পশ্চিমবঙ্গ

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার আরো সস্তায় ট্রেনে চড়ার সুযোগ করে দিল ভারতীয় রেল। যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে বাংলার এই রুটে বিপুল পরিমাণ টিকিটের দাম কমানো হল। ৩০ টাকা থেকে কমে কাটোয়া আহমেদপুর রুটের ভাড়া হয়েছে ১০ টাকা। অন্যদিকে, কাটোয়া-আহমেদপুর রুটে একটি নতুন ট্রেন পথ চলা শুরু করেছে গত রবিবার থেকে। এতদিন এই রুটে সারা দিনে মাত্র একটি ট্রেন চলত। এবার থেকে দুটি ট্রেন চলাচল শুরু করল এই রুটে। নতুন এই ট্রেনটি কাটোয়া থেকে ছাড়ে সকাল ১০টা ৫৫ মিনিটে, এবং এটি আহমেদপুর পৌঁছয় দুপুর সাড়ে বারোটায়। ফেরার সময়…
Read More
আসন্ন নির্বাচন পূর্বে বড় চমক দিতে পারে গেরুয়া শিবির

আসন্ন নির্বাচন পূর্বে বড় চমক দিতে পারে গেরুয়া শিবির

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং নাম লেখাতে পারেন পদ্মদলে। ৪২ বছর বয়সি ক্রিকেট তারকাকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে। তাঁকে পঞ্জাবের গুরুদাসপুরে পদ্ম শিবিরের প্রার্থী করার ভাবনা চলছে। ২০১৯ সালে ২২ গজের ময়দান থেকে বিদায় নিয়েছেন যুবরাজ সিং। আগে ওই কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন বলিউড তারকা সানি দেওল। কিন্তু তাঁকে নিয়ে প্রবল বিতর্ক। যুবরাজের হাত ধরে ওই কেন্দ্র থেকে ঘুরে দাঁড়াতে চাইছে। পাঞ্জাবের বিজেপি নেতাদের সঙ্গে…
Read More
চলছে ইডির তল্লাশি

চলছে ইডির তল্লাশি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সন্দেশখালির শেখ শাহজাহান ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ীদের বাড়িতে চলছে ম্যারাথন তল্লাশি। আমদানি-রফতানি ব্যবসা সংক্রান্ত একটি মামলাতে এদিন হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাওড়ার হালদারপাড়া এবং কলকাতার বিজয়গড়ের একটি ঠিকানায় পৌঁছে যান ইডি অফিসাররা, চলছে তল্লাশি। ওদিকে হাওড়ার হালদারপাড়ায় পার্থপ্রতিম সেনগুপ্ত নামের এক চিংড়ি ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। ইডি সূত্রে খবর, আমদানি-রফতানির ব্যবসায় জমি-ভেড়ির টাকার বিনিয়োগ, সীমান্ত পার করে মাছ বা অন্যান্য সামগ্রী রফতানি করা হত কি না,…
Read More
পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে ইস্টার্ন বাইপাসে সরব বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী

পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে ইস্টার্ন বাইপাসে সরব বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী

প্রায়শই ঘটছে পথ দুর্ঘটনা।ঘটছে প্রাণহানির মত ঘটনাও।এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পথে নামলো বিজেপি।রবিবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জীর নেতৃত্বে ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড় এলাকায় পথ অবরোধে সামিল হন বিজেপির নেতা কর্মীরা। বিজেপির অভিযোগ, রাস্তার দুই ধারে পথবাতি না থাকায় অন্ধকারের জেরে দুর্ঘটনা ঘটছে।এসজেডিএ-র তরফে রাস্তা সংস্কারের জন্য পথবাতি সরানো হয়েছিল, রাস্তা সংস্কার শেষ হয়ে গেলে পুনরায় পথবাতি দেওয়া হয়নি। এর জেরে দুর্ঘটনা ঘটছে।সম্প্রতি এক যুবকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।নিরাপত্তাহীনতায় ভুগছে পথচারীরা।এই পরিস্থিতিতে পথ নিরাপত্তার স্বার্থে দ্রুত পথবাতির ব্যবস্থা করার পাশাপাশি পুলিশ পেট্রোলিং এর দাবি জানান বিধায়ক শিখা চ্যাটার্জী।
Read More
বাগডোগরা বিমানবন্দরে বিভিন্ন ইস্যুতে রাজ্যকে নানা কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার

বাগডোগরা বিমানবন্দরে বিভিন্ন ইস্যুতে রাজ্যকে নানা কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার

সন্দেশখালীর ঘটনায় শেখ শাহাজানকে গ্রেফতার করার কোন ইচ্ছে নেই পুলিশের। আর করবেই বা কিভাবে যেখানে পুলিশ মন্ত্রী নিজে বিধানসভায় শেখ শাহাজানের হয়ে সাফাই করছেন সেখানে পুলিশ কিভাবে গ্রেফতার করবে।দিল্লি থেকে শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে এমনটাই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি আরো বলেন সন্দেশখালিতে শুধুমাত্র মহিলাদের ওপর অত্যাচার হয়েছে কিন্তু এই ধরনের সন্দেশখালি জেলায় জেলায় ছোট ছোট পকেটে তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ইজারা দিয়ে দিয়েছে করে খাওয়ার জন্য।
Read More
বীর চিলারায়ের ৫১৪তম জন্মদিনে পালিত হলো কোচবিহারে

