পশ্চিমবঙ্গ

দিঘা ঘুরতে যাওয়ার আগে জানতে হবে কিছু নিয়মাবলী

দিঘা ঘুরতে যাওয়ার আগে জানতে হবে কিছু নিয়মাবলী

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় খবর, দিঘাঘুরতে যাওয়ার আগে জানতে হবে কিছু নিয়মাবলী। এবার গাড়ি পার্কিং এরাতে বড় পদক্ষেপ নিতে চলেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। বাইক, টোটো, অটো বা অন্যান্য কোনও ধরণের গাড়িই আর রাস্তার উপর পার্ক করা যাবেনা। সেইসাথে কোনও নির্মাণ সামগ্রী যাতে রাস্তা দখল করে থাকতে না পারে সেদিকটাও নজর রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। এই নির্দেশ না মানা হলে নেওয়া হবে কড়া পদক্ষেপ। উল্লেখ্য, দিঘার সমুদ্র সৈকত বা তার আশেপাশের এরিয়ায় যাতে যানজট সৃষ্টি হতে না পারে সেই জন্য তৈরি…
Read More
এবার নয়া মামলা, চাপ বাড়ছে অনুব্রতর ওপর

এবার নয়া মামলা, চাপ বাড়ছে অনুব্রতর ওপর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরুপাচার মামলার পর এবার ডিটোনেটর পাচার মামলায় এনআইএর নজরে অনুব্রত মণ্ডল। গত বছর বীরভূমে উদ্ধার হয়েছিল ৮১ হাজার ডিটোনেটর। সেই মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে অনুব্রত মণ্ডল। এই মামলায় এখনও পর্যন্ত ৩টি চার্জশিট পেশ করেছে এনআইএ। চার্জশিটে অনুব্রতর ভূমিকার কথা উল্লেখ রয়েছে। এই মামলায় মোট ১২ হাজার পাতার চার্জশিট দেওয়া হয়েছে। অনুব্রতকে জেরা করতে চায় এনআইএ। তবে তার আগে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করতে চায় এনআইএ। সাম্প্রতিককালে সায়গল হোসেনকে জেরা করতে…
Read More
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিন দিনের পুরনো খিচুড়ি খাওয়ানোর অভিযোগে ধুন্ধুমার কান্ড উত্তর দিনাজপুরে

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিন দিনের পুরনো খিচুড়ি খাওয়ানোর অভিযোগে ধুন্ধুমার কান্ড উত্তর দিনাজপুরে

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিন দিনের পুরনো খিচুড়ি খাওয়ানোর অভিযোগে ধুন্ধুমার কান্ড। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মহিলা কর্মীদের টেনে হিঁচড়ে মাথায় খিচুড়ি ঢেলে বিক্ষোভ স্থানীয়দের। মঙ্গলবার রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গৈতর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায়ই শিশুদের পুরনো খিচুড়ি দেওয়া হয়। এমনকি শনিবার থেকে পাত্রে জমে থাকা খিচুড়ি সোমবারও বিতরণ করা হয় বলে অভিযোগ। এরপর মঙ্গলবারও সেই ৩ দিন ধরে পাত্রে জমে থাকা খিচুড়ি বিতরণ করতে গেলে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসীরা। এরপর কর্মীদের সাথে গ্রামবাসীদের বচসা বাধে। বাসি খিচুড়ি ফেলে দিতে গেলে ওই খিচুড়ির বালতি কেড়ে নিয়ে হাতা দিয়ে কর্মীদের মাথায় ও শরীরে ঢেলে দেন বিক্ষোভকারীরা। যদিও…
Read More
বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দুর দাবি, করোনাকালে কেন্দ্রের পাঠানো ১০০০ কোটি টাকা চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাকালে কোভিড সরঞ্জাম কেনায় বিপুল আর্থিক দুর্নীতিতির অভিযোগ তুলে ইডি, আয়কর দফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিলেন নন্দীগ্রাম বিধায়ক। চিঠিতে শুভেন্দুর অভিযোগ, ‘কোভিড অতিমারীর সময় বাংলায় পিপিই কিট এবং অন্যান্য চিকিত্‍সা সরঞ্জাম কেনার জন্য রাজ্যকে বিপুল আর্থিক সাহায্য করেছিল কেন্দ্রীয় সরকার। দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সেই…
Read More
রেলের নয়া উদ্যোগে সমস্যা বাড়ছে নিত্যযাত্রীদের

