আজ থেকে রাজ্যে শুরু হল ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট

আজ থেকে রাজ্যে শুরু হল ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট

পুজোর মুখে আজ থেকে রাজ্যে ৭২ ঘন্টা ট্রাক ধর্মঘট শুরু হয়েছে। এদিন সকাল থেকেই ভালো প্রভাব উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও। জলপাইগুড়ি গোশালা ট্রাক স্ট্যান্ডে দাঁড়িয়ে একাধিক ট্রাক।এদিন সকালের দিকে রাস্তায় ট্রাক চলাচল অনেকটাই কম। পুলিশি হেনস্থা শুরু করে মিথ্যে কেসের অভিযোগ সহ সাত দফা দাবি নিয়ে ধর্মঘটের ডাক ট্রাক মালিক সংগঠনের। দাবি মানা হলে অনির্দিষ্ট কালের জন্য ট্রাক বন্ধের হুশিয়ারি। দু - এক নয়, সাত দফা দাবি নিয়ে আজ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে রাজ‍্য ট্রাক মালিক সংগঠন। এই তিন দিনই কোনো লরি - ট্রাক চলবে না। মঙ্গলবার জি ২৪ ঘন্টার এর মুখোমুখি হয়ে রাজ‍্য ট্রাক মালিক সংগঠনের তরফে এই…
Read More
সোমবার শিলিগুড়িতে 10টি চোরাই সাইকেল এবং টোটো সহ তিনজনকে গ্রেপ্তার করেন পুলিশ

সোমবার শিলিগুড়িতে 10টি চোরাই সাইকেল এবং টোটো সহ তিনজনকে গ্রেপ্তার করেন পুলিশ

শিলিগুড়ি:- গত সোমবার নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত অম্বিকানগর এলাকা থেকে একটি সাইকেল চুরি হয়।এরপর  নিউ জলপাইগুড়ি থানায় সাইকেল চুরির লিখিত অভিযোগ জমা পরতেই তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।সোর্স মারফত নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন এনজেপি রেল হাসপাতাল মোড় থেকে বিভাস দত্ত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে শিলিগুড়ি টিকিয়াপাড়া থেকে আরো ১০টি সাইকেল উদ্ধার করে পুলিশ।অন্যদিকে ৮ই সেপ্টেম্বর  শিলিগুড়ির ৩৩নম্বর ওয়ার্ডের গেটবাজার এলাকা থেকে একটি টোটো চুরি যায়।অভিযোগের ভিত্তিতে সেই ঘটনার তদন্তে নেমে গত সোমবার সৌরভ দে ও সুকুমার দাস নামে,দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া টোটো টি।জানাগেছে চুরি যাওয়া টোটোটি…
Read More
কোচবিহার মন্দার মোড়ে সংলগ্ন এলাকায় আয়োজিত হয়েছে গণেশ পুজোর

কোচবিহার মন্দার মোড়ে সংলগ্ন এলাকায় আয়োজিত হয়েছে গণেশ পুজোর

আমরা কজন গণেশ পূজো কমিটির পক্ষ থেকে আজ কোচবিহার মন্দার মোড়ে সংলগ্ন এলাকায় গণেশ পুজো করা হল। এ বছর তাঁদের চতুর্থ বছরের পূজো এই পুজোতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। আজ পূজোর শেষে সন্ধ্যায় সন্ধ্যাকালীন অনুষ্ঠান হবে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে লোকদরিয়া ব্যান্ড থাকবে এবং কালকেও অনুষ্ঠান হবে।
Read More
গোপালনগর এলাকার মন্দির থেকে লক্ষাধিক  টাকার চুরি

গোপালনগর এলাকার মন্দির থেকে লক্ষাধিক  টাকার চুরি

দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডের গোপালনগর এলাকায় মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। দুষ্কৃতীরা মন্দিরের তালা না ভেঙ্গে বাইরে থেকে বাঁশ দিয়ে মূরতিতে থাকা সোনা ও রুপার অলংকার নিয়ে যায়। খবর পেয়ে শুক্রবার সকালে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। বাড়ির মালিক অনুপ সাহা বলেন, দুষ্কৃতীরা রাতে মন্দিরে তালা না ভেঙ্গে বাঁশ দিয়ে প্রতিমার গায়ে থাকা সোনা ও রুপার বিভিন্ন অলংকার নিয়ে যায়। যার আনুমানিক মূল্য লক্ষাধিক  টাকা। গোটা ঘটনা পুলিশকে জানিয়েছি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More
বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে বেলতলা ইউনিটের দুর্গোৎসব আয়োজিত হল

বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে বেলতলা ইউনিটের দুর্গোৎসব আয়োজিত হল

কোচবিহার: ২নং কালীঘাট রোড বেলতলা ইউনিটের 64 তম দুর্গোৎসব খুঁটি পুজোর মধ্য দিয়ে আয়োজিত হল। প্রত্যেক বছরে ন্যায় এ বছর ও কোচবিহার কলেজের মাঠেই হতে চলেছে এই পূজো। এ বছরের বেলতলা ইউনিটের থিম রয়েছে বিক্রম বেতাল এছাড়াও তাঁদের বাজেট রয়েছে আট লক্ষ টাকা। এই খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
Read More
মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ বিজেপির