বীর চিলারায়ের ৫১৪তম জন্মদিনে পালিত হলো কোচবিহারে

বীর চিলারায়ের ৫১৪তম জন্মদিনে পালন করা হলো কোচবিহারে।এদিন সকালে কোচবিহার বাবুরহাট আসাম কোচবিহার প্রবেশদ্বারে অবস্থিত নব্য নির্মিত চিলা রায়ের মূর্তিতে মাল্যদান করে দিনটির সূচনা করেন কোচবিহার জেলা প্রশাসন। উপস্থিত ছিলেন কোচবিহার মহকুমা শাসক, কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, জেলা এসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি পরেশ চন্দ্র বর্মন সহ অন্যান্যরা। পার্থ প্রতিম রায় বলেন, গোটা বিশ্বে সময়ের যত বীর যোদ্ধা ছিল তার মধ্যে চিলারায় তৃতীয় স্থানে রয়েছেন। তিনি চিলের মত দৃষ্টি নিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তেন, তাই তার নাম হয়েছে চিলারায়। পরবর্তীতে তারই যুদ্ধনীতি অবলম্বন করেছিলেন ভারতের শ্রেষ্ঠ যোদ্ধা বীর শিবাজী মহারাজ। অপরদিকে…
Read More
‘চা শ্রমিক একতা যাত্রা’ শুরু তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের

‘চা শ্রমিক একতা যাত্রা’ শুরু তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের

 দোরগোড়ায় লোকসভা ভোট। তার আগে চা বলয়ে ‘চা শ্রমিক একতা যাত্রা’ শুরু করে আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। জানা গিয়েছে, কুমারগ্রাম ব্লকের সঙ্কোশ বাগান থেকে এই যাত্রা শুরু হয়। শনিবার ওই যাত্রা এসে পৌঁছায় ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে। এদিন সেখানে উপস্থিত ছিলেন, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বারা ওরাওঁ, ছিলেন ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস,ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি আনন্দ খাড়িয়া প্রমুখ। এদিন একটি পথসভাও করা হয় তাসাটি ফুটবল মাঠে। ওই পথসভায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক প্রকল্প গুলির কথা তুলে ধরেন…
Read More
গরুমারা জঙ্গলে বেসরকারি প্রতিষ্ঠান তৈরির বিরোধিতায় হাইকোর্টের দারস্থ শংকর ঘোষ

গরুমারা জঙ্গলে বেসরকারি প্রতিষ্ঠান তৈরির বিরোধিতায় হাইকোর্টের দারস্থ শংকর ঘোষ

একটি বেসরকারি সংস্থা গরুমারা জঙ্গল কেটে সেখানে "ইকো হাব ই টুরিজম" গড়ে তোলার বিরোধিতা করে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ হাইকোর্টের দারস্থ হতে চলেছে।শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক সন্মেলন করে জানান সরকারের সহযোগিতায় একটি বেসরকারি সংস্থা সারি সারি গাছ কেটে সেখানে পর্যটন স্থান গড়ে তুলছেন।এর বিরোধিতা জানিয়ে ইতি মধ্যে আইনের দারস্থ হয়েছেন।সেখান থেকে সঠিক কোন সুরাহা না মেলায় এখন হাইকোর্টে দারস্থ হয়েছে।
Read More
জটেশ্বরে পালিত হলো বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তী

জটেশ্বরে পালিত হলো বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তী

ফালাকাটার জটেশ্বরে পালন করা হলো বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তী। শনিবার সকালে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ জটেশ্বর শাখার উদ্যোগে ফালাকাটা ব্লকের জটেশ্বর ট্রাফিক মোড় এলাকায় বীর চিলা রায়ের জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন বিশ্ব মহাবীর চিলা রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সংগঠনের সদস্যরা।এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরাও উপস্থিত ছিলেন।
Read More
সন্দেশখালিতে সভা করবেন প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে সভা করবেন প্রধানমন্ত্রী

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এর মাঝেই আগামী ৬ মার্চ রাজ্যে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর ২৪ পরগনারই বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরে। সন্দেশখালির ‘নির্যাতিতা’-দের নিয়ে বিরাট পরিকল্পনা রয়েছে বিজেপির। প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত করানো হবে সন্দেশখালির ‘নির্যাতিতা’-দের। তাদের জন্য আলাদা মঞ্চের ব্যবস্থা করা হবে। সেখানেই বসানো হবে তাদের। মুখ ঢেকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন তারা। ওদিকে আগামী ২৯ ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বঙ্গ সফরে এসে নদিয়ার মায়াপুরে ইস্কনের মন্দিরে যাওয়ার কথা ছিল তার। পাশাপাশি রানাঘাট-সহ আশপাশের কয়েকটি লোকসভার…
Read More