তুফানগঞ্জের ২ নম্বর ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৭টি দোকান

তুফানগঞ্জের ২ নম্বর ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৭টি দোকান

কোচবিহার:- তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী ১ গ্রাম পঞ্চায়েতের বক্সিরহাট বাজার মাড়োয়ারি পট্টি এলাকায় গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় কাপড়ের দোকান,সেলুনের দোকান সহ ৭ টি দোকান।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ ও বক্সিরহাট দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন। দীর্ঘ প্রায় তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন তবে সাতটি দোকানের সমস্তটাই পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ইলেকট্রিক শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
Read More
কোচবিহারে ট্রেনে কেটে মৃত্যু, এক বৃদ্ধের

কোচবিহারে ট্রেনে কেটে মৃত্যু, এক বৃদ্ধের

কোচবিহার:- ট্রেনে কেটে মৃত্যু হলো এক বৃদ্ধের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার ঘুঘুমারি তোরসা ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে এদিন ঘুঘুমারি তোর্সা ব্রিজ সংলগ্ন এলাকায় রেললাইন পারাপারের সময় দিনহাটাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। বৃদ্ধের নাম নজর আলী এবং তিনি কোচবিহার হরিণ চওড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Read More
ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে প্রহরা

ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে প্রহরা

কোচবিহার:- কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে প্রহরা, জানালেন বিএসএফ হেডকোয়ার্টার কোচবিহার। প্রসঙ্গত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য ৪০৯৬ কিলোমিটার। এর মধ্যে ৫০৯ কিলোমিটার গুয়াহাটি ফ্রন্টিয়ার বিএসএফের আওতাধীন। গুয়াহাটি ফ্রন্টিয়ার বিএসএফের ব্যাটেলিয়ানের সংখ্যা ১১ টি। ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়েছে চরম বিশৃঙ্খলা। বাংলাদেশের সরকার পড়ে গিয়ে এখন ওই দেশের ক্ষমতা সেনাবাহিনীর হাতে। আন্তর্জাতিক দিক দিয়ে চিন্তা করলে, বাংলাদেশকে প্রভাবিত করতে পারে আমেরিকা। সেই কারণে কোচবিহারের বিভিন্ন সীমান্তে তাই প্রহরীর সংখ্যা বাড়ানো হয়েছে বিএসএফের পক্ষ থেকে। অতন্দ্র প্রহরা চলছে বিএসএফের।ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে তা এখন সময়ের অপেক্ষা।
Read More
বকেয়া পরিশোধের দাবিতে উত্তরকন্যা অভিযানে ঠিকাদাররা

বকেয়া পরিশোধের দাবিতে উত্তরকন্যা অভিযানে ঠিকাদাররা

শিলিগুড়ি:- ১০০ দিনের কাজ শেষে শ্রমিকেরা মজুরি পেয়েছে। কিন্তু এখনও বঞ্চিত ঠিকাদারেরা। অভিযোগ, কাজের জন্য নির্মাণ সামগ্রী সরবরাহ করলেও তা বাবদ রাশি এখনও বকেয়া। এই পরিস্থিতিতে এবার পথে নামলো নর্থবেঙ্গল মনরেগা ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।  বকেয়া আদায়ের দাবিতে বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানে সামিল হলেন তারা। ফুলবাড়ি বাজার এলাকা থেকে মিছিল শুরু করে উত্তরকন্যার পথে রওনা হতেই পুলিশি বাধায় থমকে দাঁড়াতে হয় তাদের। পরে ১০ সদস্যের প্রতিনিধি দল রওনা হন উত্তরকন্যার উদ্দেশ্যে। বকেয়া রাশি পাওয়ার আশায় দাবি সনদ পেশ করা হয়।তারা জানান, বকেয়া রাশি দ্রুত না মেটানো হলে আগামীতে নবান্ন অভিযান এমনকি কেন্দ্রের কাছেও দরবার করা হবে। প্রয়োজনে দিল্লীতে ধর্না দেওয়া হবে৷
Read More
শিলিগুড়িতে ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম জন্ম শতবর্ষ পালন করা হল

শিলিগুড়িতে ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম জন্ম শতবর্ষ পালন করা হল

শিলিগুড়ি:- বাংলার ঐতিহ্যবাহি ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম জন্ম শতবর্ষ পালন করা হলো শহর শিলিগুড়িতে।শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্দ‍্যোগে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে  বিকাশ ঘোষ সুইমিং পুলের সামনে ক্লাবের পতাকা উত্তোলন কেক কাটা সহ বৃক্ষরোপণ কর্মসূচি এবং মিষ্টি মুখের মধ‍্য দিয়ে পালন করা হলো ক্লাবের শতবর্ষ উদযাপন। শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সকল সদস‍্য সহ শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ওর্য়াড কাউন্সিলর বাসুদেব ঘোষ সহ নান্টু পাল, মদন ভট্টাচার্য,  অনুপ বোস, বাবলু তালুকদার  সহ একাধিক ব‍্যক্তিত্বরা উপস্থিত থেকে এই বিশেষ দিনটিকে উদযাপন করা হয়।
Read More
সাইকেল চেপে জনসংযোগ করলেন মুখপাত্র পার্থপ্রতিম রায়

