পশ্চিমবঙ্গ

চলতি বছর জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা কম

চলতি বছর জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা কম

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। এবার পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া। তবে এবার একটি বড় খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, IMD এবার সমগ্র দেশে উষ্ণ শীতের পূর্বাভাস দিয়েছে। এটাও জানিয়েছে যে, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। মূলত, এটি ভারত সহ সারা বিশ্বে বিগত মাসগুলিতে অনুভূত তাপের সাথে সামঞ্জস্যপূর্ণ। শুধু তাই নয়, এই বছর, ফেব্রুয়ারি, অগাস্ট এবং নভেম্বর মাস ১৯০১ সালের পর ভারতে সবচেয়ে উষ্ণ মাস হিসেবে বিবেচিত হয়েছে। এর পাশাপাশি, ২০২৩ সালটি পৃথিবীর সর্বকালের উষ্ণতম…
Read More
দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য বিচারপতির

দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য বিচারপতির

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে রিপোর্ট জমা করল সিবিআই। আর সেই রিপোর্ট নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মুখে। ভরা এজলাসে বিচারপতির মন্তব্য, “সিবিআই রিপোর্টে এমন কিছু আছে যা এই মুহূর্তে সবার সামনে আনা সম্ভব নয়! সবটাই নাকের নীচে হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে পশ্চিমবঙ্গে কোনও ‘ফুল বা বোকা ‘আছে! এ রাজ্যের গোয়েন্দারা জানতেন না, এমনটা হতে পারে না!” এরপরই বিচারপতি বলেন, এটা অতীতের আরেকটা সারদা মামলা…
Read More
সাধারণ মানুষের সুবিধার্থে চাকরি প্রাপ্তিতে নিয়ম বদল করলো সরকার

সাধারণ মানুষের সুবিধার্থে চাকরি প্রাপ্তিতে নিয়ম বদল করলো সরকার

সাধারণ মানুষের কথা চিন্তা করে, তাদের সুবিধার্থে আরও এক নিয়ম বদল করলো রাজ্য সরকার। ডায়েড-ইন-হারনেস পরীক্ষার নিয়ম পূর্বের তুলনায় সরল করল রাজ্য। কর্মরত অবস্থায় কোনও সরকারি কর্মচারীর হঠাৎ মৃত্যু হলে সেই চাকরি তাঁর কোনও নিকটাত্মীয়কে দেওয়া হয়। সম্প্রতি সেই পরীক্ষার নিয়ম সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর। ডায়েড-ইন-হারনেস পরীক্ষার বিধিতে নানা জটিলতা থাকায় অনেক সময়ই মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের চাকরি পেতে অসুবিধায় পড়তে হয়। যার দরুন সঠিক সময় মতো নিয়োগও সম্ভব হচ্ছে না। সম্প্রতি এই নিয়ে একটি নির্দেশিকা দিয়ে অর্থ দফতর জানিয়েছে, শূন্যপদের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের জেলা অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা যাবে। যার দ্বারা জটিলতা কমবে।…
Read More
কয়েক লক্ষ্য টাকা উদ্ধার জাফিকুলের বাড়ি থেকে

কয়েক লক্ষ্য টাকা উদ্ধার জাফিকুলের বাড়ি থেকে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির তদন্তে মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দেয় সিবিআই। গোয়েন্দা সংস্থার জানিয়ে, বিধায়কের বাড়ি থেকে মোট ৩৫ লক্ষ টাকা ও ১ কোজি সোনা উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে মজুরি ও কর বাদে ওই সোনার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকার কাছাকাছি। এছাড়াও বিধায়কের বাড়ির শৌচাগার থেকে সাত লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। রিপোর্টে অনুযায়ী, বিধায়কের বিছানার তলা থেকে পরে আরও ১০ লক্ষ টাকা উদ্ধার…
Read More
ডুয়ার্সের লোকালয় থেকে ফের উদ্ধার হলো অজগর

ডুয়ার্সের লোকালয় থেকে ফের উদ্ধার হলো অজগর

ডুয়ার্সের লোকালয় থেকে ফের উদ্ধার হলো অজগর। সোমবার দুপুরে ধূপগুড়ি ব্লকের মল্লিকশোভা এলাকা থেকে বিশালাকার অজগরটি উদ্ধার করলো পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। জানা গিয়েছে, এদিন দেওমালি বাজার সংলগ্ন এলাকায় একটি গর্তের ভিতর থেকে অজগরটিকে বেরিয়ে আসতে দেখে স্থানীয়রা। এরপর অজগরটি লোকালয়ে চলে আসতে থাকে। স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় ধূপগুড়ির পরিবেশ প্রেমী অনুপম চক্রবর্তীকে। তিনি ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৮ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে।অজগরটিকে পার্শ্ববর্তী সোনাখালি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
Read More
বিপাকে পড়লো সরকারি কর্মীরা, খারিজ হলো আবেদন

