পশ্চিমবঙ্গ

‘নিষিদ্ধ শব্দ বাজি নয় আলোর উৎসব হোক আলোকিত’ এই বার্তায় পথে নেমেছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন

‘নিষিদ্ধ শব্দ বাজি নয় আলোর উৎসব হোক আলোকিত’ এই বার্তায় পথে নেমেছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন

নিষিদ্ধ শব্দ বাজি নয় আলোর উৎসব আরও আলোকিত হোক, এই বার্তা নিয়ে সমাজের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন পথে নেমেছে। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের কক্ষে এক সাংবাদিক সন্মেলন করেন শহরের সংগঠনগুলো। সাংবাদিকদের জানাতে গিয়ে একাধিক সংগঠন গুলো হতাশার সুরে জানান যে, কাজ প্রশাসনের করা উচিৎ তা তারা নিজেদের উদ্দ‍্যোগে করছেন। সূর্যনগর সমাজ কল‍্যাণ সংস্থার সম্পাদক আশিষ ব্রহ্ম জানান, আলোর উৎসব শুধু আলোর উৎসবই হোক। নেফের তরফ থেকে দীপ নারায়ণ তালুকদার জানান, কাওয়াখালিতে বাজির বাজারে পরিবেশ বান্ধব আতসবাজির নামে দেদার নিষিদ্ধ শব্দ বাজি বিকচ্ছে প্রশাসনের নাকের ডগায়।অনিমেষ বোস জানান, সকলের প্রয়াসে এটা রোধ করা সম্ভব। কলকাতার সবুজ মঞ্চের তরফ থেকে হাইকোর্টে কেস করা…
Read More
প্রকাশিত হলো আগামী বছরের ছুটির তালিকা

প্রকাশিত হলো আগামী বছরের ছুটির তালিকা

চলছে পূজার মরশুম, দুর্গোৎসব শেষ হতেই প্রস্তুতি শুরু কালীপূজার৷ রাত পোহালেই শুরু পূজা। এই মরশুমেই আগামী বছরের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। ন্যাশনাল ইম্পর্ট্যান্স আইন তথা এনআই অ্যাক্ট অনুযায়ী ২০২৪ সালে সব মিলিয়ে ৪৫ দিন ছুটি। দুর্গাপুজোর ছুটির তালিকা: দ্বিতীয়া ও তৃতীয়া পড়েছে শনি ও রবিবার। অর্থাৎ দ্বিতীয়া থেকেই ছুটি শুরু। লক্ষ্ণী পুজো ১৬ অক্টোবর পড়লেও তার পরের দু’দিন ১৭ ও ১৮ অক্টোবর অতিরিক্ত ছুটি ঘোষণা হয়েছে। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীর ছুটি। তারপরের দুদিন শনি ও রবিবার ছুটি। সবে বরাত পড়েছে ২৬ ফেব্রুয়ারি শুক্রবার। পরেরদিন দুদিনও ছুটি। শিবরাত্রি ৮মার্চ শুক্রবার, টানা ৩ দিন ছুটি। দোলযাত্রায় জন্য ২৫ মার্চ সোমবার…
Read More
চলছে একাধিক পরীক্ষা, শারীরিক সমস্যা রয়েছে জ্যোতিপ্রিয়র

চলছে একাধিক পরীক্ষা, শারীরিক সমস্যা রয়েছে জ্যোতিপ্রিয়র

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে মুখ খুললেন রেশন দুর্নীতি-কাণ্ডে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী বললেন, তাঁর ডান হাত এবং ডান পায়ে প্রবল যন্ত্রণা রয়েছে। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারের পর হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরে এখন ইডি হেফাজতে রয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে একাধিকবার মুখ খুলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। দল তাঁর পাশে রয়েছে এবং দলের পাশেও তিনি রয়েছেন বলে জানান। কিন্তু সাম্প্রতিককালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে…
Read More
সিঙ্গীমারীতে রাস্তার কাজে শুভ সূচনা করলেন বিধায়ক

সিঙ্গীমারীতে রাস্তার কাজে শুভ সূচনা করলেন বিধায়ক

অন্দরান সিঙ্গীমারীতে ৩.৫ কিমি রাস্তার কাজে শুভ সূচনা করলেন বিধায়ক।সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের অন্দরান সিঙ্গীমারীতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাস্তার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বিন তুঘলক মিয়া, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি হলধর বর্মন ছাড়াও অন্যান্যরা। এদিন সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন গ্রামীন অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে অন্দরান সিঙ্গিমারী ও দক্ষিণ সিঙ্গিমারী মাঝ বরাবর সোনারহাট চৌমাথা থেকে বালারহাট ভায়া হয়ে সিঙ্গিমারী এস.পি.প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এই পাকা রাস্তা নির্মিত হবে। এই পাকা রাস্তার কাজের জন্য আমরা দুই কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ…
Read More
ডাকাতির ছক কষার আগেই গ্রেফতার ডাকাত দল

ডাকাতির ছক কষার আগেই গ্রেফতার ডাকাত দল

ডাকাতির ছক কষার আগেই সিঙ্গিমারীতে গ্রেফতার ডাকাত দল,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা। ঘটনার বিবরণে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিতাই সাগরদিঘী ব্রিজের কাছে সিঙ্গীমারী নদীর চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করে সিতাই থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ টি তাজা বোমা, ৫ টি টিনের খালি জর্দা কৌটা, ১০ প্যাকেট চকলেট বোমা, পাটের দড়ি, লোহার রড, ৪ টি ছোট টর্চ লাইট, ২ টি গ্যাস লাইটার।
Read More
গোসানিমারীতে পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার ১