সাইকেল চেপে জনসংযোগ করলেন মুখপাত্র পার্থপ্রতিম রায়

কোচবিহার:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সাইকেল নিয়ে কোচবিহার শহরের ৯ নম্বর ওয়ার্ড এ গিয়ে জনসংযোগ করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়।২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে নেতৃত্বদের সাইকেলে চেপে জনসংযোগের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর থেকেই সাইকেলে চেপে জনসংযোগে নেমে পড়েছেন প্রাক্তন সাংসদ তথা দলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায়।এদিন সাত সকালে সাইকেলে চেপে জনসংযোগে বেরিয়ে এলাকার মানুষের সাথে কথা বলেন।  জনসংযোগ শেষে পার্থপ্রতিম রায় জানান আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কাজ করছি। আগামী দিনেও এধরনের জনসংযোগ চলতে থাকবে।
Read More
রাঙ্গাপানিতে ফের দুর্ঘটনার কবলে ট্রেন

রাঙ্গাপানিতে ফের দুর্ঘটনার কবলে ট্রেন

শিলিগুড়ি:- রাঙ্গাপানিতে ফের ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত মালগাড়ি। রেল সূত্রের খবর, বুধবার রাঙ্গাপানির নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর জেরে রাঙ্গাপানি রেলগেট বন্ধ হয়ে গিয়েছে। লাইনচ্যুত বগিগুলি মেরামতের কাজ চলছে।  গত জুন মাসে রাঙ্গাপানির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এতে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘা-ই এখনও পুরোপুরি শুকোয়নি। তার দেড় মাসের মধ্যেই এদিন ওই এলাকায় এবার বেলাইন হল মালগাড়ি। মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয়েছিল হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। বারবার কেন ট্রেন বেলাইন হওয়ার ঘটনা ঘটছে, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।
Read More
বকেয়া টাকার দাবিতে স্মারকলিপি দিল আজ কোচবিহার জেলা মনরেগা কন্ট্রাক্টর এসোসিয়েশন

বকেয়া টাকার দাবিতে স্মারকলিপি দিল আজ কোচবিহার জেলা মনরেগা কন্ট্রাক্টর এসোসিয়েশন

কোচবিহার:- কোচবিহার জেলায় ১০০ দিনের কাজের প্রায় ১২০০  ঠিকাদারের ৪৮১ কোটি টাকা বকেয়া রয়েছে। সেই বকেয়া টাকা প্রদানের দাবিতে আজ কোচবিহার জেলা মনরেগা কন্ট্রাক্টর এসোসিয়েশন এর পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা আজ কোচবিহার রাসমেলা ময়দানে জমায়েত হয়ে কোচবিহার শহরের উপর দিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরে পৌঁছায়।জেলা শাসকের দপ্তরে গিয়ে তারা স্মারকলি প্রদান করে। তাদের অভিযোগ কোচবিহার জেলায় ১০০ দিনের কাজের লেবার পেমেন্ট হয়ে গেলেও যারা মাল সাপ্লাই দিয়েছে তাদের পেমেন্ট বকেয়া রয়েছে। তিন বছর ধরে সেই টাকা আটকে রাখা হয়েছে। যার ফলে সমস্যায় পড়েছে কন্ট্রাকটরা।
Read More
কোচবিহারে ব্রাউন সুগার বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দিল এলাকার যুবকেরা

কোচবিহারে ব্রাউন সুগার বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দিল এলাকার যুবকেরা

কোচবিহার:- ব্রাউন সুগারের নেশায় যখন আসক্ত হচ্ছে যুবসমাজ সেই সময়ই ক্রেতা সেজে ব্রাউন সুগার বিক্রেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিল এলাকার যুবকেরা। মাথাভাঙ্গা শহরে এর আগেও বিভিন্ন জায়গায় ব্রাউন সুগারের হদিশ মিললেও অভিযুক্তরা জেল থেকে ছাড়া পাবার কিছুদিন পর থেকেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে এমনটাই অভিযোগ শহরবাসীর। তবে সম্প্রীতি নজরে আসে মাথাভাঙ্গা শহরের ৮ নম্বর ওয়ার্ডের যুবক-যুবতী ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়ে পড়েছে। নজরে আসামাত্রই ওয়ার্ড কাউন্সিলর ও যুব সভাপতির নেতৃত্বে এলাকার যুবকেরা ব্রাউন সুগার বিক্রেতাকে ধরার ছক তৈরি করে। ব্রাউন সুগার বিক্রেতার ফোন নম্বর জোগাড় করে ক্রেতা সেজে ফোন করে বিক্রেতাকে। রাত বেশি থাকায় এক হাজার টাকা লাগবে এমনটাই জানিয়ে…
Read More
শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে আলোচনা সারলেন মেয়র

শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে আলোচনা সারলেন মেয়র

শিলিগুড়ি:- নুতন আঙ্গিকে এবং নুতন ভাবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কে সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন শিলিগুড়ি পুরনিগম।স্টেডিয়ামের কাজের ক্ষতিয়ান দেখতে শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে সকল আধিকারিক পুর-কমিশনার, মহকুমা শাসক দের সঙ্গে মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার দীর্ঘক্ষণ আলোচনা সারেন। আলোচনার শেষে মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে যানান স্টেডিয়াম সংস্কারের জন‍্য যে কাজ পুরনিগম হাতে নিয়েছে তা একটি অংশের ৬৫ শতাংশ কাজ হয়ে গেছে।বর্ষার জন‍্য ভেতরে ভেতরে কাজ চললেও বাইরের কাজ বন্ধ রয়েছে। এছাড়াও গৌতমবাবু জানান স্টেডিয়াম কে সাজিয়ে তোলার কাজ ক্ষতিয়ে দেখবার জন‍্য এই আলোচনা।গতকাল থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আন্তঃ বিদ‍্যালয় ও ক্লাব নিয়ে "মেয়র কাপ" মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হতে…
Read More