বিপাকে পড়লো সরকারি কর্মীরা, খারিজ হলো আবেদন

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীদের দাবি খারিজ! ডিএ নিয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে তাদের আর্জি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তাল বাংলা। একদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে পথে নেমে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। ৩০০ দিন পার করেছে সেই আন্দোলন। বর্তমানে রাজ্যের তরফে ডিএ মামলা লড়ছেন হেভিওয়েট আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। প্রসঙ্গত,২০২২ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টেই মামলা…
Read More
বড় নির্দেশ বিচারপতির

বড় নির্দেশ বিচারপতির

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ফের কড়াকড়ি বিচারপতি অমৃতা সিনহার। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা উঠলে তিনি বলেন, এর আগে যে বোর্ড ৯৪ জনের নিয়োগ বেআইনি বলে জানিয়েছিল, তাদের কি আসনের চেয়ে অতিরিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল? উত্তর চেয়ে পর্ষদকে হলফনামা দেওয়ার নির্দেশ। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সিনহা। পাশাপাশি একাধিক মামলায় বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে…
Read More
উত্তরবঙ্গের রাস্তায় ঘুরে ঘুরে আমেরিকান টার্কি মুরগি‌ ফেরি‌ করছেন‌ কলকাতার বাসিন্দা মহম্মদ সাবিক

উত্তরবঙ্গের রাস্তায় ঘুরে ঘুরে আমেরিকান টার্কি মুরগি‌ ফেরি‌ করছেন‌ কলকাতার বাসিন্দা মহম্মদ সাবিক

উত্তরবঙ্গের রাস্তায় ঘুরে ঘুরে আমেরিকান টার্কি মুরগি‌ ফেরি‌ করছেন‌ কলকাতার বাসিন্দা মহম্মদ সাবিক। ডুয়ার্স এলাকায় ঘাঁটি‌ তৈরি করে জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে ছোট ছোট টার্কি‌ মুরগির‌ ছানা বিক্রি করছেন‌ তিনি। কয়েকটি বড় টার্কিও‌ রয়েছে তাঁর সঙ্গে। কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকা সহ বারাসাত, মধ‍্যমগ্রাম,বর্ধমান ও আসানসোল এলাকায় ব্যাপকহারে চাষ‌ হয়‌ টার্কি‌ মুরগির। ‌সাবিক‌ জানান, ওইসব এলাকা থেকেই আমেরিকান টার্কি কিনে‌ ব্যবসা শুরু করেছেন। তিনটি টার্কির শাবক বিক্রি করছেন দুশো‌ টাকায়। দু-চারটে‌ করে অনেকেই কেনেন‌ তাঁর কাছ থেকে। এই ছানাগুলো ছয় থেকে সাত মাসের মধ্যেই দুই থেকে আড়াই কেজি ওজনের হয়ে যায়‌ বলে জানান। টার্কি‌ চাষ করে অনেক বেকারদের স্বনির্ভর হওয়ার…
Read More
গরু চুরির প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভে নামল বিজেপি

গরু চুরির প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভে নামল বিজেপি

গ্রামে প্রতিনিয়ত গরু চুরির প্রতিবাদে তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। বিজেপি তুফানগঞ্জ ১ নং মন্ডলের পক্ষ থেকে ধলপল বাজারে এই অবরোধ করা হয়। এ বিষয়ে বিজেপি এক নং মন্ডল সভাপতি যুগল কিশোর দাস বলেন ধলপল ১নং গ্রাম পঞ্চায়েত এলাকায় একের পর এক বাড়ি থেকে গরু চুরি যাচ্ছে। প্রশাসনকে বারংবার জানানো হয়েছে তারপরও এই গরু চুরি বন্ধ করতে পারছে না প্রশাসন। তারই প্রতিবাদে আজ তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ধলপল ১নং গ্রাম পঞ্চায়েতের ধলপল বাজারে তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হলো। প্রায় ১ এক ঘন্টা ধরে চলে এই অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ।পরবর্তীতে…
Read More
ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী

ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার সেই ইস্যু নিয়েই নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি যা বলেছেন তা আন্দোলনকারীদের জন্য খুব একটা সুখকর নয়। মমতা জানিয়ে দিলেন, “ডিএ বাধ্যতামূলক নয়, অপশন মাত্র।” পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকারি কর্মচারীরা বাড়তি ছুটি তো পান, তার সাথে বিদেশ যাওয়ার মত সুযোগও করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গত ২ বছরে ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকার বেশি খরচ করেছি। নতুন পে কমিশনের হিসেবে DA দেওয়া হয়েছে।” যদিও রাজ্য…
Read More