গোসানিমারীতে পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার ১

গোপন সূত্রে খবরের ভিত্তিতে গোসানিমারীতে একটি দোকানে বিশেষ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি সঙ্গে এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। যদিও গ্রেফতার ব্যাক্তির নাম প্রকাশ করা হয়নি পুলিশের পক্ষ থেকে। তবে বারংবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল নিষিদ্ধ শব্দবাজি ক্রয়- বিক্রয় না করে সবুজ বাজি ক্রয়-বিক্রয় করার জন্য।তবে প্রশাসনের নির্দেশ অমান্য করে নিষিদ্ধ শব্দবাজি ক্রয়-বিক্রয় করায় এই অভিযান চালায় দিনহাটা থানার পুলিশ এমনটাই পুলিশ সূত্রে খবর।
Read More
দিনহাটায় শুরু হলো পরিবেশবান্ধব বাজিবাজার

দিনহাটায় শুরু হলো পরিবেশবান্ধব বাজিবাজার

দিনহাটায় শুরু হলো পরিবেশবান্ধব বাজিবাজার। বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ এই বাজি বাজারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সুরজ থাপা, দিনহাটা পৌরসভার পৌরপ্রধান গৌরীশংকর মাহেশ্বরী ও দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী। এদিন দিনহাটা শহরের হরতকি তলার মাঠ সংলগ্ন এলাকায় দুটি দোকান দিয়ে শুরু হল বাজিবাজার।এই বাজারেই মিলবে পরিবেশবান্ধব বাজি এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। তবে জানা গিয়েছে এখনো পর্যন্ত আরো বেশ কয়েকটি দোকান যুক্ত হবে এই বাজি বাজারে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী সবুজ বাজি মিলবে এই সব বাজির দোকানে। প্রশাসনের কড়া নজরদারি থাকবে এবং দুর্ঘটনা এড়াতে দিনহাটা দমকলের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা বাজি বাজার সংলগ্ন এলাকায়…
Read More
দিনহাটায় জাল নোট সহ এক ব্যক্তিকে আটক করলো এসটিএফ

দিনহাটায় জাল নোট সহ এক ব্যক্তিকে আটক করলো এসটিএফ

নাজিরহাট বাজারে জালনোট সহ এক ব্যক্তিকে আটক করল এসটিএফ।এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান বুধবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে নাজিরহাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে নাজির হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে এসটিএফ,ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় প্রায়এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশ টাকার জালনোট।রাতেই এসটিএফ ওই ব্যক্তিকে জাল নোটসহ সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেয় ও পুলিশ ধৃত ব্যাক্তিকে গ্রেফতার করে।জানা গিয়েছে নাজির হোসেন নামের ওই ব্যাক্তির বাড়ি নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দীঘলটারী এলাকায়। প্রসঙ্গত দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ…
Read More
অপহরণ কাণ্ডে তুফানগঞ্জ থানার সাফল্য

অপহরণ কাণ্ডে তুফানগঞ্জ থানার সাফল্য

এলাকায় পরিচিতের বাড়িতে ঘুড়তে এসে নিউ ব্যারাকপুর এলাকার ব্যাবসায়ীর অপহরণ ও ১০ লক্ষ টাকা মুক্তি পণ দাবির ঘটনায় অপহরণের অভিযোগ পেয়ে ২৪ ঘন্টার মধ্যে অপহৃত ব্যাবসায়ীকে উদ্ধারের পাশাপাশি উদ্ধার হলো ১ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর অপহৃত ব্যাবসায়ীর পরিবারের হাতে ওই টাকা তুলে দেয় তুফানগঞ্জ থানার পুলিশ। প্রসঙ্গত নিউ ব্যারাকপুরের ব্যাবসায়ি সমর পাল গত ২ রা নভেম্বর কোচবিহারে পৌঁছে বলরামপুর এলাকায় পরিচিত ননী বর্মনের বাড়িতে যান।পরের দিন সেখান থেকে স্থানীয় রণজিৎ দাসের বাড়ি ঘুড়তে গেলে সেখান থেকে ব্যাবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ।ধারালো অস্ত্র দেখিয়ে ওই ব্যবসায়ী কে অপহরণ করে মুক্তিপণ ১০ লক্ষ টাকা…
Read More
রেলের নতুন রেস্তোরাঁ খুলল বক্সার জঙ্গলে

রেলের নতুন রেস্তোরাঁ খুলল বক্সার জঙ্গলে

বক্সার জঙ্গলের মাঝে রয়েছে ছোট্ট একটি রেল স্টেশন। আর সেই স্টেশনের সামনেই চালু করলো ‘কোচ রেস্টুরেন্ট’। অনেক পর্যটকরা যাত্রা শুরুর প্রথম দিন থেকেই সেখানে ভিড় জমালেন।আলিপুরদুয়ারে ডিআরএম অমরজিত্ গৌতম বলেন, “উত্তরবঙ্গের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র আলিপুরদুয়ার। ফলে এই জেলায় আরও উন্নতি হোক, সেটাই আমদের লক্ষ্য। আর সেই লক্ষ্যেই এই কোচ রেস্টুরেন্ট চালু করা হল।” এছাড়াও রেলের তরফ থেকে জানানো হয়েছে যে, আগামীদিনে নিউ কোচবিহার রেল স্টেশনেও এমন রেস্টুরেন্ট চালুর পরিকল্পনা রয়েছে।একইসঙ্গে তাঁরা এও জানিয়েছেন যে, পর্যটকরা নিজেদের সামর্থ্য অনুযায়ী নানা ধরনের খাবার পাবেন এই রেস্টুরেন্ট থেকে।স্থানীয় সূত্রে খবর, এ দিন যে জায়গায় রেলের কোচ রেস্টুরেন্টটি চালু হয়, তার পাশে শেষ…
Read More