রেলের নয়া উদ্যোগে সমস্যা বাড়ছে নিত্যযাত্রীদের

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি বড় তথ্য সামনে এসেছে। মূলত, বর্তমান সময়ে ট্রেনগুলিতে জেনারেল কোচের ঘাটতি দেখা যাচ্ছে। কারণ, এখন রেলের তরফে AC কোচ (বিশেষত 3AC কোচ) চালু করার বিষয়েই প্রাধান্য দেওয়ার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। এদিকে, বৃদ্ধি পাচ্ছে ভাড়ার পরিমাণও। এর ফলেই প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন মধ্যবিত্ত যাত্রীরা। কারণ, এই খরচের পরিমাণ বৃদ্ধির বিষয়টি টিকিট বুকিংয়ের ক্ষেত্রে তাঁদের চিন্তা বাড়াচ্ছে। উদাহরণস্বরূপ, উত্তর পূর্ব রেলওয়ে প্রায় ৪০ টি এক্সপ্রেস ট্রেনে ১০০ টিরও বেশি AC কোচ ইনস্টল করা হয়েছে। এদিকে, নতুন ইনস্টল করা AC কোচগুলির মধ্যে ৭৫ শতাংশের বেশি…
Read More
মিড ডে মিলের দুর্নীতি নিয়ে চলছে তদন্ত

মিড ডে মিলের দুর্নীতি নিয়ে চলছে তদন্ত

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের একাধিক বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে ED এই Central Bureau of Investigation। সম্প্রতি রাজ্যের ‘মিড ডে মিল’ অনিয়ম প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানিয়েছেন, ‘মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গিয়েছে। কেন্দ্রীয় পরিদর্শক দল একাধিকবার এসেছে এবং বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে। এক্ষেত্রে একজনের কথার সঙ্গে অন্যজনের কথার কোনও মিল নেই। তাই CBI তদন্তের জন্য চিঠি লিখেছে শিক্ষা মন্ত্রক।’ প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সরব হয়েছিলেন এই প্রসঙ্গে।…
Read More
মৌ স্বাক্ষরিত হলেও কারখানা তৈরি হয়নি এখনো

মৌ স্বাক্ষরিত হলেও কারখানা তৈরি হয়নি এখনো

পূর্ব ঘোষনা মতোই নির্ধারিত সময়েই শুরু হয়েছে বিশ্ব বঙ্গ সম্মেলন। এই শিল্প সম্মেলনে একাধিক শিল্পপতি বাংলায় বিনিয়োগের ঘোষণা করেছেন। কিন্তু এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে মুর্শিদাবাদ। আগে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মুর্শিদাবাদে ই-বাস কারখানা তৈরির জন্য মউ স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সেই কাজ আর এগোয়নি। বর্তমান মুখ্যমন্ত্রী রেজিনগর শিল্প তালুকের উদ্বোধন করে উদ্যোগপতিদের শিল্প গড়ার ডাক দেন। কিন্তু, এখনও পর্যন্ত বিদ্যুৎ বণ্টন দফতর ছাড়া কেউ এগিয়ে আসেননি। মাত্র ৩১ শতাংশ জমি হস্তান্তর হয়েছে। সেখানেই ই-বাস ফ্যাক্টরির উদ্যোগ নিয়েছিল সরকার। ইলেকট্রিক বাস সার্ভিস কম্পানি ই মোবিলিটি প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্ষিও স্বাক্ষরিত হয় গত গ্লোবাল বিজনেস সামিটে। সেই চুক্তি অনুযায়ী ৩ হাজার ৫০০…
Read More
উদ্বোধন হলো কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসবের

