পশ্চিমবঙ্গ

পড়লো সিলমোহর, শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

পড়লো সিলমোহর, শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। একসঙ্গে ২,৩৪৪ পদে নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি দফতরে নিয়োগে সিলমোহর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৫৫২টি নতুন পদ সৃষ্টির অনুমোদন মিলেছে। একজোটে ১,৬০০ বনকর্মী ও ১৯২ প্রধান বনরক্ষী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার। প্রাণিসম্পদ বিকাশ দফতর, শিক্ষা দফতর সব মিলিয়ে মোট ৫৫২টি নতুন পদ তৈরী হয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র দফতরে ১০৫টি, প্রাণিসম্পদ বিকাশ দফতরে ২৭০টি পদে নিয়োগ করা…
Read More
অসুস্থতার কারণেই সামান্য নিয়েছেন সামান্য নিয়েছেন থেকে থেকে

অসুস্থতার কারণেই সামান্য নিয়েছেন সামান্য নিয়েছেন থেকে থেকে

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় প্রত্যাশার চেয়ে প্রাপ্তির পাল্লা অনেকটাই বেশি তৃণমূলের৷ ২২ থেকে একলাফে লোকসভায় তাঁদের সাংসদ সংখ্যা পৌঁছেছে ২৯ এ৷  এই আবহে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে ধর্মতলায় রেকর্ড সংখ্যক মানুষের ভিড় চাইছে শাসক শিবির। সে কথা জানিয়েছিলেন খোদ দলনেত্রীও৷ দলের জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, বিধায়ক ও সাংসদদের চিঠি দিয়ে সেই বার্তা পৌঁছে দিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কিন্তু অভিষেক কোথায়? না, সম্প্রতি অভিষেকের একটি ছোটোখাটো অস্ত্রোপচার হয়েছে। এ ব্যাপারে কিছুদিন আগে সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি৷ দলের কাছ থেকে সাময়িক ছুটি নেওয়ার কথাও জানিয়েছিলেন…
Read More
এবার নয়া প্রকল্পের ঘোষণা সরকারের তরফে

এবার নয়া প্রকল্পের ঘোষণা সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী। এমনই একটি প্রকল্প চালু করা হয়েছিল রাজ্যের হকারদের জন্য। যার মাধ্যমে বাংলার পৌরসভা অঞ্চলে ব্যবসা করা হকারদের ৮০,০০০ টাকা করে দিয়ে থাকে সরকার। পৌরসভা এলাকার হকার, যারা পৌরসভা এলাকায় ব্যবসা করেন এবং গ্রামীণ এলাকার কোনও ব্যক্তি পৌরসভা এলাকায় হকারি করলে এই প্রকল্পের সুবিধা পাবেন। ইচ্ছুক হকারদের পৌরসভায় আবেদন জানাতে হতো। এরপর প্রথমে ১০,০০০ টাকা দেওয়া হয়। সেই টাকা শোধ হওয়ার পর ২০,০০০ টাকা প্রদান করা হয়। সেই টাকা শোধ করার…
Read More
তদন্তের মাঝেই প্রকাশ্যে এল একাধিক নথি

তদন্তের মাঝেই প্রকাশ্যে এল একাধিক নথি

বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আচমকাই বিকাশ ভবনে হানা দেয় সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তিন দিন ধরে রাজ্যের শিক্ষা দফতরের কার্যালয়ে তল্লাশি চলে। এরপর বস্তাভর্তি কাগজপত্র নিয়ে বেরোয় তদন্তকারীরা। বিকাশ ভবনের গুদাম থেকে একাধিক ‘গুরুত্বপূর্ণ’ নথি হাতে পেয়েছে CBI। সেই সকল কাগজপত্র প্রাথমিক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত বেশ কিছু জরুরি তথ্য থাকতে পারে বলে মনে করছে CBI। যদি সত্যি এমনটা হয় তাহলে এই মামলার মোড় ঘুরে যেতে পারে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল। এবার এই মামলার…
Read More
দেবাশীষ প্রামাণিককে ফের হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের

দেবাশীষ প্রামাণিককে ফের হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের

জমি কান্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার হয়েছেন তৃনমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সভাপতি দেবাশীষ প্রামাণিক। ইতিমধ্যে তাঁকে ৫ দিনের জন্য হেফাজতে নিয়েছিলো পুলিশ।হেফাজতের দিন শেষ হওয়ায় আজ তাঁকে আবার জলপাইগুড়ি জেলা আদালতে তুলে ৭ দিনের জন্য ফের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। পাশাপাশি ভোরের আলো এলাকার আরও একটি মামলা তার বিরুদ্ধে করার অনুমতি চেয়েছে পুলিশ।ইতিমধ্যে গত পরশু দেবাশীষকে দল বহিষ্কার করে। অপরদিকে আজ দেবাশীষ কে আদালতে আনা হলে কোনো ইস্যুতেই স্পিকটি নট ছিলেন দেবাশীষ প্রামাণিক। হাসিমুখে হাতজোর করে থাকলেন।
Read More
বহু প্রতীক্ষিত প্রমোদতরী চালু হতে চলেছে দীঘায়

