গরমে পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় খাওয়াতে লক্ষ্য করা গেলো সকাল থেকেই

গরমে পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় খাওয়াতে লক্ষ্য করা গেলো সকাল থেকেই

বিভিন্ন কাজে পথে বের হওয়া মানুষকে ঠাণ্ডা জলের বোতলে চুমুক দিতে দেখা যায়। তিব্র গরমে মানুষের পাশাপাশি পশুদের মধ্যেও লক্ষ্য করা যায় অস্থিরতা।জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি শহরে পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় খাওয়াতে সকাল থেকেই দেখা গেল মারওয়ারী মহিলা সংগঠনকে। উপস্থিত ছিলেন পুরসভার উপপুরপিতা রাজেশ কুমার সিং। মহিলাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কে কে কর্মকার বলেন, এই গরমে খুব প্রয়োজন ছাড়া রোদে বের হওয়া যাবে না, স্যালাইন জল খেতে হবে, ডাবের জল খেলে ভালো। গরমে সিন্থেটিক পোশাক পড়া যাবে না সাধারণের পোশাক পড়া উচিত। এই রোদের হাত থেকে বাঁচতে টুপি, ছাতা ও সানগ্লাস…
Read More
ময়ৌর কাপ ২০২৩,নাইনথ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো নেপালে।

ময়ৌর কাপ ২০২৩,নাইনথ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো নেপালে।

ময়ৌর কাপ ২০২৩,নাইনথ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো ভারতের পার্শ্ববর্তী দেশ নেপালের ঝাপাতে। সেখানে সাতটি দেশ পার্টিসিপেট করেন তাদের মধ্যে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ভুটান, নেপাল, এই সাতটি দেশ থেকে বহু পার্টিসিপেট সেখানে অংশগ্রহণ করেন। ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে সেখানে খেলতে যান এবং পিছিয়ে নিয়ে কোচবিহার, কোচবিহার জেলা থেকে রাহুল স্পোর্টস ক্যারাটে দুটি একাডেমি থেকে প্রায় ১৪ জন খেলোয়াড় পার্টিসিপেট করতে যায় গত মাসের ২৬ তারিখ। সেখানে ২৭-২৮ দুদিনের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই ১৪ জনের মধ্যে একজন অসুস্থ হওয়ার কারণে সেখানে ১৩ জন পার্টিসিপেট করেন মূলত দুটি ক্যাটাগরিতে সেখানে খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশগ্রহণ করে তাদের মধ্যে…
Read More
শিলিগুড়ি শহরের যানজট সমস্যার সমাধানে নতুন বাস টার্মিনাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

শিলিগুড়ি শহরের যানজট সমস্যার সমাধানে নতুন বাস টার্মিনাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

শিলিগুড়ি শহরের যানজট সমস্যার সমাধানে তিনবাত্তি মোড়ে নতুন বাস টার্মিনাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার ওই এলাকা পরিদর্শনে গেলেন মেয়র ও NBSTC এর আধিকারিকেরা। জানা গিয়েছে, শহরের যানজট সমস্যা মোকাবেলায় শহরের ভেতরে থাকা বাসস্ট্যান্ডকে তিনবাত্তি মোড়ে স্থানান্তরিত করা হবে। তার জন্য সেখানে নতুন বাস টার্মিনাস তৈরি করা হবে। জানা গিয়েছে NBSTC এর জমির ওপর ওই বাস টার্মিনাস তৈরি হবে। বুধবার, ওই এলাকা পরিদর্শন করে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন মেয়র গৌতম দেব। জানা গিয়েছে, সেখানে আগে NBSTC এর কার্যালয় ছিল। এবার সেই জায়গাকে পুরনিগমকে ব্যবহার করার অনুমতি দিয়েছে NBSTC ও রাজ্য পরিবহন দপ্তর। এদিন এই পরিদর্শনে মেয়রের সাথে উপস্থিত ছিলেন…
Read More
বাইরন চলে যাওয়ায় সাইরেন বাজলো কংগ্রেসের, রসিকতা বিজেপির রাজ্য সভাপতির

বাইরন চলে যাওয়ায় সাইরেন বাজলো কংগ্রেসের, রসিকতা বিজেপির রাজ্য সভাপতির

তৃণমূলকে রাজ্য থেকে বিদায় করতে হলে বিজেপিকেই ভোট দিতে হবে, সিপিএম বা কংগ্রেসে দেওয়া মানে ভোট নষ্ট।সাগরদিঘী প্রসঙ্গে এমনটাই জানান সুকান্ত।মঙ্গলবার দলীয় কর্মসূচিতে অংশ নিতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জলপাইগুড়ি জেলার ধুপগুঁড়িতে পৌঁছেছেন, শিলিগুড়ি থেকে ধুপগুড়ি হয়ে কোচবিহার যাওয়ার পথে জলপাইগুড়ির গোসালা মোড়ে জাতীয় সড়কের পাশে দলের রাজ্য সভাপতিকে সংবর্ধনা দেন জেলা সভাপতি বাপি গোস্বামী সহ বিজেপি কর্মী সমর্থকরা। সংবর্ধনা স্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় রাজ্য বিজেপির সভাপতি বলেন,সাগর দিঘীর ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো এই রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি,কংগ্রেস দলের টিকিটে জিতে বাইরন বিশ্বাস তৃণমূলে চলে যাওয়ার ঘটনা নিয়ে রসিকতা করে বলেন,বাইরন…
Read More
শহরকে যানজট মুক্ত করতে ফুটপাত দখল মুক্ত করার অভিযানে নামলো জলপাইগুড়ি পুরসভা

