পশ্চিমবঙ্গ

বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত মাসে কলকাতা হাইকোর্টের চাকরি যায় ২৫৭৫৩ জনের। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ হাই কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ দিয়েছিল তাতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানাল, এখনই কারও চাকরি বাতিল নয়। যোগ্য-অযোগ্য মিলিয়ে ২৫৫৭৩ জনেরই চাকরি আপাতত বহাল রাখল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ জুলাই। সেই দিন চূড়ান্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। এদিন শুনানির দ্বিতীয় ভাগে ৮ হাজার ৩২৪ জনের নিয়োগ অবৈধ…
Read More
ভয়ানক সৌরঝড়ের সতর্ক বার্তা

ভয়ানক সৌরঝড়ের সতর্ক বার্তা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পৃথিবীর দিকে এবার ধেয়ে আসছে সৌরঝড়। ইতিমধ্যেই, আবহাওয়া দফতরের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের তরফে এমন একটি সতর্কবার্তা জারি করা হয়। মূলত বলা হয়েছে যে, পৃথিবী জি১ স্তরের ভূচৌম্বকীয় ঝড়ের মুখোমুখি হতে পারে। এছাড়াও, এই ঝড়ের প্রভাবে মেরু প্রদেশের আকাশে অরোরা তৈরি হতে পারে। পাশাপাশি, নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্নিত হওয়া ছাড়াও এই সৌরঝড়ের প্রভাবে বিদ্যুৎ পরিষেবাতেও সমস্যা দেখা দিতে পারে। স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, সূর্য…
Read More
আগামী ১৭ই মে যুগল কিশোর রায় বীরের মূর্তি স্থাপন করা হবে, চলছে জোর কদমে প্রস্তুতি

আগামী ১৭ই মে যুগল কিশোর রায় বীরের মূর্তি স্থাপন করা হবে, চলছে জোর কদমে প্রস্তুতি

উত্তরবঙ্গের এক ঐতিহ্যবাহী ব্যক্তিত্ব যুগল কিশোর রায় বীরের পুর্ণাবয়ব মূর্তি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর সমতা কেন্দ্রের সদস্যদের উদ্যোগে যুগল কিশোর রায় বীরের জন্ম জয়ন্তী উদযাপন এবং যুগল কিশোর রায় বীরের পুর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হবে আগামী ১৭ ই-মে তারই প্রস্তুতি চলছে জোর কদমে। জানা গিয়েছে, যুগল কিশোর রায় বীর আজীবন সমাজ বাদী  আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ইতিমধ্যে জটেশ্বরের কাজলী হল্টের সমতা কেন্দ্রে প্রস্তুতির কাজ চলছে জোর কদমে।উদ্যোক্তাদের পক্ষ থেকে ওই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার জন্য সকলকে আন্তরিক ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
Read More
আবারো ভোট বঙ্গে বোমা বিস্ফোরণ, আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র

আবারো ভোট বঙ্গে বোমা বিস্ফোরণ, আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র

 বীরভূমের নলহাটি থানার কলিঠা গ্রামের বাগানপাড়ায় বোমা ফেটে গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির এক ছাত্র। জখম ছাত্রের নাম শামিম রেজা। তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চতুর্থ দফায় ভোট রয়েছে বীরভূমে। তার আগেই বোমা বিস্ফোরণে ছাত্র আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।পরিবার থেকে জানা গিয়েছে, স্কুল ছুটি  তাই বাড়ির বাইরেই খেলছিল শামিম। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। আসেন স্থানীয় বাসিন্দারাও। দেখা যায়, শামিম রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে শামিম। পরিবারের…
Read More
কোচবিহারের অঙ্কিতা ঘোষ রাজ্যের মেধা তালিকায় দশম স্থানে জায়গা করে নিয়েছে

কোচবিহারের অঙ্কিতা ঘোষ রাজ্যের মেধা তালিকায় দশম স্থানে জায়গা করে নিয়েছে

৭৫ বছরে এই প্রথমবার রাজ্যের মেধাতালিকায় স্থান পেলো কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়। ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যের মেধাতালিকায় দশম স্থানে জায়গা করে নিয়েছে কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা ঘোষ। কলাবিভাগের ছাত্রী অঙ্কিতা। ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছে তার। বড়ো হয়ে wbcs অফিসার হওয়ার স্বপ্ন দেখে সে। মেয়ের এই সাফল্যে খুশি পরিবারের লোকজন। পাশাপাশি স্কুলের সকল শিক্ষিকারাও বেশ খুশি এই সাফল্যে। তারা বলেন এই প্রথম আমাদের স্কুল থেকে কেউ রাজ্যের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। এটা অনেক বড়ো খুশির ব্যাপার।
Read More
কোচবিহারের প্রতীচী উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ

