বুধবার আলিপুরদুয়ারে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি

বুধবার আলিপুরদুয়ারে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি

আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। এদিন বনধের বিরোধিতায় তৃণমূল মিছিল করে ফালাকাটায়। মিছিল বিজেপির দলীয় কার্যালয়ের সামনে দিয়ে এগিয়ে যেতেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাঁধে খন্ড যুদ্ধ,সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ফালাকাটার পুলিশ, এরপর পুলিশ এবং বিজেপির সাথে খন্ড যুদ্ধ শুরু হয়।বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, তৃণমূলের কর্মী সমর্থকরা তারা লাঠিসতা হাতে নিয়ে বিজেপির দলীয় কার্যালয়ের দিকে তেড়ে আসে। পুলিশ এখানে বিজেপিকেই ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে তৃণমূলকে কিছুই করছে না।তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সাধারণ সম্পাদক রাজু মিশ্র বলেন, বন্ধের বিরোধিতা করে তৃণমূলের মিছিল যাবার সময় বিজেপি পক্ষ থেকে তাদের…
Read More
১২ ঘন্টা বন্ধের সমর্থনে রাস্তায় নামলেন বিধায়ক নিখিল রঞ্জন দে এবং মালতি রাভা রায়

১২ ঘন্টা বন্ধের সমর্থনে রাস্তায় নামলেন বিধায়ক নিখিল রঞ্জন দে এবং মালতি রাভা রায়

কোচবিহার:- বিজেপির ডাকা ১২ ঘন্টা বন্ধের সমর্থনে সকাল সকাল রাস্তায় নামে কোচবিহারের বিধায়ক নিখিল রঞ্জন দে এবং মালতি রাভা রায়। কোচবিহার বাস স্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।সকাল থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চলছে। বেসরকারি বাস দু একটি চললেও বন্ধ রয়েছে বেশিরভাগ বেসরকারি বাস।উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আটকে দিলে দুই বিধায়ক কে আটক করে পুলিশ।
Read More
জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে কোচবিহার শহরে নগর পরিক্রমা মিছিল করলো বিশ্ব হিন্দু পরিষদ।

জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে কোচবিহার শহরে নগর পরিক্রমা মিছিল করলো বিশ্ব হিন্দু পরিষদ।

কোচবিহার:- জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে কোচবিহার শহরে নগর পরিক্রমা মিছিল করলো বিশ্ব হিন্দু পরিষদ।এদিন মিছিলটি কোচবিহার জেনকিন্স মোড় থেকে বের হয়ে কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ফের জেনকিন্স মোড়ে এসে মিছিলটি শেষ হয়। বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা ছাড়াও এই মিছিলে অংশগ্রহণ করে কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে, কোচবিহার জেলা বিজিপির সাধারণ সম্পাদক বিরাজ বসু সহ অনন্যারা।
Read More
আরজি কর কাণ্ডের পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জনগণের

আরজি কর কাণ্ডের পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জনগণের

শিলিগুড়ির মেয়র এবং চিকিৎসা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের (উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল) বর্জ্য অপসারণ ব্যবস্থা পরিদর্শন করতে মেডিকেল সেন্টারে এসেছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা কেন্দ্রের বিভিন্ন স্থানে চিকিৎসা বর্জ্য ও অন্যান্য আবর্জনা জমে দুর্গন্ধ ও পোকামাকড়ের প্রজনন ঘটছিল। বিশেষ করে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার রান্নাঘরের কাছে প্রচুর মেডিকেল বর্জ্য জমে থাকায় দূষণ বাড়ছে। সেখানে থেকে পরিবেশ দূষিত হচ্ছিল। রোগীদের খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কাও ছিল। এরপর শিলিগুড়ি পুরনিগম এখানকার আবর্জনা অপসারণের সিদ্ধান্ত নেয়। দুদিন ধরে সেই কাজ শুরু হয়েছে। সোমবার সেখানে মেয়র ঘুরে দেখার পর তিনি বলেন, ১৫ দিনে একবার মেডিকেল বর্জ্য…
Read More
আরজি করের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে পথে নামলো স্বাস্থ্যকর্মীরা

আরজি করের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে পথে নামলো স্বাস্থ্যকর্মীরা

আলিপুরদুয়ার: আর জি করের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে ফালাকাটার পথে নামলো স্বাস্থ্যকর্মীরা। শনিবার বিকেলে ফালাকাটা গ্রামীণ হাসপাতাল থেকে মিছিল শুরু হয়। এদিনের প্রতিবাদ মিছিল ফালাকাটা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের প্রতিবাদ মিছিলে ফালাকাটা ব্লকের স্ব্যস্থকর্মীরা, আশা কর্মীরা উপস্থিত ছিলেন।
Read More
কোচবিহার এবিএন শীল কলেজে রোজগার মেলার আয়োজন