উদ্বোধন হলো কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসবের

রাজ আমলের নিয়ম নিষ্ঠা মেনে ই উদ্বোধন হলো ঐতিহ্যবাহী রাস উৎসবের। রাস উৎসবের উদ্বোধন করলেন কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। রাজ আমল থেকে হয়ে আসছে এই রাস উৎসব।  কোচবিহারের মদনমোহন মন্দির স্থাপনের পর থেকে এই মদনমোহনের রাস উৎসব হয়ে আসছে। এই রাস উৎসবের উদ্বোধনে এক সময় কোচবিহারের মহারাজা নিজেই পুজোয় অংশগ্রহণ করতেন এবং কোচবিহারবাসির মঙ্গল কামনা করতেন।বর্তমানে কোচবিহারের জেলাশাসক  রাস উৎসবের উদ্বোধন করেন এবং কোচবিহার বাসির মঙ্গল কামনায় রাস উৎসবের পুজোয় অংশগ্রহণ করেন।বর্তমানে রাজা নেই তাই এই মন্দিরের দেখাশোনা করেন দেবত্রট্রাস্ট বোর্ড। দেবত্র ট্রাস্টবোর্ডের সভাপতি হিসেবে কোচবিহার জেলা শাসক এই রাস উৎসবের উদ্বোধন করেন। রাজ আমলের এই ঐতিহ্যবাহী রাস উৎসব…
Read More
মদ-জুয়া ও লটারির বন্ধ করার দাবিতে সাংবাদিক বৈঠক ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার

মদ-জুয়া ও লটারির বন্ধ করার দাবিতে সাংবাদিক বৈঠক ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার

দিনহাটায় সাংবাদিক বৈঠক করে মদ-জুয়া নিষিদ্ধের দাবী জানাল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। সোমবার দুপুরে দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। মদ-জুয়া সমাজের ভারসাম্য নষ্ট করছে, তাই সরকার অবিলম্বে এইগুলো নিষিদ্ধ ঘোষণা করুক। সাংবাদিক সম্মেলন করে এমনই দাবী করলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার জেলা নেতৃত্ব।প্রায় দুইমাস ব্যাপী রাজ্য জুড়ে মদ,সুদ ও ঘুষ ও লটারির বিরূদ্ধে অন্দোলন করছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সংগঠন। আগামী ১১ ডিসেম্বর কলকাতায় বড় সমাবেশের মধ্যে দিয়ে এই অভিযান শেষ হবে। দলটির রাজ্য সহ সভাপতি আমিনাল হক বলেন মদ পান করে কেউ বাড়িতে এলে তাকে সবাই ঘৃণা করে। মদের বোতল নিয়ে কেউ কোনও প্রতিষ্ঠানে, সভায় গেলে…
Read More
বির চিলারায়ে মূর্তি স্থাপনের কাজের পরিদর্শনে এলেন পার্থপ্রতিম রায়

বির চিলারায়ে মূর্তি স্থাপনের কাজের পরিদর্শনে এলেন পার্থপ্রতিম রায়

অসম থেকে কোচবিহারে ঢোকার মুখেই দেখতে পাওয়া যাবে বীর চিলা রায়ের মূর্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মোতাবেক প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে ২.৫ টন ওজনের ২৪ ফুট লম্বা বীর চিলা রায়ের মূর্তি বসানোর কাজ চলছে কোচবিহার শহরের উপকন্ঠে বাবুরহাট চকচকা চেকপোস্টে। এদিন শিল্পী তাপস বিশ্বাসকে নিয়ে এই মূর্তি স্থাপন করার কাজের পরিদর্শনে এলেন এনবিএসটিসির চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়।তিনি বলেন রাজার শহর কোচবিহার এই শহরকে ঘিরে হেরিটেজের কাজ চলছে।আজকে বির চিলারায়ের মূর্তি বসানোর কাজ চলছে কিভাবে কাজ চলছে সেই পরিদর্শনেই এসেছিলাম।তাছাড়াও তিনি জানান রাসমেলা উপলক্ষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে কোচবিহারবাসীর জন্য বিশেষ পরিষেবা দেওয়া হবে।
Read More