পশ্চিমবঙ্গ

মানব পূজা অনুষ্ঠিত হলো দিনহাটায়

মানব পূজা অনুষ্ঠিত হলো দিনহাটায়

প্রতি বছরের মত এইবছরেও দিনহাটার বয়েজ রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত হলো মানব পূজা।শনিবার দুপুরে এই মানব পূজা অনুষ্ঠিত হয়।এইবছরের এই মানব পূজা ১১ তম বর্ষে পদার্পণ করল। গত ১০ বছর ধরে শিব জ্ঞানে মানুষরুপী ভগবানকে পুজো করার রীতি চলে আসছে বয়েস রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গনে। সংস্থার পক্ষ থেকে এক সদস্য বলেন আমরা মন্দিরে দেব দেবীর পূজা ও মসজিদে আল্লাহর আশীর্বাদ নিয়ে থাকি। ঠিক সেই ভাবেই বয়েজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে মানব পুজো দেওয়ার যে রীতি শুরু হয়েছে এবং যথেষ্ট সারা ফেলেছে মানুষের মনে। বছরের এই একটা দিন সমাজের পিছিয়ে পড়া যারা ভিক্ষাবৃত্তি সম্পন্ন করে নিজেদের জীবন যাপন করে সেই সব মানুষদের পুজো করা…
Read More
নাবালিকা ধর্ষণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ গ্রামবাসীদের

নাবালিকা ধর্ষণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ গ্রামবাসীদের

আট বছরের নাবালিকা ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পরে দুই সপ্তাহ কেটে গেলেও নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়নি। ফলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রামপুর- বারোবিশা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি তুফানগঞ্জ -২ নম্বর ব্লকের রামপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া ওই নাবালিকা। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে প্রতিবেশী অনিল সরকারের (৫০) বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তের শাস্তির দাবিতে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তবে অভিযুক্ত গ্রেফতার হলেও, নাবালিকার শারীরিক পরীক্ষা নিয়ে হয়রানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তাই পথ অবরোধে সামিল হন বিক্ষোভকারীরা।
Read More
ছট পুজো উপলক্ষে চলছে জলপাইগুড়ির বিভিন্ন নদী ঘাটগুলোতে জোর প্রস্তুতি

ছট পুজো উপলক্ষে চলছে জলপাইগুড়ির বিভিন্ন নদী ঘাটগুলোতে জোর প্রস্তুতি

ছট পুজো উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন নদী ঘাটগুলোতে জোর প্রস্তুতি। অপরদিকে, ছট পুজো উপলক্ষে বাঁশের তৈরি বাঁশের বিভিন্ন কুলো ও ডালির পসরা সাজিয়ে জলপাইগুড়ি শহরে বিক্রেতারা। জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদীর ও পুকুর ঘাট গুলোর পাশাপাশি ময়নাগুড়ি ব্লকের জর্দা নদীর ঘাটে পুরো দমে চলছে ছট পূজোর ঘাট নির্মাণের কাজ। জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন পর্ষদের আর্থিক সহযোগিতায় এই কাজ শুরু হলো এবছর এই প্রথম। আনুমানিক ২ লক্ষ ৬০ হাজার টাকা ব্যায়ে জর্দা নদীর ঘাটে অস্থায়ী বাঁশের সাঁকো, প্যান্ডেল, আলো, সেই সঙ্গে ঘাট সংস্কারের কাজ চলছে পুরোদমে। যদিও ময়নাগুড়ি পুরসভা এবং ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, বিহারী জনকল্যাণ মঞ্চের পক্ষ থেকে…
Read More
ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে

ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে মৌসম ভবনের পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। এই নিম্নচাপ মধ্য ও সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে পরবর্তী দুদিনের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গতি পরিবর্তন করে এই নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে আসতে পারে। এর জেরে চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। যার অভিমুখ হতে পারে…
Read More
বকেয়া বেতনের দাবিতে সাফাই কর্মীদের আন্দোলন

বকেয়া বেতনের দাবিতে সাফাই কর্মীদের আন্দোলন

কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে নামলেন এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফাই কর্মীরা। অভিযোগ গত অক্টোবর মাসের বেতন এখনো পর্যন্ত তারা পাননি। সামনেই ছট পুজো রয়েছে ফলে এই মুহূর্তে তাদের টাকার ভীষণ প্রয়োজন। প্রতি মাসেই সময় মতো বেতন পান না তারা বলেও তারা অভিযোগ করেন। এদিন সাফাই কর্মীরা কাজ বন্ধ করে দেওয়ায় হাসপাতালের বিভিন্ন জায়গায় আবর্জনা জমে যায়,ফলে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। আন্দোলনকারীদের পক্ষে ধর্মেন্দ্র হরিজন বলেন তারা মোট ছাপান্ন জন কর্মী রয়েছেন এবং প্রতি মাসেই বেতন পেতে তাদের সমস্যা হয় । গত মাসের বেতন এখনো পর্যন্ত পায়নি তারা। এই মাসেরও ১৫ তারিখ অতিক্রান্ত হয়ে গেলেও এখন বেতন হাতে পাননি।…
Read More
কোচবিহারে পঞ্চবটি বন

