উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিরোধিতায় স্মারকলিপি শিক্ষাবন্ধু সমিতির

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিরোধিতায় স্মারকলিপি শিক্ষাবন্ধু সমিতির

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের HRDC বিভাগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিরোধিতা করে বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রারকে স্মারকলিপি দিলো সারা ভারত তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের Human Resource Development Centre বিভাগে ৬ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। বিশ্ব বিদ্যালয়ে বর্তমানে ৫০০ জন চুক্তিভিত্তিক, অস্থায়ী ও মেন্ডেস কর্মী নিযুক্ত আছে।এমতবস্থায় তাদের স্থায়ীকরনের কোনো সুরাহা না করে নতুনভাবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিরোধিতা করে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুপুর দাসকে স্মারকলিপি দিলো সারা ভারত তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি সদস্যরা।
Read More
সবজির সঠিক দাম না মেলার রাস্তায় সবজি ফেলে বিক্ষোভ কৃষকদের

সবজির সঠিক দাম না মেলার রাস্তায় সবজি ফেলে বিক্ষোভ কৃষকদের

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি সুপার মার্কেটে ঢ্যাঁড়স ফেলে দিয়ে বিক্ষোভ কৃষকদের। বাজারে ঢ্যাঁড়সের চাহিদা নেই, এমনকি ঢ্যাঁড়স কেনার জন্য কোন পাইকার আসছে না। মঙ্গলবার হাটে বিক্রি করতে নিয়ে আসা ব্যাগ ভর্তি ঢ্যাঁড়স রাস্তায় ফেলে দিয়ে বিক্ষোভ দেখালো কৃষকরা। কৃষকদের অভিযোগ, কেনা তো দূরের কথা, একজন পাইকারও ঢ্যাঁড়সের দাম করতে আসে না। কালিরহাট ,শালবাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে গাড়ি ভাড়া দিয়ে হাটে ঢ্যাঁড়স নিয়ে এসে ভাড়ার টাকাও উঠছে না। তাই বাধ্য হয়ে কুইন্টাল কুইন্টাল ঢ্যাঁড়স রাস্তায় ফেলে দিয়েছে কৃষকরা। এমনকি অনেকে আবার গরুকে খাওয়াচ্ছে ঢ্যাঁড়স। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে সুপার মার্কেটে একইভাবে প্রতিবাদ জানায় কৃষকরা। ঢ্যাঁড়স বিক্রি করতে না পেরে খালি হাতে…
Read More

মেডিকেল কলেজের ছাত্রী আবাসে প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

কোচবিহার মেডিকেল কলেজের ছাত্রী আবাসে প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্নিগ্ধা কুন্ডু নামে ওই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। মেডিকেল কলেজ সূত্রের খবর, আজ সকালে মেডিকেল কলেজের এক ছাত্রী স্টাডি রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে মেডিকেল কলেজের সিকিউরিটি কে খবর দেয়।দরজা ভেঙে দেখতে পায় প্রথম বর্ষের ওই ছাত্রীর ঝুলন্ত দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষকে।কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। ওই ছাত্রী পূর্ব বর্ধমানের বাসিন্দা।
Read More
আলিপুরদুয়ার জেলায় তৃণমূল শিবিরে পঞ্চায়েত প্রার্থী নিয়ে ক্ষোভ অব‍্যাহত

