দিনহাটা ও সিতাই বিধানসভার যৌথ উদ্যোগে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল

দিনহাটা ও সিতাই বিধানসভার যৌথ উদ্যোগে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল

দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল অনুষ্ঠিত হলো। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ দিনহাটা শহর পরিক্রমা করে এই মিছিল সংঘটিত হয়। এদিন দিনহাটা ও সিতাই বিধানসভার যৌথ উদ্যোগে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পা মেলান এই মিছিলে। মিছিলে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, চেয়ারম্যান গীরিন্দ্রনাথ বর্মন, ও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। মূলত কেন্দ্রীয় সরকারের একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা দিতে হবে এছাড়াও বিভিন্ন দাবিতে এদিন এই মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতৃত্ব। (more…)
Read More
কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মিছিল তৃণমূলের

কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মিছিল তৃণমূলের

কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে আলিপুরদুয়ারে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক‌ জানান কোচবিহারের রাজ পরিবারের বিরুদ্ধে বিহারের প্রাক্তন উপ মুখ‍্যমন্ত্রী সুশীল মোদী কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে এদিন আমরা আলিপুরদুয়ার শহরে প্রতিবাদ মিছিল করলাম এবং মিছিল শেষে সুশীল মোদীর কুশপুতুল দাহ করা হয়।
Read More
বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কোচবিহার রাজবাড়ির সামনে বিক্ষোভ

বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কোচবিহার রাজবাড়ির সামনে বিক্ষোভ

কোচবিহারের মহারাজা এবং কোচবিহারের রাজকন্যাকে নিয়ে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আজ কোচবিহার রাজবাড়ীর সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃনমূল ছাত্র পরিষদ এর সদস্যরা। উল্লেখ্য, গতকাল কোচবিহার রাজবাড়ি পরিদর্শন করার পর সুশীল মোদী বলেন, কোচবিহারে এই রাজমহল খুব ভালো। সেই সময়ের রাজা-মহারাজারা গরীব জনগণের টাকায় নিজের বিলাসিতার জন্য এই ধরনের মহল তৈরি করেছে। সেই সময়কালের বেশিরভাগ মহারাজাদের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা ছিল না। জনগণের কাছ থেকে জোর জবরদস্তি টেক্স আদায় করতো এবং বিলাসিতা করত। তারা একাধিক বিয়ে করতো, শিকার করত, বাঘ কমে গিয়েছে এর অন্যতম কারণ এই সমস্ত রাজা মহারাজারা। এছাড়াও তিনি বলেন, গায়ত্রী দেবী জয়পুরের মহারানী ছিলেন।…
Read More
একদিনের সফরে কোচবিহার এলেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুশীল মোদী

একদিনের সফরে কোচবিহার এলেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুশীল মোদী

একদিনের সফরে কোচবিহার এলেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুশীল মোদী। এদিন কোচবিহার সফরে এসে তিনি প্রথমেই কোচবিহারের রাজ প্রাসাদ পরিদর্শন করেন এবং কোচবিহারের মদনমোহন মন্দিরে যান এবং মন্দিরে পুজো দেন। সুশীল মোদীর সাথে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশীল মোদী জানান, তিনি এই প্রথম কোচবিহার সফরে এলেন।তাই কোচবিহারের ঐতিহ্যবাহী নিদর্শনগুলি পরিদর্শন করতে বেরিয়েছেন।এছাড়াও এদিন তিনি মোদী সরকারের নবম বর্ষের উন্নয়ন নিয়ে বিস্তরভাবে আলোচনা করেন। পাশাপাশি রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে কড়া ভাষায়…
Read More
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে “সুপার স্পেশালিটি ব্লক” এর পরিদর্শনে এলেন সুশীল কুমার মোদী

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে “সুপার স্পেশালিটি ব্লক” এর পরিদর্শনে এলেন সুশীল কুমার মোদী

আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে "সুপার স্পেশালিটি ব্লক" এর পরিদর্শনে এলেন ভারতীয় জনতা পার্টি বিহার রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদী। সুপার স্পেশালিটি ব্লক উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতাল পরিদর্শন করে তিনি জানান, ভারত সরকার বাংলায় তিন জায়গায় সুপার স্পেশালিটি চালু করার অনুমতি দিয়েছিলেন। তার মধ্যে দু জায়গায় অর্থাৎ মালদা এবং বাঁকুড়াতে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়ে গেছে কিন্তু উত্তরবঙ্গে তৈরী হতে চার বছর সময় লেগেছে। এই বিষয়ে তিনি দিল্লিতে কথা বলবেন বলে জানালেন এবং তিনি আশ্বাস দেন ডিসেম্বর এর মধ্যে সুপার স্পেশালিটি ব্লক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল অভ্যন্তরীণ বিভাগ পুরোপুরিভাবে চালু করার।
Read More
হরিশ্চন্দ্রপুর থানার রাড়িয়াল গ্রামবাসীদের মানবিক উদ্যোগ

