পশ্চিমবঙ্গ

পুলিশের তৎপরতায় আটকানো গেলো সোনার দোকানে চুরি

পুলিশের তৎপরতায় আটকানো গেলো সোনার দোকানে চুরি

বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ারের পলাশবাড়ি হাটে সোনার দোকানে চুরির চেষ্টা রুখলেন পুলিশ কর্মীরা। পুলিশ জানিয়েছেন, মাঝরাতে সোনার দোকানে কোন কর্মীরা ছিলোনা। আর সেই সুযোগে দুষ্কৃতীরা দোকানে ঢুকে গেটের তালা ভাঙতে শুরু করে। আর সেই আওয়াজ পেয়েই সেখানে ছুটে আসে পুলিশ কর্মীরা। তাঁরা পুলিশকে আসতে দেখে সেখান থেকে পালিয়ে যায়। জানা গেছে, দুষ্কৃতীরা সংখ্যায় প্রায় তিন থেকে চারজন ছিল। পুলিশের এই কাজে সকলেই তাঁদের প্রশংসা করছেন। তবে ব্যবসায়ীরা স্থানীয় পুলিস ক্যাম্পে আরও পুলিস কর্মী বাড়ানোর দাবিও তুলছেন। এছাড়া রুরাল গার্ড গঠনের উপরেও আরও বেশি করে জোর দেওয়া হয়েছে। এছাড়াও এদিন সকালে পুলিশ ক্যাম্পের পাশ থেকে নোংরা আবর্জনা সরানোর ও  বাজারে আর বেশি…
Read More
কেন্দ্রের তরফেই গেলো আদালতের রায়

কেন্দ্রের তরফেই গেলো আদালতের রায়

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ কেলেঙ্কারির তদন্তের মাঝেই ২০২৩ এর প্রথম দিকে আবাস দুর্নীতি নিয়ে শোরগোল গোটা রাজ্যে। অভিযোগ, যাদের পাওয়ার কথা তাদের বঞ্চিত করে নিয়ম বহির্ভূতভাবে অবৈধ উপায়ে বহু জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। গোটা রাজ্যে দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে ফেটে পড়েন সাধারণ মানুষজন। জানা গিয়েছে, গত নভেম্বর মাসে ২৯ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তির ১ লক্ষ ২০ হাজার টাকা করে জমা পড়েছে। এই আবহে অভিযোগ সামনে আসতেই…
Read More
রাজ্যের অ্যাম্বাসেডরের পদে বসলেন বাংলার দাদা

রাজ্যের অ্যাম্বাসেডরের পদে বসলেন বাংলার দাদা

বদল হতে চলেছে পদ, রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দায়িত্ব পেতে চলেছে নতুন কেউ। বিগত বেশ কয়েক বছর ধরে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ অলংকৃত করেছেন বলিউড অভিনেতা, জনপ্রিয় সুপারস্টার শাহরুখ খান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই তাকে এই পদের জন্য একসময় বেছে নিয়েছিলেন। কিন্তু তিনি ব্যস্ত এবং এই দায়িত্ব পালনের জন্য যথাযথ সময় পান না, এই কথা নিজেই পূর্বে উল্লেখ করেছিলেন মমতা। তাই এবার শাহরুখের ফেলে রেখে যাওয়া এই পদে বসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করলেন মমতা। প্রসঙ্গত, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন সৌরভ। সেই সফরের উদ্দেশ্য ছিল বাংলায় বাণিজ্য তুলে আনা।…
Read More
রাজ্যে নামতে শুরু করেছে পারদ

রাজ্যে নামতে শুরু করেছে পারদ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। এবার পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া। চলতি সপ্তাহেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে দুই বঙ্গেই। IMD-র আপডেট অনুযায়ী, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে কী না সেই নিয়ে কিছু জানায়নি আবহাওয়া অফিস। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপাসগারে ও অন্যটি দক্ষিণ বঙ্গোপসাগরের কোরোমিন অঞ্চলে। ওদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে দক্ষিণবঙ্গে। ২০ ডিগ্রির পাশাপাশি আসতে পারে তাপমাত্রা। ঠান্ডা উত্তুরে হাওয়া ঢুকতে…
Read More
প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি, আগামী মাসে শুরু হতে চলেছে টেট পরীক্ষা

প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি, আগামী মাসে শুরু হতে চলেছে টেট পরীক্ষা

শেষ হয়েছে চলতি বছরের পূজা পর্ব, পাশাপাশি বছরও প্রায় প্রায় শেষের পথে। বছর ঘুরলেই শুরু পরীক্ষা পর্ব। হাতে বাকি মাত্র আর কিছুদিন। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। এরই মধ্যে গত বছরের মত এবারও ডিসেম্বর মাসেই আয়োজিত হতে চলেছে প্রাথমিকের টেট। আগামী মাসের ১০ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিকের টেট পরীক্ষা। এ বছর আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে নেওয়া হবে টেট পরীক্ষা। পর্ষদ তরফে জানানো হয়েছে, গত বছরের মত এবছরও প্রাথমিকের টেট পরীক্ষায় সব ধরনের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া ২০২২ সালের মত এ বছরও সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনা করার লক্ষ্যে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। নতুন নিয়মগুলির…
Read More
আগামী পনেরো দিনের মধ্যে রাজ্যের কাছে সমস্ত রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্র