বহু প্রতীক্ষিত প্রমোদতরী চালু হতে চলেছে দীঘায়

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এই ভ্ৰমণ প্রেমীদের জন্যই বড় সুখবর। বহু প্রতীক্ষিত প্রমোদতরী চালু হতে চলেছে দীঘায়। এখন থেকে গোয়ার আনন্দ পাওয়া যাবে দীঘাতেই। বিলাসবহুল প্রমোদতরীর নাম দেওয়া হয়েছে এমভি নিবেদিতা। এই প্রমোদতরীতে পর্যটকদের বিনোদনের জন্য নানান ধরনের ব্যবস্থা থাকবে। আগামী জুলাই মাস থেকেই সমুদ্র বক্ষে পর্যটকদের জন্য ‘এম ভি নিবেদিতা’ নামের প্রমোদতরী বা ক্রুজ চালু হয়ে যাচ্ছে। শুরু হয়েছে সাজসজ্জার কাজ। সমুদ্র বক্ষে প্রমোদভবন চালু করার জন্য ইতিমধ্যেই পরিকাঠামাগত সমস্ত কাজ শেষ। বাতানুকূল এই প্রমোদতরীটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রবক্ষে ভ্রমণ সহ গান-বাজনা খাওয়া-দাওয়া সহ…
Read More
আর্থিক তছরুপ মামলায় আবার শুরু তল্লাশি

আর্থিক তছরুপ মামলায় আবার শুরু তল্লাশি

বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার ফের ইডি হানা। এদিন একসঙ্গে চার ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। আলিপুর, যাদবপুর, লেকটাউন-সহ শহরের মোট আট জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। কয়েকশো কোটি টাকা আর্থিক তছরূপের তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। জানা যাচ্ছে, এই ঘটনার সঙ্গে সিঙ্গাপুর-যোগ রয়েছে। প্রসঙ্গত এর আগে এই প্রতারণা ও আর্থিক তছরুপ মামলার তদন্ত করেছিল সিবিআই। আদালতে চার্জশিটও জমা পড়েছিল। এবার সেই মামলাতেই তল্লাশি-অভিযানে নামলে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
Read More
যাত্রীদের সুবিধার্থে নেওয়া হলো নয়া উদ্যোগ

যাত্রীদের সুবিধার্থে নেওয়া হলো নয়া উদ্যোগ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। নয়া ঘোষণা অনুযায়ী এবার থেকে গঙ্গার নিচ দিয়ে মেট্রো সফরের সময় অনায়াসে মোবাইলে কথা বলতে বা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন যাত্রীরা, আর হবে না সমস্যা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার মেট্রো পথের কিছুটা রয়েছে গঙ্গার নিচে। প্রতিদিন হাজার হাজার যাত্রী মেট্রোয় চড়ে পৌঁছে যাচ্ছেন গন্তব্যে। তবে গঙ্গার নিচে মেট্রো প্রবেশ করলেই মোবাইল ফোন নিয়ে অনেক যাত্রী সমস্যায় পড়ছেন। অভিযোগ গঙ্গার নিচে মেট্রো প্রবেশের সাথে সাথেই চলে যাচ্ছে মোবাইল নেটওয়ার্ক।   যার ফলে ফোন করা বা ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয় না। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে এবার উদ্যোগী হয়েছে। কলকাতা…
Read More
মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

ভুল মন্তব্যের কারণে বিপাকে পড়লেন এক তৃণমূল নেতা। সম্প্রতি নবান্ন সভাঘরে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মন্ত্রীসভার সদস্য, নানান পুরসভার প্রশাসনিক কর্তা ও পদস্থ আমলারা। হাজির ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়ও। এবার সেখানেই ‘কমেন্ট’ করে বিপাকে পড়লেন এক তৃণমূল কর্মী। ওই বৈঠকে রাজ্যের মন্ত্রী অরূপের বিরুদ্ধে মন্তব্য করেন এরশাদ সুলতান ওরফে শাহিন নামের এক TMC কর্মী। শিবপুর মোল্লা পাড়া নিবাসী এরশাদ লেখেন, ‘অরূপ রায় হাওড়া পুরসভার ২৭ ও ৩৭ নং ওয়ার্ডের পুকুর বুজিয়ে ফেলেছেন’। জানা যাচ্ছে, মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে দেখে সেদিনই শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন হাওড়া মধ্য বিধানসভা অঞ্চলের…
Read More
চা বাগান শ্রমিকের খরস্রোতা মাল নদী পেরতে গিয়ে মৃত্যু

চা বাগান শ্রমিকের খরস্রোতা মাল নদী পেরতে গিয়ে মৃত্যু

ডুয়ার্স জুড়ে বর্ষার তাণ্ডপ, খরস্রোতা মাল নদী পেরিয়ে বাড়ি ফিরতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে মাল নদী সংলগ্ন বাটাইগোল ডিভিশনে। মৃত ব্যাক্তির নাম রাম মুন্ডা (৪২)। ব্যক্তিগত কাজে এদিন দুপুরে মৃত ব্যক্তি মাল শহরে এসেছিলেন ব্যাংক থেকে টাকা তুলতে। কাজ সেরে বাড়ি ফিরবার সময়  শহরের পূর্ব দিক দিয়ে বহমান মাল নদী পার হতে গিয়েই ঘটে বিপত্তি। ডুয়ার্স সহ পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিতে খরস্রোতা মাল নদীর জলস্তর বৃদ্ধি পায়। পাশাপাশি নদীর জলের স্রোত ছিল অনেকটাই বেশি। আর সেই স্রোতেই ভেসে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। সোনগাছি চা বাগানের বাটাইগোল ডিভিশনে মৃত ব্যক্তির বাড়ি বলেই জানা…
Read More