হরিশ্চন্দ্রপুর থানার রাড়িয়াল গ্রামবাসীদের মানবিক উদ্যোগ

মালদাঃকবি শক্তি চট্টোপাধ্যায়ের’দাঁড়াও’কবিতাটি হয়তো অনেকেই পড়েছ।কবিতায় লেখা রয়েছে ‘মানুষ বড়ো কাঁদছে,তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।এসে দাঁড়াও,ভেসে দাঁড়াও এবং ভালবেসে দাঁড়াও।’হরিশ্চন্দ্রপুর থানার রাড়িয়াল গ্রামবাসীদের উদ্যোগে দেখা গেল এমনই এক মানবিক উদ্যোগ।রবিবার তীব্র তাপদাহে পথ চলতি মানুষকে সাময়িকের জন্য তৃষ্ণা মেটাতে হাতে গ্লাস ও জগ ভর্তি সরবত নিয়ে রাস্তায় নেমে পড়েন একদল যুবক।পথ চলতি মানুষ থেকে শুরু করে সাইকেল,বাইক,টোটো ও অটো চালকদের রাস্তায় দাঁড় করিয়ে লেবু জল মিশ্রিত ঠান্ডা শরবত খাওয়ালেন।এদিন প্রায় ৮০০ লোককে শরবত পান করান বলে খবর। আগামী আরো ৫ দিন ধরে এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।সাঞ্জুর আলম নামে এক উদ্যোক্তা জানান,জেলা জুড়ে শুরু হয়েছে প্রচন্ড তীব্র তাপদাহ।রবিবার…
Read More
রেলস্টেশনের প্ল্যাটফর্মের ধার ঘেঁষে বসা দোকানপাট তুলে দিল রেল পুলিশ

রেলস্টেশনের প্ল্যাটফর্মের ধার ঘেঁষে বসা দোকানপাট তুলে দিল রেল পুলিশ

রায়গঞ্জ রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের ধার ঘেঁষে যেসমস্ত দোকানপাট ছিলো সেইসমস্ত দোকানপাট তুলে দিলো রেল। এদিন রেল পুলিশ এবং রেলের আধিকারিকের উপস্থিতিতে এই দোকানপাট গুলোকে সরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই রেলের জায়গায় ওই দোকানগুলো বসেছিলো তবে রেলের উন্নমূলক কাজের জন্যই ওই দোকানগুলোকে সরিয়ে দিতে হবে বলে সূত্রের খবর।অন্যদিকে, রেলের এই সিদ্ধান্তে স্বভাবতই মারাত্মক সমস্যায় পড়েছেন দোকানদাররা। সারি দিয়ে বেশির ভাগ খাবারের দোকানই বসতো তবে রেল উঠিয়ে দেওয়ায় ক্ষতির মুখে তাঁরা। দোকানদারদের তরফ থেকে স্থায়ী ব্যবস্থার দাবি জানানো হয়েছে রেলের কাছে, নইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ার দিয়েছেন তাঁরা।
Read More
প্লাস্টিক চলবে না এই বার্তা নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে পদযাত্রা

প্লাস্টিক চলবে না এই বার্তা নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে পদযাত্রা

প্লাস্টিক চলবে না এই বার্তা নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে শিলিগুড়িতে পদযাত্রা করল শহরের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। পদযাত্রাটি মহাত্মাগান্ধী চক থেকে শুরু হয়ে হিলকার্ট রোড ধরে বাঘাযতীন পার্কের সামনে গিয়ে শেষ হয়। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি স্মাইল তামাং বলেন, নিজেরা সচেতন না হলে একা প্রশাসনের তরফে প্লাস্টিক মুক্ত শহর গড়ে তোলা সম্ভব নয়। সবাইকে প্লাস্টিক ক্যারিব্যাগের বদলে কাপড়ে ব্যাগ ব্যবহার করার বার্তা দিলেন তিনি।
Read More
পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত তুফানগঞ্জ! তৃণমূল- সিপিএম সংঘর্ষে উভয়পক্ষের আহত ৬ জন

পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত তুফানগঞ্জ! তৃণমূল- সিপিএম সংঘর্ষে উভয়পক্ষের আহত ৬ জন

পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত তুফানগঞ্জের বালাভূত। সিপিএম ও তৃণমূলের সংঘর্ষে আহত উভয় দলের ছয় জন।রবিবার রাতে তুফানগঞ্জেরর বালাভূত গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাভূত এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, গতকাল সিপিআইএমের একটি কর্মীসভার ডাক দেওয়া হয় বালাভূত গ্রাম পঞ্চায়েতে। সেই কর্মী সভার শেষ হতেই এলাকায় পাল্টা মিছিল করে স্থানীয় তৃণমূলের নেতা ও কর্মীরা। সেই মিছিল থেকেই সিপিআইএমে কর্মী র বাড়ি লক্ষ্য করে ইট,পাথর দিয়ে ঢিল ছাড়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। ঘটনায় সংঘর্ষ বেঁধে যাই দুই দলের কর্মীদের মধ্যে
Read More
ভোরের আলো ফুটতেই হাতির আক্রমণে জীবনের আলো নিভে গেলো দাদার, পালিয়ে বাঁচলো ভাই।

ভোরের আলো ফুটতেই হাতির আক্রমণে জীবনের আলো নিভে গেলো দাদার, পালিয়ে বাঁচলো ভাই।

বৃহস্পতিবার সবে তিস্তা পাড়ের জলপাইগুড়ি সদর ব্লকের বারো পেটিয়া গ্রাম পঞ্চায়েতের গৌড়িকন এলাকায় ফুটেছে ভোরে আলো।ভাইকে সঙ্গে নিয়ে নদীর চরের বাদাম খেতে কাজ করতে যেতেই অঘটন, গত প্রায় দু মাস ধরেই এলাকায় দাপিয়ে বেড়ানো জংলী হাতির পাল থেকে নিমেষেই ছুটে আসে এক গজরাজ সঙ্গে থাকা ভাই পালিয়ে যেতে সক্ষম হলেও মাত্র ২৪ বছর বয়সের এক সন্তানের পিতা সাগর দাসের ওপর ঝাঁপিয়ে পরে গজরাজ। আহত অবস্থায় দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করে। ঘটনার খবর পেয়েই ছুটে আসে বেলকোবা রেঞ্জের বন কর্মীরা।ঘটনা প্রসঙ্গে এক বন আধিকারিক জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমরা দ্রুত সরকারি নিয়ম অনুযায়ী…
Read More