কোচবিহারে পঞ্চবটি বন

পঞ্চবটি বন গড়ে তোলার লক্ষ্যে কোচবিহার বিসর্জন ঘাটে বৃক্ষরোপণ শুরু করল কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংস্থার কর্ণধার বিনয় দাস বলেন, ১৮৮৭ খ্রিস্টাব্দে আমাদের প্রিয় কোচবিহার শহরকে প্রথম সুপরিকল্পিত নগর হিসেবে রূপায়িত করেছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ন। তিনি সেই সময় সমস্ত শহরকে বিভিন্ন ফলের গাছ দিয়ে সাজিয়েছিলেন। কালের পরিবর্তনে আজ আর সেই সব গাছ দেখা যায় না। প্রত্যেক বাড়ির সামনে ফুলের বাগান পিছনে ফলের বাগান বঙ্গ সংস্কৃতির গাছ আম,জাম কাঁঠাল,লিচুতে ভরা ছিল। এখন প্রত্যেক বাড়ি কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে। আজ থেকে ১৩০ বছর আগে মহারাজা ছোট ছোট খণ্ডগণ বানিয়েছিলেন শহরের আশপাশে।তাই আমরা আবার ছোট ছোট খণ্ডবন বানানোর চেষ্টা করছি। কোচবিহার শহরে দক্ষিণ…
Read More
ভবঘুরে দিদিদের নিয়ে ভাইফোঁটার আয়োজন মদনমোহন ঠাকুর বাড়িতে

ভবঘুরে দিদিদের নিয়ে ভাইফোঁটার আয়োজন মদনমোহন ঠাকুর বাড়িতে

ভাতৃ দ্বিতীয়ার শুভ লগ্নে কোচবিহার মদনমোহন বাড়ির সামনে যেসব ভবঘুরে দিদিরা থাকেন তাদেরকে সঙ্গে নিয়ে ভাইফোঁটা উৎসব পালন করলো এক সেচ্ছাসেবী সংগঠনের ।মদনমোহন ঠাকুর বাড়ির ভিতরে দুর্গা মন্ডপের সামনে এই ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল।সংগঠনে এক সদস্য বলেন দিদিরাও আমাদের সুন্দরভাবে ফোটা দিলেন। এইভাবে ভবঘুরে দিদিদের নিয়ে এইরকম বিশেষ দিন পালন করা যায়।সেটা কুচবিহারে প্রথম বলে দাবি করলেন সংগঠনের সদস্যরা। দিদিদের চরণ ছুঁয়ে সকলে আশীর্বাদ নিয়ে ও দিদিদের জন্য একটি করে শাড়ি,মিষ্টি এবং কিছু অর্থ তুলে দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের পক্ষে শঙ্কর রায় জানান, দিদিরা আমাদের ফোটা দিয়ে খুবই খুশি হয়েছে।আমরাও খুব খুশি হয়েছি এই অনুষ্ঠানের আয়োজন করতে…
Read More
ফের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা

ফের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও হতে পাড়ে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার আন্দামানের কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যা বৃহস্পতিবার উত্তর-পশ্চিম দিকে আরও খানিকটা এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দুই ২৪ পরগনাতেও বাড়তে পারে বৃষ্টি। অন্যদিকে শনিবার কলকাতা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ইত্যাদি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। তবে সেই ম্যাচে বৃষ্টির কারণে বিঘ্ন…
Read More
লোকসভা নির্বাচন ২০২৪কে সামনে রেখে সাংগঠনিক বৈঠক বিজেপির ওবিসি সেলের

লোকসভা নির্বাচন ২০২৪কে সামনে রেখে সাংগঠনিক বৈঠক বিজেপির ওবিসি সেলের

আসন্ন লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার বিজেপি কার্যালয়ে ওবিসি মোর্চার সাংগঠনিক বৈঠক হয়। সংগঠনের নেতা সুব্রত কর বলেন এই দিন মন্ডল সভাপতি ও পদাধিকারীদের নিয়ে এই বৈঠক হয় আগামী ২৯ তারিখ কলকাতায় বিশাল সমাবেশ হবে। এদিনের আলোচনা সভায় মূলত বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের কথা তুলে ধরা হয় তাছাড়াও ওবিসি সংরক্ষণ নিয়ম আলোচনা হয়। জানান আগামী দিনে আন্দোলন আরো তীব্রতর হবে। শুধু তাই নয় এই ওবিসি মোর্চা বাদেও আরো সাতটি মোর্চা এবং মূল সংগঠনও কলকাতা চলো যাত্রায় কলকাতার ধর্মতলা মোড়ে সামিল হবে বলে জানান.           
Read More
চ্যাংড়াবান্ধায় ভয়াবহ পথ দুর্ঘটনা

চ্যাংড়াবান্ধায় ভয়াবহ পথ দুর্ঘটনা

চ্যাংড়াবান্ধায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাক ও বাসের সংঘর্ষ,জখম বেশ কয়েকজন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে, চ্যাংরাবান্ধার রেল ওভারব্রিজ সংলগ্ন এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।জানা গিয়েছে আহতদের উদ্ধার করে স্থানীয় চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা চলে। আহত দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের জলপাইগুড়ির হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Read More