কোচবিহার এবিএন শীল কলেজে রোজগার মেলার আয়োজন

কোচবিহার:- কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোচবিহার এবিএন শীল কলেজে প্রথমবার রোজগার মেলা ২০২৪ এর আয়োজন করা হলো শুক্রবার। উল্লেখ্য এক বছর আগে এই রোজগার মেলা নিয়ে কোচবিহার এবিএন শীল কলেজ ও কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এর মধ্যে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই মোতাবেক আজ কোচবিহার এবিএন শীল কলেজ এর কনফারেন্স রুমে রোজগার মেলার আয়োজন করা হয়। এই রোজগার মেলার মূল উদ্দেশ্য  কলেজ ছাত্র-ছাত্রীরা কিভাবে ক্যাম্পাসিং এর মাধ্যমে চাকরির সুযোগ পাবে বিভিন্ন কোম্পানিতে সেই সব বিষয়ে সচেতন করা। এদিন এ বিষয়ে মূল উদ্যোক্তা দিলীপ বণিক বলেন, এক বছর আগেই কলেজের ছাত্র-ছাত্রীদের কিভাবে বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ…
Read More
দিনহাটার পিঠা মামলার অভিযোগের পর তৃণমূলে যোগ দিলেন করিনির স্বামী

দিনহাটার পিঠা মামলার অভিযোগের পর তৃণমূলে যোগ দিলেন করিনির স্বামী

কোচবিহার:-অবশেষে শুক্রবার বাবলু বর্মন তৃণমূলে যোগদান করলেন। নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা! বাবলু বর্মন দিনহাটায় পিঠা কাণ্ডের অভিযোগ কারিনীর স্বামী।কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে বাবলু বর্মনের স্ত্রী অভিযোগ এনেছিলেন তাকেও পিঠা বানানোর জন্য রাতে যেতে বলেন স্থানীয় তৃণমূল নেতা। ঘটনায় তোলপাড় হয়েছিল দিনহাটা। আজ সেই বাবলু বর্মন যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। যদিও বা নিন্দুকেরা বলছেন, উদয়ন গুহর হুমকি এবং ভয়ের কারণেই দলে যোগদান করেছেন বাবলু, কিন্তু বিষয়টি কতখানি ঠিক তা নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সম্পূর্ণ ঘটনায় ছিল তৃণমূলকে কলুষিত করার জন্য শুধুই রটনা। বাবলু বর্মন বলেন, আমরা আগে বিজেপি করতাম এখন আর করব…
Read More
চা বাগানের ভেতরে একটি শাবকের জন্মদিল মাদা হাতি

চা বাগানের ভেতরে একটি শাবকের জন্মদিল মাদা হাতি

আলিপুরদুয়ার:- চা বাগানের ভেতরে একটি শাবকের জন্মদিল মাদা হাতি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের জয়বীরপাড়া চা বাগানে।গতকাল রাতে একটি বুনোহাতির দল জয়বীরপাড়া চা বাগানে প্রবেশ করে। হাতির দলের সব হাতি জঙ্গলে চলে গেলেও একটি মাদা হাতি বাগানে থেকে যায়।মাদা হাতিটি একটি শাবকের জন্ম দেয়। এদিন সকালে এলাকার বাসিন্দারা লক্ষ্য করে হাতি ও হাতির শাবককে। ঘটনাস্থলে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌছে হাতি ও হাতির শাবককে জঙ্গলে পাঠাতে সক্ষম হয়।
Read More
কোচবিহার আদালতের মাল গোডাউনে পাওয়া যায় হাতবোমা

কোচবিহার আদালতের মাল গোডাউনে পাওয়া যায় হাতবোমা

কোচবিহার: ফের কোচবিহার আদালতের মাল গোডাউন থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেট। কোচবিহার আদালতের মাল গোডাউনে গাঁজার প্যাকেট থেকে উদ্ধার হয় এই হ্যান্ড গ্রেনেড টি। গ্রেনেড নিষ্ক্রিয় করতে বিন্নাগুরি সেনা ছাউনি থেকে একটি স্পেশাল টিম আনা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরা। আদালত চত্বরের রাস্তা ব্লক করে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। এবং সেনাবাহিনীর বোম স্কোয়ারট গ্রেনেড টি মাল গোডাউন থেকে বের করে নিরাপদে তোরসা নদীর বিসর্জন ঘাটে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে গ্রেনেটটির বিস্ফোরণ ঘটায়। বিশাল শব্দে ফাটে গ্রেনেটটি। উল্লেখ্য এর আগেও ২০২৩ সালের ৭ই ফেব্রুয়ারি গাঁজার প্যাকেটের ভেতর একই রকম একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। সেই সময়ও বিন্নাগুরি সেনাসামনি থেকে বিশেষ টিম এসে…
Read More
ফালাকাটায় কলেজ পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হলো এক সেমিনার

ফালাকাটায় কলেজ পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হলো এক সেমিনার

আলিপুরদুয়ার:- লায়ন্স ক্লাব অফ ফালাকাটা এবং লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ারের সহযোগিতায় অনুষ্ঠিত হলো কলেজ পড়ুয়াদের নিয়ে এক সেমিনার। বুধবার ক্যারিয়ার কাউন্সিলিং এবং লায়ন্স কোয়েস্টের ওপরে ডিস্ট্রিক্ট- 322F এর অন্তর্গত এবং আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কলেজে অনুষ্ঠিত হচ্ছে একটি সেমিনার। এদিনের ওই সেমিনারে ছেলে মেয়েদের সঠিক পথে পরিচালিত করা, ছেলে মেয়েদের অন্যের প্রতি, অন্যের মতের প্রতি সহনশীল করে তোলা, ছেলে মেয়েদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করা সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। এদিনের ওই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ড: দেবকুমার মুখার্জী ছিলেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর , ডিস্ট্রিক্ট- 322F এবং ড: জ্যোতিবিকাশ নাথ , চেয়ারম্যান , লায়ন্স কোয়েস্ট ,…
Read More