পশ্চিমবঙ্গ

বৈশাখী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা

বৈশাখী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা

উৎসবের ভরা মরশুম,পরপর রয়েছে বাসন্তী পুজো, বাঙ্গালীদের বর্ষবরণ, রামনবমী, রয়েছে ঈদ, শনিবার বৈশাখী। শিখ সম্প্রদায়ের কাছে এই বৈশাখী উৎসব গুরুত্বপূর্ণ একটি উৎসব। প্রতি বছর ঘটা করে এই বৈশাখী উৎসব পালন করে থাকেন তাঁরা। এবারও চলছে সেই উৎসবকে ঘিরে প্রস্তুতি। আগামী ১৩ই এপ্রিল বৈশাখী উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা। আলোর রোশনাই দিয়ে সেজে উঠেছে গুরুদুয়ারা। এই প্রসঙ্গে একজন সেবাইত জানান, আগামী ১৩ই এপ্রিল রয়েছে বৈশাখী, বৈশাখী উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুরুদুয়ারা। এই বিশেষ দিনে প্রচুর ভক্ত আসবেন, সারাদিন ধরে উৎসব অনুষ্ঠান পালন করা হবে।
Read More
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি। বুধবার রাতে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব থেকে বেশি ক্ষতি হয়েছে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যাঙ্কান্দি ও বাগজান এলাকায়। এছাড়াও খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ব্যপক ক্ষতি হয়েছে।  ব্যাঙ্কান্দি ও বাগজান এলাকায় কয়েকশো বাড়ির টিনের চাল ও অ্যাসবেসটাস ক্ষতি হয়েছে। এছাড়াও কৃষি ক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হয়েছে। সসা, বরবটি, কুমড়ো এবং লঙ্কা চাষে ক্ষতি হয়েছে বেশ। ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলিমা রায় এদিন সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।  পরে ময়নাগুড়ি বিডিও অফিস থেকে ব্লক প্রশাসনের দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যায়। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
Read More
শাহজাহান মামলায় বড় অভিযোগ ইডির

শাহজাহান মামলায় বড় অভিযোগ ইডির

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। মাছের ব্যবসা সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন পন্থায় দুর্নীতির কালো টাকা সাদা করতেন শাহজাহান শেখ। আদালতে আগেই এই অভিযোগ তুলেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান, শাহজাহান প্রথমে নগদ টাকা কোনও ব্যক্তি বা সংস্থাকে দিতেন। এরপর সেই টাকাই ব্যাঙ্কের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে জমা করাতেন ওই ব্যক্তি বা সংস্থা দিয়ে। আর এভাবেই দুর্নীতি, কুকীর্তির কালো টাকা সাদা করতেন এই দাপুটের নেতা। এসবের মাঝেই এ বার ইডির স্ক্যানারে শাহজাহানের হিসাবের খাতা। ইডি সূত্রে খবর, শাহজাহান সহ তার কর্মচারী ও ঘনিষ্ঠদের জেরা করে তাদের নজরে এসেছে নেতার…
Read More
কোচবিহারে মা ও শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে

কোচবিহারে মা ও শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে

মা ও শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। পুলিশের প্রাথমিক অনুমান চার বছরের শিশুকন্যাকে খুন করে আত্মঘাতী হয়েছে মা।কোচবিহারের গুড়িয়াহাটি ২ নং গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রজিৎ কলোনির ঘটনা। বুধবার এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। ঘটনাস্থল থেকে শিশু ও বছর ৩৪-এর ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে কী কারণে এই ঘটনা ঘটলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
অবশেষে চলতি বছর বদলে গেল সিলেবাস

অবশেষে চলতি বছর বদলে গেল সিলেবাস

চর্চা চলছিল বেশ কিছুদিন ধরেই, অবশেষে সত্যি হতে চলেছে। আর্য নয় হরপ্পাই ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা। সম্প্রতি এমনটাই দাবি করল ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। দাবি করা হয়েছে, হরপ্পা সভ্যতা এবং বৈদিক যুগের মানুষ একই সমসাময়িক হলেও হতে পারে।  উল্লেখ্য, NCERT-র দ্বাদশ শ্রেণীর ইতিহাস বইতে এই বদল আনা হয়েছে। বইটিতে হরপ্পা সভ্যতার ‘ব্রিকস, বিডস অ্যান্ড বোনস’ অধ্যায়ের ‘থিমস ইন ইন্ডিয়া হিস্টরি পার্ট ওয়ান’-এ এই পরিবর্তন এনেছে এনসিইআরটি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নয়া সিলেবাস ধরে পড়ানো শুরু করবে NCERT। NCERT বলছে, খ্রিস্টপূর্ব ১০ হাজার বছর পর্যন্ত বিস্তৃত হরপ্পাবাসীর জিনের শিকড়। মূলত দক্ষিণ এশীয়ার মানুষদের মধ্যে ছড়িয়ে আছে সেই জিন।…
Read More
বড় সুখবর সরকারের তরফে

