মালদা জেলাতে পড়েছে হাড় কাঁপানো শীত

মালদা জেলাতে পড়েছে হাড় কাঁপানো শীত

গত কয়েকদিন ধরে মালদা জেলাতেও পড়েছে হাড় কাঁপানো শীত। চলছে শৈত প্রবাহ। তাপমাত্রার পারদ নেমেছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। হাড় কাঁপানো শীতে লোকের আনাগোনা কম রাস্তাঘাটে। সকাল থেকে যারা কাজে বেরিয়েছিলেন তাদের গায়ে ছিল গরম পোশাক। অনেকে শীত থেকে বাঁচতে রাস্তার ধারে কাঠ পুড়িয়ে আগুনের তাপ নেন। পথ চলতি মানুষেরাও দাঁড়িয়ে কাঠের আগুনে হাত পা গরম করেন। পথচারীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে পড়েছে হাড় কাঁপানো শীত। এর সাথে কুয়াশা। তাই কনকনে শীতের হাত থেকে বাঁচতে কাঠ পুড়িয়ে আগুন তাপেন তারা।
Read More
শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো দুদিন ব্যাপী আয়ুষ মেলা

শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো দুদিন ব্যাপী আয়ুষ মেলা

শোভাযাত্রার মধ্য দিয়ে জলপাইগুড়িতে শুরু হলো দুদিন ব্যাপী আয়ুষ মেলা। সোমবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ জেলা সদর হাসপাতাল থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, আয়ুষ এর ডি এমও সহ অন্যান্যদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দুদিন ব্যাপী আয়ুষ মেলার উদ্বোধন হয়। জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে এই মেলা ও আলোচনা শিবির চলবে ৪ঠা জানুয়ারি পর্যন্ত। আয়ুষ হলো বিভিন্ন বিকল্প চিকিৎসার সংক্ষিপ্ত রূপ যা আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি অন্তর্ভুক্ত স্বাস্থ্য বীমা নীতির আওতায় রয়েছে। উপরে বর্ণিত হিসাবে, এই চিকিৎসাগুলি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য প্রাকৃতিক ভেষজ পদার্থের উপর নির্ভর করে। যেহেতু এই ধরনের চিকিৎসার উপাদানগুলি পরিবেশে প্রাকৃতিকভাবে পাওয়া যায়, তাই মানবদেহের থেকে কোনও…
Read More
একাধিক দাবি নিয়ে কর্মবিরতিতে ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি (সি)ওয়ার্কার্স ইউনিয়ন

একাধিক দাবি নিয়ে কর্মবিরতিতে ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি (সি)ওয়ার্কার্স ইউনিয়ন

ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি (সি)ওয়ার্কার্স ইউনিয়নের উত্তরবঙ্গ শাখার পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে আন্দোলন সংগঠিত করেছিলেন। কোন সুরাহা না মেলায় সোমবার থেকে কর্মবিরতির ডাক দিল ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি (সি)ওয়ার্কার্স ইউনিয়ন। সোমবার শিলিগুড়ি ডাবগ্রাম পলিটেকনিক কলেজের গেটের সামনে অস্থায়ী নিরাপত্তাকর্মীদের মিলিত হয়ে বিক্ষোভ করতে দেখা যায়। নিরাপত্তাকর্মীদের দায়িত্বে থাকা বেসরকারি সংগঠনের ওপর তাদের ক্ষোভ। নিরাপত্তা কর্মীদের সংগঠনের উত্তরবঙ্গের দায়িত্বে থাকা জয় লোধ জানান, "দীর্ঘদিন এই কর্মীদের নেয‍্য পাওনার জন‍্য লড়াই সংগঠিত করে চলেছি। কিন্তু যে এজেন্সি এদের দায়িত্ব ভাড়ে রয়েছে তাদের কোন হেলদোল নেই। আজ অবশেষে কর্মবিরতির পথে হাঁটতে হলো তাদের। যতদিন না এর সুষ্ঠু কোন মিমাংসা হয় ততদিন চলবে এই কর্মবিরতি।"
Read More
রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

সাতসকালে জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের পারমুন্ডা এলাকায় পথ অবরোধ এলাকাবাসীরদের। বেহাল রাস্তা সংস্কারের পাশাপাশি গজলডোবা- শিলিগুড়ি রাস্তায় যাতায়াতের চরম সমস্যা বলে এলাকাবাসীদের অভিযোগ। এদিন রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ বলে স্থানীয়রা জানান। নিত্যযাত্রী এবং স্থানীয়দের দাবি শিলিগুড়ি যেতে আমবাড়ি দিয়ে ঘুর পথে যেতে অনেক সময় লাগছে। যাতায়াতের সুব্যবস্থা করা হোক এবং ঘুরপথে যেন আর যেতে না হয় সেই ব্যবস্থা করা হোক প্রশাসনের তরফে।
Read More
আজ এনজেপি থেকে পথ চলা শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের

আজ এনজেপি থেকে পথ চলা শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের

বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা আজ। মাতৃবিয়োগের কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল ঘোষণা করা হলেও ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। থাকবেন রেলমন্ত্রী। প্রসঙ্গত, প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। অসুস্থ হয়ে আমেদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই ভোররাতে প্রয়াত হন তিনি। খবর পেয়েই প্রধানমন্ত্রী দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা হন। গান্ধীনগরে আজই হবে হীরাবেনের শেষকৃত্য। মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর আজকের বঙ্গসফর বাতিল করা হয়েছে। তবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আজ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন বলে জানা গেছে। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রথম বুলেট ট্রেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের শুভ…
Read More
কয়েক কোটি টাকার সাপের বিষ পাচারের ছক ভেস্তে দিল বনদপ্তর

কয়েক কোটি টাকার সাপের বিষ পাচারের ছক ভেস্তে দিল বনদপ্তর

ফ্রান্সে তৈরি কয়েক কোটি টাকার সাপের বিষ বুলেটপ্রুফ জারে ভর্তি করে পাচারের ছক ভেস্তে দিল বনদপ্তর। ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত কালিমুদ্দিন আনসারি (৪৮) ইসলামপুরের ক্ষুদিরামপল্লি এবং জুবায়ের খান (৪১) অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। মনে করা হচ্ছে, কাঁচের জারে ভর্তি করে সাপের বিষ বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপালে পাচার করা হচ্ছিল। কার্শিয়াং বনবিভাগের ঘোষপুকুর রেঞ্জ বৃহস্পতিবার রাতে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সংলগ্ন মুরালিগঞ্জ এলাকা থেকে একটি মোটরবাইক আটক করে। তাতে তল্লাশি চালাতেই ব্যাগ থেকে সাপের বিষভর্তি জার উদ্ধার হয়।ঘোষপুকুর রেঞ্জ, রানিডাঙ্গা ৪১ নম্বর ব্যাটালিয়নের এসএসবি জওয়ান এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কনট্রোল ব্যুরো গোপন সূত্রের খবর ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান চালায়।…
Read More
কোচবিহারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

কোচবিহারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

কোচবিহার পুন্ডিবাড়ি থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে পুন্ডিবাড়ি বাজারের দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ সকালে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পান দুটি সোনার দোকানের শাটার খোলা রয়েছে। পুন্ডিবাড়ি থানার থেকে পুন্ডিবাড়ি বাজার ঢিল ছোড়া দূরত্বে হওয়া সত্ত্বেও এই ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ব্যবসায়ীরা। এই চুরির ঘটনায় কয়েক লক্ষ্য টাকার সোনা এবং রূপোর গয়না সহ বেশ কিছু নগদ টাকা খোয়া গেছে।
Read More
বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল যুবকের

বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল যুবকের

বিএসএফ এর ৯০ ব্যাটেলিয়নের গুলিতে মৃত্যু হল এক যুবকের। জানা গেছে, প্রেম কুমার বর্মন নামে বয়স ২৪ এর ওই যুবক গিতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের ভারবান্দা গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ প্রেম কুমার বর্মন ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজ করে। কিছুদিন আগেই সে বাড়ি এসেছিল আবার আগামী দুই তিন দিনের মধ্যে তার ব্যাঙ্গালোরে চলে যাওয়ার কথা ছিল। পরিবারের দাবি প্রেম কুমার বর্মন কোনোরকম চোরাচালানকারীর সঙ্গে যুক্ত ছিল না। আজ সকালে নিজের জমিতে ক্ষেত পরিদর্শনে গেলে বিএসএফ তাকে গুলি করে মারে। তবে এখনও পর্যন্ত বিএসএফ বা পুলিশের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Read More
শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার

শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার

শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার। শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি হিলকার্ড রোড পরিক্রমা করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উত্তরবঙ্গের গর্ব উত্তরবঙ্গ পৌষ মেলা। মেলাতে ফুটিয়ে তোলা হয় উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে। এদিনের এই শোভাযাত্রায় আদিবাসী নৃত্য পরিবেশ করা হয়। এছাড়াও মেলাতে থাকবে বিভিন্ন ধরনের পিঠেপুলি ও উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির খাওয়ার। জানা গিয়েছে, আজ থেকে এই মেলা শুরু হয়ে চলবে আগামী 2 রা জানুয়ারি পর্যন্ত।
Read More
বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান

বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান

বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান। করোনা অতিমারিতে দু-বছর বড়দিন তেমন ভাবে পালিত হয়নি। এবছর রীতিমতো ক্রেতাদের ঢল বিভিন্ন দোকানগুলোতে। বেশীরভাগ দোকান গুলোতে রাখা হয়েছে ছোটো, বড়ো সব ধরনের সান্তাক্লজের ডল এবং সান্তাক্লজের পোশাক। পাশাপাশি সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন ধরনের কৃত্রিম পাইন গাছ এবং রকমারি কেক। স্বাভাবিকভাবেই দীর্ঘ করোনা অতিমারির পর এবছর বড়দিনের কেনাকাটায় দারুণ ভাবে গা-ভাসাচ্ছে অধিকাংশ আলিপুরদুয়ারের বাসিন্দারা। আসছে বড় দিন। তাই এবার শহরের মোড়ে মোড়ে দোকান গুলিও পসরা নিয়ে হাজির।  
Read More