আলিপুরদুয়ার জেলায় তৃণমূল শিবিরে পঞ্চায়েত প্রার্থী নিয়ে ক্ষোভ অব‍্যাহত

মনোনয়ন জমা দেওয়ার তিন দিন হয়ে গেল কিন্তু এখনও আলিপুরদুয়ার জেলার কোথাও তৃণমূল মনোনয়ন জমা দেওয়া শুরু করতে পারেনি। আলিপুরদুয়ার জেলায় তৃণমূল শিবিরে পঞ্চায়েত প্রার্থী নিয়ে ক্ষোভ অব‍্যাহত। বিভিন্ন এলাকা থেকে ক্ষোভের চিত্র সামনে আসছে। সোমবার সকালে জয়ঁগা ত্রিবেণী টোল এলাকার কয়েকশো তৃণমূল কর্মীরা তৃণমূলের জেলা নেতা এবং জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার বাড়িতে এসে প্রার্থী নিয়ে ক্ষোভ জাহির করে। ত্রিবেণী টোল এলাকার তৃণমূলের বুথ সভাপতি ও বুথ কর্মীরা জানান আমাদের গ্ৰামের তৃণমূলের সমস্ত কর্মীরা মিলে যাকে প্রার্থী করার জন‍্য প্রস্তাব পাঠিয়েছে তাকে প্রার্থী না করে অন‍্য কাউকে প্রার্থী করা হচ্ছে এই নিয়ে এলাকায় সমস্ত তৃণমূল কর্মীর মধ‍্যে ক্ষোভ। যদিও এই…
Read More
শালুগারার একটি হোটেলে শনিবার সন্ধ্যায় বেঙ্গল চেম্বার এডুকেশন কমিটি কর্তৃক “উত্তরবঙ্গ রত্ন” পুরস্কার এর আয়োজন করা হয়

শালুগারার একটি হোটেলে শনিবার সন্ধ্যায় বেঙ্গল চেম্বার এডুকেশন কমিটি কর্তৃক “উত্তরবঙ্গ রত্ন” পুরস্কার এর আয়োজন করা হয়

১১ জুন  শনিবার  ২০২৩ এ সালুগাড়ার  একটি হোটেলে সন্ধ্যাবেলা  বেঙ্গল চেম্বার  এডুকেশন  কমিটি  কর্তৃক "উত্তরবঙ্গ রত্ন"  পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এই অনুষ্ঠানে  ৬টি  ক্যাটাগরিতে মূল্যবান অবদান রাখা ব্যক্তিদের  পুরস্কৃত করা হয়। বেঙ্গল চেম্বার শিক্ষা কমিটি মন্টু ঘোষকে খেলাধুলার জন্য, রুদ্র চ্যাটার্জিকে ব্যবসার জন্য, সেন্ট পলস স্কুলকে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য, রীতা সেনগুপ্তকে সমাজকে নতুন দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে অবদানের জন্য  এবং স্বাস্থ্য ক্ষেত্রে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে সম্মানিত করেছে। বেঙ্গল চেম্বার এডুকেশন  কমিটির  পক্ষ  থেকে  বিশিষ্ট লেখক প্রয়াত সমরেশ মজুমদারকে ‘উত্তরার নক্ষত্র সম্মান’ দিয়ে সম্মানিত করা হয় ।  এই অনুষ্ঠানে পুরস্কার ছাড়াও শিক্ষা, সমাজ ও স্বাস্থ্য  উন্নয়নের সম্ভাবনা নিয়েও আলোচনা …
Read More
পাচারের আগেই উদ্ধার প্রায় ১৩ কেজি গাঁজা,  গ্রেফতার এক

পাচারের আগেই উদ্ধার প্রায় ১৩ কেজি গাঁজা, গ্রেফতার এক

গোপন সূত্রের ভিত্তিতে ভক্তিনগর থানার পুলিশ শিলিগুড়ির পিসি মিত্তাল বাস স্টান্ডে অভিঢ়ূন চালায়৷ অভিযান চালিয়ে এক ব্যক্তির হেফাজত থেকে ১২কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গাঁজা উদ্ধারের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম মিঠুন ঘোষ। ধৃতের বাড়ি উত্তর দিনাজপুর জেলায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার দলগাও থেকে মিঠুন ঘোষ নামে এক ব্যক্তি গাঁজার ব্যাগ নিয়ে ডুয়ার্সের বীরপাড়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিলো।পূলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে শিলিগুড়ির পিসি মিত্তাল বাস স্টান্ডে অভিযান চালায়। সেখানে মিঠুন ঘোষ গাঁজার ব্যাগটি অন্যকারুর হাতে হস্তান্তরের অপেক্ষা করছিলো। সেই সময় ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ১২.৭০০ গ্রাম ওজনের গাঁজা সহ সেই…
Read More
শিলিগুড়ি পুরনিগমের জমি দখলমুক্ত করতে পুলিশকে সঙ্গে নিয়ে ফের উচ্ছেদ অভিযান পুরনিগমের

