পশ্চিমবঙ্গ

ধর্ষণবিরোধী কড়া আইন প্রণয়নের প্রস্তাবকে কটাক্ষ করলেন সুকান্তবাবু

ধর্ষণবিরোধী কড়া আইন প্রণয়নের প্রস্তাবকে কটাক্ষ করলেন সুকান্তবাবু

রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধীদের আন্দোলনে পুলিশের বর্বরতার অভিযোগ এনে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা বাংলাদেশ পুলিশের চেয়েও খারাপ হবে। ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবিতে বিধানসভায় প্রস্তাব আসতে চলেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন তাকেও কটাক্ষ করেছেন সুকান্তবাবু। বিরোধী দলের নেতা বলেন, "গোখরো সাপের কথা বলেছেন আজ। লজ্জা নেই আপনার হাত রক্তাক্ত। একুশের ভোটের পর এখন পর্যন্ত ২০০ জন বিজেপি কর্মীকে মেরে ফেলেছন। লোকসভা ভোটের পর ১২,০০০ মানুষ বাড়ি ছেড়েছে। কোন ধারা দিতে বাকি রেখেছেন আমায়। কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশকে বলতে চাই যে, আপনাদের অবস্থা…
Read More
জামিন মিলতে পারে দুই প্রাক্তন মন্ত্রীর

জামিন মিলতে পারে দুই প্রাক্তন মন্ত্রীর

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতপ্রিয় মল্লিকের বর্তমান ঠিকানা হল জেল। তবে এবার পার্থ, বালুর কপাল খুলতে পারে! আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের এক মামলায় প্রেম প্রকাশ নামের এক ব্যক্তির জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চের পর্যবেক্ষণ, ‘জামিনটাই দস্তুর, জেল হওয়াটা ব্যতিক্রম’। শীর্ষ আদালত মন্তব্য করেছে, ‘মণীশ সিসোদিয়া মামলায় যে রায় দেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে আমরা বলেছি যে আর্থিক…
Read More
বুধবার আলিপুরদুয়ারে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি

বুধবার আলিপুরদুয়ারে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি

আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। এদিন বনধের বিরোধিতায় তৃণমূল মিছিল করে ফালাকাটায়। মিছিল বিজেপির দলীয় কার্যালয়ের সামনে দিয়ে এগিয়ে যেতেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাঁধে খন্ড যুদ্ধ,সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ফালাকাটার পুলিশ, এরপর পুলিশ এবং বিজেপির সাথে খন্ড যুদ্ধ শুরু হয়।বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, তৃণমূলের কর্মী সমর্থকরা তারা লাঠিসতা হাতে নিয়ে বিজেপির দলীয় কার্যালয়ের দিকে তেড়ে আসে। পুলিশ এখানে বিজেপিকেই ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে তৃণমূলকে কিছুই করছে না।তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সাধারণ সম্পাদক রাজু মিশ্র বলেন, বন্ধের বিরোধিতা করে তৃণমূলের মিছিল যাবার সময় বিজেপি পক্ষ থেকে তাদের…
Read More
১২ ঘন্টা বন্ধের সমর্থনে রাস্তায় নামলেন বিধায়ক নিখিল রঞ্জন দে এবং মালতি রাভা রায়

১২ ঘন্টা বন্ধের সমর্থনে রাস্তায় নামলেন বিধায়ক নিখিল রঞ্জন দে এবং মালতি রাভা রায়

কোচবিহার:- বিজেপির ডাকা ১২ ঘন্টা বন্ধের সমর্থনে সকাল সকাল রাস্তায় নামে কোচবিহারের বিধায়ক নিখিল রঞ্জন দে এবং মালতি রাভা রায়। কোচবিহার বাস স্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।সকাল থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চলছে। বেসরকারি বাস দু একটি চললেও বন্ধ রয়েছে বেশিরভাগ বেসরকারি বাস।উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আটকে দিলে দুই বিধায়ক কে আটক করে পুলিশ।
Read More
নবান্ন অভিযানে উভয় পক্ষই গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত  

নবান্ন অভিযানে উভয় পক্ষই গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত  

'পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ'-এর নবান্ন প্রচারে 'ডিউটি' পড়েছিল কলকাতার স্ট্র্যান্ড রোডে। গাড়িতে করে সেখানে যাওয়ার পথে আন্দোলনকারীদের ছোড়া ইট সরাসরি তার বাম চোখে লাগে। কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার চোট এতটাই গুরুতর যে দেবাশিস এখনও কলকাতার শঙ্কর নেত্রালয়ে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, চিকিৎসকরা জানিয়েছেন, সার্জেন্টের বাম চোখে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে। এতে দেবাশিসের সঙ্গে গাড়িতে থাকা আরও দুই পুলিশ সদস্য আহত হন। তাদেরও চিকিৎসা চলছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিস ইস্টার্ন ডিভিশনের সাইবার সেলের ইনচার্জ হিসেবে কাজ করছেন। মঙ্গলবার নবান্ন প্রচারের জন্য ৩৭ বছর বয়সী সার্জেন্ট ফারলং গেটে ডিউটিতে ছিলেন। তার সঙ্গে…
Read More
আরজি করের প্রতিবাদে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর যুব ভারতী স্টেডিয়ামের গ্যালারিতে স্লোগান