শহরকে যানজট মুক্ত করতে ফুটপাত দখল মুক্ত করার অভিযানে নামলো জলপাইগুড়ি পুরসভা

ফুটপাত দখল করে ব্যবসা করছে একশ্রেণীর ব্যবসায়ীরা বলে অভিযোগ। যে কারণে চলাচলের সমস্যা বাড়ছে আম জনতার। শীঘ্রই হকার্স কর্নার সহ পার্কিং প্লেসের ব্যাবস্থা নিয়ে পরিকল্পনা নেওয়া হবে, জানালেন পুরসভা। বিগত কয়েক দিন ধরেই পুলিশ শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে ,শুক্রবার জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়,পুরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল,কোতোয়ালী থানার আই সি অর্ঘ্য সরকার এবং ওসি ট্রাফিক বাপ্পা সাহার উপস্থিতিতে থানামোড়, সমাজপাড়া মোড়, মার্কেট রোড, দিনবাজার, কামারপাড়া, কদমতলা, ডিবিসি রোড সহ বিভিন্ন জায়গায় জলপাইগুড়ি পুরসভা ও কোতয়ালী থানার পুলিশ অভিযান চালায়। এদিন রাস্তার ধারে বহু ফুটপাত দখল করে সাজিয়ে রাখা দোকানের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। শহরের প্রধান…
Read More
কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করলো শিলিগুড়ি পুরনিগম

কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করলো শিলিগুড়ি পুরনিগম

কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উদযাপন করলো শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ির পাকুড়তলা মোড়ে কবির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম জয়ন্তী উপলক্ষে গোটা দেশেই দিনটিকে উদযাপন করা হচ্ছে। একই ভাবে, শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের পাকুরতলা মোড়ে কবি নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, বোরো চেয়ারম্যান আলম খান সহ মেয়র পারিষদ ও কাউন্সিলাররা। এদিন নজরুল ইসলামের কবিতা ও জীবনী নিয়ে আলোচনা করা হয়।
Read More
সড়ক দুর্ঘটনায় আহত হলেন চার পর্যটক, মারাত্মক জখম এক

সড়ক দুর্ঘটনায় আহত হলেন চার পর্যটক, মারাত্মক জখম এক

বুধবার রাতে ১০ নম্বর জাতীয় সড়কের ১১ মাইলের কাছে একটি চার চাকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে চারজন পর্যটক ছিলেন৷ আসাম থেকে নাথুলা হয়ে তারা দাজিলিং যাচ্ছিলেন। সেই সময় আচকমা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তিস্তা রঙ্গিত উদ্ধারকারী দল। তারাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তিস্তা রঙ্গিত উদ্ধারকারী দলের প্রধান শান্তি রায় সংগঠনের অ্যাম্বুলেন্স চালিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহত পর্যটকরা সকলেই আসামের বাসিন্দা। আহতরা হলেন কৃষ্ণ কান্ত দাস, টুটিমনি মহন্ত, তিলক দাস এবং করবী দাস। পর্যটকদের অভিযোগ গাড়ির চালক গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন। বারংবার তাঁকে…
Read More
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামল গ্রামবাসীরা

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামল গ্রামবাসীরা

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামলো গ্রামবাসীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তাঁরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দোল গ্রামপঞ্চায়েতের পরিহারপুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ২০ বছর ধরে বিন্দোল চৌরাস্তা মোড় থেকে সীমান্ত এলাকা কয়লাডাঙ্গী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসনকে বারংবার এই রাস্তা নির্মানের কথা জানানো হলেও এই ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি। বেহাল রাস্তার কারনে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে অনেক অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে, এমনকি সীমান্ত এলাকায় অনেকটা ঘুর পথে যেতে হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীদের। ভোটের সময় এলে সব দলের নেতা নেতৃত্বরা এসে প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। ভোট পেরিয়ে গেলে তাদের…
Read More
উচ্চ মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ কোচবিহার জেনকিন্স স্কুলের ছাত্র চয়ন বর্মন

উচ্চ মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ কোচবিহার জেনকিন্স স্কুলের ছাত্র চয়ন বর্মন

মাধ্যমিকের ৫ দিনের মধ্যেই এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলো বুধবার। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার ৪৯১ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করলো কোচবিহার জেনকিন্স স্কুলের ছাত্র চয়ন বর্মন। চয়ন বর্মন কোচবিহার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নিউ কদমতলা এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল চয়ন। উচ্চমাধ্যমিকে রাজ্য দশের মধ্যে স্থান পাবে এই প্রত্যাশা আগের থেকেই ছিল চয়নের। সাত জন গৃহ শিক্ষক ছিল চয়নের। নির্দিষ্ট সময় করে পড়াশোনা করতো না চয়ন। পড়াশোনার পাশাপাশি ব্যাডমিন্টন খেলতে এবং ছবি আঁকতে ভালোবাসতো চয়ন।চয়নের পিতা প্রাথমিক স্কুলের শিক্ষক, মা গৃহবধূ। চয়নের…
Read More
পরপর বিস্ফোরণ কান্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংসদ রাজু বিস্তা

পরপর বিস্ফোরণ কান্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংসদ রাজু বিস্তা

তৃণমূলের নেতারা বোম বানানোর দোকান খুলে বসেছে। সেই বোম দিয়ে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছিল।" বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ট। এদিন বিমানে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি। এবং বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে পর পর বিস্ফোরণ কান্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজু বিস্ট আরও বলেন, "এবার আর দশ কোটি রাজ্যবাসী ভয় পাওয়ার নয়। পালানোর জায়গা পাবেন না তারা। অনেক লুঠ করেছে। অনেক চুরি হয়েছে। এবার এক এক টাকার হিসেব দিতে হবে।"
Read More