেকে পয়লা সেপ্টেম্বর দিনটিতে পুলিশ দিবস হিসেবে পালন করা হচ্ছে। পুলিশ দিবস উপলক্ষে…
Read More
ইডির আধিকারিককে সশরীরে হাজিরের নির্দেশ কলকাতা পুলিশের

ইডির আধিকারিককে সশরীরে হাজিরের নির্দেশ কলকাতা পুলিশের

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি থেকেই উঠে এসেছে “কালীঘাটের কাকু” সুজয়কৃষ্ণর ভদ্র লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। তল্লাশির সময় অফিসে উপস্থিত ছিলেন ওই সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়। চন্দন ইডি-র গোয়েন্দাদের বিরুদ্ধে সংস্থার একটি কম্পিউটারে ১৬টি ফাইল অচেনা ডাউনলোডের অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের কাছে। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। চিঠি দিয়ে ইডি পুলিশকে জানায়, তাদের মধ্যেই এক আধিকারিক ওই কম্পিউটারে মেয়ের জন্য হস্টেলের খোঁজ নিচ্ছিলেন, সে সময়ই কোনও কারণ বশত ওই এক্সেল ফাইলগুলো ডাউনলোড হয়েছে। এই উত্তরে…
Read More
আগামী সপ্তাহ অবধি ইডি হেফাজতে রাখার নির্দেশ সংস্থার কর্ণধারকে

আগামী সপ্তাহ অবধি ইডি হেফাজতে রাখার নির্দেশ সংস্থার কর্ণধারকে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে চিটফান্ডকাণ্ডে ফের গ্রেফতার করা হয় একজনকে। আমানতকারীদের বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন চক্র গ্রুপের এক কর্ণধার। চক্র গ্রুপের কর্তা পার্থ চক্রবর্তীকে গ্রেফতার করে ইডি। আপাতত চক্র গ্রুপের কর্ণধারকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। ইডির অভিযোগ, আমানতকারীদের ৫৯ কোটি ১৫ লাখ টাকা ফেরত দেওয়ার কথা ছিল এই চিটফান্ড সংস্থাটির। এর মধ্যে ১১ কোটি ৫ লাখ টাকার হিসাব পাওয়া গেলেও ৪৮ কোটি টাকার হিসাব মেলেনি।…
Read More
আসন্ন পূজার আগেই বিরাট সুখবর আসতে চলেছে রাজ্যের শিক্ষকদের জন্য

আসন্ন পূজার আগেই বিরাট সুখবর আসতে চলেছে রাজ্যের শিক্ষকদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি শিক্ষকদের জন্য বিরাট সুখবর। পুজোর আগেই হাসি ফুটতে পারে তাদের মুখে। এবার রাজ্যের স্কুল শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সরকার। খুব শীঘ্রই স্কুল শিক্ষকদের বেতন পরিকাঠামো তৈরি সহ একাধিক বিষয়কে পুনর্গঠনের জন্য এক নতুন শিক্ষানীতি চালু করতে চলেছে রাজ্য। রাজ্যের মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হয়েছে। রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের পড়ানোর মান বিবেচনা করে মানদণ্ড অনুযায়ী তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। তবে, শুধুমাত্র…
Read More
দুর্নীতিকাণ্ডে রাজ্যের মোট ১২টি পুরসভাকে নোটিস ইডির

দুর্নীতিকাণ্ডে রাজ্যের মোট ১২টি পুরসভাকে নোটিস ইডির

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের ১২টি পুরসভাকে নোটিস পাঠাল ইডি। যে ১২টি পুরসভার কাছে নথি তলব করা হয়েথে, তার মধ্যে রয়েছে দমদম, কামারহাটি, পানিহাটির মতো কলকাতা সংলগ্ন এলাকাগুলির পুরসভাও আছে৷ দেখা গিয়েছে, স্কুল নিয়োগ মামলায় যাঁদের নাম উঠে আসছে, তাঁদের কাছেই রয়েছে পুরসভার নিয়োগ পরীক্ষার দিস্তা দিস্তা ও এমআর শিট। অভিযুক্তরা কেউ ব্যবসায়ী, কেউ আবার এজেন্ট। এঁদের কাছে পুরসভার নিয়োগের ওএমআর শিট কী করে এল, সে বিষয়ে তদন্ত শুরু হতেই দেখা যায় স্কুলে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির সঙ্গেই এক সূত্রে বাঁধা পুরনিয়োগে…
Read More
জল্পনার সমাপ্তি ঘটিয়ে বড় জয় হল গেরুয়া শিবিরের