বড় সুখবর সরকারের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মঞ্জুর করল সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দফতর তরফে জানানো হয়েছে, ২০১৪ সালের ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিক্যাল ট্রিটমেন্ট স্কিম’-র আওতায় রাজ্যে ভোটের দায়িত্বে থাকা সমস্ত কর্মচারীরা চিকিৎসার সুবিধা পাবেন।    ২০১৪ সালের ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিক্যাল ট্রিটমেন্ট স্কিম’-র আওতায় না থাকা ভোটের কাজে যুক্ত যে কোনো ভোটকর্মী এই সুবিধা পাবেন। এই স্কিম এর আওতায়…
Read More
সন্দেশখালি মামলায় FIR দায়েরের নির্দেশ বিচারপতির

সন্দেশখালি মামলায় FIR দায়েরের নির্দেশ বিচারপতির

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। এই ঘটনায় দায়ের ৫টি মামলা একত্রে শোনেন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এদিন ইডির আইনজীবী আবেদন করেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া সকল FIR ও চার্জশিটের কপি দেওয়া হোক। আদালত তার প্রেক্ষিতে জানান, রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে ৪০টিরও বেশি FIR দায়ের হয়েছে। তবে এখনই সেগুলি ইডির হাতে তুলে দেওয়া যাবে না। আগামী শুনানির দিন তা আদালতে জমা করতে হবে। আদালত খতিয়ে দেখার পর সিদ্ধান্ত গ্রহণ করবেন।
Read More
বারংবার হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে শিক্ষা পর্ষদ

বারংবার হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে শিক্ষা পর্ষদ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এর আগে বহুবার বহু মামলায় কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার ফের আদালতে জেরবার পর্ষদ। প্রাথমিক টেট ২০২২ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। টেটের প্রশ্ন এবং মডেল উত্তর নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। পর্ষদের মতামত জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। পর্ষদের উত্তরে কার্বন ডাই অক্সাইডকে গ্রীনহাউস গ্যাস বলা হয়েছে। শুধু একটি নয়, এরকম আরও একাধিক প্রশ্ন নিয়ে অভিযোগ তুলে মামালা করা হয়। এই বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন,…
Read More
তৃণমূল প্রার্থীর সমর্থনে তুফানগঞ্জে রোড শো অভিনেতা দেবের

তৃণমূল প্রার্থীর সমর্থনে তুফানগঞ্জে রোড শো অভিনেতা দেবের

কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে দেবের রোড শো’তে জনজোয়ার তুফানগঞ্জে। মঙ্গলবার তৃণমূল প্রার্থীর সমর্থনে তুফানগঞ্জে রোড শো করতে আসেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব (দীপক অধিকারী)। এদিন দুপুরে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা ১ গ্রাম পঞ্চায়েতের বল খেলা ময়দানে হ্যালিপ্যাডে নেমে নাটাবাড়ি কদমতলা  পর্যন্ত রোড শো করেন অভিনেতা দেব। এদিন দেবকে ঘিরে তৃণমূল কর্মী–সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোটের মুখে তারকা প্রচার কোচবিহারে আলাদা মাত্রা যোগ করেছে। অভিনেতাকে দেখতে পথের দুই দিকে দাঁড়িয়ে ছিল কয়েক হাজার স্থানীয় মানুষের পাশাপাশি স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা।
Read More
বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। বর্তমানে শহর কলকাতার পরিবহণ ব্যবস্থায় কলকাতা মেট্রো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এবার মেট্রো করে সোজা পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দরেও। দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত ইয়োলো লাইনের ৪ কিলোমিটার পথের সমস্ত বাধা সরানো গেছে। এই অংশে যে জমি দখল ছিল তা যশোর রোডে সরিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই মনে করছেন জমি জট মিটে গেলে কাজ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে পুজোর আগেই এই লাইনে পরিষেবা শুরু হবে। যশোর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবার ক্ষেত্রে মানতে হচ্ছে একাধিক নিয়ম। পাশাপাশি এখানে রয়েছে ১৭৭ টি বেআইনি কাঠামো। মেট্রো কর্তৃপক্ষ রাজ্য সরকারের সহায়তায় এই কাঠামোগুলি সরানোর কাজ…
Read More