আগামী পনেরো দিনের মধ্যে রাজ্যের কাছে সমস্ত রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্র

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও বকেয়া পাওনা আদায়ের দাবিতে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে পৌঁছে যায় বাংলার শাসকদল। অবশেষে রাজ্যের পঞ্চায়েত দফতরকে এই নিয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কেন্দ্র তরফে জানানো হয়েছে, গত মার্চ মাসের ২৭ তারিখ বাংলায় কেন্দ্রের টিম এসেছিল। বাংলার তিন জেলায় সেই টিমের অ্যাকশন টেকেন রিপোর্টে অসঙ্গতি উঠে এসেছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যকে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে। যদিও কেন্দ্রীয় টিম আসার…
Read More
বড় খবর, বিভিন্ন কারণে পিছিয়ে যেতে পারে পরীক্ষা

বড় খবর, বিভিন্ন কারণে পিছিয়ে যেতে পারে পরীক্ষা

শেষ হয়েছে চলতি বছরের পূজা পর্ব, পাশাপাশি বছরও প্রায় প্রায় শেষের পথে। বছর ঘুরলেই শুরু পরীক্ষা পর্ব। হাতে বাকি মাত্র আর কিছুদিন। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। এরই মধ্যে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে সামনে এল গুরুত্বপূর্ণ আপডেট। এবার পিছিয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষা। প্রসঙ্গত, সামনেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। মূলত নভেম্বরে শেষের দিকে বা ডিসেম্বর মাসের প্রথম দিকে এই টেস্টের আয়োজন করা হয়ে থাকে। টেস্টের পর ভোটের কারণে এগিয়ে আনা হয়েছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা। তবে সেক্ষেত্রে বেশ কিছু সমস্যার বিষয় সামনে আসছে। একের পর স্কুলের তরফে দাবি করা হচ্ছে, দুর্গাপুজো, কালীপুজো সহ…
Read More
এবার বড় দাবি তদন্তকারী সংস্থার

এবার বড় দাবি তদন্তকারী সংস্থার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পুর নিয়োগ দুর্নীতি তালিকায় থাকা সমস্ত পুরসভার হাজিরা খাতা ও বায়োমেট্রিক মেশিন ইডির স্ক্যানারে। শুধুই মোটা টাকার বিনিময়ে চাকরি হয়েছে তেমনটা নয়, কোনওরকম কাজকর্ম না করে কাজে না গিয়েই মাসের পর মাস বেতন তুলেছেন বহু পুর কর্মচারী, এমনই চঞ্চল্যকর দাবি সামনে এনেছে তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর রাজ্যের ১০টি পুরসভার হাজিরার বায়োমেট্রিক নথি চাওয়া হয়েছে। ইডির দাবি, টাকার বিনিময়ে চাকরি নিয়েও নিয়মিত দফতরে যাননি অনেক কর্মচারী। কেউ কেউ ১ মাস, তো কেউ…
Read More
বাড়তে থাকা রেল ভাড়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

বাড়তে থাকা রেল ভাড়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। তবে ইতিমধ্যে সুবিধা রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে মোটেও খুশি নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন টুইটার হ্যান্ডেলে প্রতিবাদ জানালেন তিনি। এক একটা ফ্লেক্সি ট্রেনের ভাড়া পৌঁছে গেছে ১১ হাজারে। সাম্প্রতিক অতীতের বিমানের ভাড়াকেও ছাড়িয়ে গেছে ট্রেনের ভাড়া। মমতা কেন্দ্রকে তোপ দেগে লিখেছেন, ভাড়া বাড়ছে অথচ যাত্রী নিরাপত্তা বাড়ছে না। সাম্প্রতিক কালে জয়পুর থেকে বেঙ্গালুরুগামী এক্সপ্রেস ট্রেনে এসি ২ টায়ারে ভাড়া হয়েছিল ১১,২৩০ টাকা। পাশাপাশি উৎসবের মরশুমে মুম্বাই-পাটনা ট্রেনের ভাড়া হয় ৯৩৯৫ টাকা। এই পদ্ধতিতে ভাড়া বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যা সাধারণের…
Read More
ব‍্যবসায়ীকে মারধরের অভিযোগে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল এলাকার বাসিন্দা ও ব‍্যবসায়ীরা

ব‍্যবসায়ীকে মারধরের অভিযোগে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল এলাকার বাসিন্দা ও ব‍্যবসায়ীরা

আলিপুরদুয়ার জেলার কালচিনি বাজার এলাকায় আক্রান্ত ব‍্যবসায়ী ও তার পিতা। দুষ্কৃতীদের শীঘ্রই গ্ৰেফতারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কালচিনি এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রেখে আলিপুরদুয়ারগামী রাজ‍্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দা ও ব‍্যবসায়ীরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়। গত ১৯শে নভেম্বর সন্ধ্যায় কালচিনি এলাকার চা বিক্রেতা বিকাশ সাহ এর দোকানে একজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় আসে এবং তার সাথে বচসা হয়। অভিযোগ ওই যুবক চা বিক্রেতা বিকাশ সাহ এর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং বিকাশ সাহ এর পিতা দীপলাল সাহ এর কানেও আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে বিকাশ সাহ ও তার পিতা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায়…
Read More