জল্পনার সমাপ্তি ঘটিয়ে বড় জয় হল গেরুয়া শিবিরের

চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনের সময়সীমা ঘোষণা থেকেই দলীয় কোন্দল যেন লেগেই আছে রাজ্যে, দিন প্রতিদিন একাধিক হতাহতের খবর বেড়েই চলেছে। এবার ফের শুটআউটের সাক্ষী থাকল রাজ্য। তৃণমূলের একাংশের বিরুদ্ধে তৃণমূল নেতার ভাইপোকে গুলি করে খুন করার অভিযোগ। তৃণমূল নেতা সহ দুইজন আহত হয়েছেন এই ঘটনায়। আক্রান্তরা এই ঘটনার পিছনে দায়ী করেছেন দলের গোষ্ঠীদ্বন্দকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মোহতালি দফাদার নদিয়ার নাকাশিপাড়ার ধাপারিয়া গ্রামের বাসিন্দা। তিনি তৃণমূলের বুথ সভাপতি। অভিযোগ তৃণমূলের কিছু দুষ্কৃতি তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এমনকি মারধর করা হয় বাড়ির সদস্যদের। দফাদার, তাঁর ছেলে সামজ্জি দফাদার ও ভাইপো মতিয়াজুল দফাদার ব্যাপকভাবে আহত হন এই ঘটনায়। এরপর তাদের…
Read More
জল্পনার সমাপ্তি ঘটিয়ে বড় জয় হল গেরুয়া শিবিরের

জল্পনার সমাপ্তি ঘটিয়ে বড় জয় হল গেরুয়া শিবিরের

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের স্থায়ী সমিতির ভোটে জয়লাভ করেছে বিজেপি। জল্পনা তৃণমূলের দিব্যেন্দু অধিকারী এই নির্বাচনে ভোট দিয়েছেন বিজেপিকে। তাই তৃণমূল শিবিরের অনেকেরই বক্তব্য সামনে এসে গেছে দিব্যেন্দুর ‘আসল রূপ।’ তৃণমূল কংগ্রেসের শেখ আজিজুল রহমান ভোটের ফল প্রকাশের পর অজ্ঞান হয়ে যান। এরপর তাকে নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি বাকি আটটি স্থায়ী সমিতিতে জয়লাভ করে। তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য ও এদিনের ভোট পর্বের ভোটার সামসুল ইসলাম জানান, “গায়ের জোরে ভোট করিয়েছেন বিডিও। বিজেপিকে জেতানোর জন্যই তার এই…
Read More
এবার বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে, চালু হবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস

এবার বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে, চালু হবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। আধুনিক ভারতের অন্যতম একটি ফসল বন্দে ভারত এক্সপ্রেস। বাংলায় ইতিমধ্যেই বেশ কয়েকটি বন্দে ভারত রুট শুরু হয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস চলতে পারে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে দিঘা পর্যন্ত। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছেন বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। অশোক কীর্তনীয়া চিঠিতে বলেছেন যদি এই ট্রেন চালু হয় তাহলে উপকৃত হবেন ৬ লক্ষ মানুষ। যদিও পূর্ব রেল এই বিষয়ে এতদিন বিশেষ কিছু বলতে চায়নি। পূর্ব রেল অবশেষে এই বিষয়ে মুখ খুলল। বনগাঁর বিজেপি বিধায়ক রেলমন্ত্রীকে চিঠিতে লিখেছিলেন…
Read More
“সংস্কৃতি দিবস” উদযাপনের অংশিদার হলেন মেয়র গৌতম দেব

“সংস্কৃতি দিবস” উদযাপনের অংশিদার হলেন মেয়র গৌতম দেব

রাখি পূর্ণিমার শুভদিনে রাজ‍্য জুড়ে পালন করা হলো "সংস্কৃতি দিবস"। শিলিগুড়ি পুরনিগমের উদ্দ‍্যোগে আজকের দিনটিকে স্মরনীয় করে রাখতে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাখি পূর্ণিমা উদযাপন করা হয়। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বোরো চেয়ারম্যান সহ সকল সদস্যরা। এদিন বিভিন্ন স্কুলের কঁচিকাঁচা সহ শিক্ষিকারা সকলের হাতে রাখি পরিয়ে আজকের দিনটি উদযাপন করেন।
Read More