কোচবিহারের প্রতীচী উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ

প্রকাশিত হলো এ বছরের উচ্চমাধ্যমিকের ফল। সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ কোচবিহারের প্রতীচী রায় তালুকদার। সে সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে সে। মাধ্যমিকে ৬৮২ পেয়েছিল প্রতীচী।প্রতিদিন দিনে ১০ ঘন্টা পড়াশোনা করত প্রতীচী। শরীরচর্চা করে পড়তে বসত সে। উচ্চমাধ্যমিকে ৭ জন গৃহশিক্ষক ছিল তার। বড় হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছে তার। পড়াশোনা ছাড়াও গান, ছবি আঁকা, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলতে ভালোবাসে সে। শ্রেয়া ঘোষালের গান রয়েছে পছন্দের তালিকায়। এছাড়াও অবসরে গল্পের বই পড়া পছন্দ করে প্রতীচী। বাবা প্রণব তালুকদার জেনকিন্সের কেমেস্ট্রির শিক্ষক। প্রতীচী ইঞ্জিনিয়ারিংয়ে র‍্যাংক…
Read More
আলিপুরদুয়ারের অভীক দাস উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম

আলিপুরদুয়ারের অভীক দাস উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম

প্রকাশিত হলো এ বছরের উচ্চমাধ্যমিকের ফল। বুধবার সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে আলিপুরদুয়ারের অভীক দাস। সে আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাইস্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।এদিন ফলাফল ঘোষণা হওয়ার পর অভীক দাস বলে, ‘ভালো পরীক্ষা হয়েছিল। এটা আশা করেছিলাম যে প্রথম পাঁচে থাকব। তবে প্রথম হব আশা করিনি।’ নিয়মিত পড়াশোনা করতো বলে জানায় কৃতী। তার কথায়, ‘ঘড়ি ধরে পড়াশোনা করিনি। যখন মন চেয়েছে পড়েছি। সারাদিন পড়াশোনা করেছি।পড়াশোনাই আমার হ্যাবিট। দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করেছি। আমার ৬টি বিষয়ে ৬ জন গৃহ শিক্ষক ছিল।’ অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা…
Read More
নয়া নিয়ম হাইকোর্টের তরফে

নয়া নিয়ম হাইকোর্টের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আবারো রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ সক্রিয় হয়ে ওঠেছে কলকাতা হাইকোর্ট। এবার রুল জারি হয়েছে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার প্রসঙ্গ উঠতেই রুল জারি করেছে কোর্ট। গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রাজ্যের পাবলিক ইনফরমেশন অফিসারের পদে ছিলেন আইপিএস ওয়াকার রাজা। আর আইপিএস রাজার থাকার সময়ই আদালত অবমাননার অভিযোগ সামনে আসে। এতে বিপাকে পড়ে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে দারুণ ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। আদালত অবমাননা জারি…
Read More
নয়া তথ্য এল প্রকাশ্যে

নয়া তথ্য এল প্রকাশ্যে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি নিয়ে হঠাতই উল্টো সুর গাইতে শুরু করলেন SSC এর চেয়ারম্যান। তিনি খোলাখুলি বলেছিলেন, ‘যোগ্য-অযোগ্য বিভাজন করব কী করে?’ কিন্তু এর আগে যা বলেছিলেন তার একদম উল্টোপথে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এবার তিনি বলেন, ‘চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্য-অযোগ্য সবাইকে চিহ্নিত করা সম্ভব’। সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘অযোগ্যদের তালিকা দিয়েছিলাম হাইকোর্টের বিশেষ বেঞ্চে। বিতর্কিতদের তালিকা দেব সুপ্রিম কোর্টের কাছে। যারা দোষী নন, SSC সবসময়ই তাদের পাশে আছে। এর আগে ২৬,০০০ চাকুরি বাতিল হয় হাইকোর্টের…
Read More
এবার কুণালের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন শিক্ষামন্ত্রী

এবার কুণালের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন শিক্ষামন্ত্রী

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার শুনানির কারণে নগর দায়রা আদালতে নিয়ে আসা হয় তৃণমূল কংগ্রেসের এই বহিষ্কৃত নেতাকে। সেখানেই কুণাল ঘোষ সম্বন্ধে এক বিস্ফোরক দাবি করেন তিনি। লোকসভা নির্বাচনের আবহে সংবাদের শিরোনামে রয়েছে কুণাল-তৃণমূল ‘সংঘাত’। তৃণমূলের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হয়েছে কুণালকে। এরপর তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হয় তাঁর নাম। আবার তাঁর শূন্যপদে আইপ্যাকের…
Read More