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ বিজেপির

শিলিগুড়ি: সোমবার আরজিকর কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়ির মহকুমাশাসকের কার্যালয় ঘেরাও অভিযান করে বিজেপি। বিজেপির মাল্লাগুড়ির জেলা দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিজেপির কর্মী সমর্থকরা মহকুমাশাসকের কার্যালয় পর্যন্ত যায়। কার্যালয়ের সামনে পৌঁছাতেই পুলিশি ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হয় আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে এগোতে যায় বিজেপির মিছিল। এতে তুমুল ধস্তাধস্তিতে জড়ায় দুপক্ষ। পরে ব্যারিকেড ভেঙে আন্দোলন চালাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ আন্দোলণ চলার পর বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়।
Read More
সাত সকালে  গ্রামে হাতির দল, রুখে দিলো সেরু

সাত সকালে  গ্রামে হাতির দল, রুখে দিলো সেরু

আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রাধানগর এলাকায় সাত সকালে দেখা গেলও তিনটি হাতির দল । হাতি দেখতে উৎসুক জনতার ভিড় জমায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর , বক্সা বেঘ্রো প্রকল্পের অধীনে থাকা নিকটবর্তী শিলবাংলা বিটের জঙ্গল থেকে রাতের অন্ধকারে প্রায়সই খাবারের সন্ধানে বেরিয়ে আসে বুনো হাতির দল । আবার সকাল হওয়ার আগেই জঙ্গলে ফিরে যায় । কিন্তু এদিন সোমবার সকাল হয়ে গেলেও তিনটি হাতি রাধানগরের লোকালয় এলাকায় দাপিয়ে বেড়ায়। এলাকার চাষের জমির উপর ছোটাছুটি করে হাতি তিনটি। স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি করে হাতি তিনটিকে জঙ্গলে ফেরাতে যখন প্রায় ব্যার্থ সেই সময় খেলা দেখালো গ্রামে সবার প্রিয় সারমেয় সেরু, একাই হাতির পালকে…
Read More
পূর্ণবয়ষ্ক হাতির মৃতদেহ উদ্ধার হল আলিপুরদুয়ার চা বাগান থেকে

পূর্ণবয়ষ্ক হাতির মৃতদেহ উদ্ধার হল আলিপুরদুয়ার চা বাগান থেকে

আলিপুরদুয়ার : বুনো হাতির রহস্যময় মৃত্যু এলাকায় চ্যাঞ্চল্য l এক পূর্ণবয়ষ্ক হাতির মৃতদেহ উদ্ধার হল চা বাগান থেকে।  আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের  রায়মাটাং চা বাগানে পাঁচ নং সেকশনে এদিন বাগানের শ্রমিকরা এক হাতির মৃতদেহ দেখতে পায়।  শ্রমিকরা বনদফতরে খবর দেয় ঘটনাস্থলে বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা  ও আধিকারিকরা পৌছেছে।  ময়নাতদন্তের পর বুনো হাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফ ও নবীকান্ত ঝা জানান এটি স্ত্রী হাতি এবং অনুমান করা হচ্ছে একদিন আগে মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Read More
স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পরল সাইকেল চুরি করতে আসা দুই চোর

স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পরল সাইকেল চুরি করতে আসা দুই চোর

কোচবিহার:- প্রকাশ্য দিবালোকে সাইকেল চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো দুই চোর, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরেছে কোচবিহার শহরের নরসিংহ দিঘী সংলগ্ন এলাকায়। এদিন দুপুর একটা নাগাদ কোচবিহার শহরের নরসিংহ দিঘী সংলগ্ন এলাকায় সাইকেল চুরি করতে আসে দুই চোর। বিষয়টি সাইকেল মালিকের নজরে আসতেই দুজনকে হাতেনাতে ধরে ফেলে। এরপর তাদের দিঘির কিনারে বেধে রাখে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো গোটা এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন থেকেই এই স্থান থেকে সাইকেল চুরির ঘটনা ঘটছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সাইকেল চুরি হয়েছে এই এলাকায়। আজ চোরেদের হাতেনাতে ধরা হলো। কোচবিহার কোতয়ালী থানায় ফোন করে তাদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়…
Read More
প্রিয় শিক্ষকের বিদায় অনুষ্ঠানে আবেগ প্রবণ হয়ে পড়লেন শিক্ষার্থীরা

প্রিয় শিক্ষকের বিদায় অনুষ্ঠানে আবেগ প্রবণ হয়ে পড়লেন শিক্ষার্থীরা

আলিপুরদুয়ার:- মাস্টারমশাই নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাবে,এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন ছাত্র-ছাত্রীরা। এদিন মাস্টারমশাইকে কাছে পেয়ে ছাত্ররা কান্না করছেন হটাৎ। ছাত্ররা বলছেন স্যার আপনি কতো ভালো মানুষ আমাদের ছেড়ে যাবেন না। আমরা আপনাকে অনেক ভালোবাসি। আমাদের ছেড়ে গেলে এরকম মাস্টার পাবো না হয়তো কোনোদিন।আপনাকে খুব মিস করবো স্যার। আপনি খুব ভালো স্যার।ছাত্রছাত্রীদের সবার প্রিয় শিক্ষক গীতবিথান মহাপাত্র নিজেও কান্নায় ভেঙে পড়েন। তিনি  ছাত্র-ছাত্রীদের বুঝানোর চেষ্টা করছেন যে অফিসিয়াল ভাবে নির্দেশ রয়েছে তাঁকে যেতে হবে। তবে সেখানে প্রাক্তন ছাত্রছাত্রীরা এসে তাঁদের প্রিয় শিক্ষকের সঙ্গে কথা বলেন। তাঁদের মধ্যে একটা পরিবার হয়ে রয়েছে ছাত্ররা জানান আজীবন এই সম্পর্ক থাকবে…
Read More