মঙ্গলবার সকালে দলীয় কর্মীরাই তৃণমূলের আঞ্চলিক সভাপতির বিরুদ্ধে মিছিল করেন

মঙ্গলবার সকালে দলীয় কর্মীরাই তৃণমূলের আঞ্চলিক সভাপতির বিরুদ্ধে মিছিল করেন

কোচবিহার: দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে মিছিল করল দলের কর্মীরাই। মঙ্গলবার সকালে এই ঘটনায় ভেটাগুড়ি ১ নং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মিছিলের এই ঘটনায় শোরগোল পরে যায়। অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ধীরেন্দ্র নাথ বর্মনের বিরুদ্ধে গোষ্ঠীবাজির অভিযোগ তুলে দলের কর্মীরা ভেটাগুড়ি বাজারে মিছিল করে। এই বিষয়ে অঞ্চল তৃণমূল নেতৃত্ব আনন্দ বর্মন অভিযোগ করে বলেন দলের অঞ্চল সভাপতি মুষ্টিমেয় কয়েকজন কে নিয়ে ঘোরাঘুরি করেন। অঞ্চল নেতৃত্ব কে কোনকিছু না জানিয়েই নিজেই  সবকিছুর সিদ্ধান্ত নেন। পাশাপাশি দলের দিনহাটা এক নম্বর ব্লক বি এর সভাপতি অনন্ত বর্মন বলেন আমি বিষয়টি সঠিক ভাবে জানিনা।…
Read More
ওষুধ না পেয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে বিক্ষোভ করেন রোগী ও তাদের পরিবারের লোকজনেরা

ওষুধ না পেয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে বিক্ষোভ করেন রোগী ও তাদের পরিবারের লোকজনেরা

উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে মানসিক রোগের বিভাগের ডাক্তার না থাকার কারণে ওষুধ না পেয়ে বিক্ষোভ রোগী ও তাদের পরিবারের। এমনকি সুপারের অফিসে ভাঙচুর চালায় তারা। ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। জানা যায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলা চিকিৎসকদের আন্দোলনের জেরে রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে। ৪৮ ঘন্টার কর্মবিরতির জেরে নেই চিকিৎসক। যার জেরে ওষুধ পাচ্ছে না এই বিভাগের রোগীরা। তাদের অভিযোগ মঙ্গলবার দীর্ঘক্ষণ তারা বিভাগের সামনে লাইনে দাঁড়িয়ে ছিল কিন্তু ওষুধ না মেলায় সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। পরে সেখানে ভাঙচুর চালানো হয়।
Read More
বালুরঘাটে বাস ধর্মঘট  শেষে সিল হল টোটো শো রুম

বালুরঘাটে বাস ধর্মঘট  শেষে সিল হল টোটো শো রুম

প্রশাসনিক আশ্বাসের পর ও সাধারণ মানুষের কথা ভেবেই পূজোর আগে বাস ধর্মঘট স্থগিত করল বাস মালিকরা। মঙ্গলবার থেকেই বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন পকেট রুটে বাস স্বাভাবিকভাবে চলাচল শুরু করল। গতকাল রাতে বালুরঘাট বাস স্ট্যান্ডে সাংবাদিক বৈঠক করে এমনটা বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল। সেই মত আজ থেকে সব রুটে স্বাভাবিক ভাবেই বাস চলাচল শুরু করল। প্রসঙ্গত, টোটোর দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার থেকে বালুরঘাট থেকে হিলি সহ বিভিন্ন পকেট রুটে বাস বন্ধ রাখেন বাস মালিকরা। অবশেষে গতকাল বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন বাস মালিকরা। এরপর  ধর্মঘট স্থগিতের  সিদ্ধান্ত নেন বাস মালিকরা। ইতি মধ্যে জেলা প্রশাসন টোটোর…
Read More
বালুরঘাট জেলা হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগে, এফআইআর দায়ের করেন মৃতার পরিবার

বালুরঘাট জেলা হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগে, এফআইআর দায়ের করেন মৃতার পরিবার

ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট জেলা হাসপাতালে মেডিসিন বিভাগে। বিষয়টি জানাজানি হতেই সোমবার বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনের মেডিসিন বিভাগে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের লোকজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে এনিয়ে অভিযোগ দায়ের করতে চলেছে মৃতের পরিবার। অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। মৃতের রোগীর নাম দুলাল সরকার(৫৪)। বাড়ি বালুরঘাটের কালিকাপুরে। গত পরশু তাকে হাসপাতালে ভর্তি করে। রক্তল্পতা নিয়ে তাকে ভর্তি করা হয় বালুঘাট জেলা হাসপাতালে। গতকাল এক বোতল রক্ত দেওয়াও হয়। আর আজ দুপুরে মারা যায় ওই রোগী। পেটের ছবি তোলা হবে…
Read More
শনিবার বিসর্জন ঘাট পরিদর্শনে এলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

শনিবার বিসর্জন ঘাট পরিদর্শনে এলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহার: কোচবিহার তোর্সা নদীর বিসর্জন ঘাট পরিদর্শন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আজ বিসর্জন ঘাট পরিদর্শনের পর রবীন্দ্রনাথ ঘোষ জানান, গত ২২ শে সেপ্টেম্বর ঘাট পরিদর্শন করার পর দেখা গিয়েছিল তোর্সা নদীতে জল নেই। সেই জায়গা থেকে দুর্গাপূজায় বিসর্জন নিয়ে একটা অনিশ্চয়তা দেখা গিয়েছিল। তবে কয়েক দিনের বৃষ্টিতে তোর্সা নদীতে যে পরিমাণ জলস্থর বেড়েছে তাতে বিসর্জন নিয়ে আর কোন সমস্যা হবে না। তাই এই বিসর্জন ঘাটেই কোচবিহার শহরের দুর্গা প্রতিমা গুলি এই বিসর্জন ঘাটেই বিসর্জন হবে।
Read More
নেতাজি গার্লস হাইস্কুলে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে

নেতাজি গার্লস হাইস্কুলে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে

স্কুলে আটচল্লিশটি সিসিটিভি ক্যামেরা থাকা সত্বেও স্কুলের দরজা ভেঙ্গে ঢুকলো চোরের দল। যদিও স্কুল থেকে কিছুই নিয়ে যেতে পারেনি চোরেরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি নেতাজী উচ্চ বালিকা বিদ্যালয়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্কুলের লোকজন। খবর দেওয়া হয় পুলিশকে। সিসিটিভির ফুটেজ দেখে চোরেদের খোঁজ শুরু করেছে পুলিশ।
Read More
সিকিম থেকে নিয়ে আসা বিপুল পরিমাণে অবৈধ নামিদামী মদ উদ্ধার করল শিলিগুড়ি আবগারি দপ্তর

সিকিম থেকে নিয়ে আসা বিপুল পরিমাণে অবৈধ নামিদামী মদ উদ্ধার করল শিলিগুড়ি আবগারি দপ্তর

পুজোর মুখে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি আবগারি দপ্তর। রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনিভাবে মদ বিক্রি করতে নিয়ে আসা বিপুল পরিমাণে সিকিমের মদ আটক করলো আবগারি দপ্তর। ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন নামি কোম্পানীর বেআইনি মদ। গ্রেফতার দুই ব্যক্তি। যদিও তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ্যে আনে নি আবগারি দপ্তর। জানা গিয়েছে, স্পেশাল কমিশনার অফ রেভিনিউ এর কাছ থেকে পাওয়া গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় আবগারি দপ্তর। মঙ্গলবার রাতে আবগারি বিভাগের কাছে খবর আসে, সিকিম থেকে একটি চার চাকা গাড়ি করে প্রায় ১৯লক্ষ টাকার মদ দার্জিলিং জেলায় ঢুকছে। এই খবরের ভিত্তিতে অভিযানের জন্য একটি টিম সাজায় আবগারি বিভাগের আধিকারিকেরা। দার্জিলিংয়ের ঘুম…
Read More
তিন মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পূনরায় খুলে গেল জঙ্গল

তিন মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পূনরায় খুলে গেল জঙ্গল

আলিপুরদুয়ার: আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল জঙ্গল। তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে পূনরায় জঙ্গল খুললো। জঙ্গল খোলার সাথে সাথে জলদাপাড়াতে কার সাফারি, হাতি সাফারি করতে পর্যটকদের ঢল নামে। এদিন জলদাপাড়া গেটে পর্যটকদের স্বাগত জানায় বনকর্মীরা।এবার জলদাপাড়াতে হাতি সাফারিতে হাতি সংখ্যা বৃদ্ধি হয়েছে। জলদাপাড়ার হলং ও শালকুমার গেট থেকে হাতি সাফারি শুরু হয়েছে।
Read More
অভয়া ক্লিনিক নামে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা

অভয়া ক্লিনিক নামে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা

আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজনৈতিক দল অর রাজনৈতিক দল ছাত্র সমাজ যুব সমাজ বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় প্রতিবাদের শামিল হয়েছে। ঠিক একই সঙ্গে চিকিৎসকরা ও কিন্তু এই প্রতিবাদের শামিল হয়েছে। আজ কোচবিহার পিলখানা শ্মশানের ঠিক সামনেই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি থাকা সত্ত্বেও অভয়া ক্লিনিক নামে ফ্রি মেডিকেল ক্যাম্প চালায়। কোচবিহারে বিভিন্ন জায়গায় গিয়ে তারা কর্মবিরতিতে থাকার পরেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সাধারণ মানুষের যাতে কোন সমস্যা সম্মুখীন হতে না হয় তাই তারা কুচবিহারের বিভিন্ন জায়গায় এই ক্যাম্প আগামী দিনেও চালাবে এমনটাই জানিয়েছেন তারা।
Read More
কোচিং ছাড়াই NEET পরীক্ষায় পাস করে ডাক্তারি পড়ার সূযোগ পেলেন চা বাগানের রিয়া

কোচিং ছাড়াই NEET পরীক্ষায় পাস করে ডাক্তারি পড়ার সূযোগ পেলেন চা বাগানের রিয়া

প্রত্যন্ত এলাকা থেকে নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তারি পড়ার সূযোগ পেলেন দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তি বাসিন্দা রিয়া বিশ্বকর্মা। কালচিনি ব্লকের দলসিংপাড়া বাসিন্দা রাজু বিশ্বকর্মা ও রোমা বিশ্বকর্মার কন্যা রিয়া বিশ্বকর্মা এবছর নিট পরীক্ষায় সফল হয়েছে। দলসিংপাড়া মত চা বলয় অধ্যুষিত প্রত্যন্ত এলাকার মেয়ে দীর্ঘ চার বছর ধরে কোঠর পরিশ্রম করার পর এবছর সাফল্য পেয়েছে। এই এলাকায় নেই কোনো নিটের কোচিং সেণ্টার  এমনকি নিট প্রস্তুতি জন্য নেই কোনো সুবিধা। ইউটিউবে অনলাইন ক্লাস করে রিয়া এই সাফল্য পেয়েছে।রিয়া বাবা রাজু পেশায় ছোটো ব্যবসায়ী মা অঙ্গনয়াড়ি কর্মী। রিয়া জানায় ইউটিউবে অনলাইন ক্লাস করেছে এবং ঘড়ে বসেই প্রস্তুতি নিয়েছে। রিয়া জানায় কোঠোর পরিশ্রম করলে আমাদের…
Read More