আরজি করের প্রতিবাদে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর যুব ভারতী স্টেডিয়ামের গ্যালারিতে স্লোগান

আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সমর্থকরা যুব ভারতী স্টেডিয়ামের গ্যালারিতে স্লোগান দেওয়ার পরিকল্পনা করেছিল। এক বিরল দৃশ্যের অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। যেদিন গ্যালারিতে লাল-হলুদ আর সবুজ-মেরুন জনতা এক হওয়ার কথা ছিল। কিন্তু ডুরান্ড কাপ গ্রুপ পর্বে সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি পুলিশ নিরাপত্তা দিতে পারেনি এই অজুহাতে বাতিল করা হয়। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। কিন্তু ফুটবল ভক্তদের প্রতিবাদের ভাষা কি পুরোপুরি কেড়ে নেওয়া হলো? মঙ্গলবার থেকেই প্রশ্ন উঠছে ময়দানে। কারণ, যুব ভারতী স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপের সেমিফাইনালে শেষ পর্যন্ত আরজি কর মামলার প্রতিবাদে এবং ন্যাবিচারের দাবিতে টিফো দেখানো হয়েছে। মোহনবাগান…
Read More
প্রায় এগারো হাজার পদে নিয়োগ হবে রাজ্যে

প্রায় এগারো হাজার পদে নিয়োগ হবে রাজ্যে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্যে সরকারের তরফে। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। যেকোনো জেলার বাসিন্দারা এই পদে আবেদনের যোগ্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট ১৫ টি শূন্য পদে নিয়োগ করা হবে। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক উত্তীর্ণ সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিগ্রী কোর্সের সার্টিফিকেট থাকলে এই পদে আবেদন জানানো যাবে। নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ১১০০০ টাকা বেতন দেওয়া হবে। ২১ থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তিরা এই পদে আবেদনের যোগ্য। আবেদনের জন্য প্রার্থীদের ভিজিট করতে হবে purbabardhaman.nic.in এই ওয়েবসাইটে। প্রার্থীর বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে প্রথমে নথিভুক্ত করতে…
Read More
প্রকাশ্যে এলো সন্দীপের দুই ডান হাতের নাম

প্রকাশ্যে এলো সন্দীপের দুই ডান হাতের নাম

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষর জমানায় হাসপাতালে হওয়া দুর্নীতি নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। এই ঘটনায় মেডিক্যাল সামগ্রী সরবরাহকারী দু’জনের নাম উঠেছে এসেছে। কেন্দ্রীয় এজেন্সির অনুমান, সুমন হাজরা এবং বিপ্লব সিং নামের এই দুই ব্যক্তি ছিলেন সন্দীপের যাবতীয় দুর্নীতির ‘মিডলম্যান’! হাওড়ার সাঁকরাইলের হাটগাছা নিবাসী সুমন এবং বিপ্লব দু’জনের বাড়িতে হানা দেয় সিবিআই। সুমনের মেডিক্যাল শপে তল্লাশি চালিয়ে প্রচুর নথিও বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে বিপ্লবের বাবা ছিলেন মেডিক্যাল কলেজের একজন সাধারণ কর্মী। বাবার সূত্রে হাসপাতালে পোস্টার, ব্যানার লেখার কাজ শুরু করে সে। সেখান থেকে সুমনের সঙ্গে আলাপ।…
Read More
চলতে থাকা আন্দোলনের মাঝেই কড়া নির্দেশ

চলতে থাকা আন্দোলনের মাঝেই কড়া নির্দেশ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় রাজ্যের পড়ুয়াদের জন্য কড়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য শিক্ষা দফতর। বিকাশ ভবন তরফে জারি করে বলা হয়েছে, স্কুলের পঠন পাঠনের সময় কোন পড়ুয়া কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশ নিতে পারবে না। পাশাপাশি কোনও পড়ুয়াকে শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া যাবে না। বলা হয়েছে যদি কোনো পড়ুয়া এই নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর। শিক্ষা দফতরের এই বিজ্ঞপ্তি প্রকাশে আসার পর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। যেখানে আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে বিচারের…
Read More
সরকারের তরফে কমানো হলো কর

সরকারের তরফে কমানো হলো কর

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। এবার বেদ্যুতিক এবং সিএনজি চালিত গাড়ি নিয়েই বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। ইলেকট্রিক এবং CNG চালিত গাড়ির মালিকদের জন্য আগামী বছর ৩১ মার্চ অবধি করের চাপ কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেই সঙ্গেই রেজিস্ট্রেশন ফি ও অতিরিক্ত ট্যাক্সের ক্ষেত্রেও ছাড় পাওয়া যাবে। দূষণ কমাতে এবং পরিবেশের দিকে নজর রেখে রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। সরকারের তরফ থেকে এই ঘোষণা হতেই একদিকে যেমন ইলেকট্রিক এবং CNG চালিত গাড়ির মালিকরা খুশি হয়েছেন, তেমনই ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে। পাশাপাশি…
Read More