শিলিগুড়ি পুরনিগমের জমি দখলমুক্ত করতে পুলিশকে সঙ্গে নিয়ে ফের উচ্ছেদ অভিযান পুরনিগমের

শহরে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে নানানভাবে দখল হয়ে যাচ্ছে পুরনিগমের জায়গা।পুরসভার পক্ষ থেকে বারংবার জায়গা গুলিকে দখল মুক্ত করার আবেদন জানানো হলেও অনেকেই তাতে কর্ণপাত করেনি। ফলে কড়া জমি দখল মুক্ত করার উদ্যোগ নেয় শিলিগুড়ি পুরনিগম। ইতিমধ্যে বেশ কিছু সরকারী জায়গা দখল মুক্ত করেছে শিলিগুড়ি পুরনিগম। শনিবারও শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী নদী সংলগ্ন এলাকায় পুরনিগমের জায়গা দখল করে থাকা একটি টিনের বাড়ি ও দোকান ভেঙে গুড়িয়ে দিল পুরনিগম। শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায় পুরনিগম। এদিন এই অভিযান চালিয়ে শহরবাসীর কাছে বার্তা দিল কোনোভাবেই পুরনিগমের জায়গা দখল করে থাকা চলবে না। পুরনিগমের জমি দখল করার কথা স্বীকার করে…
Read More
পাহাড়ের পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজু বিস্তার বাড়িতে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক

পাহাড়ের পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজু বিস্তার বাড়িতে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক

পাহাড়ের পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শিলিগুড়িতে মাটিগাড়া এলাকায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার বাড়িতে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা। এবারের পঞ্চায়েত নির্বাচনে লড়তে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার বাসভবনে একটি সর্ব দলীয় বৈঠক ডাকেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। এই বৈঠকে উপস্থিত হন পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মূলত যে সমস্ত দলগুলির সাথে বিজেপির জোট রয়েছে সেই সমস্ত দলের প্রতিনিধিদের এদিন বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায়। জানা গিয়েছে, এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের বিধায়ক তথা GNLF দলের সাধারণ সম্পাদক নীরজ তামাং জিম্বা,…
Read More
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই দেওয়াল দখলে নামল তৃণমূল

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই দেওয়াল দখলে নামল তৃণমূল

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই শুক্রবার দেওয়াল দখলে নেমে পড়েছে তৃণমূল। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন গোমস্তপাড়া এলাকায় এলাকার তৃণমূল নেতাকর্মীরা এদিন দেওয়াল লিখতে ব্যস্ত। বিরোধীরা যেন কোন সুযোগ না পায় সে কারণেই আগে থেকেই ময়দানে তৃণমূল। এলাকায় রাস্তা তৈরির কাজ চলছে জোর গতিতে। এই রাস্তা দিয়েই ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারবে এলাকার ভোটাররা। আর এতে অনেকটাই সুবিধা হবে বলে জানান, এলাকার পঞ্চায়েত সদস্য রাজেশ মন্ডল।
Read More
ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে ১২ ঘন্টার বাংলা বনধ

ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে ১২ ঘন্টার বাংলা বনধ

অদিবাসী ক্ষত্রিয় কুর্মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃত করা হচ্ছে, সরকারি মদতে CRI-র রিপোর্টের পরিবর্তনের মাধ্যমে কুর্মিদের এসটি তালিকাভুক্তকরণ করা হচ্ছে। এর প্রতিবাদে সরব হয়েছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কালচিনি ব্লকের হ‍্যমিল্টণগঞ্জে বনধের সমর্থনে পথে নামে মাঝি পরগনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। সংগঠনের জেলা নেতৃত্বরা জানান আমরা এই বনধ কে সমর্থন জানিয়েছি। যদিও আলিপুরদুয়ার জেলার সর্বত্র এই বনধের প্রভাব পড়েনি।জেলার অন‍্যত্র এখন ওবধি সমস্ত কিছু স্বাভাবিক আছে।
Read More